ব্রেকিং
Latest Posts
Roopa Ganguly: কোটি কোটি টাকার সম্পত্তি, একাধিক মামলা, সোনারপুর দক্ষিণের বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়ের হলফনামায় চমকTCS Shutdown: ‘তোমার বউকে রাতে পাঠিয়ে দিও’ বলে অফিসের মধ্যেই যৌন হেনস্থা, মহিলা কর্মীদের উপর অফিসেই যৌনাচার, বন্ধ হয়ে গেল TCS-র অফিসMamata against Modi Shah : ‘যাঁদের হাতে রক্ত মিশে, তাঁরা বাংলার মানুষকে অনুপ্রবেশকারী বলে অসম্মান করেন’ মোদি-শাহকে তীব্র আক্রমণ মমতারsupreme court Bengal : সংবিধানের ১৪২ ধারা প্রয়োগে ঐতিহাসিক রায়, ভোটের দুদিন আগেও নাম সংশোধনে মিলবে ভোটাধিকার, সুপ্রিম কোর্টের বড় নির্দেশSuvendu against Mamata: ‘মমতার মাথার চিকিৎসা করাতে হবে, ওঁকে বলুন মাথার চিকিৎসা করাতে’ বিষ্ফোরক শুভেন্দু
  • Home /
  • এন্টারটেইনমেন্ট /
  • Naina Ganguly Casting Couch : বাংলা ছবিতে কাজ দেওয়ার লোভ দেখিয়ে ৩ বছর ধরে শারীরিক সম্পর্ক, অভিনেত্রী নয়নার অভিযোগে গ্রেফতার Tollywood কোরিওগ্রাফার টুবান

Naina Ganguly Casting Couch : বাংলা ছবিতে কাজ দেওয়ার লোভ দেখিয়ে ৩ বছর ধরে শারীরিক সম্পর্ক, অভিনেত্রী নয়নার অভিযোগে গ্রেফতার Tollywood কোরিওগ্রাফার টুবান

রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন। টলিউড ও বলিউডের নামী অভিনেত্রী নয়না গঙ্গোপাধ্যায়কে দিনের পর দিন শারীরিক ও মানসিক অত্যাচারের অভিযোগে গ্রেফতার করা হল টলিউডের কোরিওগ্রাফার টুবান চক্রবর্তীকে। মঙ্গলবার সকাল ৭:৩০ নাগাদ বাড়ি থেকে গ্রেফতার করা হয় টুবানকে। এরপর আলিপুর কোর্টে....

Naina Ganguly Casting Couch : বাংলা ছবিতে কাজ দেওয়ার লোভ দেখিয়ে ৩ বছর ধরে শারীরিক সম্পর্ক, অভিনেত্রী নয়নার অভিযোগে গ্রেফতার Tollywood কোরিওগ্রাফার টুবান

  • Home /
  • এন্টারটেইনমেন্ট /
  • Naina Ganguly Casting Couch : বাংলা ছবিতে কাজ দেওয়ার লোভ দেখিয়ে ৩ বছর ধরে শারীরিক সম্পর্ক, অভিনেত্রী নয়নার অভিযোগে গ্রেফতার Tollywood কোরিওগ্রাফার টুবান

রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন। টলিউড ও বলিউডের নামী অভিনেত্রী নয়না গঙ্গোপাধ্যায়কে দিনের পর দিন শারীরিক....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন।

টলিউড ও বলিউডের নামী অভিনেত্রী নয়না গঙ্গোপাধ্যায়কে দিনের পর দিন শারীরিক ও মানসিক অত্যাচারের অভিযোগে গ্রেফতার করা হল টলিউডের কোরিওগ্রাফার টুবান চক্রবর্তীকে। মঙ্গলবার সকাল ৭:৩০ নাগাদ বাড়ি থেকে গ্রেফতার করা হয় টুবানকে। এরপর আলিপুর কোর্টে নিয়ে যাওয়া হবে টুবান চক্রবর্তীকে। তিন বছর ধরে কাজ থেকে দূরে ছিলেন অভিনেত্রী নয়না গঙ্গোপাধ্যায়।

অভিনেত্রী নয়না গঙ্গোপাধ্যায়ের অভিযোগে অবশেষে গ্রেফতার টলিউডের কোরিওগ্রাফার টুবান চক্রবর্তী৷

কোরিওগ্রাফার টুবান চক্রবর্তীর বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিয়ে না করে, শারীরিক নির্যাতন, ও নানা হেনস্তা করে গিয়েছেন৷ কোরিওগ্রাফার টুবান চক্রবর্তীর বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ আনলেন টলিউড অভিনেত্রী নয়না গঙ্গোপাধ্যায়।

