সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।
বাংলায় ফের নতুন বিনিয়োগ। সেই সঙ্গে নতুন কর্মসংস্থানের সম্ভাবনা। তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বাংলা তথা কলকাতা যে ভারতবর্ষের প্রায় সমস্ত প্রথম সারির সংস্থার কাছেই অন্যতম ডেস্টিনেশন হয়ে উঠছে তার প্রমাণ মিলল আরো একবার।
নয়ডা ভিত্তিক গ্লোবাল IT কোম্পানি HCL কলকাতায় তাদের ব্যবসা সম্প্রসারণের ঘোষণা করেছে।
সম্প্রতি, HCL একটি সেমিকন্ডাক্টর কোম্পানি অধিগ্রহণ করেছে, যার ফলে তারা আগামী ২ মাসের মধ্যে একটি ২০০-সিটার অফিস খোলার পরিকল্পনা করছে।
এই উদ্যোগের মাধ্যমে HCL কলকাতার বুকে তাদের উপস্থিতি শক্তিশালী করতে চায় এবং স্থানীয় ট্যালেন্টকে কাজে লাগানোর উদ্দেশ্যে এই অফিস স্থাপন করবে।
কলকাতার IT সেক্টরে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে।
HCL এর এই সম্প্রসারণের ফলে, কোলকাতার অর্থনীতিতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং শহরটি আরও একটি গ্লোবাল IT হাব হিসেবে পরিচিতি পেতে পারে।