ব্রেকিং
Latest Posts
  • Home /
  • আন্তর্জাতিক /
  • Rajshahi Accident Death : সাঈদীর কবর জিয়ারতে যাওয়ার সময় ত্রিমুখী সংঘর্ষে ৩ জামায়াত কর্মী নিহত, আহত অর্ধশত

Rajshahi Accident Death : সাঈদীর কবর জিয়ারতে যাওয়ার সময় ত্রিমুখী সংঘর্ষে ৩ জামায়াত কর্মী নিহত, আহত অর্ধশত

ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী, বাংলাদেশ। রাজশাহীর খড়খড়ি এলাকায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে ট্রাকের সঙ্গে দুটি বাসের সংঘর্ষে তিনজন বাসযাত্রী নিহত হয়েছে। রবিবার (৬ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনায় একটি বাস সড়ক থেকে ছিটকে রাস্তার পাশের খাদে....

Rajshahi Accident Death : সাঈদীর কবর জিয়ারতে যাওয়ার সময় ত্রিমুখী সংঘর্ষে ৩ জামায়াত কর্মী নিহত, আহত অর্ধশত

  • Home /
  • আন্তর্জাতিক /
  • Rajshahi Accident Death : সাঈদীর কবর জিয়ারতে যাওয়ার সময় ত্রিমুখী সংঘর্ষে ৩ জামায়াত কর্মী নিহত, আহত অর্ধশত

ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী, বাংলাদেশ। রাজশাহীর খড়খড়ি এলাকায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে ট্রাকের সঙ্গে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী, বাংলাদেশ।

রাজশাহীর খড়খড়ি এলাকায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে ট্রাকের সঙ্গে দুটি বাসের সংঘর্ষে তিনজন বাসযাত্রী নিহত হয়েছে। রবিবার (৬ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনায় একটি বাস সড়ক থেকে ছিটকে রাস্তার পাশের খাদে পানির মধ্যে উল্টে যায়। এসময় তিনজন জামায়াত কর্মী নিহত হয়েছেন।

নিহতরা হলেন- মো: জুয়েল আহমেদ (৪০), মো: নাসিম উদ্দিন (৪৫), ও মো: মিজানুর রহমান (৩২)। তাদের সবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের ঘোড়াপাখিয়া গ্রামে। এ ঘটনায় আহত হয়েছেন ৪১ জন।

আহতরা হলেন – মোঃ রফিকুল ইসলাম। মো: আনারুল ইসলাম, পিতা মৃত ইসমাইল হোসেন। মো: মতিউর রহমান, পিতা মো: এন্তাজ আলী। মো: আমান উল্লাহ, পিতা মো: ইউসুফ আলী। মো: মাইনুল ইসলাম। মো: সাদিকুল ইসলাম, পিতা মৃত মোস্তফা মোল্লা। মো: ইমরুল কায়েস। মো: খালিদ উমর। মো: আ. হালিম, পিতা মৃত আক্তার হোসেন। মো: এমারুল হক। মো: সায়েম হোসেন। মো: রজত আলী। পিতা মো: আজাহার আলী। মো: মামুন হোসেন. পিতা মো: সাদিকুর রহমান। মো: গোলাম নবি। মো: টিপু সুলতান। মো: নাঈমুল হক, পিতা মো: মোসলেম উদ্দিন। মো: রজদুল ইসলাম। মোঃ মোজাম্মেল হক, পিতা মৃত ইউনুস আলী। মো: মিরাজ মোল্লা (ট্রাকের ড্রাইভার), পিতা মো: কালু মিয়া। মো: মিলন হোসেন। মো: রেফাজুল ইসলাম। মো: উমর ফারুক, পিতা মো: সোহরাব আলী। মো: ইব্রাহীম হোসেন, পিতা মো: ইয়াছিন আলী। মো: জামাল উদ্দিন, পিতা মৃত তাহের উদ্দিন। মো: আশরাফুল ইসলাম, পিতা মৃত আয়েস উদ্দিন। মো: আঃ কাদের। মো: মজিবুর রহমান। মো: ইসরাফিল আলম, পিতা মোঃ হুমায়ুন। মো: বুলবুল আহমেদ, পিতা মো: মাহতাব উদ্দিন। মো: মাহতাব উদ্দিন, পিতা মৃত মুন্তাজ আলী। মো: সুমন, পিতা মো: আবুল হোসেন। মো: জিয়াউল ইসলাম, পিতা ইব্রাহীম হোসেন। মো: আমান উল্লাহ, পিতা মো: আমিনুল ইসলাম। মো: আমিনুল ইসলাম, পিতা মৃত আঃ রহমান। মো: ইলিয়াস আলী, পিতা মো: জাবেদ আলী। মো: দেলোয়ার হোসেন, পিতা মো: মাহতাব উদ্দিন। মো: বুলবুল হোসেন, পিতা মো: মাহতাব হোসেন। মো: আঃ কাদের, পিতা মো: আঃ লতিফ। মো: সামিম, পিতা মো: আঃ সালাম। মো: আঃ সামাদ, পিতা মোঃ বাদশা মিয়া। মো: আঃ মুতালেব হোসেন, পিতা মো: ফজলুল হক। মো: ইব্রাহীম, পিতা মো: নুর মোহাম্মদ।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস কর্মীরা জানায়, রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে খড়খড়ি বাইপাস সড়কে একটি বালুবাহী ডাম্পট্রাকের সঙ্গে পিরোজপুরগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুর্ঘটনাকবলিত বাসটি ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এ সময় ট্রাকটিকে পেছনে থাকা আরও একটি বাস ধাক্কা দেয়। এতে দ্বিতীয় বাসটিরও এক পাশ দুমড়েমুচড়ে যায়। পরে দ্রুত যাত্রীরা নেমে খাদে পড়ে যাওয়া বাসের যাত্রীদের উদ্ধারে চেষ্টা চালায়। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন গিয়ে খাদে পড়ে যাওয়া বাস থেকে আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তবে ফায়ার সার্ভিস কর্মীরা নিশ্চিত করেছেন যে ঘটনাস্থল থেকে তারা কোনও মরদেহ পাননি।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান রাজশাহী মহানগর জামায়াতের নেতৃবৃন্দ। মহানগর জামায়াতের সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার জানান, দুটি বাসে প্রায় ৯০ জন যাত্রী ছিলেন। যাদের সবাই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাণীহাটি ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থক। প্রয়াত জামায়াত নেতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর কবর জিয়ারতের উদ্দেশ্যে তারা পিরোজপুর যাচ্ছিলেন। প্রয়াত জামায়াত নেতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর কবর জিয়ারতের উদ্দেশ্যে তারা পিরোজপুর যাচ্ছিলেন

যাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ৪১ জন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ৮ ও ৩১ নং নম্বর ওয়ার্ডে ভর্তি হয়েছেন। এদের মধ্যে নাসিম, মিজান ও জুয়েল নামের তিন জন জামায়াত কর্মী মারা গেছেন। নিহতরা সকলেই চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা।

এ বিষয়ে নগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে।

আজকের খবর