ব্রেকিং
Latest Posts
হাওড়ায় আমূলের ৭০০ কোটি টাকার বিনিয়োগ, শিলান্যাসে মমতাকে কটাক্ষ শুভেন্দু অধিকারীরAbhishek Bulldozer : হাইকোর্টে বড় জয় অভিষেকের, অভিষেকের আমতলার পার্টি অফিস ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টেরAmit Shah : শিলিগুড়ির চিকেনস নেক সহ পশ্চিমবঙ্গের সীমান্ত সুরক্ষিত করে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে দীর্ঘ বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দুরAbhishek Banerjee : ‘আমায় গালাগালি করে যারা দল ছেড়েছেন ফিরে আসুন এক ঘন্টার মধ্যে ইস্তফা দেব’ তৃণমূলের দলত্যাগী নেতা কর্মীদের উদ্দেশ্যে খোলা চ্যালেঞ্জ অভিষেকেরSonam Wangchuk : ‘যে সরকার বিরুদ্ধ স্বরকে গণতন্ত্রের অংশ হিসাবে না দেখে হুমকি হিসাবে দেখে, সেই সরকারকে অন্তত বিশ্বাস করা যায় না’ বিস্ফোরক মমতা
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • Mahua Maitra : দলীয় কর্মসূচিতে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ মহুয়া মৈত্রকে, গো ব্যাক স্লোগান দিয়ে শুরু ডিম বৃষ্টি

Mahua Maitra : দলীয় কর্মসূচিতে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ মহুয়া মৈত্রকে, গো ব্যাক স্লোগান দিয়ে শুরু ডিম বৃষ্টি

দলীয় কর্মসূচিতে মহুয়া মৈত্রকে ঘিরে তুমুল বিক্ষোভ, কালো পতাকা ও ‘গো ব্যাক’ স্লোগানের মাঝে ডিম নিক্ষেপ সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের একাধিক প্রাক্তন বিধায়ক ও নেতাদের পরে এবারে ডিম ছোঁড়ার শিকার কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ....

Mahua Maitra : দলীয় কর্মসূচিতে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ মহুয়া মৈত্রকে, গো ব্যাক স্লোগান দিয়ে শুরু ডিম বৃষ্টি

  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • Mahua Maitra : দলীয় কর্মসূচিতে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ মহুয়া মৈত্রকে, গো ব্যাক স্লোগান দিয়ে শুরু ডিম বৃষ্টি

দলীয় কর্মসূচিতে মহুয়া মৈত্রকে ঘিরে তুমুল বিক্ষোভ, কালো পতাকা ও ‘গো ব্যাক’ স্লোগানের মাঝে ডিম নিক্ষেপ....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

দলীয় কর্মসূচিতে মহুয়া মৈত্রকে ঘিরে তুমুল বিক্ষোভ, কালো পতাকা ও ‘গো ব্যাক’ স্লোগানের মাঝে ডিম নিক্ষেপ

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।

অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের একাধিক প্রাক্তন বিধায়ক ও নেতাদের পরে এবারে ডিম ছোঁড়ার শিকার কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

 

নদিয়ার কালিগঞ্জের পলাশীতে বিধায়ক আলিফা আহমেদের বাড়িতে তৃণমূলের কর্মসূচি চলাকালীন কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র কে। গো ব্যাক স্লোগান। শুরু ডিম বৃষ্টি সাথে চোর স্লোগান। দলীয় কর্মসূচি চলার সময় ডিম হামলা বলে অভিযোগ সাংসদ মহুয়া মৈত্রের। বুধবার নদিয়ার কালীগঞ্জে একটি দলীয় কর্মসূচিতে যোগদান করেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

 

মহুয়া মৈত্রের অভিযোগ, কর্মসূচি চলার সময় বাইরে মহিলা ও পুরুষের জমায়েত হয়। অভিযোগ প্রত্যেকেই বিজেপি কর্মী।‌ পরিস্থিতি বিগড়ে যাওয়ার আগেই নিজেই সোশ্যাল মিডিয়ায় ভিডিও করতে থাকেন সাংসদ মহুয়া মৈত্র। সাংসদের অভিযোগ, রাজ্য সরকার বদল হওয়ার পর সংবিধান শিকেয় উঠেছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মহুয়া গাড়ি থেকে নেমে দলীয় কার্যালয়ে ঢোকার সময়েই কয়েক জন তাঁকে কালো পতাকা দেখান।

 

‘কে আছিস, সামনে আয়’ বলে কার্যালয়ের ভিতর ঢুকে যান তৃণমূল সাংসদ। তার পরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কার্যালয়ের দোতলা থেকে ফেসবুক লাইভ করতে থাকেন মহুয়া। তাঁর অভিযোগ, বিজেপি নেতা-কর্মীরা এই ধরনের কাজ করে গেলেও পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে।

মহুয়ার ফেসবুক ভিডিয়োয় দেখা যাচ্ছে, দোতলার জানলা লক্ষ্য করে ডিম, পাথর এমনকি গোবর ছোড়া হচ্ছে। ডিম-হামলা থেকে রক্ষা পাননি মহুয়া নিজেও। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছিল কালীগঞ্জ থানার চার পুলিশকর্মী। কিন্তু তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেননি। শেষমেশ ঘটনাস্থলে যায় কেন্দ্রীয় বাহিনী। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে উত্তেজনা এখনও প্রশমিত হয়নি। বিজেপির মহিলা মোর্চার কয়েক জন কর্মী এখনও তৃণমূল কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন। কার্যালয়ের সামনে উপস্থিত হয়েছেন তৃণমূলের কয়েক জন মহিলা কর্মীও। তাঁরাও পাল্টা স্লোগান দিচ্ছেন।

আক্রান্ত অভিষেক

গত মে মাসের শেষ দিনে দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে দলীয় কর্মীর বাড়িতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবারে আরো একবার তাঁর বাড়িতে আক্রমণ চালানো হয়েছে বলে অভিযোগ করলেন অভিষেক। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, মঙ্গলবার ভোরে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি বাইক চড়ে তাঁর পারিবারিক বাসভবনের সামনে এসে দাঁড়ায়। এরপর সে আচমকাই বাড়ি লক্ষ্য করে বারবার বড় বড় পাথর ছুঁড়তে শুরু করে। এই পাথরের আঘাতে বাড়ির দোতলার জানলার কাঁচ ভেঙে চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়।

 

এই ঘটনাকে সাধারণ আইনশৃঙ্খলার অবনতি বলতে নারাজ তিনি। তাঁর মতে, এটি আসলে সহিংসতার এক বিপজ্জনক প্রাতিষ্ঠানিক রূপ। এই হামলার ঘটনা নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছেন অভিষেক। তিনি প্রশ্ন তোলেন, ‘সেসময় পুলিশ কোথায় ছিল? কার নির্দেশে এই দুষ্কৃতী এমন দুঃসাহসিক হামলা চালাল এবং সম্পূর্ণ বুক ফুলিয়ে কোনো শাস্তি না পেয়েই পার পেয়ে গেল?’

 

আজকের খবর