আজ পাটুলি থানার পুলিশ টুবান চক্রবর্তীকে গ্রেফতার করেছে মঙ্গলবার সকাল ৭:৩০ নাগাদ বাড়ি থেকে গ্রেফতার করা হয় টুবানকে। এরপর আলিপুর কোর্টে নিয়ে যাওয়া হয় টুবান চক্রবর্তীকে। এবং আজকেই তাকে আলিপুর আদালতে পেশ করার কথা।

 

একসময়ে পুরুষদের হৃদয়ে ঝড় তোলা অভিনেত্রী তিন বছর ধরে দূরে ছিলেন ইন্ডাস্ট্রি থেকে৷ টলিউড, বলিউড, দক্ষিণী ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নিয়েছিলেন খুব অল্প সময়ের মধ্যে৷ দিন দুয়েক আগে নাম না করেই সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী নয়না জানিয়েছিলেন কেন তিনি এত বছর ইন্ডাস্ট্রি থেকে দূরে ছিলেন৷ অবশেষে পুলিশের কাছে অভিযোগ জানাতেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে৷

 

জীবনের তিনটি বছর নষ্ট হয়ে গেলেও আবার নতুন করে শুরু করার কথা ভাবছেন নয়না গঙ্গোপাধ্যায়। হইচই-এর চরিত্রহীন ওয়েব সিরিজে ‘কিরণময়ী’র চরিত্রে সকলের নজর কেড়েছিলেন নয়না। এছাড়া বলিউডে ‘রঙ্গিলা টু’-সহ একাধিক ছবিতে, ও ওয়েব সিরিজে কাজ করেছেন তিনি। দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করে নিচ্ছিলেন তিনি। তবে সব কিছু থেকে সরে আসেন এক মুহূর্তে।

 

এর আগে সমাজমাধ্যমে নয়না লিখেছিলেন, ‘কিছু ব্যক্তিগত বিষয় এবার আপনাদের জানানোর সময় এসেছে। তিন বছর ধরে আমি কোনও মাধ্যমেই সেভাবে আর কাজ করিনি। কাজ না করার কারণটা ভীষণ ব্যক্তিগত ছিল। তবে এবার বাধ্য হলাম সামনে আসতে। কলকাতার এক কোরিওগ্রাফারের সঙ্গে শেষ কিছু বছর আমি সম্পর্কে ছিলাম। কিন্তু এবার এই প্রেম ও ভালবাসার সম্পর্কে থাকার মাশুল গুনতে হচ্ছে। দিনের পর দিন অত্যাচার, শারীরিক নির্যাতনে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি এবং আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছি। এবার তার নাম ও পরিচয় আপনাদের সামনে আনতে চলেছি।’

 

নয়না বলেছেন, ”আমাকে ভিতর থেকে শেষ করে দিয়েছে সে। মাঝে মধ্যেই অকথ্য ভাষায় আক্রমণ করতেন। এখন সবাই বলছেন আমার সরব হওয়া উচিত, কিন্তু দেরি হয়ে গিয়েছে। বিয়ের প্রতিশ্রিুতি দিয়েছিল।” অভিনেত্রীর দাবি, নাম প্রকাশ্যে আনার দাবি শুনে তিনি তাঁকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। দেবালয় ভট্টাচার্যের ‘চরিত্রহীন’ সিরিজের মাধ্যমে টলিপাড়ায় ডেবিউ করেন নয়নার। যদিও তিনি ‘মেন্টর’ মনে করেন বলিউডের সুখ্যাত পরিচালক-প্রযোজক রামগোপাল বর্মা। তাঁর ‘ডেঞ্জারাস ইশ্‌ক’ ছবিতেও অভিনয় করে ছিলেন নয়না। কিন্তু টলিপাড়ার নৃত্যগুরুর প্রেমে পড়ে তিনবছর ধরে তিনি ক্যামেরার আড়ালে রয়েছেন।

 

এতদিন নিজের প্রেমিকের নাম সামনে না আনলেও অবশেষে দিনের পর দিন অত্যাচার সহ্য করতে না পেরে আইনের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নয়না। গ্রেফতার হয়েছেন টুবান চক্রবর্তী। ‘ডান্স বাংলা ডান্স’-এর একটি সিজনে বিজয়ী হয়েছিলেন টুবান, নিজের ডান্স একাডেমীও আছে এই কোরিওগ্রাফারের। টলিউডের পরিচিত নাম টুবান চক্রবর্তী এবার গ্রেফতার হলেন বিবিধ অভিযোগে।

 

আজকের খবর