ব্রেকিং
Latest Posts
Amit Shah : শিলিগুড়ির চিকেনস নেক সহ পশ্চিমবঙ্গের সীমান্ত সুরক্ষিত করে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে দীর্ঘ বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দুরAbhishek Banerjee : ‘আমায় গালাগালি করে যারা দল ছেড়েছেন ফিরে আসুন এক ঘন্টার মধ্যে ইস্তফা দেব’ তৃণমূলের দলত্যাগী নেতা কর্মীদের উদ্দেশ্যে খোলা চ্যালেঞ্জ অভিষেকেরSonam Wangchuk : ‘যে সরকার বিরুদ্ধ স্বরকে গণতন্ত্রের অংশ হিসাবে না দেখে হুমকি হিসাবে দেখে, সেই সরকারকে অন্তত বিশ্বাস করা যায় না’ বিস্ফোরক মমতামেজিয়ায় ১৫ হাজার কোটির শিল্প প্রকল্পের সূচনা, বিনিয়োগ নিয়ে মমতাকে কটাক্ষ শুভেন্দুর; রেল দুর্ঘটনায় কড়া বার্তাও মুখ্যমন্ত্রীরRitabrata Banerjee : কালীঘাট তৃণমূলে ভাঙ্গন অব্যাহত, কালীঘাট তৃণমূল ছেড়ে ঋতব্রত শিবিরে যোগ দিলেন বিশ্বজিৎ দাস ও তাপস চট্টোপাধ্যায়
  • Home /
  • ক্রাইম /
  • Canning Housewife : স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে লজে গিয়ে বাড়ি ফেরা হল না আমিনার, কাণ্ড দেখে হতবাক পুলিশ

Canning Housewife : স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে লজে গিয়ে বাড়ি ফেরা হল না আমিনার, কাণ্ড দেখে হতবাক পুলিশ

রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন। দীর্ঘদিন থেকে স্বামী প্রবাসে। এলাকার লোকজন বলছে, সেই সুযোগকে কাজে লাগিয়ে এলাকারই এক যুবকের সঙ্গে বিবাহবর্হিভূত সম্পর্কে জড়িয়ে পড়েন গৃহবধূ। প্রেমিকের সঙ্গে গিয়েছিলেন লজে। সেখানেই অসুস্থ। ডাক্তারের কাছে নিয়ে গেলেও হল না শেষ রক্ষা। শেষে....

Canning Housewife : স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে লজে গিয়ে বাড়ি ফেরা হল না আমিনার, কাণ্ড দেখে হতবাক পুলিশ

  • Home /
  • ক্রাইম /
  • Canning Housewife : স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে লজে গিয়ে বাড়ি ফেরা হল না আমিনার, কাণ্ড দেখে হতবাক পুলিশ

রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন। দীর্ঘদিন থেকে স্বামী প্রবাসে। এলাকার লোকজন বলছে, সেই সুযোগকে কাজে লাগিয়ে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন।

দীর্ঘদিন থেকে স্বামী প্রবাসে। এলাকার লোকজন বলছে, সেই সুযোগকে কাজে লাগিয়ে এলাকারই এক যুবকের সঙ্গে বিবাহবর্হিভূত সম্পর্কে জড়িয়ে পড়েন গৃহবধূ। প্রেমিকের সঙ্গে গিয়েছিলেন লজে। সেখানেই অসুস্থ। ডাক্তারের কাছে নিয়ে গেলেও হল না শেষ রক্ষা। শেষে মৃত্যুর কোলে ঢোলে পড়লেন। কিন্তু, মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

খোঁজ পাওয়া যাচ্ছে না প্রেমিকের। প্রশ্নের মুখে লজের ভূমিকাও।

মৃতার নাম আমিনা মোল্লা (৪৮)। বাড়ি ক্যানিংয়ের দাঁড়িয়া পঞ্চায়েতের গোবরামারী গ্রামে। স্বামী কর্মসূত্রে থাকেন আন্দামানে। স্থানীয় সূত্রে খবর, এলাকারই যুবক মহসীন মোল্লার সঙ্গে বছর তিনেক ধরে বিবাহ-বর্হিভূত সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। শুক্রবার তাঁর সঙ্গেই ক্যানিংয়ের একটি আবাসিক লজে ওঠেন। এদিকে বাড়িতে বলেছিলেন বিডিও অফিসের কাজে যাচ্ছেন।

সূত্রের খবর, লজে থাকাকালীন সময়ে আচমকা অসুস্থ হয়ে পড়েন আমিনা। তাঁর সঙ্গীই তাঁকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যান। কিন্তু, অবস্থা খারাপ দেখে সেখান থেকে পালিয়ে যান। পরে এলাকার লোকজন মহিলাকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে দেন। শোরগল পড়ে যায় ক্যানিং বাজার এলাকায়। খবর যায় ক্যানিং থানার পুলিশের কাছে।

ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। পরে লজে তদন্তের কারণে আসেন ক্যানিংয়ের এসডিপিও রাম কুমার মণ্ডল ও ক্যানিং থানার আইসি সৌগত ঘোষ। খতিয়ে দেখা হচ্ছে সিসি ক্যামেরার ফুটেজ। খোঁজ চলছে সঙ্গীর।

আজকের খবর