Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/kolkatas12857/public_html/index.php:21) in /home/kolkatas12857/public_html/wp-includes/feed-rss2.php on line 8
টেকনোলজি – Kolkata Saradin News : বাংলা, কলকাতা, Bengali News, Latest Bengali News, Bangla News, বাংলা খবর, Breaking News https://kolkatasaradin.com Kolkata Saradin : বাংলা, কলকাতা, Bengali News, Latest Bengali News, Bangla News, বাংলা খবর, Breaking News Fri, 17 Jul 2026 13:41:11 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1 https://kolkatasaradin.com/wp-content/uploads/2026/06/cropped-FB_IMG_1782608202564-32x32.jpg টেকনোলজি – Kolkata Saradin News : বাংলা, কলকাতা, Bengali News, Latest Bengali News, Bangla News, বাংলা খবর, Breaking News https://kolkatasaradin.com 32 32 IRCTC-র নতুন বিটা ওয়েবসাইটে বড় চমক! মাত্র কয়েক সেকেন্ডে টিকিট বুকিং, এক ক্লিকেই মিলবে পছন্দের সিট, জানুন ৮ দুর্দান্ত সুবিধা https://kolkatasaradin.com/2026/07/19/irctc-new-website-beta-ticket-booking-guide/ https://kolkatasaradin.com/2026/07/19/irctc-new-website-beta-ticket-booking-guide/#respond Sun, 19 Jul 2026 02:33:55 +0000 https://kolkatasaradin.com/?p=29598 ভারতীয় রেল (Indian Railways) নিয়ে এল নতুন IRCTC (IRCTC New Website) বিটা পোর্টাল। দ্রুত বুকিং, স্মার্ট ইন্টারফেস, ফেয়ার ক্যালেন্ডার, পছন্দের আসন—সব মিলিয়ে বদলে যাচ্ছে অনলাইন ট্রেন টিকিট বুকিংয়ের অভিজ্ঞতা।

সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন।

ট্রেনের টিকিট কাটতে আর ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা নয়! উৎসবের মরশুম হোক কিংবা জরুরি সফর—কয়েক সেকেন্ডের মধ্যেই টিকিট বুক করার অভিজ্ঞতা দিতে বড় পদক্ষেপ নিল ভারতীয় রেল (Indian Railways)। চালু হয়েছে IRCTC New Website-এর নতুন বিটা ভার্সন, যেখানে আগের তুলনায় আরও দ্রুত, সহজ এবং আধুনিকভাবে টিকিট বুক করা যাবে।

দীর্ঘদিন ধরেই যাত্রীদের অভিযোগ ছিল, তৎকাল বুকিংয়ের সময় ওয়েবসাইট ধীর হয়ে যায়, লগইন করতে সমস্যা হয় কিংবা বারবার CAPTCHA পূরণ করতে হয়। এবার সেই অভিজ্ঞতা বদলানোর লক্ষ্যেই নতুন প্ল্যাটফর্ম নিয়ে এসেছে IRCTC (Indian Railway Catering and Tourism Corporation)।

বর্তমানে এই নতুন ওয়েবসাইটটি পরীক্ষামূলক বা বিটা পর্যায়ে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে। যাত্রীরা ব্যবহার করে নিজেদের মতামত ও পরামর্শ জানাতে পারবেন। সেই ফিডব্যাক বিশ্লেষণ করেই ভবিষ্যতে আরও উন্নত করে সবার জন্য আনুষ্ঠানিকভাবে চালু করা হবে নতুন পোর্টাল।

কোথায় পাবেন নতুন বিটা ওয়েবসাইট?

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমান IRCTC-র অফিসিয়াল পোর্টাল থেকেই নতুন বিটা ভার্সনের লিঙ্কে প্রবেশ করা যাবে। পাশাপাশি সরাসরি বিটা পোর্টালের মাধ্যমেও পরিষেবাটি ব্যবহার করা সম্ভব। কয়েক সপ্তাহের মধ্যেই সফল পরীক্ষার পর কোটি কোটি যাত্রীর জন্য এটি মূল প্ল্যাটফর্ম হয়ে উঠতে পারে।

কীভাবে বুক করবেন ট্রেনের টিকিট?

নতুন ওয়েবসাইটের ডিজাইন আগের তুলনায় অনেক বেশি পরিচ্ছন্ন ও ব্যবহারকারী-বান্ধব।

প্রথমে নিজের ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এরপর যাত্রা শুরুর স্টেশন, গন্তব্য স্টেশন এবং ভ্রমণের তারিখ নির্বাচন করতে হবে। প্রয়োজন অনুযায়ী কোটা বেছে নিয়ে Search Trains-এ ক্লিক করলেই সংশ্লিষ্ট রুটের সমস্ত ট্রেনের তালিকা সামনে চলে আসবে।

এরপর ট্রেন, ক্লাস এবং আসনের উপলব্ধতা দেখে পছন্দের ট্রেনে Book অপশনে ক্লিক করতে হবে। যাত্রীর নাম, বয়স, লিঙ্গসহ প্রয়োজনীয় তথ্য পূরণ করার পর সরাসরি পেমেন্ট পেজে পৌঁছে যাবেন।

পেমেন্টের জন্য থাকবে UPI, Net Banking, Debit Card, Credit Card, Razorpay এবং বিভিন্ন ডিজিটাল ওয়ালেটের সুবিধা। সফলভাবে টাকা জমা পড়লেই সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যাবে আপনার ই-টিকিট।

নতুন পোর্টালে কী কী বড় পরিবর্তন?

সবচেয়ে বড় চমক হল বুকিংয়ের গতি। নতুন প্রযুক্তির সাহায্যে প্রতি মিনিটে ১.৫ লক্ষেরও বেশি টিকিট বুকিং পরিচালনা করতে পারবে এই সিস্টেম। পাশাপাশি প্রতি মিনিটে ৪০ লক্ষের বেশি সার্চ রিকোয়েস্ট সামলানোর সক্ষমতাও তৈরি করা হয়েছে।

অর্থাৎ তৎকাল বুকিংয়ের সময় অতিরিক্ত চাপ পড়লেও আগের মতো বারবার সাইট স্লো হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

এবার নিজের পছন্দের সিট বেছে নেওয়ার সুযোগ

অনেক যাত্রীরই জানালার ধারের আসন বা লোয়ার বার্থের প্রতি আলাদা পছন্দ থাকে। নতুন পোর্টালে সেই বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হয়েছে।

বুকিংয়ের সময় যাত্রীরা নিজেদের পছন্দের আসনের অপশন বেছে নিতে পারবেন। যদিও চূড়ান্ত আসন নির্ভর করবে প্রাপ্যতার উপর, তবুও এই নতুন ফিচার যাত্রীদের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে বলে মনে করছে রেল।

ভাড়া তুলনা হবে এক ক্লিকেই

নতুন Fare Calendar ফিচারের মাধ্যমে একাধিক দিনের ভাড়া একসঙ্গে দেখা যাবে। ফলে কোন দিনে কম ভাড়া রয়েছে, তা সহজেই বুঝে যাত্রার পরিকল্পনা করা যাবে। নিয়মিত যাত্রীদের কাছে এই সুবিধা বিশেষভাবে কার্যকর হতে পারে।

ভাষা, পরিষেবা ও ইন্টারফেসেও বড় বদল

নতুন পোর্টালে একাধিক ভারতীয় ভাষার সমর্থন রাখা হয়েছে, যাতে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ আরও সহজে পরিষেবা ব্যবহার করতে পারেন।

