ব্রেকিং
Latest Posts
মেজিয়ায় ১৫ হাজার কোটির শিল্প প্রকল্পের সূচনা, বিনিয়োগ নিয়ে মমতাকে কটাক্ষ শুভেন্দুর; রেল দুর্ঘটনায় কড়া বার্তাও মুখ্যমন্ত্রীরRitabrata Banerjee : কালীঘাট তৃণমূলে ভাঙ্গন অব্যাহত, কালীঘাট তৃণমূল ছেড়ে ঋতব্রত শিবিরে যোগ দিলেন বিশ্বজিৎ দাস ও তাপস চট্টোপাধ্যায়মুর্শিদাবাদে মর্মান্তিক রেল দুর্ঘটনা: গেটম্যানের গাফিলতির অভিযোগে ট্রেনের ধাক্কায় ৫ জনের মৃত্যু, ক্ষতিপূরণ ঘোষণা রেল ও মুখ্যমন্ত্রীরBangla Sahayata Kendra : ‘বাংলা সহায়তা কেন্দ্রগুলির কাজকর্ম স্বচ্ছভাবে তদন্ত করে পুনরায় বাছাই করা উচিত’ দাবি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষেরNewtown BJP Leader Arrested : নিউটাউনে বৃদ্ধার ফ্ল্যাট দখলের অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা! পুলিশের সামনে ডিমবৃষ্টি, তুমুল বিক্ষোভে উত্তপ্ত এলাকা
  • Home /
  • কলকাতা /
  • Sonarpur /
  • Sonarpur Newtown Bus : সোনারপুরের স্বপ্নপূরণ, পরিবহন মন্ত্রীর নির্দেশে সোনারপুর থেকে নিউটাউন সরাসরি AC বাস পরিষেবা চালু

Sonarpur Newtown Bus : সোনারপুরের স্বপ্নপূরণ, পরিবহন মন্ত্রীর নির্দেশে সোনারপুর থেকে নিউটাউন সরাসরি AC বাস পরিষেবা চালু

সোনারপুর থেকে এবার সরাসরি নিউটাউন, চালু হল শীতাতপ নিয়ন্ত্রিত (AC) বাস পরিষেবা, যাত্রীদের বড় স্বস্তি সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন। অবশেষে সোনার পুরের মানুষের স্বপ্ন পূরণ। সোনারপুরের মানুষের দীর্ঘদিনের দাবি মেনে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী অর্জুন সিংয়ের....

Sonarpur Newtown Bus : সোনারপুরের স্বপ্নপূরণ, পরিবহন মন্ত্রীর নির্দেশে সোনারপুর থেকে নিউটাউন সরাসরি AC বাস পরিষেবা চালু

  • Home /
  • কলকাতা /
  • Sonarpur /
  • Sonarpur Newtown Bus : সোনারপুরের স্বপ্নপূরণ, পরিবহন মন্ত্রীর নির্দেশে সোনারপুর থেকে নিউটাউন সরাসরি AC বাস পরিষেবা চালু

সোনারপুর থেকে এবার সরাসরি নিউটাউন, চালু হল শীতাতপ নিয়ন্ত্রিত (AC) বাস পরিষেবা, যাত্রীদের বড় স্বস্তি সুষমা....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সোনারপুর থেকে এবার সরাসরি নিউটাউন, চালু হল শীতাতপ নিয়ন্ত্রিত (AC) বাস পরিষেবা, যাত্রীদের বড় স্বস্তি

সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন। 

অবশেষে সোনার পুরের মানুষের স্বপ্ন পূরণ। সোনারপুরের মানুষের দীর্ঘদিনের দাবি মেনে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী অর্জুন সিংয়ের নির্দেশে সোনারপুর থেকে সরাসরি নিউটাউন বন্ধ করতে চালু হল সরকারি এসি বাস পরিষেবা।‌

 

দক্ষিণ কলকাতার সব থেকে জনবহুল জনপদ সোনারপুর। এছাড়াও গোটা দক্ষিণ 24 পরগনার প্রবেশদ্বার হিসেবে ও পরিচিত সোনারপুর। কিন্তু বিগত সরকারের আমলে বারেবারে বিভিন্ন ক্ষেত্রে সোনারপুর বঞ্চনার শিকার হয়েছে দীর্ঘদিন ধরে সর্বস্তরে তৃণমূলের প্রার্থীদের জনপ্রতিনিধি করে পার্লামেন্ট অথবা বিধানসভায় পাঠানোর পরেও। তবে এবারে সেই বঞ্চনার অবসান হতে চলেছে বলে প্রাথমিকভাবে ধারণা সোনারপুরের মানুষের।

