ব্রেকিং
Latest Posts
Hiraan Chatterjee Wedding Scandal : ২১-শে হিরণ ভাইফোঁটা নিয়েছিলেন এখনকার বউ ঋতিকার কাছে, অবৈধ সম্পর্ক লুকোতেই ভাই বোন সেজে থাকা?Mamata against SIR : ‘এবার ওরা ঠিক করে দেবে কবে কে বিয়ে করবে? প্রেমটা ওরা ঠিক করে দেবে?’ বিজেপি ও নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ মমতারSikh community social service in Bengal : ‘সেবা ও উন্নয়নে শিখ সম্প্রদায়ের অবদান অনস্বীকার্য’ ভবানীপুরে বললেন ডা. নির্মল মাজিSuvendu Adhikari Bhawanipur : ‘ভবানীপুরে এতক্ষণ আছি, এতেই উনি বিচলিত, সরস্বতী পুজোয় ৩৬টা আমন্ত্রণ পেয়েছি’ ভবানীপুরে দাঁড়িয়ে মমতাকে কটাক্ষ শুভেন্দুরCPM against TMC BJP : ‘পশ্চিমবঙ্গকে বাঁচাতে হলে আসুন আমরা একসঙ্গে হই’ তৃনমূল ও বিজেপিকে হারাতে বিরোধী জোট গঠনের ডাক সেলিমের
  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Joynagar Murder : কলকাতা হাইকোর্টের নির্দেশে কল্যাণী JNM হাসপাতালে জয়নগরের নাবালিকার দেহের ময়নাতদন্ত করবেন AIIMS এর চিকিৎসকরা

Joynagar Murder : কলকাতা হাইকোর্টের নির্দেশে কল্যাণী JNM হাসপাতালে জয়নগরের নাবালিকার দেহের ময়নাতদন্ত করবেন AIIMS এর চিকিৎসকরা

সুমন তরফদার। কলকাতা সারাদিন। জয়নগরে নিহত শিশুর দেহের ময়নাতদন্ত নিয়ে জটিলতা কাটল আদালতে। রবিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়ে দিলেন, নাবালিকার দেহের ময়নাতদন্ত হবে কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে। তবে ময়নাতদন্ত করবেন কল্যাণী এইমসের চিকিৎসকরা। জয়নগরে নিহত শিশুর দেহের....

Joynagar Murder : কলকাতা হাইকোর্টের নির্দেশে কল্যাণী JNM হাসপাতালে জয়নগরের নাবালিকার দেহের ময়নাতদন্ত করবেন AIIMS এর চিকিৎসকরা

  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Joynagar Murder : কলকাতা হাইকোর্টের নির্দেশে কল্যাণী JNM হাসপাতালে জয়নগরের নাবালিকার দেহের ময়নাতদন্ত করবেন AIIMS এর চিকিৎসকরা

সুমন তরফদার। কলকাতা সারাদিন। জয়নগরে নিহত শিশুর দেহের ময়নাতদন্ত নিয়ে জটিলতা কাটল আদালতে। রবিবার কলকাতা হাইকোর্টের....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুমন তরফদার। কলকাতা সারাদিন।

জয়নগরে নিহত শিশুর দেহের ময়নাতদন্ত নিয়ে জটিলতা কাটল আদালতে। রবিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়ে দিলেন, নাবালিকার দেহের ময়নাতদন্ত হবে কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে। তবে ময়নাতদন্ত করবেন কল্যাণী এইমসের চিকিৎসকরা।

জয়নগরে নিহত শিশুর দেহের ময়নাতদন্ত কেন্দ্রীয় সরকারি হাসপাতালে করাতে হবে বলে দাবি জানিয়েছিলেন তার বাবা। সেই আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হয় কলকাতা পুলিশ। একই সঙ্গে আদালতে যায় নির্যাতিতার পরিবারও। রবিবার ছুটির দিনেও মামলার শুনানির নির্দেশ দেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। মামলা ওঠে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। এদিনের শুনানিতে আদালত কল্যাণী এইমসে ময়নাতদন্তের নির্দেশ দেয়। কিন্তু কল্যাণী এইমসের তরফে জানানো হয়, সেখানে ময়নাতদন্ত করার পরিকাঠামো নেই।

এর পর বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, তাহলে ময়নাতদন্ত হবে কল্যাণী জেএনএম হাসপাতালে। কিন্তু ময়নাতদন্ত করবেন কল্যাণী এইমসের চিকিৎসকরা। ময়নাতদন্তের প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না জেএনএম হাসপাতালের কোনও চিকিৎসক বা কর্মী। ময়নাতদন্তের সময় সেখানে হাজির থাকবেন নদিয়া জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

সোমবার বেলা ১১টা ৪৫ মিনিট থেকে ময়নাতদন্তের প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছেন বিচারপতি ঘোষ। তার মধ্যে দেহ কাঁটাপুকুর থেকে নিয়ে পৌঁছতে হবে কল্যাণী জেএনএম হাসপাতালে।

আজকের খবর