শুধু তাই নয়, দিব্যাঙ্গ যাত্রী, ছাত্রছাত্রী এবং রোগীদের জন্যও বিশেষ পরিষেবাকে আরও সহজ ও সমন্বিত করা হয়েছে।

আগের তুলনায় অপ্রয়োজনীয় পপ-আপ, ভারী গ্রাফিক্স এবং বারবার CAPTCHA-এর ঝামেলাও অনেকটাই কমানো হয়েছে। ফলে মোবাইল বা কম গতির ইন্টারনেটেও ওয়েবসাইট ব্যবহার অনেক সহজ হবে।

সব ক্লাসের আসন একসঙ্গে দেখার সুবিধা

এবার আর আলাদা আলাদা করে Sleeper, AC 3 Tier, AC 2 Tier বা অন্যান্য ক্লাসের আসন খুঁজতে হবে না। এক স্ক্রিনেই বিভিন্ন ক্লাসের সিট অ্যাভেলেবিলিটি দেখা যাবে। এতে সময় যেমন বাঁচবে, তেমনই সিদ্ধান্ত নেওয়াও হবে আরও সহজ।

রেল সূত্রের দাবি, এই নতুন প্রযুক্তি শুধু যাত্রীদের সুবিধাই বাড়াবে না, বরং ভবিষ্যতে বাড়তে থাকা অনলাইন বুকিংয়ের চাপও দক্ষতার সঙ্গে সামলাতে সাহায্য করবে।

ভারতীয় রেলের ডিজিটাল পরিষেবাকে আরও আধুনিক করার পথে এটি যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, তা নিয়ে বিশেষজ্ঞদেরও একাংশ আশাবাদী। এখন নজর থাকবে বিটা পর্যায়ে সাধারণ যাত্রীদের প্রতিক্রিয়া কেমন আসে এবং সেই মতামতের ভিত্তিতে চূড়ান্ত সংস্করণে আর কী কী নতুন পরিবর্তন যুক্ত হয়।

নতুন IRCTC পোর্টাল কি সত্যিই ট্রেনের টিকিট বুকিংয়ের সমস্ত পুরনো সমস্যার সমাধান করতে পারবে? এখন সেই উত্তরই খুঁজছেন কোটি কোটি রেলযাত্রী।

]]>
https://kolkatasaradin.com/2026/07/19/irctc-new-website-beta-ticket-booking-guide/feed/ 0
রান্নার মাঝেই গ্যাস শেষ? এবার মাত্র ১০ মিনিটে বাড়িতে সিলিন্ডার! দেশে প্রথম শুরু এই নতুন পরিষেবা https://kolkatasaradin.com/2026/07/16/10-minute-gas-cylinder-delivery-india/ https://kolkatasaradin.com/2026/07/16/10-minute-gas-cylinder-delivery-india/#respond Thu, 16 Jul 2026 03:48:29 +0000 https://kolkatasaradin.com/?p=29550 Swiggy Instamart ও HPCL-এর যুগান্তকারী উদ্যোগ, আর অপেক্ষা নয়—অ্যাপে অর্ডার করলেই দ্রুত পৌঁছে যাবে গ্যাস সিলিন্ডার, বড় শহরগুলিতেও সম্প্রসারণের ইঙ্গিত

শৌনক মন্ডল। কলকাতা সারাদিন।

রান্না করতে করতে হঠাৎ গ্যাস শেষ! এমন পরিস্থিতিতে পড়ে বহু মানুষকেই ভোগান্তির মুখে পড়তে হয়েছে। সিলিন্ডার বুক করার পর কখন ডেলিভারি হবে, সেই অপেক্ষায় কখনও ঘণ্টা, কখনও আবার এক-দু’দিনও কেটে যায়। তবে সেই চেনা সমস্যার দিন এবার শেষ হতে পারে। কারণ দেশে প্রথমবার এমন এক পরিষেবা চালু হয়েছে, যেখানে মাত্র ১০ মিনিটের মধ্যেই বাড়িতে পৌঁছে যাবে রান্নার গ্যাসের সিলিন্ডার।

 

দেশের অন্যতম জনপ্রিয় কুইক কমার্স প্ল্যাটফর্ম [Swiggy Instamart (Quick Commerce)] এবং রাষ্ট্রায়ত্ত [HPCL (Hindustan Petroleum Corporation Limited)] যৌথভাবে এই অভিনব উদ্যোগ শুরু করেছে। আপাতত পরীক্ষামূলকভাবে পরিষেবা চালু হয়েছে [বেঙ্গালুরু (Bengaluru)] শহরে। তবে সফল হলে খুব দ্রুত দেশের অন্যান্য বড় শহরেও এই পরিষেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

 

বর্তমানে অনলাইনে মুদিখানার জিনিস, ওষুধ, ফল-সবজি থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কয়েক মিনিটে পৌঁছে যাচ্ছে বাড়িতে। সেই তালিকায় এবার যুক্ত হল রান্নার গ্যাসও। ফলে জরুরি মুহূর্তে গ্যাস শেষ হয়ে গেলে আর দীর্ঘ অপেক্ষা করতে হবে না।

 

তবে শুরুতেই সব ধরনের সিলিন্ডার পাওয়া যাবে না। আপাতত গ্রাহকরা ৫ কেজি এবং ১০ কেজি এলপিজি সিলিন্ডার অর্ডার করতে পারবেন। ১০ কেজির ক্ষেত্রে দেওয়া হবে HP Navya কম্পোজিট সিলিন্ডার এবং ৫ কেজির ক্ষেত্রে থাকবে সাধারণ ধাতব সিলিন্ডার। বড় ১৪.২ কেজির গৃহস্থালি সিলিন্ডার এখনও এই পরিষেবার আওতায় আসেনি।

 

এই পরিষেবার অন্যতম আকর্ষণ HP Navya কম্পোজিট সিলিন্ডার। প্রচলিত লোহার সিলিন্ডারের তুলনায় এটি অনেকটাই হালকা। ফলে বহন করা যেমন সহজ, তেমনই বাড়ির ভিতরে সরিয়ে রাখতেও অতিরিক্ত কষ্ট হয় না।

 

শুধু তাই নয়, এই কম্পোজিট সিলিন্ডারে মরচে পড়ার কোনও আশঙ্কা নেই। ফলে রান্নাঘরের মেঝে বা দেওয়ালে লালচে দাগ পড়ার সমস্যাও থাকবে না। আরও বড় সুবিধা হল, এই বিশেষ ডিজাইনের সিলিন্ডারে বাইরে থেকেই গ্যাসের স্তর দেখা যায়। অর্থাৎ কতটা গ্যাস বাকি রয়েছে, তা বুঝতে আর সিলিন্ডার নাড়াচাড়া করতে হবে না।

 

সবচেয়ে বড় চমক লুকিয়ে রয়েছে নতুন গ্রাহকদের জন্য। এই পরিষেবা ব্যবহার করতে আগে থেকে কোনও LPG (Liquefied Petroleum Gas) সংযোগ থাকার প্রয়োজন নেই। প্রথমবার অ্যাপের মাধ্যমে সিলিন্ডার অর্ডার করলেই সেটিকে নতুন কানেকশন হিসেবে ধরা হবে। এরপর গ্যাস শেষ হলে পুরনো খালি সিলিন্ডার ফেরত দিয়ে রিফিল বুক করলেই হবে।

 

