ব্রেকিং
Latest Posts
মেজিয়ায় ১৫ হাজার কোটির শিল্প প্রকল্পের সূচনা, বিনিয়োগ নিয়ে মমতাকে কটাক্ষ শুভেন্দুর; রেল দুর্ঘটনায় কড়া বার্তাও মুখ্যমন্ত্রীরRitabrata Banerjee : কালীঘাট তৃণমূলে ভাঙ্গন অব্যাহত, কালীঘাট তৃণমূল ছেড়ে ঋতব্রত শিবিরে যোগ দিলেন বিশ্বজিৎ দাস ও তাপস চট্টোপাধ্যায়মুর্শিদাবাদে মর্মান্তিক রেল দুর্ঘটনা: গেটম্যানের গাফিলতির অভিযোগে ট্রেনের ধাক্কায় ৫ জনের মৃত্যু, ক্ষতিপূরণ ঘোষণা রেল ও মুখ্যমন্ত্রীরBangla Sahayata Kendra : ‘বাংলা সহায়তা কেন্দ্রগুলির কাজকর্ম স্বচ্ছভাবে তদন্ত করে পুনরায় বাছাই করা উচিত’ দাবি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষেরNewtown BJP Leader Arrested : নিউটাউনে বৃদ্ধার ফ্ল্যাট দখলের অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা! পুলিশের সামনে ডিমবৃষ্টি, তুমুল বিক্ষোভে উত্তপ্ত এলাকা
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • Rajyasabha Election: ফের ভোট বাংলায়,৩ রাজ্যসভা আসনের নির্বাচনের দিন ঘোষণা জাতীয় নির্বাচন কমিশনের

Rajyasabha Election: ফের ভোট বাংলায়,৩ রাজ্যসভা আসনের নির্বাচনের দিন ঘোষণা জাতীয় নির্বাচন কমিশনের

শৌভিক তালুকদার। কলকাতা সারাদিন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের রেশ কাটতে না কাটতেই ফের ভোটের বাদ্যি বেজে গেল পশ্চিমবঙ্গে। খালি হওয়া তিন রাজ‍্যসভা আসনের ভোটের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী ২৪ জুলাই নির্বাচন ঘোষণা জাতীয় নির্বাচন কমিশনের।   ১৪ জুলাই....

Rajyasabha Election: ফের ভোট বাংলায়,৩ রাজ্যসভা আসনের নির্বাচনের দিন ঘোষণা জাতীয় নির্বাচন কমিশনের

  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • Rajyasabha Election: ফের ভোট বাংলায়,৩ রাজ্যসভা আসনের নির্বাচনের দিন ঘোষণা জাতীয় নির্বাচন কমিশনের

শৌভিক তালুকদার। কলকাতা সারাদিন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের রেশ কাটতে না কাটতেই ফের ভোটের বাদ্যি বেজে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

শৌভিক তালুকদার। কলকাতা সারাদিন।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের রেশ কাটতে না কাটতেই ফের ভোটের বাদ্যি বেজে গেল পশ্চিমবঙ্গে। খালি হওয়া তিন রাজ‍্যসভা আসনের ভোটের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী ২৪ জুলাই নির্বাচন ঘোষণা জাতীয় নির্বাচন কমিশনের।

 

১৪ জুলাই মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন, ১৫ জুলাই মনোনয়নপত্র যাচাই এবং ১৭ জুলাই পদ প্রত্যাহারের শেষ দিন। জাতীয় নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, তিন শূন্য আসনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৪ জুলাই, ১৫ জুলাই মনোনয়নপত্র যাচাই প্রক্রিয়া শেষ হবে এবং ১৭ জুলাই প্রার্থিপদ প্রত্যাহারের শেষ দিন হিসেবে ঘোষণা করা হয়েছে।

 

কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ভোটগ্রহণ হবে ২৪ জুলাই সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত। সে দিনই বিকেল ৫টা থেকে ভোটগণনা শুরু হবে। ২৭ জুলাইয়ের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছে কমিশন।

সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক- গতমাসে পদত‍্যাগ করেন রাজ্যসভার সাংসদ পদ থেকে। সেই তিন শূন্য পদেই এবার ভোট গ্রহণ পর্ব। আজ, সোমবার সোমবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করে পশ্চিমবঙ্গের তিনটি শূন্য রাজ্যসভা আসনে আগামী ২৪ জুলাই উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে। সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক-এর পদত্যাগের ফলে আসনগুলি শূন্য হয়েছে। সেই তিনটি আসনেই এই উপনির্বাচন হবে ২৪ জুলাই।

 

প্রসঙ্গত, দিল্লিতে এসে গত ৮ জুন রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা পত্র উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণের হাতে তুলে দেন সুখেন্দুশেখর রায়। একইসঙ্গে সমাজ মাধ্যমে পোস্ট দিয়ে দল থেকেও ইস্তফা দিয়েছেন বলেও জানান তিনি। পদত্যাগের পরেই দলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন প্রবীণ নেতা। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরেই দলে কোণঠাসা। সঠিক সময়ের অপেক্ষা করছিলাম।’ এর দু’দিনের মাথায় ইস্তফা দেন সুস্মিতা দেব। তৃণমূলও ছাড়েন তিনি।

এর পরেই অসমের মুখ্যমন্ত্রী বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে সুস্মিতার সাক্ষাতের ছবি সামনে আসে। যা নিয়ে জোর চর্চা শুরু হয়। পরের দিন অর্থাৎ ১১ জুন দিল্লিতে ফের ধাক্কা তৃণমূল শিবিরে। সাংসদ পদ থেকে ইস্তফা দেন প্রকাশ চিক বরাইক। এবার এই তিনটি আসনের জন্যই ভোটগ্রহণের দিনক্ষণ ঘোষণা করে দিল কমিশন।

 

আজকের খবর