প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন।
আধুনিক জীবনযাত্রায় পুরুষত্বহীনতা বা যৌন দুর্বলতা, যা সমাজে একটি গুরুতর সমস্যা হিসেবে প্রকট আকার ধারণ করেছে, তা এখন আর গোপন রাখার মতো বিষয় নয়। বিশেষ করে তরুণদের মধ্যে এটি হতাশার জন্ম দিচ্ছে। যেকোনো বয়সেই এই সমস্যা দেখা দিতে পারে, তাই লজ্জা, অবহেলা বা আজকের জন্য ফেলে না রেখে দ্রুত চিকিৎসা নেওয়া অপরিহার্য।
সময়মতো সঠিক চিকিৎসা না নিলে এটি আরও জটিল হতে পারে।
পুরুষত্বহীনতা কী এবং এর প্রকারভেদ
পুরুষত্বহীনতা বলতে পুরুষের যৌন কার্যক্রমে অক্ষমতাকে বোঝায়। একে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়:
১. ইরেকশন ফেইলিউর পুরুষের লিঙ্গের উত্থানে ব্যর্থতা। ২. পেনিট্রেশন ফেইলিউর লিঙ্গের যোনিদ্বার ছেদনে অক্ষমতা। ৩. প্রি-ম্যাচুর ইজাকুলেশন সহবাসে দ্রুত বীর্যপাত বা স্থায়িত্বের অভাব।
এই ধরনের সমস্যায় হোমিওপ্যাথি সবচেয়ে কার্যকর বলে প্রমাণিত। এর কোনো বিরূপ পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তাই লজ্জা এবং জড়তা ঝেড়ে ফেলে একজন অভিজ্ঞ হোমিও ডাক্তারের সাথে খোলা মনে আলোচনা করা উচিত। মনে রাখবেন, এই সমস্যা খুবই সাধারণ এবং এর সফল চিকিৎসা সম্ভব।
হোমিওপ্যাথি চিকিৎসা ও কাউন্সেলিং
হোমিওপ্যাথি ওষুধ প্রয়োগের পাশাপাশি কাউন্সেলিংয়ের মাধ্যমে পুরুষত্বহীনতা বা যেকোনো যৌনরোগের সহজ এবং স্বল্প খরচে চিকিৎসা সম্ভব। প্রাকৃতিক উপায়ে এবং পার্শ্বপ্রতিক্রিয়াহীনভাবে শতভাগ আরোগ্য লাভ করা যায়। একইভাবে, মহিলাদের যৌন দুর্বলতা বা যৌনকর্মে অনীহার মতো সমস্যারও হোমিওপ্যাথিতে সফল চিকিৎসা রয়েছে।
হোমিওপ্যাথির কিছু কার্যকর ঔষধ:
লাইকোপোডিয়াম ক্লাভেটাম অত্যাধিক ধূমপানের কারণে সৃষ্ট ধ্বজভঙ্গের জন্য এটি একটি চমৎকার ঔষধ। এর প্রধান লক্ষণগুলো হলো পেটে প্রচুর গ্যাস, ভালো মস্তিষ্ক কিন্তু দুর্বল স্বাস্থ্য, প্রস্রাব বা পাকস্থলীর সমস্যা, অকাল বার্ধক্য, এবং সকাল বেলার দুর্বলতা।
সেলেনিয়াম যৌন শক্তির দুর্বলতা, দ্রুত বীর্যপাত, স্বপ্নদোষ, এবং চুল পড়া সমস্যার জন্য এটি একটি প্রথম শ্রেণীর ঔষধ। বিশেষত যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এটি ভালো কাজ করে।
অ্যাগনাস কাস্টাস গনোরিয়া রোগের পর যৌন দুর্বলতা দেখা দিলে এটি কার্যকর। পুরুষাঙ্গ ছোট এবং নরম হয়ে যায়, পায়খানা ও প্রস্রাবের আগে-পরে আঠালো পদার্থ নির্গত হয়, এবং ঘনঘন স্বপ্নদোষ হয়।
ক্যালেডিয়াম সেগুইনাম যারা যৌনমিলনে আনন্দ পান না, বীর্য নির্গত হয় না, দ্রুত বীর্যপাত ঘটে, বা অতিরিক্ত হস্তমৈথুন করে দুর্বল হয়ে পড়েছেন, তাদের জন্য এটি কার্যকরী।