সংস্থার দাবি, মূলত ব্যাচেলর, পড়ুয়া, কর্মসূত্রে একা থাকা মানুষ, ছোট পরিবার এবং যাঁদের দ্রুত গ্যাসের প্রয়োজন হয়, তাঁদের কথা ভেবেই এই পরিষেবার পরিকল্পনা করা হয়েছে। ফলে অস্থায়ীভাবে থাকা বা ভাড়াবাড়িতে বসবাসকারী বহু মানুষের জন্য এটি বড় স্বস্তির খবর হতে পারে।

 

তবে রান্নার গ্যাস অত্যন্ত সংবেদনশীল পণ্য হওয়ায় নিরাপত্তার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। Swiggy Instamart জানিয়েছে, সাধারণ ডেলিভারি পার্টনারদের হাতে এই সিলিন্ডার তুলে দেওয়া হবে না। বরং HPCL-এর অনুমোদিত ডিস্ট্রিবিউটর এবং বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরাই সম্পূর্ণ নিরাপত্তা বিধি মেনে গ্রাহকের বাড়িতে সিলিন্ডার পৌঁছে দেবেন।

 

বিশেষজ্ঞদের মতে, কুইক কমার্সের বাজারে এটি একটি বড় পরিবর্তনের সূচনা হতে পারে। আগামী দিনে যদি বড় আকারের গৃহস্থালি সিলিন্ডারও এই পরিষেবার আওতায় আসে, তাহলে গ্যাস সরবরাহ ব্যবস্থায় নতুন অধ্যায় শুরু হতে পারে। একই সঙ্গে অন্যান্য তেল বিপণন সংস্থাও একই পথে হাঁটতে পারে বলে মনে করা হচ্ছে।

এখন নজর একটাই—বেঙ্গালুরুর সাফল্যের পর কবে কলকাতা, দিল্লি, মুম্বই বা দেশের অন্যান্য শহরে পৌঁছবে এই ১০ মিনিটের গ্যাস ডেলিভারি পরিষেবা? লক্ষ লক্ষ গ্রাহক সেই ঘোষণার অপেক্ষায়।

]]>
https://kolkatasaradin.com/2026/07/16/10-minute-gas-cylinder-delivery-india/feed/ 0
Mitsubishi Investment in Bengal : শুভেন্দুর বাংলায় বিপুল বিনিয়োগ মিৎসুবিশির, বাংলায় হবে সেমিকন্ডাক্টর ইউনিট, সঙ্গে বিপুল কর্মসংস্থান https://kolkatasaradin.com/2026/07/10/mitsubishi-semiconductor-investment-west-bengal/ https://kolkatasaradin.com/2026/07/10/mitsubishi-semiconductor-investment-west-bengal/#respond Fri, 10 Jul 2026 05:25:52 +0000 https://kolkatasaradin.com/?p=29382 মিৎসুবিশির নজরে বাংলা! সেমিকন্ডাক্টর ইউনিট গড়ার প্রস্তাব, দুর্গাপুর-পানাগড়ে বাড়তে পারে বড় বিনিয়োগ ও কর্মসংস্থান

সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন। 

শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বদলে যাওয়া নতুন বাংলায় বিপুল অংকের বিনিয়োগ করতে এগিয়ে এলো পৃথিবীর অন্যতম বৃহত্তম ইলেকট্রনিক সংস্থা মিৎসুবিশি।

চলতি মাসেই দুটি বড় শিল্প বিনিয়োগর সম্ভাবনা তৈরির কথা আগেই জানিয়েছেন শিল্পমন্ত্রী। একটি হুগলির ডানকুনিতে লাক্স ইন্ডাস্ট্রিজের এবং আরেকটি বাঁকুড়ার মেজিয়ায় শ্যাম স্টিলের। লাক্স ইন্ডাস্ট্রিজের সম্প্রসারণের শিলান্যাস হবে ১১ জুলাই। ১৮ জুলাই হবে শ্যাম স্টিলের কারখানার সম্প্রসারণ। দুটি ক্ষেত্রেই লগ্নির পাশাপাশি কর্মসংস্থানেরও ব্যাপক সম্ভাবনা রয়েছে।

 

পশ্চিমবঙ্গে ডাবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরেই যাবতীয় বিনিয়োগের বাধা কেটে যাওয়ায় এবারে বিপুল অঙ্কের বিনিয়োগ করে বাংলায় বিপুল সংখ্যক কর্মসংস্থানের দিশা দেখাতে এগিয়ে এলো এই সংস্থা।

ইতিমধ্যেই নবান্নে গিয়ে রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায় এবং রাজ্যের অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্তের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেছেন জাপানের মিৎসুবিশি কোম্পানির কর্মকর্তারা। নবান্ন সূত্রে জানা গেছে, দুই মন্ত্রীর সঙ্গে প্রাথমিক পর্যায়ের কথা বলে যথেষ্ট সন্তুষ্ট মিৎসুবিশি কর্তৃপক্ষ (Mitsubishi semiconductor West Bengal)। এই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্ত এবং অর্থসচিব প্রভাত মিশ্র‌।

Kolkata Tram : কলকাতায় ফিরছে ট্রামের সুদিন, দক্ষিণেশ্বর থেকে নিউটাউন পর্যন্ত সম্প্রসারণের ইঙ্গিত, বড় ঘোষণা পরিবহণ মন্ত্রীর

গত বছরই ভারতে একটি সেমিকন্ডাক্টর ইউনিট তৈরির কথা ঘোষণা করে মিৎসুবিশি। সেই আবহেই পশ্চিমবঙ্গে সরকার বদলের পর, মিৎসুবিশি গোষ্ঠীর তরফ থেকে এই রাজ্যে সেমিকন্ডাক্টর কেন্দ্র গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়। কারণ, বিগত সরকারের আমলে রাজ্যে কোনও শিল্প তৈরির মতো পরিস্থিতিই ছিল না। তবে এবার বিনিয়োগ করতে চায় মিৎসুবিশি।

রাজ্য সরকারের পক্ষ থেকে প্রকল্পের জন্য দুর্গাপুর ও পানাগড়ে জমির প্রস্তাব দেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রের জানা গিয়েছে, চলতি মাসের শেষ সপ্তাহে মিৎসুবিশির প্রতিনিধিদল সম্ভাব্য জমি পরিদর্শনে আসবে। সেই পরিদর্শনের পরই বিনিয়োগ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে শিল্পমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন বলে খবর।

সেমিকন্ডাক্টার ছাড়াও বেশ কয়েকটি ক্ষেত্রে বিনিয়োগের বিষয়ে বৈঠকে কথা হয়েছে। চলতি মাসেই মিৎসুবিশির শীর্ষকর্তারা রাজ্যে এসে জায়গা দেখতে পারেন। তার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী।

 

 

]]>
https://kolkatasaradin.com/2026/07/10/mitsubishi-semiconductor-investment-west-bengal/feed/ 0
একবার চার্জ, তারপর টানা ছুটবে! পেট্রোলের খরচ ভুলিয়ে দিচ্ছে Ampere Magnus Neo, কম দামে বাজারে তুমুল ঝড় https://kolkatasaradin.com/2026/07/05/ampere-magnus-neo-electric-scooter-india/ https://kolkatasaradin.com/2026/07/05/ampere-magnus-neo-electric-scooter-india/#respond Sun, 05 Jul 2026 02:38:52 +0000 https://kolkatasaradin.com/?p=29100 স্টাইল, রেঞ্জ, স্মার্ট ফিচার আর বাজেট—সব একসঙ্গে! মধ্যবিত্তের নতুন ভরসা হয়ে উঠছে Ampere Magnus Neo, ই-স্কুটার বাজারে বাড়ছে চর্চা।

