ব্রেকিং
Latest Posts
Hiraan Chatterjee Wedding Scandal : ২১-শে হিরণ ভাইফোঁটা নিয়েছিলেন এখনকার বউ ঋতিকার কাছে, অবৈধ সম্পর্ক লুকোতেই ভাই বোন সেজে থাকা?Mamata against SIR : ‘এবার ওরা ঠিক করে দেবে কবে কে বিয়ে করবে? প্রেমটা ওরা ঠিক করে দেবে?’ বিজেপি ও নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ মমতারSikh community social service in Bengal : ‘সেবা ও উন্নয়নে শিখ সম্প্রদায়ের অবদান অনস্বীকার্য’ ভবানীপুরে বললেন ডা. নির্মল মাজিSuvendu Adhikari Bhawanipur : ‘ভবানীপুরে এতক্ষণ আছি, এতেই উনি বিচলিত, সরস্বতী পুজোয় ৩৬টা আমন্ত্রণ পেয়েছি’ ভবানীপুরে দাঁড়িয়ে মমতাকে কটাক্ষ শুভেন্দুরCPM against TMC BJP : ‘পশ্চিমবঙ্গকে বাঁচাতে হলে আসুন আমরা একসঙ্গে হই’ তৃনমূল ও বিজেপিকে হারাতে বিরোধী জোট গঠনের ডাক সেলিমের
  • Home /
  • হেডলাইনস /
  • Nabanna on Water Crisis: ‘জল পাওয়া যাচ্ছে না, আর যেন শুনতে না হয়!’ নবান্ন চালু করল হেল্পলাইন নম্বর‌

Nabanna on Water Crisis: ‘জল পাওয়া যাচ্ছে না, আর যেন শুনতে না হয়!’ নবান্ন চালু করল হেল্পলাইন নম্বর‌

প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন। গ্রীষ্মকাল এলেই জলসঙ্কট যেন চেনা ছবি পশ্চিমাঞ্চলের নানা প্রান্তে। এবারে তো বেশ কয়েক মাস আগে থেকেই বাঁকুড়া, পুরুলিয়ার নানা প্রান্তে নিদারুণ জলসঙ্কটের ছবি উঠে আসে খবরের শিরোনামে। কিন্তু, এই ছবি আর দেখতে নারাজ প্রশাসন। এমন পরিস্থিতিতে....

Nabanna on Water Crisis: ‘জল পাওয়া যাচ্ছে না, আর যেন শুনতে না হয়!’ নবান্ন চালু করল হেল্পলাইন নম্বর‌

  • Home /
  • হেডলাইনস /
  • Nabanna on Water Crisis: ‘জল পাওয়া যাচ্ছে না, আর যেন শুনতে না হয়!’ নবান্ন চালু করল হেল্পলাইন নম্বর‌

প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন। গ্রীষ্মকাল এলেই জলসঙ্কট যেন চেনা ছবি পশ্চিমাঞ্চলের নানা প্রান্তে। এবারে তো বেশ....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন।

গ্রীষ্মকাল এলেই জলসঙ্কট যেন চেনা ছবি পশ্চিমাঞ্চলের নানা প্রান্তে। এবারে তো বেশ কয়েক মাস আগে থেকেই বাঁকুড়া, পুরুলিয়ার নানা প্রান্তে নিদারুণ জলসঙ্কটের ছবি উঠে আসে খবরের শিরোনামে। কিন্তু, এই ছবি আর দেখতে নারাজ প্রশাসন। এমন পরিস্থিতিতে কী করবেন?‌ এই প্রশ্ন অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে এখন দেখা দিয়েছে। আর তাই বাংলার কোনও প্রান্তে পানীয় জলের সংকট দেখা দিলে তার মুশকিল আসান করতে পথ বের দেখাল নবান্ন।

 

নবান্নের সাফ কথা, ‘জল পাওয়া যাচ্ছে না’ সাধারণ মানুষের এই অভিযোগ যেন না ওঠে। দেওয়া হল বড় নির্দেশ। সঙ্কট প্রকট হওয়ার আগেই সাবধান হতে চাইছে নবান্ন।

 

জলসঙ্কট যাতে এবার দেখা না দেয় তার জন্য পশ্চিমাঞ্চলের জেলাগুলির জেলা শাসকদের বিশেষ নির্দেশ দিলেন মুখ‍্যসচিব। রাজ্যের প্রতিটি বাড়িতে জল পাঠানোর প্রকল্প জল জীবন মিশনের মাধ্যমে জল পৌঁছে দেও‍য়ার জন্য বদ্ধপরিকর রাজ্য সরকার। বিদত কয়েক বছরে কাজও চলেছে পুরোদমে। তারপরেও অভিযোগের অন্ত নেই। কল আছে কিন্তু জল নেই, অন্যান্য একাধিক জেলার পাশাপাশি পশ্চিমাঞ্চলের একাধিক জেলা থেকে লাগাতার এসেছে এই অভিযোগ। অবিলম্বে এই পরিস্থিতির বদল চান মুখ্যসচিব।

