ব্রেকিং
  • Home /
  • কলকাতা /
  • Sonarpur /
  • Sonarpur Accident Death : সোনারপুর ভয়াবহ দুর্ঘটনা: ব্যাডমিন্টন খেলতে গিয়ে গাড়ির ধাক্কায় মৃত্যু দুই তরুণের, ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা

Sonarpur Accident Death : সোনারপুর ভয়াবহ দুর্ঘটনা: ব্যাডমিন্টন খেলতে গিয়ে গাড়ির ধাক্কায় মৃত্যু দুই তরুণের, ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা

রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন। সোনারপুরে পথদুর্ঘটনায় প্রাণ গেল দুই তরুণের। ব্যাডমিন্টন খেলতে বেরিয়ে গাড়ি চাপা পড়ে মৃত্যু হল তাঁদের। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে একটি দোকান ভেঙে ঢুকে পড়েছিল। মঙ্গলবার রাতে দুর্ঘটনাটি হয় দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের ঘাসিয়াড়া এলাকায়।....

Sonarpur Accident Death : সোনারপুর ভয়াবহ দুর্ঘটনা: ব্যাডমিন্টন খেলতে গিয়ে গাড়ির ধাক্কায় মৃত্যু দুই তরুণের, ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা

  • Home /
  • কলকাতা /
  • Sonarpur /
  • Sonarpur Accident Death : সোনারপুর ভয়াবহ দুর্ঘটনা: ব্যাডমিন্টন খেলতে গিয়ে গাড়ির ধাক্কায় মৃত্যু দুই তরুণের, ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা

রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন। সোনারপুরে পথদুর্ঘটনায় প্রাণ গেল দুই তরুণের। ব্যাডমিন্টন খেলতে বেরিয়ে গাড়ি চাপা....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন।

সোনারপুরে পথদুর্ঘটনায় প্রাণ গেল দুই তরুণের। ব্যাডমিন্টন খেলতে বেরিয়ে গাড়ি চাপা পড়ে মৃত্যু হল তাঁদের। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে একটি দোকান ভেঙে ঢুকে পড়েছিল। মঙ্গলবার রাতে দুর্ঘটনাটি হয় দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের ঘাসিয়াড়া এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, মৃতদের বাড়ি ঘাসিয়াড়াতেই। নাম দেবপ্রসাদ হাজরা এবং সাগর সরকার। দেবপ্রসাদের বয়স ২৩-২৪ বছর, সাগর ১৬ বছরের। মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ বাড়ি থেকে খানিক দূরে ব্যাডমিন্টন খেলতে বেরিয়েছিলেন তাঁরা। দেবপ্রসাদ বাবাকে ফোন করে বলেছিলেন, বাড়ি ফিরতে একটু দেরি হবে। বুধবার সকালে ঘুম থেকে উঠে ছেলের মৃত্যুসংবাদ পান বাবা।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি চারচাকার গাড়ি সোনারপুরের থেকে তেমাথার দিকে যাচ্ছিল। অত্যন্ত দ্রুত গতিতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘাসিয়াড়ায় একটি বাতিস্তম্ভে ধাক্কা মারে। তার পর সোজা ঢুকে পড়ে রাস্তার ধারে একটি দোকানে। তার আগে রাস্তার পাশে দাঁড়ানো দুই তরুণকে পিষে দেয়। রাস্তার পাশে পড়ে কাতরাতে থাকেন দু’জন। অন্য দিকে, গাড়িচালকও গুরুতর জখম হন। বেশ কিছু ক্ষণ পরে স্থানীয়দের নজরে পড়েন তাঁরা। জখম গাড়িচালককে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করানো হয়। তবে দুই তরুণের মৃত্যু হয় রাস্তাতেই।
পুলিশ জানিয়েছে, ঘাতক গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। কী কারণে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, ওই রাস্তায় রাতেই প্রায়শই দুর্ঘটনা হয়। গাড়িচালকেরা প্রচণ্ড গতিতে গাড়ি চালান। পুলিশ নজরদারির অভাব রয়েছে। সোনারপুর স্টেশন থেকে রামচন্দ্রপুর পর্যন্ত রাস্তার মধ্যে বেশ কয়েকটি বড় স্কুল থাকলেও সকাল থেকে রাত পর্যন্ত এই রাস্তায় প্রায় কোন ট্রাফিক পুলিশ দেখা যায় না বলেই অভিযোগ বাসিন্দাদের। সেই সঙ্গে ঘাসিয়াড়ার মত জনবহুল রাস্তায় যেমন ইচ্ছে এবং যত দ্রুত গতিতে ইচ্ছে গাড়ি চলাচল করে বলেও অভিযোগ ক্ষুব্ধ বাসিন্দাদের।

মৃত দু’জনের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। দুই অল্পবয়সির মৃত্যুতে শোকস্তব্ধ গোটা এলাকা।
স্থানীয়দের অভিযোগ, ওই রাস্তায় প্রায়ই দ্রুতগতির গাড়ির দৌরাত্ম্য দেখা যায়। ঘটনার পর গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

আজকের খবর