প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন।

ভারতে ইলেকট্রিক যানবাহনের বাজার এখন কার্যত নতুন এক দৌড়ে নেমেছে। পেট্রোলের ক্রমবর্ধমান দাম, দৈনন্দিন যাতায়াতের খরচ এবং পরিবেশবান্ধব বিকল্পের খোঁজ—এই তিনের মিশেলে এখন বহু মানুষ ঝুঁকছেন ইলেকট্রিক স্কুটারের দিকে।

আর সেই বাজারেই নতুন করে আলোচনায় উঠে এসেছে Ampere Magnus Neo (Electric Scooter India)। কম দামের মধ্যে আধুনিক ফিচার, আকর্ষণীয় ডিজাইন এবং দৈনন্দিন ব্যবহারের উপযোগী পারফরম্যান্সের কারণে স্কুটারটি ইতিমধ্যেই ক্রেতাদের নজর কেড়েছে।

 

প্রথম দেখাতেই নজর কাড়ে

রাস্তায় বেরোলেই বোঝা যায়, এখন ক্রেতারা শুধু পারফরম্যান্স নয়, ডিজাইনও খোঁজেন। সেই জায়গায় Ampere Magnus Neo বেশ স্মার্ট উপস্থিতি তৈরি করেছে।

স্কুটারটির ডিজাইনে রয়েছে আধুনিকতার ছোঁয়া। শহরের তরুণ প্রজন্ম থেকে শুরু করে অফিসযাত্রী কিংবা পারিবারিক ব্যবহারকারী—সব ধরনের ক্রেতার কথা মাথায় রেখেই এর নকশা তৈরি করা হয়েছে।

দীর্ঘ ও আরামদায়ক সিট, প্রশস্ত লেগস্পেস এবং ব্যবহারিক ডিজাইন স্কুটারটিকে দৈনন্দিন যাতায়াতের জন্য আরও সুবিধাজনক করে তুলেছে। বাজার করা হোক বা অফিসে যাওয়া, সব ক্ষেত্রেই এটি স্বস্তিদায়ক অভিজ্ঞতা দিতে পারে।

রেঞ্জ নিয়েই সবচেয়ে বেশি আলোচনা

ইলেকট্রিক স্কুটার কেনার সময় অধিকাংশ ক্রেতার প্রথম প্রশ্ন থাকে—একবার চার্জে কত দূর যাবে?

সেই প্রশ্নের উত্তরেই জোর দিচ্ছে Ampere। কোম্পানির দাবি অনুযায়ী, Magnus Neo-তে রয়েছে উন্নতমানের লিথিয়াম-আয়ন ব্যাটারি, যা দৈনন্দিন ব্যবহারের জন্য যথেষ্ট নির্ভরযোগ্য।

ব্যাটারির একটি বড় সুবিধা হলো এটি খুলে আলাদা করে চার্জ করা যায়। ফলে যাঁদের বাড়িতে আলাদা পার্কিং চার্জিং ব্যবস্থা নেই, তাঁদের জন্যও ব্যবহার অনেক সহজ হয়ে যায়।

ফুল চার্জে প্রায় ৮০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম এই স্কুটার। শহুরে যাতায়াতের ক্ষেত্রে যা অধিকাংশ ব্যবহারকারীর প্রয়োজন মিটিয়ে দিতে পারে।

চার্জিং সময়ও তুলনামূলকভাবে কম। সাধারণভাবে কয়েক ঘণ্টার মধ্যেই ব্যাটারি সম্পূর্ণ চার্জ হয়ে যায়।

শহরের ট্রাফিকে কতটা কার্যকর?

কলকাতা (Kolkata EV Market), মুম্বই কিংবা বেঙ্গালুরুর মতো শহরে ট্রাফিকের মধ্যেই সবচেয়ে বেশি সময় কাটে চালকদের।

এই বাস্তবতা মাথায় রেখে Magnus Neo-তে ব্যবহার করা হয়েছে উচ্চ দক্ষতাসম্পন্ন হাব মোটর। ফলে স্টার্ট নেওয়া, ওভারটেক করা কিংবা ট্রাফিকের ফাঁক গলে এগিয়ে যাওয়ার সময় স্কুটারটি দ্রুত সাড়া দেয়।

ঘণ্টায় প্রায় ৫৫ কিলোমিটার পর্যন্ত গতিবেগ শহরের ব্যবহারের জন্য যথেষ্ট বলেই মনে করছেন অনেক ক্রেতা। বিশেষ করে অফিসযাত্রীদের জন্য এটি একটি বাস্তবসম্মত গতি।

স্মার্ট ফিচারে চমক

বর্তমান প্রজন্মের ক্রেতারা শুধু একটি বাহন নয়, স্মার্ট অভিজ্ঞতাও চান।

Magnus Neo-তে রয়েছে ডিজিটাল ডিসপ্লে, যেখানে ব্যাটারির অবস্থা, গতি, ট্রিপ ডেটা এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য দেখা যায়।

এর পাশাপাশি রয়েছে ইউএসবি চার্জিং সুবিধা, যা দীর্ঘ যাত্রার সময় মোবাইল চার্জ রাখতে সাহায্য করে।

নিরাপত্তার জন্য দেওয়া হয়েছে অ্যান্টি-থেফট অ্যালার্ম এবং রিমোট লক-আনলকের সুবিধা। এই ধরনের ফিচার সাধারণত তুলনামূলক বেশি দামের স্কুটারে দেখা যায়।

নিরাপত্তা ও আরাম—দুই ক্ষেত্রেই জোর

ভারতের রাস্তার অবস্থা সবসময় একরকম নয়। কোথাও গর্ত, কোথাও উঁচু-নিচু রাস্তা।

সেই কারণে স্কুটারটিতে ব্যবহার করা হয়েছে উন্নত সাসপেনশন ব্যবস্থা। সামনের অংশে টেলিস্কোপিক সাসপেনশন এবং পিছনে ডুয়াল শক অ্যাবজরবার থাকায় রাইড অনেকটাই আরামদায়ক হয়।

ব্রেকিংয়ের ক্ষেত্রেও রাখা হয়েছে বিশেষ গুরুত্ব। কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম স্কুটারটিকে আরও স্থিতিশীলভাবে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।

ফলে হঠাৎ ব্রেক করার পরিস্থিতিতেও চালক তুলনামূলক বেশি আত্মবিশ্বাস পান।

দামেই আসল বাজিমাত?