 

প্রশাসনিক সূত্রের খবর, যে বাড়িতে কল আছে সেখানে যাতে ঠিকভাবে জল পাওয়া যায় তা নিশ্চিত করতে হবে। ‘জল পাওয়া যাচ্ছে না’ সাধারণ মানুষের তরফ থেকে এই অভিযোগ যেন আর শুনতে না হয়. সাফ কথা মুখ্যসচিবের। রাজ্যের পশ্চিমাঞ্চল বা জঙ্গলমহল এলাকায় গ্রীষ্মকালে জলের আকাল প্রতি বছরের ঘটনা। বাড়ি বাড়ি জল প্রকল্প গেলেও কেন এত অভিযোগ তাই ভাবাচ্ছে নবান্নের কর্তাদের। সমস্য়া সমাধানে তাই জেলাশাসকদের পাশাপাশি জনস্বাস্থ্য কারিগরি দফতরকেও দেখার কথা বলা হল।

 

 

পানীয় জলের সংকট হওয়ার কথা নয় বাংলায়। তারপরও যদি হয় তাহলে হেল্পলাইন নম্বরে ফোন করতে হবে। এবার এই নয়া হেল্পলাইন নম্বর চালু করল নবান্ন। যা পানীয় জল পেতে মুশকিল আসানের কাজ করবে।

 

পানীয় জলের যাতে কোনওরকম সমস্যা না হয়, তার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে নবান্ন। তারপরও কোথাও কোনও কারণে পানীয় জলের সংকট দেখা দিতেই পারে। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবার হেল্পলাইন নম্বর চালু হয়েছে। এমনকী পানীয় জলের সংকট মেটাতে প্রত্যেক ব্লকে কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। এই কাজটি করবে জনস্বাস্থ্য কারিগরি দফতর। ফোন পেলেই সে খবর পৌঁছে যাবে জনস্বাস্থ্য কারিগরি দফতরের কাছে। আর তখনই ব্লক স্তরে থাকা জুনিয়র ইঞ্জিনিয়ার থেকে অপারেটরদের নিয়ে গঠিত কুইক রেসপন্স টিম সংশ্লিষ্ট জায়গায় পৌঁছে যাবে। একটু সময় লাগতে পারে। তবে তারা পরিস্থিতি স্বাভাবিক করে দেবে বলে নবান্ন সূত্রে খবর।

 

কোন নম্বরে ফোন করতে হবে?‌ পানীয় জলের সংকট দেখা দিলে তৎক্ষণাৎ দুটি নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। ৮৯০২০২২২২২ এবং ৮৯০২০৬৬৬৬৬ দুটি নম্বরে। এখানেই হোয়াটসঅ্যাপ করতে হবে। আর সমস্যাটি নিয়ে অভিযোগ জানাতে হবে। আর তখনই কাজ শুরু হয়ে যাবে সমাধানের। এই কারণে এখন প্রত্যেকটি ব্লকে শুরু হয়েছে কর্মশালা। যেখানে বিডিও থেকে শুরু করে জুনিয়র ইঞ্জিনিয়ার, থানার ওসি বা আইসি এবং বিধায়ক, পুরপিতা-সহ প্রশাসনিক অফিসাররা আছেন। এই সকলের সঙ্গে যোগাযোগ থাকবে স্থানীয় বাসিন্দাদের। যাতে সঠিক খবর পেয়েই উপযুক্ত পদক্ষেপ করা যায়।

 

আর কী জানা যাচ্ছে?‌ নবান্ন সূত্রে খবর, জল সংকটের মোকাবিলা করতে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। শহর থেকে জেলা সর্বত্র জল সংকট যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখা হয়েছে। আর যদি হয় তার সমাধানেরও ব্যবস্থা করা হয়েছে। জল তোলার সময় বাড়ানো থেকে শুরু করে ভ্রাম্যমান জলের গাড়িও বৃদ্ধি করা হয়েছে। তার সঙ্গে জলস্বপ্ন প্রকল্পের মাধ্যমে জল সরবরাহ যাতে প্রবাহমান থাকে সেই ব্যবস্থা করা হয়েছে। কলে যাতে জল থাকে সেটাও লক্ষ্য রাখা হচ্ছে।

আজকের খবর