ব্রেকিং
Latest Posts
Sex Before Marriage : “বিয়ের আগে শারীরিক সম্পর্কে জড়ানোর ক্ষেত্রে চরম সতর্ক থাকতে হবে” সতর্কবার্তা সুপ্রিম কোর্টেরPratikur resigned CPIM : ‘নীতি-নৈতিকতা ছাড়া, আর যাই হোক, কমিউনিস্ট পার্টি হয় না’ অভিযোগ তুলে সিপিএমের রাজ্য কমিটি থেকে পদত্যাগ প্রতীকুরেরSuvendu against Yuba Sathi: ‘যুব সাথী’ না ‘যুবশ্রী’? নাম বদলে একই ভাঁওতা, মমতার বিরুদ্ধে বেকার যুবকদের সঙ্গে প্রতারণার অভিযোগ শুভেন্দুরHumayun supports Adhir Chowdhury : ‘দাদা অধীর যেখানেই প্রার্থী হবেন, তাঁকে জেতানোর জন্য যা করার করব’ রাতারাতি ভোলবদল করে দাবি হুমায়ুন কবীরের, বামেদের সঙ্গে জোট করছে না জনতা উন্নয়ন পার্টিMuhammad Yunus farewell speech : “আমি আপনাদের কাছ থেকে বিদায় নেবার জন্য উপস্থিত হয়েছি” জাতির উদ্দেশে শেষবারের মতো বার্তা ড. মুহাম্মদ ইউনূসের
  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Mamata on PMAY : কোনও যোগ্য ব্যক্তি যেন বঞ্চিত না হয়, BDO-দের ফের সার্ভের নির্দেশ মমতার

Mamata on PMAY : কোনও যোগ্য ব্যক্তি যেন বঞ্চিত না হয়, BDO-দের ফের সার্ভের নির্দেশ মমতার

প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন। কেন্দ্র টাকা না দিলে আবাস যোজনার টাকা রাজ্য সরকার দেবে বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো আবাস যোজনার কাজ শুরু হয়েছে জেলায়-জেলায়। আর সমীক্ষার কাজ শুরু হতেই দিকে-দিকে ক্ষোভের বিস্ফোরণ। কোথাও শাসক দলের বিরুদ্ধে....

Mamata on PMAY : কোনও যোগ্য ব্যক্তি যেন বঞ্চিত না হয়, BDO-দের ফের সার্ভের নির্দেশ মমতার

  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Mamata on PMAY : কোনও যোগ্য ব্যক্তি যেন বঞ্চিত না হয়, BDO-দের ফের সার্ভের নির্দেশ মমতার

প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন। কেন্দ্র টাকা না দিলে আবাস যোজনার টাকা রাজ্য সরকার দেবে বলে ঘোষণা....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন।

কেন্দ্র টাকা না দিলে আবাস যোজনার টাকা রাজ্য সরকার দেবে বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো আবাস যোজনার কাজ শুরু হয়েছে জেলায়-জেলায়। আর সমীক্ষার কাজ শুরু হতেই দিকে-দিকে ক্ষোভের বিস্ফোরণ। কোথাও শাসক দলের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ, কোথাও আবার যাদের বাড়ির প্রয়োজন তাঁদের ছাদ না মেলার অভিযোগ।

এই ধরনের একের পর এক অভিযোগ পেয়ে নড়চড়ে বসল নবান্ন। আবাসের তালিকা পুনর্মূল্যায়ন করতে বিডিও-দের নির্দেশ। কোনও যোগ্য ব্যক্তি যেন তালিকা থেকে বাদ না যায়, কড়া মুখ্যমন্ত্রী।

মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনার বাড়ির টাকা দেওয়া নিয়ে মুখ্যসচিব-পঞ্চায়েত দফতরের সকলকে নিয়ে নবান্নে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন। যেখান থেকে বলা হয়, কেন্দ্রের সমস্ত শর্ত মানা হলেও একটি শর্ত মানবে না রাজ্য। সেখানেই দেখা যাচ্ছে আবাসের বাড়ির লিস্টে নাম তোলা নিয়ে বেশ কিছু গোলমালের অভিযোগ প্রকাশ্যে আসছে।

নবান্ন সূত্রে খবর, যে তালিকা নবান্নে গিয়েছে সেখানে যে নামগুলি বাদ পড়েছে সেই বিষয়টি আরও একবার পুনর্মূল্যায়ন করার নির্দেশ দেওয়া হয়েছে। সেগুলি পুরো বিডিও-কে নির্দেশ দেওয়া হয়েছে যাতে আরও একবার তালিকাটি পুনর্মূল্যায়ন করেন তাঁরা। মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়েছেন, আবাসের বাড়ি বণ্টনের ক্ষেত্রে আরও মানবিক হতে হবে।

প্রসঙ্গত, দুর্নীতির অভিযোগ তুলে আবাস যোজনার টাকা কেন্দ্র বন্ধ করে দেয়। কার্যত সংঘাত বাদে রাজ্যের সঙ্গে কেন্দ্রের। সেই সময় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন বকেয়া টাকা তিনি দেবেন। সেই মতো কাজ শুরু হয়েছে। ডিসেম্বরের মধ্যে থেকে রাজ্য সরকার এই টাকা দেবে। এমনকী একশো দিনের কাজের টাকাও দিয়ে দেওয়া হবে বলে ঘোষণা করা হয়।

আজকের খবর