বাজারে বহু ইলেকট্রিক স্কুটার থাকলেও সেগুলির দাম অনেক সময় সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায়।

সেখানেই Magnus Neo নিজেদের জায়গা তৈরি করার চেষ্টা করছে।

ভারতীয় বাজারে এই স্কুটারের এক্স-শোরুম মূল্য প্রায় ৮৬,৯৯৯ টাকার কাছাকাছি। শহর ও রাজ্যভেদে অন-রোড দাম কিছুটা পরিবর্তিত হতে পারে।

এছাড়া বিভিন্ন অর্থায়ন সংস্থার সহজ কিস্তি সুবিধা থাকায় অনেক ক্রেতার পক্ষেই স্কুটারটি কেনা তুলনামূলক সহজ হয়ে উঠছে।

সব মিলিয়ে, কম খরচে দৈনন্দিন যাতায়াতের সমাধান খুঁজছেন যাঁরা, তাঁদের কাছে Ampere Magnus Neo এখন অন্যতম আলোচিত নাম।

পেট্রোলের দাম যখন সাধারণ মানুষের পকেটে চাপ বাড়াচ্ছে, তখন এই ধরনের ইলেকট্রিক বিকল্প কতটা বড় পরিবর্তন আনতে পারে, সেটাই এখন দেখার। আর ক্রেতাদের আগ্রহ যেভাবে বাড়ছে, তাতে ই-স্কুটারের এই লড়াই আগামী দিনে আরও জমতে চলেছে।

Ampere Magnus Neo

]]>
https://kolkatasaradin.com/2026/07/05/ampere-magnus-neo-electric-scooter-india/feed/ 0
Most fuel-efficient bikes in India : এক লিটারেই কেল্লাফতে! মধ্যবিত্তের বাজেট বাঁচাতে সেরা ৫ মাইলেজ বাইক ২০২৬ https://kolkatasaradin.com/2026/03/12/most-fuel-efficient-bikes-in-india-2026/ https://kolkatasaradin.com/2026/03/12/most-fuel-efficient-bikes-in-india-2026/#respond Thu, 12 Mar 2026 02:50:01 +0000 https://kolkatasaradin.com/?p=27831 শৌনক মন্ডল। কলকাতা সারাদিন।

পেট্রোলের দাম যখন প্রায়ই অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়, তখন বাইক কেনার সময় প্রথম প্রশ্নটাই হয়—“মাইলেজ কত?” ভারতের মধ্যবিত্ত ক্রেতাদের কাছে আজ পারফরম্যান্সের চেয়ে সাশ্রয় বেশি গুরুত্বপূর্ণ। আর সেই কারণেই বাজারে এখন মাইলেজের লড়াই তুঙ্গে। নির্ভরযোগ্য ব্র্যান্ড থেকে শুরু করে আধুনিক ইলেকট্রিক বিকল্প—সব মিলিয়ে ২০২৬ সালে সবচেয়ে সাশ্রয়ী ৫টি বাইক নিয়ে এই বিশেষ প্রতিবেদন।

১️⃣ TVS Star City Plus – মাইলেজের রাজা
মাইলেজের দৌড়ে এগিয়ে রয়েছে TVS-এর এই জনপ্রিয় মডেল। কোম্পানির দাবি অনুযায়ী, ৮৬ কিমি প্রতি লিটার (kmpl) পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম এই বাইক। ১০৯.৭ সিসির ইঞ্জিন থেকে প্রায় ৮.০৮ বিএইচপি শক্তি উৎপন্ন হয়। শহরের দৈনন্দিন যাতায়াত, অফিস বা ছোট ব্যবসায়ীদের জন্য এটি কার্যকর বিকল্প।
দাম শুরু প্রায় ₹৭০,০৫৮ (এক্স-শোরুম)। কম জ্বালানি খরচের পাশাপাশি রক্ষণাবেক্ষণও তুলনামূলক সস্তা। ফলে দীর্ঘমেয়াদে এটি পকেটবান্ধব সিদ্ধান্ত।

২️⃣ Bajaj Platina 110 – আরাম ও সাশ্রয়ের মেলবন্ধন
মাইলেজ ও আরামের সমার্থক নাম হয়ে উঠেছে প্লাটিনা। ১১৫.৪৫ সিসির ইঞ্জিনযুক্ত এই বাইক প্রায় ৭০ kmpl মাইলেজ দেয়। দীর্ঘ পথেও সিটের আরাম এবং সাসপেনশনের গুণমান চালকদের সন্তুষ্ট করে।
এক্স-শোরুম দাম শুরু ₹৬৮,৫৪৪ থেকে। গ্রামাঞ্চল থেকে শহর—সব জায়গাতেই এর গ্রহণযোগ্যতা বেশি।

৩️⃣ TVS Sport – বাজেটের সেরা পছন্দ
যারা কম দামে নির্ভরযোগ্য বাইক চান, তাদের কাছে TVS Sport দীর্ঘদিনের পরিচিত নাম। ১০৯.৭ সিসি ইঞ্জিনের এই মডেলও প্রায় ৭০ kmpl মাইলেজ দিতে সক্ষম।
দাম শুরু মাত্র ₹৬০,৪৭০ থেকে, যা এই তালিকার অন্যতম কম। কলেজ পড়ুয়া থেকে ডেলিভারি এক্সিকিউটিভ—সবার কাছেই এটি জনপ্রিয়।

৪️⃣ Hero Splendor Plus – বিশ্বাসের আরেক নাম
ভারতের রাস্তায় সবচেয়ে বেশি দেখা যায় যে বাইকটি, সেটি নিঃসন্দেহে হিরো স্প্লেন্ডার প্লাস। ৯৭.২ সিসির ইঞ্জিনযুক্ত এই বাইক প্রায় ৬৫ kmpl মাইলেজ দেয়।
দাম শুরু ₹৬৯,৩৮০। সহজ রক্ষণাবেক্ষণ, দীর্ঘস্থায়িত্ব এবং কম সার্ভিস খরচ—এই তিন কারণে স্প্লেন্ডার এখনও মধ্যবিত্তের প্রথম সারির পছন্দ। বহু পরিবারের কাছে এটি শুধু একটি বাইক নয়, বরং দীর্ঘদিনের সঙ্গী।

৫️⃣ Revolt RV 400 – পেট্রোল খরচ শূন্যের পথে
তালিকায় সবচেয়ে বড় চমক একটি ইলেকট্রিক বাইক। একবার সম্পূর্ণ চার্জে প্রায় ১৫০ কিমি পর্যন্ত রেঞ্জ দেয় Revolt RV 400। পেট্রোলের খরচ একেবারে নেই বললেই চলে—চার্জিং খরচ প্রতি কিলোমিটারে কয়েক পয়সা মাত্র।
দাম প্রায় ₹১.২৫ লক্ষ থেকে শুরু। প্রথম বিনিয়োগ তুলনামূলক বেশি হলেও, দীর্ঘমেয়াদে জ্বালানি খরচে বড় সাশ্রয় সম্ভব। স্মার্ট ফিচার, অ্যাপ কানেক্টিভিটি এবং আধুনিক ডিজাইন তরুণ প্রজন্মকে আকর্ষণ করছে।

কেন মাইলেজ এত গুরুত্বপূর্ণ?
ভারতে দৈনিক যাতায়াতের গড় দূরত্ব ২০–৪০ কিমি। সেই হিসেবে ৬৫–৮৫ kmpl মাইলেজের বাইক বছরে হাজার হাজার টাকা সাশ্রয় করতে পারে। তবে মনে রাখতে হবে, বাস্তব মাইলেজ নির্ভর করে—
রাইডিং স্টাইল
ট্র্যাফিক পরিস্থিতি
নিয়মিত সার্ভিসিং
টায়ারের সঠিক বায়ুচাপ
অর্থাৎ, শুধু কোম্পানির দাবি নয়—আপনার ব্যবহারের ধরনও বড় ফ্যাক্টর।

যদি আপনার অগ্রাধিকার কম জ্বালানি খরচ, কম রক্ষণাবেক্ষণ এবং দীর্ঘস্থায়ী পারফরম্যান্স হয়, তাহলে উপরের পাঁচটি মডেলের যে কোনও একটি বিবেচনা করতে পারেন। পেট্রোলচালিত হোক বা ইলেকট্রিক—বর্তমান বাজারে মধ্যবিত্তের জন্য সাশ্রয়ী বিকল্পের অভাব নেই।
সঠিক বাইক বেছে নিলে শুধু জ্বালানি খরচই নয়, ভবিষ্যতের আর্থিক চাপও অনেকটাই কমে যায়। এখন সিদ্ধান্ত আপনার—মাইলেজে কেল্লাফতে করবেন, নাকি পুরনো অভ্যাসেই থাকবেন?

