ব্রেকিং
Latest Posts
Abhishek Banerjee attacks Amit Shah : ‘পরিবর্তন যাত্রার ভিড়ের চেয়ে জেসিবি দিয়ে মাটি কাটাও বেশি লোক দেখবে’ অমিত শাহকে কটাক্ষ অভিষেকেরMamata on women’s day : ‘আমার লক্ষ্মী দেশ জয় করে, সবারে বলে – জাগুন’ আন্তর্জাতিক নারী দিবসে বাংলার নারী শক্তির জয়গান এবং মেয়েদের উন্নয়নে সরকারের কর্মকাণ্ডের খতিয়ান মমতারMamata Banerjee opposes Bengal division: “বাংলা-বিহার ভাগ করে কেন্দ্রশাসিত করার চক্রান্ত রুখে দেব” ধর্মতলার ধর্না মঞ্চ থেকে কেন্দ্রকে কড়া বার্তা মমতারPrateek ur calls Mamata Tigress : ‘জব তক টাইগার মরা নেহি, তব তক টাইগার হারা নেহি’ মমতার ধরনা মঞ্চে মমতাকে বাঘিনী সম্বোধন প্রতীক উরেরPresident on Mamata : ‘হয়তো আমার উপর রাগ করেছেন মমতা’ বাংলায় এসে দাবি রাষ্ট্রপতির, ‘রাষ্ট্রপতিকে রাজনৈতিক উদ্দেশ্যে ভুল বোঝানো হয়েছে’ পাল্টা তৃণমূল
  • Home /
  • কলকাতা /
  • Kolkata Police against CBI : টালা থানার ওসির পাশে নিচুতলা পুলিশ কর্মীরা, আইনি লড়াইয়ের জন্য একজোটের উদ্যোগ

Kolkata Police against CBI : টালা থানার ওসির পাশে নিচুতলা পুলিশ কর্মীরা, আইনি লড়াইয়ের জন্য একজোটের উদ্যোগ

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের গ্রেফতারির পরিপ্রেক্ষিতে কলকাতা পুলিশের নিচু স্তরের কর্মীরা অভিজিতের সমর্থনে একজোট হওয়ার উদ্যোগ নিচ্ছেন। রবিবার পুলিশ ক্লাবে একটি বৈঠক করে তাঁরা আইনি লড়াইয়ের জন্য তহবিল গঠন এবং অভিজিতের পরিবারকে সব ধরনের....

Kolkata Police against CBI : টালা থানার ওসির পাশে নিচুতলা পুলিশ কর্মীরা, আইনি লড়াইয়ের জন্য একজোটের উদ্যোগ

  • Home /
  • কলকাতা /
  • Kolkata Police against CBI : টালা থানার ওসির পাশে নিচুতলা পুলিশ কর্মীরা, আইনি লড়াইয়ের জন্য একজোটের উদ্যোগ

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের গ্রেফতারির পরিপ্রেক্ষিতে কলকাতা পুলিশের নিচু স্তরের....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। 

টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের গ্রেফতারির পরিপ্রেক্ষিতে কলকাতা পুলিশের নিচু স্তরের কর্মীরা অভিজিতের সমর্থনে একজোট হওয়ার উদ্যোগ নিচ্ছেন।

রবিবার পুলিশ ক্লাবে একটি বৈঠক করে তাঁরা আইনি লড়াইয়ের জন্য তহবিল গঠন এবং অভিজিতের পরিবারকে সব ধরনের সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেন বলে সূত্রের খবর।

পুলিশ ক্লাবে এই বৈঠকে কর্মরত এবং অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। অভিজিতের জামিন না হওয়া পর্যন্ত প্রত্যেক হাজিরার দিন বিভিন্ন পদমর্যাদার পুলিশ আধিকারিকরা আদালতে উপস্থিত থেকে তাঁর মনোবল বজায় রাখার পরিকল্পনা করছেন।

এছাড়াও, অভিজিতের হয়ে সমাজ মাধ্যমে প্রচার চালানোর জন্য একটি ডেডিকেটেড টিম গঠনের কথাও ভাবা হচ্ছে। এই টিম রাজ্য পুলিশের সঙ্গে মিলিত হয়ে প্রচার চালাবে এবং অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা টেলিভিশন শোয়ে অংশগ্রহণ করে অভিজিতের নির্দোষতার পক্ষ সমর্থন করবেন।

কলকাতা পুলিশের একাংশ দাবি করেছে, অভিজিৎ মণ্ডল নির্দোষ এবং পরিস্থিতির শিকার। তাঁরা শীর্ষ পুলিশ কর্তাদের সঙ্গেও এই ইস্যু নিয়ে আলোচনা করেছেন। রবিবার রাতের বৈঠকে এই সমস্ত পরিকল্পনা চূড়ান্ত হয় বলে সূত্রের খবর।

আজকের খবর