ব্রেকিং
Latest Posts
নবান্নে ফ্লিপকার্টের শীর্ষকর্তাদের সঙ্গে শুভেন্দুর বৈঠক, বাংলার ই-কমার্সে বড় বিনিয়োগের ইঙ্গিত, শিল্প ও কর্মসংস্থানে নতুন বার্তাUK India Free Trade : ঐতিহাসিক ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর! আজ থেকেই সস্তা হবে বহু পণ্য, খুলছে বিনিয়োগ ও ব্যবসার নতুন দিগন্তSuvendu Janatar Darbar : শুভেন্দুর জনতার দরবারে কামদুনি মামলার পুনর্তদন্তের দাবি, বরুণ বিশ্বাস কাণ্ডের পর ফের নড়াচড়া ‘কামদুনি ফাইল’?২১ জুলাইয়ে ধর্মতলায় ‘না’, শেষমেশ বিড়লা প্ল্যানেটরিয়ামের সামনে শর্তসাপেক্ষে অনুমতি! কালীঘাট তৃণমূলকে বড় স্বস্তি, কড়া নির্দেশ হাইকোর্টেররাজ্য পুলিশের শীর্ষস্তরে বড় রদবদল! বদলে গেল CID, অর্থনৈতিক অপরাধ দমন শাখা, STF-সহ একাধিক গুরুত্বপূর্ণ পদ, সরানো হল বিধাননগরের পুলিশ কমিশনারকে
  • Home /
  • ক্রাইম /
  • Ganja Recovery : বাউড়িয়া ও বাগনান এলাকা থেকে এক কোটি টাকার বেশী গাঁজা উদ্ধার

Ganja Recovery : বাউড়িয়া ও বাগনান এলাকা থেকে এক কোটি টাকার বেশী গাঁজা উদ্ধার

হাওড়া গ্রামীন জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ৭৭২ কেজি গাঁজা উদ্ধার হল। যার মধ্যে বাউড়িয়া থানা এলাকা থেকে ৭১২ কেজি এবং বাগনান থানা এলাকা থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধর হয়। পুলিশ সূত্রে খবর উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য এক কোটি....

Ganja Recovery : বাউড়িয়া ও বাগনান এলাকা থেকে এক কোটি টাকার বেশী গাঁজা উদ্ধার

  • Home /
  • ক্রাইম /
  • Ganja Recovery : বাউড়িয়া ও বাগনান এলাকা থেকে এক কোটি টাকার বেশী গাঁজা উদ্ধার

হাওড়া গ্রামীন জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ৭৭২ কেজি গাঁজা উদ্ধার হল। যার মধ্যে বাউড়িয়া থানা....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

হাওড়া গ্রামীন জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ৭৭২ কেজি গাঁজা উদ্ধার হল। যার মধ্যে বাউড়িয়া থানা এলাকা থেকে ৭১২ কেজি এবং বাগনান থানা এলাকা থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধর হয়। পুলিশ সূত্রে খবর উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য এক কোটি টাকার বেশী।

ঘটনায় শেখ মাজেদ আলি এবং শেখ সাকিউল আলী নামে দুই ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে বুধবার বিকালে গোপন সূত্রে খবর পেয়ে সিআইডির স্পেশাল অপারেশন গ্রুপ, নারকোটিক শাখা এবং বাউড়িয়া থানা কাজিরচড়া অশ্বথতলার বাসিন্দা শেখ মাজেদ আলীর বাড়িতে হানা দেয়।

মাজেদের বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৭১২ কেজির মত গাঁজা উদ্ধার করে পুলিশ। পাশাপাশি মাজেদের দুটি গাড়ি এবং তিনটি মোবাইল ও বাজেয়াপ্ত করে পুলিশ। জানা গেছে মাজেদের বাড়ির নীচের তলায় একটি ঘরের মেঝের নীচে একটি জায়গা এবং গোপন লোহার কুঠরি থেকে এই বিপুল পরিমান গাঁজা উদ্ধার করে পুলিস।

সিআইডি সূত্রে খবর এই বিপুল পরিমান গাঁজা মাজেদ ওড়িষা থেকে কিনে হাওড়া এবং আশেআশের জেলার এজেন্টদের গাছে বিক্রি করার পরিকল্পনা করেছিল। এদিন হাওড়া পুরো তল্লাশি প্রক্রিয়া ভিডিওগ্রাফি করা হয়। অন্যদিকে এদিন বিকালে বাগনানের পিপুল্যানের বাসিন্দা সেখ মানোয়ার হোসেনের বাড়িতে তল্লাশি চালায় বাগনান থানার পুলিশ। সেখান থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। ঘটনায় শেখ সাকিউল আলী নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।

জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে বাগনান থানার পুলিশ বুধবার বিকালে মানোয়ারের বাড়িতে পৌছে যায়। সেখান থেকে পুলিশ সাকিউলকে গ্রেপ্তার করে। সূত্রের খবর পুলিশ তদন্তে জানতে পেরেছে বাগনান এলাকায় গাঁজা পাচারের মূল পান্ডা ফিরোজ আলী।

মানোয়ার তার ম্যানেজার। ফিরোজের পাশাপাশি মানোয়ারের বাড়িতেও গাঁজা মজুদ আছে। সেইমত পুলিশ ফিরোজের বাড়িতে গেলেও পুলিশ আসার খবর পেয়ে বাড়িতে তালা দিয়ে চম্পট দেয় ফিরোজ। ফিরোজের ঘরের সামনে পুলিশ পিকেট বসানো হয়েছে।

আজকের খবর