]]>
https://kolkatasaradin.com/2026/03/12/most-fuel-efficient-bikes-in-india-2026/feed/ 0
Tata Tiago XE Price 2026: বাইকের দামে চার চাকা! বাজেট হ্যাচব্যাক সেগমেন্টে আবারও চমক টাটা টিয়াগোর https://kolkatasaradin.com/2026/03/01/tata-tiago-xe-price-2026-india-budget-hatchback/ https://kolkatasaradin.com/2026/03/01/tata-tiago-xe-price-2026-india-budget-hatchback/#respond Sun, 01 Mar 2026 03:11:31 +0000 https://kolkatasaradin.com/?p=27577 বিতস্তা সেন। কলকাতা সারাদিন।

ভারতের বাজেট হ্যাচব্যাক বাজারে ২০২৬ সালেও শক্ত অবস্থানে রয়েছে Tata Tiago। সাশ্রয়ী দাম, মজবুত গঠন এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থার জন্য এই গাড়ি বহু প্রথমবারের ক্রেতার ভরসার নাম। বিশেষ করে যাঁরা বাইক থেকে চার চাকার জগতে পা রাখতে চান, তাঁদের কাছে Tata Tiago XE একটি বাস্তবসম্মত বিকল্প হিসেবে উঠে এসেছে।

 

ইঞ্জিন ও পারফরম্যান্স: শহরের জন্য উপযোগী
Tata Tiago XE ভেরিয়েন্টে রয়েছে ১.২ লিটার রেভোট্রন পেট্রোল ইঞ্জিন। দৈনন্দিন শহুরে যাতায়াতের জন্য এই ইঞ্জিন যথেষ্ট সুষম পারফরম্যান্স দেয়। ট্রাফিকের ভিড় হোক বা ছোট দূরত্বের হাইওয়ে ড্রাইভ—গাড়িটি মসৃণভাবে এগোয়।

স্টিয়ারিং হালকা ও নিয়ন্ত্রণযোগ্য, ফলে নতুন চালকদের কাছেও এটি সহজে মানিয়ে নেওয়া যায়। সাসপেনশন সেটআপ ভারতীয় রাস্তার কথা মাথায় রেখেই তৈরি, তাই খানাখন্দে ভরা রাস্তাতেও স্থিতিশীলতা বজায় থাকে।

 

ফিচার ও নিরাপত্তা: প্রয়োজনীয় জিনিসেই জোর
বেস মডেল হলেও নিরাপত্তার ক্ষেত্রে কোনও বড় আপস করেনি টাটা মোটরস। ডুয়াল এয়ারব্যাগ, ABS সঙ্গে EBD—এই মৌলিক সুরক্ষা ব্যবস্থা XE ভেরিয়েন্টেও পাওয়া যায়। এই কারণেই টিয়াগো একটি safety-focused hatchback হিসেবে পরিচিত।
যদিও বড় টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট বা প্রিমিয়াম কানেক্টিভিটি ফিচার এই সংস্করণে নেই, তবুও দৈনন্দিন ব্যবহারের জন্য প্রয়োজনীয় আরাম বজায় রয়েছে। ব্যবহারিক দিক থেকে এটি একটি সোজাসাপ্টা, নির্ভরযোগ্য গাড়ি।

Tata Tiago XE Price in India 2026
২০২৬ সালে Tata Tiago XE ex-showroom দাম শুরু হচ্ছে প্রায় ₹৪.৫৭ লক্ষ থেকে। এই মূল্য entry-level হ্যাচব্যাক সেগমেন্টে অত্যন্ত প্রতিযোগিতামূলক।
তবে মনে রাখতে হবে, এক্স-শোরুম মূল্যের সঙ্গে রোড ট্যাক্স, বিমা এবং রেজিস্ট্রেশন খরচ যুক্ত থাকে না। এই অতিরিক্ত খরচ যোগ করলে শহরভেদে অন-রোড দাম সাধারণত ₹৫.১০ লক্ষ থেকে ₹৫.৬০ লক্ষের মধ্যে থাকতে পারে। স্থানীয় কর কাঠামোর উপর নির্ভর করে চূড়ান্ত দাম কিছুটা কমবেশি হতে পারে। সঠিক তথ্যের জন্য নিকটবর্তী ডিলারশিপে যোগাযোগ করাই শ্রেয়।

কেন এখনও জনপ্রিয়?
Tata Tiago XE price in India 2026 বিবেচনায় এটি এমন এক গাড়ি, যা সীমিত বাজেটেও চার চাকার নিরাপদ বিকল্প দেয়। প্রথমবারের গাড়ি-ক্রেতা, ছোট পরিবার কিংবা দৈনন্দিন অফিস যাতায়াত—সব ক্ষেত্রেই এটি কার্যকর।


কম রক্ষণাবেক্ষণ খরচ, সহজ ড্রাইভিং অভিজ্ঞতা এবং নির্ভরযোগ্য ইঞ্জিন—এই তিনের সমন্বয়ে টিয়াগো এখনও ভ্যালু-ফর-মানি সেগমেন্টে শক্ত প্রতিদ্বন্দ্বী।

সব মিলিয়ে, বাইকের দামের কাছাকাছি বাজেটে যদি একটি নিরাপদ ও ব্যবহারিক চার চাকার গাড়ি চান, তাহলে Tata Tiago XE ২০২৬ সালেও রাজপথের নতুন ‘রাজা’ হিসেবেই নিজেকে প্রমাণ করছে।

]]>
https://kolkatasaradin.com/2026/03/01/tata-tiago-xe-price-2026-india-budget-hatchback/feed/ 0
Royal Enfield Bullet 650 Launch 2026: 650cc ইঞ্জিনে ফিরছে কিংবদন্তি Bullet! রেট্রো সেগমেন্টে বড় ঝড় তুলতে প্রস্তুত https://kolkatasaradin.com/2026/02/22/royal-enfield-bullet-650-launch-2026-price-specs-india/ https://kolkatasaradin.com/2026/02/22/royal-enfield-bullet-650-launch-2026-price-specs-india/#respond Sun, 22 Feb 2026 03:15:58 +0000 https://kolkatasaradin.com/?p=27466 প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন।

রেট্রো মোটরসাইকেলের কথা উঠলেই যে নামটি সবার আগে মনে আসে, সেটি হল Royal Enfield-এর Bullet। দশকের পর দশক ধরে এই নামটাই শক্তি, স্থায়িত্ব আর ঐতিহ্যের প্রতীক। এবার সেই কিংবদন্তি নতুন অধ্যায়ে পা রাখতে চলেছে। বহু জল্পনার অবসান ঘটিয়ে ২০২৬ সালে বাজারে আসতে পারে Royal Enfield Bullet 650।
Motoverse 2025 এবং EICMA 2025-এ মডেলটি প্রদর্শনের পর থেকেই বাইকপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে। স্পষ্ট—Bullet এবার আরও শক্তিশালী অবতারে ফিরছে।