 

যেভাবে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে প্রথমবার বিজেপির টিকিটে বিধায়ক হিসেবে নির্বাচিত হয়ে রূপা গাঙ্গুলী এলাকার মানুষের সমস্যার সমাধানের জন্য পাড়ায় পাড়ায় ঘুরতে শুরু করেছেন তা দেখেও ভীষণভাবে সন্তুষ্ট এলাকার মানুষ।

Jyotirmoy Public School : দক্ষিণ কলকাতায় সেরার তকমা জ্যোতির্ময় পাবলিক স্কুলের! সোনারপুরের ইংরেজি মাধ্যম স্কুল এবার বাংলার প্রথম সারিতে

দীর্ঘকাল ধরেই সোনারপুরের মানুষের সব থেকে বড় সমস্যা হল সরাসরি কলকাতার সঙ্গে এবং বাংলার তথ্যপ্রযুক্তি হাব বলে পরিচিত নিউ টাউন সরকারের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার সমস্যা। শুভেন্দু অধিকারী বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পরেই রাজ্যের পরিবহন মন্ত্রী ও অর্জুন সিং কে পরামর্শ দিয়েছিলেন বাংলার সমস্ত প্রত্যন্ত এলাকার পাশাপাশি মফস্বল শহরগুলি থেকে কলকাতার যোগাযোগ ব্যবস্থা আরো বাড়ানোর জন্য উদ্যোগী হওয়ার। আর মুখ্যমন্ত্রীর এই পরামর্শ মেনেই পরিবহন মন্ত্রী অর্জুন সিং সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের লিভার ফাউন্ডেশন হাসপাতাল থেকে সরাসরি নিউটাউনের ইকো স্পেস পর্যন্ত চালু করে দিলেন এসি বাস পরিষেবা।

AC 58 বাসটি প্রত্যেকদিন সকাল 7.30 থেকে 9.30 টার মধ্যে প্রতি আধঘন্টা অন্তর ছাড়বে সোনারপুর জগদীশপুরের কাছে লিভার ফাউন্ডেশন হাসপাতালের ঠিক বিপরীত দিক থেকে।

আবার তথ্যপ্রযুক্তি কেন্দ্রে কর্মরত যুবক-যুবতীদের পাশাপাশি সাধারণ মানুষের ঘরে ফেরার সুবিধের জন্য বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত প্রত্যেক আধঘন্টা অন্তর ছাড়বে একটি করে বাস।

 

ইতিমধ্যেই এই বাস পরিষেবা চালু হয়ে যাওয়ায় প্রথম দিনেই সোনারপুরের মানুষের মধ্যে তৈরি হয়েছে বিপুল উন্মাদনা এবং উৎসাহ।

 

সিএনজি চালিত প্রত্যেকটি এসি বাস অত্যন্ত আরামদায়ক হওয়ার পাশাপাশি সোনারপুর লিভার ফাউন্ডেশন হাসপাতালের সামনে থেকে ছেড়ে ঘাসিয়ারা, সোনারপুর থানার সামনে দিয়ে কামালগাজীর মোড় হয়ে ইএম বাইপাস, রুবি হাসপাতাল, সায়েন্স সিটি, চিংড়িঘাটা হয়ে সল্টলেক সেক্টর ফাইভ ওয়ে চলে যাচ্ছে নিউ টাউন এবং ইকোস্পেস।

তবে এলাকার মানুষ এই পরিষেবায় দারুন খুশি হলেও সাধারণ মানুষের দাবি রয়েছে সরাসরি সোনারপুর স্টেশন সংলগ্ন এলাকা থেকে অথবা সোনারপুরের তেমাথা এলাকা থেকে ধর্মতলা অথবা হাওড়ার সরকারি বাস চালু করার জন্য। এর আগে সোনারপুর থেকে সরকারি বাস চালু হলেও অটো ওয়ালাদের দৌরাত্ম্যে তা বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল বিগত তৃণমূল সরকার।

আজকের খবর