Jyotirmoy Public School : দক্ষিণ কলকাতার সেরা স্কুলের মর্যাদা ছিনিয়ে নিলো সোনারপুরের জ্যোতির্ময় পাবলিক স্কুল, বাংলা জুড়ে ইংরেজি মাধ্যম বেসরকারি স্কুলের তালিকায় প্রথম সারিতে উঠে এলো জ্যোতির্ময় পাবলিক স্কুল
সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন।
সিবিএসই হোক অথবা আইসিএসসি। বেসরকারি ইংরেজি মাধ্যম বা অন্যান্য যে কোন সরকারি মাধ্যম হোক না কেন – দক্ষিণ কলকাতার যাবতীয় স্কুলকে টেক্কা দিয়ে সেরা স্কুলের শিরোপা জিতে নিল সোনারপুরের তেমাথায় অবস্থিত জ্যোতির্ময় পাবলিক স্কুল। টাইমস স্কুল র্যাংকিং ২০২৬ ( Times School Ranking East 2026 ) যে তালিকা প্রকাশ করেছে সেখানে দক্ষিণ কলকাতার সেরা স্কুল গুলির তালিকায় একেবারে উপরে নিজের জায়গা বানিয়ে নিয়েছে সোনারপুরের জ্যোতির্ময় পাবলিক স্কুল ( Jyotirmoy Public School, Sonarpur )।
ইকুয়াল এডুকেশনাল অপরচুনিটি টু অল। অর্থাৎ সমাজের সর্বস্তরের মানুষের কাছে শিক্ষার সম্পূর্ণ সুযোগ সমানভাবে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এই আদর্শকে সামনে রেখে সোনারপুরের তেমাথা এলাকায় জ্যোতির্ময় পাবলিক স্কুলের যাত্রা শুরু হয়েছিল বিশিষ্ট শিক্ষাবিদ তথা শিক্ষানুরাগী ডঃ পার্থ সারথি গাঙ্গুলীর হাত ধরে।
মূলত সমাজের পিছিয়ে পড়া অথবা একেবারে কলকাতার এলিট সম্প্রদায় ভুক্ত না হয়েও সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন প্রত্যন্ত এলাকার ছাত্র-ছাত্রীদের মধ্যে আধুনিক ইংরেজী শিক্ষাকে অত্যন্ত স্বল্প খরচে পৌঁছে দেওয়ার যে ব্রত পার্থ সারথি গাঙ্গুলি নিয়েছিলেন তা এখন ছড়িয়ে পড়েছে বাংলার বিভিন্ন প্রান্তে। (Jyotirmoy Public School Sonarpur )

সোনারপুর থেকে যাত্রা শুরু করে সুন্দরবনের প্রত্যন্ত মিনাখা, ক্যানিং, হোটোর থেকে শুরু করে উত্তরবঙ্গের প্রত্যন্ত চা বাগানে ঘেরা ওদলাবাড়িতে স্কুলের শাখা ছড়িয়ে দিয়েছে জ্যোতির্ময় পাবলিক স্কুল। এর পাশাপাশি কলকাতার তথাকথিত এলিট ইংলিশ মিডিয়াম স্কুলগুলির সঙ্গে চোখে চোখ রেখে লড়াইয়ের জন্য খাস কলকাতা শহরের পার্ক সার্কাসেও যাত্রা শুরু করেছে জ্যোতির্ময় পাবলিক স্কুলের নতুন শাখা।

আর এবারে টাইমসের বাৎসরিক স্কুল রেংকিং এ জ্যোতির্ময় পাবলিক স্কুল প্রায় সমস্ত ক্যাটেগরিতে শ্রেষ্ঠত্বের শিরোপা ছিনিয়ে নিয়েছে অন্যান্য স্কুল গুলির সঙ্গে সমানে টক্কর দিয়ে। (Best English Medium School in Sonarpur)
টাইম স্কুল র্যাঙ্কিং ইস্ট ২০২৬ এবং ফেমিনা চলতি বছরে পূর্ব ভারতের সামগ্রিক শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে নিয়ে যে সমীক্ষা চালিয়েছিল, সেখানে সেন্ট্রাল কলকাতার CISCE বোর্ডের তালিকায় একেবারে প্রথমে জায়গা করে নিয়েছে সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুল ও লা মার্টিনেয়ার বয়েজ এবং ডন বসকো স্কুল পার্ক সার্কাস। সেন্ট্রাল কলকাতার সেরা উদীয়মান বা এমার্জিং স্কুলের শিরোপা জিতে নিয়েছে জ্যোতির্ময় পাবলিক স্কুল পার্ক সার্কাস ব্রাঞ্চ।

ইস্ট কলকাতায় CISCE মাধ্যম স্কুলগুলির তালিকায় সেরার শিরোপা জিতে নিয়েছে হেরিটেজ স্কুল এবং তারপরেই রয়েছে আওয়ার লেডি কুইন অফ দা মিশন স্কুল এবং শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অফ এডুকেশন। (Best CBSE School Sonarpur)
সাউথ কলকাতা বা দক্ষিণ কলকাতার CBSE সহ অন্যান্য যেকোনো বোর্ডের স্কুলগুলির মধ্যে যৌথভাবে সেরার শিরোপা জিতে নিয়েছে রুবি পার্ক পাবলিক স্কুল এবং জ্যোতির্ময় পাবলিক স্কুল সোনারপুর। এরপরই রয়েছে লক্ষ্মীপত সিংহানিয়া একাডেমী, দিল্লি পাবলিক স্কুল রুবি পার্ক এবং গার্ডেনরিচের কেন্দ্রীয় বিদ্যালয়। পাঁচ নম্বরে রয়েছে বিডি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল, তারপরে সাউথ পয়েন্ট হাই স্কুল। (Top Private School in West Bengal)
আবার উত্তর কলকাতায় সেরা স্কুল গুলির মধ্যে এক নম্বরে রয়েছে সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউট পানিহাটি। তারপরে মঙ্গলম বিদ্যানিকেতন এবং নোপানি হাই।
জলপাইগুড়ির সেরা স্কুলগুলির তালিকায় প্রথমেই রয়েছে জ্যোতির্ময় পাবলিক স্কুল ওদলাবাড়ি। এরপরে রয়েছে রানীনগর সেন্ট পল ইংলিশ স্কুল, সেন্ট জন মেরিজ স্কুল, টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল এবং নারায়না স্কুল ফুলবাড়ী।

অন্যদিকে গোটা পশ্চিমবঙ্গের সেরা ৩০ কূলের যে তালিকা টাইমস এবং সেমিনার তরফে প্রকাশ করা হয়েছে সেখানে একদম প্রথমে রয়েছে সেন্ট জেভিয়ার্স কলেজের স্কুল কলকাতা। তারপরই রয়েছে সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউট পানিহাটি ও লা মার্টিনিয়ার ফর বয়েজ। দ্বিতীয় স্থানে রয়েছে হিমালী বোর্ডিং স্কুল কার্শিয়াং এবং তৃতীয় স্থানে একসঙ্গে রয়েছে পার্ক সার্কাসের ডন বসকো স্কুল, জ্যোতির্ময় পাবলিক স্কুল সোনারপুর এবং রুবি পার্ক পাবলিক স্কুল। Jyotirmoy Public School Ranking
তাৎপর্যপূর্ণভাবে সেরা ৩০ স্কুলের তালিকায় ১৯ নম্বরে জায়গা করে নিয়েছে জ্যোতির্ময় পাবলিক স্কুল উদলাবাড়ি।