ক্লাসিক লুকে আধুনিক প্ল্যাটফর্ম
নতুন Bullet 650 তৈরি হয়েছে Royal Enfield-এর জনপ্রিয় 650cc প্ল্যাটফর্মের উপর। অর্থাৎ, নির্ভরযোগ্য যান্ত্রিক ভিত্তির উপর দাঁড়িয়ে থাকবে এই মডেল। তবে ডিজাইনে কোনও চমকপ্রদ পরিবর্তন নয়—বরং ঐতিহ্যবাহী লুককেই আরও পরিণত ও শক্তপোক্ত রূপ দেওয়া হয়েছে।
লিক হওয়া স্পাই শট থেকে বোঝা যায়, সিলহৌট অনেকটাই বর্তমান 350cc Bullet-এর মতো। স্বাক্ষরধর্মী টিয়ারড্রপ-আকৃতির ফুয়েল ট্যাঙ্ক, লম্বা হ্যান্ডেলবার, স্পোক হুইল এবং সিঙ্গল-পিস স্টেপড সিট—সব মিলিয়ে ক্লাসিক রেট্রো ভাব অটুট। থাকছে পরিচিত বেঞ্চ সিট ও ‘পিশুটার’ এক্সহস্ট।

ফিচার: সরলতার মধ্যেই আকর্ষণ
Royal Enfield Bullet 650-এ অতিরিক্ত আধুনিক গ্যাজেটের সম্ভার থাকবে না বলেই ইঙ্গিত। বরং রেট্রো চরিত্র বজায় রাখতেই জোর দেওয়া হয়েছে।
সম্ভাব্য ফিচারের তালিকায় থাকতে পারে সেমি-ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল ও হ্যালোজেন হেডল্যাম্প। অর্থাৎ, আধুনিকতার ছোঁয়া থাকলেও মূল সুর থাকবে ঐতিহ্যের ধারায়।

ইঞ্জিন ও পারফরম্যান্স
এই মডেলের প্রাণ হবে 647.95cc air/oil-cooled parallel-twin ইঞ্জিন, যা ইতিমধ্যেই Royal Enfield Interceptor 650 এবং Royal Enfield Continental GT 650-এ ব্যবহৃত হচ্ছে।
এই শক্তিশালী ইঞ্জিন প্রায় 46.39 bhp ক্ষমতা ও 52 Nm টর্ক উৎপন্ন করে। ছয়-গতির ম্যানুয়াল গিয়ারবক্সের সঙ্গে মিলিয়ে দীর্ঘ হাইওয়ে রাইড ও ক্রুজিংয়ের জন্য এটি যথেষ্ট উপযোগী। বিশেষজ্ঞদের মতে, শক্তি ও স্থিতিশীলতার সমন্বয়ে এটি একটি সম্ভাবনাময় long-distance touring motorcycle হয়ে উঠতে পারে।

চেসিস, সাসপেনশন ও ব্রেকিং
Bullet 650-এ ১৮ ইঞ্চির চাকা থাকার সম্ভাবনা রয়েছে। সামনে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে ডুয়াল শক অ্যাবজর্বর দেওয়া হতে পারে।
ব্রেকিংয়ের দায়িত্বে সামনে ও পিছনে সিঙ্গল ডিস্ক ব্রেকের সঙ্গে ডুয়াল-চ্যানেল ABS থাকবে বলে আশা করা হচ্ছে। ফলে নিরাপত্তার ক্ষেত্রে কোনও আপস নয়।

সম্ভাব্য দাম ও প্রতিযোগিতা

Royal Enfield Bullet 650 price in India 2026 প্রায় ₹২.৮০ লক্ষ থেকে ₹২.৯০ লক্ষ (এক্স-শোরুম) হতে পারে বলে অনুমান। আনুষ্ঠানিক ঘোষণা না হওয়া পর্যন্ত চূড়ান্ত মূল্য জানা যাবে না।
ভারতীয় বাজারে এটি BSA Gold Star 650, Harley-Davidson X440 এবং Royal Enfield Classic 650-এর মতো মডেলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামবে।
সব মিলিয়ে, Bullet নামের ঐতিহ্যকে আরও শক্তিশালী 650cc ইঞ্জিনের সঙ্গে যুক্ত করে Royal Enfield এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে। ২০২৬ সালে রেট্রো মোটরসাইকেল সেগমেন্টে এই মডেল কতটা সাড়া ফেলে, এখন সেদিকেই তাকিয়ে সমস্ত বাইক প্রেমী।

]]>
https://kolkatasaradin.com/2026/02/22/royal-enfield-bullet-650-launch-2026-price-specs-india/feed/ 0
Honda Monkey 125 : নস্টালজিয়ার রাইড, আধুনিক ছোঁয়ায় ২০২৬-এ আরও আকর্ষণীয় কামব্যাক https://kolkatasaradin.com/2026/01/31/honda-monkey-125-2026-nostalgia-modern-bike/ https://kolkatasaradin.com/2026/01/31/honda-monkey-125-2026-nostalgia-modern-bike/#respond Sat, 31 Jan 2026 03:55:14 +0000 https://kolkatasaradin.com/?p=26845 শৌনক মন্ডল। কলকাতা সারাদিন।

হন্ডা মাঙ্কি ১২৫ (Honda Monkey 125) এমন একটি বাইক, যাকে শুধু “যানবাহন” বলা কম পড়ে। এটি আসলে একটি অনুভূতি। ২০২৬ সালের সংস্করণে হন্ডা আবারও প্রমাণ করল—নস্টালজিয়া আর আধুনিকতার মেলবন্ধন কীভাবে যুগের পর যুগ বাইকপ্রেমীদের মন জয় করে নিতে পারে। যান্ত্রিক দিক থেকে খুব বড় বদল না এলেও, নতুন রঙ, আপডেটেড এমিশন নর্ম এবং সেই চিরচেনা ডিজাইন একে আবারও আলোচনার কেন্দ্রে এনে ফেলেছে।

 

এই বাইকটি গতি বা রেসিংয়ের জন্য নয়। Honda Monkey 125 তৈরি হয়েছে আনন্দের জন্য—শহরের অলিগলি হোক বা উইকেন্ডের হালকা আড্ডার রাইড, যেখানে রাইডার বাইকের সঙ্গে একধরনের আবেগী সংযোগ অনুভব করেন।

 

Honda Monkey 125-এর ইতিহাস: ছোট বাইক, বড় কাল্টহন্ডা মাঙ্কির যাত্রা শুরু হয়েছিল ১৯৬১ সালে জাপানের টোকিওতে, একটি বিনোদন পার্কে ছোটদের জন্য বানানো মিনি বাইক হিসেবে। কিন্তু অপ্রত্যাশিত জনপ্রিয়তা একে রাস্তার বাইকে পরিণত করে। সময়ের সঙ্গে সঙ্গে মাঙ্কি শুধু একটি মডেল নয়, বরং একটি কাল্ট আইকনে পরিণত হয়।

২০১৮ সালে হন্ডা এই ক্লাসিক বাইককে ফিরিয়ে আনে ১২৫ সিসি ইঞ্জিনের সঙ্গে, যেখানে পুরনো দিনের রেট্রো ডিজাইন বজায় রেখেই যোগ করা হয় আধুনিক প্রযুক্তি। ২০২৬ সংস্করণ সেই ধারাবাহিকতারই পরিণত রূপ।