ওরিগ্যানাম মেজরানা পুরুষ এবং নারীদের যৌন উত্তেজনা বৃদ্ধিতে এটি একটি শ্রেষ্ঠ ঔষধ। এটি নিম্নশক্তিতে ব্যবহার করা উচিত, কারণ উচ্চশক্তিতে কোনো ফল পাওয়া যায় না।
মসকাস মসকিফেরাস ডায়াবেটিস রোগীদের ধ্বজভঙ্গের জন্য এটি ভালো কাজ করে। এটি ক্ষুদ্রাকৃতি হয়ে যাওয়া পুরুষাঙ্গকে পূর্বের আকৃতিতে ফিরিয়ে আনতে সাহায্য করে।
স্টেফিসেগ্রিয়া পুরুষদের যৌন দুর্বলতা দূর করার ক্ষেত্রে স্টেফিসেগ্রিয়া একটি শ্রেষ্ঠ ঔষধ। বিশেষত অতিরিক্ত যৌনকর্ম বা হস্তমৈথুনের ফলে যাদের ধ্বজভঙ্গ হয়েছে, তাদের ক্ষেত্রে এটি বেশি প্রযোজ্য। বিয়ের প্রথম কিছুদিনে মেয়েদের প্রস্রাব বা যৌনাঙ্গ সম্পর্কিত কোনো সমস্যা হলে নিশ্চিন্তে এটি ব্যবহার করা যেতে পারে, কারণ এটি একই সাথে যৌনাঙ্গ এবং আঘাতজনিত রোগে কার্যকর।
স্যালিক্স নাইগ্রা অতিরিক্ত যৌনকর্ম, হস্তমৈথুন, স্বপ্নদোষ ইত্যাদি কারণে সৃষ্ট পুরুষদের যৌন দুর্বলতা বা অক্ষমতার জন্য এটি একটি শ্রেষ্ঠ ঔষধ। যাদের ওজন কমে গেছে, এই ঔষধ একই সাথে তাদের ওজনও বাড়িয়ে দেয়। অবিবাহিত যুবক-যুবতী বা যাদের স্বামী-স্ত্রী বিদেশে আছেন অথবা মারা গেছেন, তাদের অতিরিক্ত উত্তেজনা কমাতে এবং স্বাভাবিক জীবনযাপনে এটি সাহায্য করে।
সাবেল সেরুলেটা সেবেল সেরুলেটা পুরুষদের যৌনশক্তি বৃদ্ধি করে। এটি হজমশক্তি, ঘুম, শারীরিক শক্তি এবং ওজন (কম থাকলে) বৃদ্ধি করে।
এটি মেয়েদেরও যৌন উত্তেজনা বৃদ্ধি করে এবং ক্ষুদ্রাকৃতির স্তনবিশিষ্ট মেয়েদের স্তনের আকৃতি বাড়ায়। বয়স্ক পুরুষদের প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধিজনিত যেকোনো সমস্যা এবং ব্রঙ্কাইটিস নির্মূল করতে পারে।
কোনিয়াম স্ত্রী সহবাসের ইচ্ছা অধিক কিন্তু অক্ষম। সহবাসের সময় সোহাগ আলিঙ্গনের সময় লিঙ্গ শিথিল হয়ে পড়ে।
ক্যালকেরিয়া কার্ব যৌনশক্তি বৃদ্ধির ক্ষেত্রে ক্যালকেরিয়া কার্ব একটি উৎকৃষ্ট ঔষধ। বিশেষত মোটা এবং থলথলে স্বাস্থ্যের অধিকারী ব্যক্তিদের জন্য এটি ভালো কাজ করে।
নেট্রাম কার্বোনিকাম যে সব নারীদের পুরুষরা আলিঙ্গন করলেই বীর্যপাত হয়ে যায় (সহবাস ছাড়াই), অর্থাৎ অল্পতেই তাদের তৃপ্তি ঘটে যায় এবং পরে আর সঙ্গমে আগ্রহ থাকে না, তাদের জন্য উৎকৃষ্ট ঔষধ হলো নেট্রাম কার্ব। এই কারণে যদি তাদের সন্তান না হয় (বন্ধ্যাত্ব), তবে নেট্রাম কার্বে সেই বন্ধ্যাত্বও সেরে যাবে।
নাক্স ভমিকা নাক্স ভমিকা যৌন শক্তি বৃদ্ধিতে একটি শ্রেষ্ঠ ঔষধ। বিশেষত যারা শীতকাতর, যাদের পেটের সমস্যা বেশি হয়, সারাক্ষণ শুয়ে-বসে থাকে, শারীরিক পরিশ্রম কম করে এবং মানসিক পরিশ্রম বেশি করে, তাদের জন্য এটি উপযোগী।
টাইটানিয়াম সঙ্গমে অতি শীঘ্রই বীর্যপাত এবং বীর্যপাতলা, রতিশক্তির দুর্বলতায় উত্তম।