ব্রেকিং
Latest Posts
দার্জিলিং নয়, এবার সিঙ্গালিলার গুপ্তধন ‘রাম্মাম’-এ হারিয়ে যান | শান্ত পাহাড়ি অফবিট ভ্রমণ ২০২৬ (Offbeat Travel North Bengal)Mamata Sonarpur : ‘লাভলি টিভিতে কাজ করেন, একটু ভুলভ্রান্তি হতেই পারে, সেটা শুধরে নেওয়ার সময় দিন, ও পার্টির খুব অনুগত’ সোনারপুর থেকে দ্বিতীয় সুযোগের আবেদন মমতারAbhishek Murshidabad : ‘যারা এসে ভোট ভাগ করতে চাইছে, সব বিজেপির এজেন্ট’ মুর্শিদাবাদ থেকে অধীর ও হুমায়ুনকে তীব্র আক্রমণ অভিষেকেরSuvendu Nandigram : ‘মমতা দ্বিতীয়বার নন্দীগ্রামে দাঁড়ানোর চ্যালেঞ্জ নেননি’ মমতাকে তীব্র কটাক্ষ শুভেন্দুরDilip Ghosh Bulldozer : ‘৪ তারিখের পর এখানে থাকতে পারবে? খুব খারাপ সময় আসছে, বুলডোজার চলবে’ তৃণমূল কর্মীদের হুঁশিয়ারি দিলীপ ঘোষের
  • Home /
  • কলকাতা /
  • Sonarpur /
  • Rajanya Haldarv: ব্যাঙ্ক জটে বড় ধাক্কা! নমিনেশনই জমা দিতে পারলেন না নির্দল প্রার্থী রাজন্যা, সোনারপুর দক্ষিণে শুরুতেই চাপে লড়াই

Rajanya Haldarv: ব্যাঙ্ক জটে বড় ধাক্কা! নমিনেশনই জমা দিতে পারলেন না নির্দল প্রার্থী রাজন্যা, সোনারপুর দক্ষিণে শুরুতেই চাপে লড়াই

রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্র-এ ভোটের উত্তাপ যখন ক্রমশ বাড়ছে, ঠিক তখনই সামনে এল এক নাটকীয় মোড়। নির্দল প্রার্থী রাজন্যা হালদারের নমিনেশন জমা ঘিরে তৈরি হল অপ্রত্যাশিত জটিলতা। শুক্রবার তিনি বারুইপুর মহকুমা শাসকের....

Rajanya Haldarv: ব্যাঙ্ক জটে বড় ধাক্কা! নমিনেশনই জমা দিতে পারলেন না নির্দল প্রার্থী রাজন্যা, সোনারপুর দক্ষিণে শুরুতেই চাপে লড়াই

  • Home /
  • কলকাতা /
  • Sonarpur /
  • Rajanya Haldarv: ব্যাঙ্ক জটে বড় ধাক্কা! নমিনেশনই জমা দিতে পারলেন না নির্দল প্রার্থী রাজন্যা, সোনারপুর দক্ষিণে শুরুতেই চাপে লড়াই

রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্র-এ ভোটের উত্তাপ যখন ক্রমশ....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন।

দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্র-এ ভোটের উত্তাপ যখন ক্রমশ বাড়ছে, ঠিক তখনই সামনে এল এক নাটকীয় মোড়। নির্দল প্রার্থী রাজন্যা হালদারের নমিনেশন জমা ঘিরে তৈরি হল অপ্রত্যাশিত জটিলতা। শুক্রবার তিনি বারুইপুর মহকুমা শাসকের দফতর-এ পৌঁছলেও শেষ পর্যন্ত নমিনেশন জমা দেওয়া সম্ভব হয়নি।

 

জানা গিয়েছে, সমস্ত প্রস্তুতি নিয়েই এদিন সকালেই দফতরে পৌঁছেছিলেন রাজন্যা। প্রয়োজনীয় নথিপত্রও সঙ্গে ছিল। কিন্তু শেষ মুহূর্তে যাচাইয়ের সময়ই ধরা পড়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত কিছু অসঙ্গতি। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রার্থীর ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য নির্ভুলভাবে জমা দেওয়া বাধ্যতামূলক। আর সেই জায়গাতেই বাধা আসে। ফলে নির্ধারিত সময়ের মধ্যেও সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করা সম্ভব হয়নি তাঁর পক্ষে।

 

এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাপে পড়ে যায় তাঁর নির্বাচনী প্রচার। কারণ, নমিনেশন জমা না দিতে পারলে প্রার্থিতা নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়। তবে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে যায়নি বলেই দাবি করেছেন রাজন্যা নিজে। তাঁর কথায়, “কিছু নথিপত্রে জটিলতা থাকায় আজ নমিনেশন জমা দিতে পারিনি। বিশেষ করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্যা ছিল। তবে দফতরের আধিকারিকেরা যথেষ্ট সহযোগিতা করেছেন এবং সমস্যার সমাধানের পথও দেখিয়েছেন।”

Sonarpur Dakshin : সোনারপুর দক্ষিণে ‘ল্যাম্পপোস্ট’ মন্তব্যে তুঙ্গে রাজনৈতিক সংঘাত, রূপা-লাভলীর বাকযুদ্ধে উত্তাপ

প্রশাসনের সহায়তায় এখন দ্রুত সমস্যার সমাধানের দিকেই নজর দিচ্ছেন তিনি। ইতিমধ্যেই প্রয়োজনীয় সংশোধনের কাজ শুরু হয়েছে বলেও জানান রাজন্যা। তাঁর আশাবাদ, খুব দ্রুত সব জট কাটিয়ে তিনি আবার নমিনেশন জমা দিতে পারবেন।

রাজন্যা আরও বলেন, “আমি আগামীকাল আবার আসব। যেসব কাগজপত্রে সমস্যা ছিল, সেগুলো ঠিক করে নিয়ে আসব। আশা করছি, আর কোনও বাধা থাকবে না।”

সব মিলিয়ে, নির্বাচনের শুরুতেই এই ধাক্কা তাঁর লড়াইয়ে কিছুটা প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক মহল। তবে শেষ পর্যন্ত তিনি নমিনেশন জমা দিতে পারেন কি না, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

আজকের খবর