ব্রেকিং
Latest Posts
দার্জিলিং নয়, এবার সিঙ্গালিলার গুপ্তধন ‘রাম্মাম’-এ হারিয়ে যান | শান্ত পাহাড়ি অফবিট ভ্রমণ ২০২৬ (Offbeat Travel North Bengal)Mamata Sonarpur : ‘লাভলি টিভিতে কাজ করেন, একটু ভুলভ্রান্তি হতেই পারে, সেটা শুধরে নেওয়ার সময় দিন, ও পার্টির খুব অনুগত’ সোনারপুর থেকে দ্বিতীয় সুযোগের আবেদন মমতারAbhishek Murshidabad : ‘যারা এসে ভোট ভাগ করতে চাইছে, সব বিজেপির এজেন্ট’ মুর্শিদাবাদ থেকে অধীর ও হুমায়ুনকে তীব্র আক্রমণ অভিষেকেরSuvendu Nandigram : ‘মমতা দ্বিতীয়বার নন্দীগ্রামে দাঁড়ানোর চ্যালেঞ্জ নেননি’ মমতাকে তীব্র কটাক্ষ শুভেন্দুরDilip Ghosh Bulldozer : ‘৪ তারিখের পর এখানে থাকতে পারবে? খুব খারাপ সময় আসছে, বুলডোজার চলবে’ তৃণমূল কর্মীদের হুঁশিয়ারি দিলীপ ঘোষের
  • Home /
  • West Bengal Assembly Election 2026 /
  • ED Summons TMC MLA : ফের সিজিও কমপ্লেক্সে তৃণমূল বিধায়ক দেবাশিস কুমার! ভোটের আগে ইডির চলব রাজ্যের দুই মন্ত্রীকেও

ED Summons TMC MLA : ফের সিজিও কমপ্লেক্সে তৃণমূল বিধায়ক দেবাশিস কুমার! ভোটের আগে ইডির চলব রাজ্যের দুই মন্ত্রীকেও

শোভন গায়েন। কলকাতা সারাদিন।   শুক্রবার ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির তলবের জেরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দাদের মুখোমুখি হলেন তৃণমূল নেতা দেবাশিস কুমার। গত শনিবার দক্ষিণ কলকাতার একটি নির্মাণ সংস্থার অফিসে ইডি তল্লাশির পর থেকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্ক্যানারে রয়েছেন....

ED Summons TMC MLA : ফের সিজিও কমপ্লেক্সে তৃণমূল বিধায়ক দেবাশিস কুমার! ভোটের আগে ইডির চলব রাজ্যের দুই মন্ত্রীকেও

  • Home /
  • West Bengal Assembly Election 2026 /
  • ED Summons TMC MLA : ফের সিজিও কমপ্লেক্সে তৃণমূল বিধায়ক দেবাশিস কুমার! ভোটের আগে ইডির চলব রাজ্যের দুই মন্ত্রীকেও

শোভন গায়েন। কলকাতা সারাদিন।   শুক্রবার ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির তলবের জেরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

শোভন গায়েন। কলকাতা সারাদিন।

 

শুক্রবার ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির তলবের জেরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দাদের মুখোমুখি হলেন তৃণমূল নেতা দেবাশিস কুমার। গত শনিবার দক্ষিণ কলকাতার একটি নির্মাণ সংস্থার অফিসে ইডি তল্লাশির পর থেকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্ক্যানারে রয়েছেন রাসবিহারী কেন্দ্রের এই হেভিওয়েট প্রার্থী। সূত্রের খবর, ওই নির্মাণ সংস্থার সঙ্গে দেবাশিস কুমারের কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতেই এই দ্বিতীয় দফার তলব।ইডির অভিযোগ, সংশ্লিষ্ট নির্মাণ সংস্থাটি পুরসভার এক শ্রেণির আধিকারিক ও প্রভাবশালীদের মদতে বিভিন্ন জায়গায় বেআইনিভাবে জমি দখল করে নির্মাণ প্রকল্প চালিয়েছে। তদন্তকারীদের দাবি, এই ধরনের বেআইনি কর্মকাণ্ডের ভৌগোলিক অবস্থান দেবাশিস কুমারের নির্বাচনী এলাকা বা প্রশাসনিক এক্তিয়ারভুক্ত অঞ্চলের সঙ্গে সরাসরি যুক্ত। গত সোমবার প্রথমবার হাজিরা দিয়ে নিজের বক্তব্য জানালেও, শুক্রবার সকালে ফের নথিপত্র নিয়ে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছান তিনি।

পুরো ঘটনার মূলে রয়েছে ‘বেঙ্গল এনার্জি’ নামক একটি বেসরকারি সংস্থা। গত শনিবার ওই সংস্থার দুই শীর্ষ কর্তার বাড়িতে ম্যারাথন তল্লাশি চালায় ইডি। আর্থিক অনিয়মের তদন্তে নেমে ওই দুই ব্যবসায়ীর বাড়ি থেকে বেশ কিছু চাঞ্চল্যকর নথি উদ্ধার হয়, যেখানে দেবাশিস কুমারের নাম উঠে এসেছে বলে ইডি সূত্রে খবর। অভিযোগ, ওই সংস্থার সাথে আর্থিক লেনদেন এবং জমি সংক্রান্ত বিষয়ে তৃণমূল প্রার্থীর যোগাযোগ রয়েছে। দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্ক ও প্রিয়া সিনেমা হলকে কেন্দ্রে রেখে এক বিস্তীর্ণ ব্যাসার্ধজুড়ে দক্ষিণপন্থী রাজনীতির বহু পরিচিত মুখ তিনি। কংগ্রেস ও তৃণমূলের প্রতীকে পৌরসভায় দীর্ঘ ইনিংস খেলার পর বিধানসভার পিচেও তিনি স্বচ্ছন্দে খেলেছেন। একুশের বিধানসভায় রাসবিহারী কেন্দ্র থেকে ঘাসফুলের প্রতীকে প্রার্থী হয়ে জয়ী হন এবং এবারও তিনি রাসবিহারী কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং, তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী যে-সে কেউ নন, একদা ইংরেজি দৈনিকের সাংবাদিক ও বর্তমানে প্রাবন্ধিক বিজেপির স্বপন দাশগুপ্ত।

 

অন্যদিকে, পুর নিয়োগ দুর্নীতি মামলায় আগামী সোমবার সুজিত বসুকে তলব করল ইডি। পাশাপাশি বুধবার খাদ্যমন্ত্রী রথীন ঘোষকেও তলব করা হয়েছে। এর আগে পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুর বাড়ি, অফিস, ছেলের রেস্তোরায় তল্লাশি চলেছিল ইডি। সেই সময় সুজিত বসুর স্ত্রী,মেয়ে,ছেলে, জামাইকেও এই মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতেও এর আগে তল্লাশি চালিয়েছিল ইডি। এবার ভোটের আগে রথীন ঘোষকেও ফের একবার তলব করল ইডি।

 

 

আজকের খবর