ইঞ্জিন ও পারফরম্যান্স: শান্ত, কিন্তু আত্মবিশ্বাসী
২০২৬ Honda Monkey 125-এ রয়েছে ১২৪ সিসি এয়ার-কুলড, সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে পাওয়া যায় ৯.২ বিএইচপি শক্তি ও ১০.৭ এনএম টর্ক। সঙ্গে রয়েছে ৫-স্পিড গিয়ারবক্স, যা শহরের রাস্তায় মসৃণ ও ঝামেলাহীন রাইড নিশ্চিত করে।

সর্বোচ্চ গতি প্রায় ৯১ কিমি/ঘণ্টা—শুনতে কম লাগলেও, এই বাইকের চরিত্রের সঙ্গে তা একদম মানানসই। পাশাপাশি, নতুন ECU ও আপডেটেড ক্যাটালাইটিক কনভার্টারের মাধ্যমে এটি ইউরো ৫+ নির্গমন বিধি মেনে চলে।
ডিজাইন, হার্ডওয়্যার ও নিরাপত্তা

Honda Monkey 125-এর কমপ্যাক্ট ডিজাইনই এর আসল ইউএসপি। মাত্র ১০৫ কেজি ওজন এবং ৭৭৬ মিমি সিট হাইট—সব মিলিয়ে প্রায় যে কেউ সহজেই এটি রাইড করতে পারেন।

সাসপেনশনের দায়িত্বে সামনে USD ফর্ক ও পেছনে টুইন শক অ্যাবজর্বার। ১২-ইঞ্চি চাকা, ব্লক-প্যাটার্ন টায়ার এবং দুই চাকাতেই ডিস্ক ব্রেকের সঙ্গে IMU-ভিত্তিক ABS নিরাপত্তাকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে।
ফিচার ও নতুন রঙের চমক

ফিচারের দিক থেকেও মাঙ্কি পিছিয়ে নেই। সম্পূর্ণ LED লাইটিং, গোলাকার LCD ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং ৫.৬ লিটার ফুয়েল ট্যাঙ্ক একে আধুনিক ব্যবহারের জন্য পুরোপুরি প্রস্তুত করেছে।
২০২৬ মডেলে যোগ হয়েছে তিনটি নতুন রঙ—Matt Gunpowder Black Metallic, Knight Silver Metallic এবং Pearl Himalayas White—যা বাইকটিকে আরও স্টাইলিশ করে তুলেছে।

সব মিলিয়ে, Honda Monkey 125 তাদের জন্যই, যারা বাইকে শুধু গন্তব্য নয়—পথচলার আনন্দ খোঁজেন। স্টাইল, নস্টালজিয়া আর নির্ভার রাইডিং—এই তিনের নিখুঁত মিশ্রণই মাঙ্কির আসল পরিচয়।

]]>
https://kolkatasaradin.com/2026/01/31/honda-monkey-125-2026-nostalgia-modern-bike/feed/ 0
AI Grok misuse against women : AI গ্রোকের অপব্যবহারে নারীদের শ্লীলতাহানি! কেন্দ্রীয় আইটি মন্ত্রীকে কড়া চিঠি প্রিয়াঙ্কা চতুর্বেদীর https://kolkatasaradin.com/2026/01/04/ai-grok-misuse-against-women-priyanka-chaturvedi-letter/ https://kolkatasaradin.com/2026/01/04/ai-grok-misuse-against-women-priyanka-chaturvedi-letter/#respond Sun, 04 Jan 2026 02:39:08 +0000 https://kolkatasaradin.com/?p=26120 শৌনক মন্ডল। কলকাতা সারাদিন।

 

কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর অপব্যবহার করে নারীদের সম্মানহানির এক ভয়াবহ প্রবণতা সামনে আসতেই কেন্দ্রীয় সরকারের কড়া হস্তক্ষেপ দাবি করলেন শিবসেনা (UBT)-এর সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী। কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে লেখা একটি চিঠিতে তিনি অভিযোগ করেছেন, এলন মাস্কের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘X’-এর AI টুল ‘Grok’ ব্যবহার করে মহিলাদের অশ্লীল ও বিকৃত ছবি তৈরি করা হচ্ছে, যা সম্পূর্ণ অনৈতিক এবং অপরাধমূলক।

প্রিয়াঙ্কা চতুর্বেদী তাঁর চিঠিতে লিখেছেন, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একটি গভীরভাবে উদ্বেগজনক প্রবণতা দেখা যাচ্ছে। বিশেষ করে ‘X’-এর AI ফিচার ‘Grok’-কে ব্যবহার করে কিছু ব্যক্তি ভুয়ো বা জাল অ্যাকাউন্টের মাধ্যমে নারীদের ছবি পোস্ট করছে। এরপর সেই ছবিগুলোর ওপর এমন সব প্রম্পট দেওয়া হচ্ছে, যার মাধ্যমে AI সংশ্লিষ্ট নারীদের পোশাক পরিবর্তন করে বা তাঁদের যৌন আবেদনময়ী রূপে উপস্থাপন করছে।

সাংসদের অভিযোগ, বিষয়টি কেবল জাল অ্যাকাউন্ট বা অনুমতি ছাড়া ব্যবহৃত ছবির মধ্যেই সীমাবদ্ধ নয়। যেসব নারী স্বেচ্ছায় সামাজিক মাধ্যমে নিজেদের ছবি শেয়ার করছেন, তাঁদেরও একইভাবে টার্গেট করা হচ্ছে। এই প্রবণতা নারীদের নিরাপত্তা ও গোপনীয়তার ওপর সরাসরি আঘাত বলেই মনে করছেন তিনি।

প্রিয়াঙ্কা চতুর্বেদীর মতে, ‘Grok’-এর মতো একটি AI টুল এই ধরনের কুরুচিকর ও আপত্তিকর প্রম্পট গ্রহণ করছে এবং তার ভিত্তিতে ছবি তৈরি করছে—যা একজন নারীর ব্যক্তিগত মর্যাদা ও ‘Right to Privacy’-এর চরম লঙ্ঘন। তিনি স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন, এটি শুধু অনৈতিক কাজ নয়, বরং একেবারে ‘ক্রিমিনাল অ্যাক্ট’। ডিজিটাল প্রযুক্তির অপব্যবহার করে এভাবে নারীদের শ্লীলতাহানি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

চিঠিতে তিনি আরও লেখেন, ভারত এই ধরনের ডিজিটাল সন্ত্রাসের নীরব দর্শক হয়ে থাকতে পারে না। তাই তিনি কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন, অবিলম্বে ‘X’ প্ল্যাটফর্মের ভূমিকা খতিয়ে দেখা হোক এবং প্রয়োজন হলে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। একইসঙ্গে, AI টুলগুলোর ক্ষেত্রে আরও শক্তিশালী সুরক্ষা ব্যবস্থা ও স্পষ্ট নীতিমালা তৈরির দাবিও তুলেছেন তিনি।

উল্লেখযোগ্য বিষয় হল, গত মাসেই সংসদে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ‘ডিপফেক’ ও AI-এর অপব্যবহারকে গণতন্ত্র এবং সামাজিক নিরাপত্তার জন্য বড় হুমকি বলে উল্লেখ করেছিলেন। সেই প্রেক্ষাপটেই প্রিয়াঙ্কা চতুর্বেদীর এই চিঠি নতুন করে AI নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিয়ে জাতীয় স্তরে বিতর্ক উসকে দিয়েছে।

নারী অধিকার সংগঠন ও সমাজের বিভিন্ন স্তর থেকেও এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। অনেকেই মনে করছেন, প্রযুক্তির অগ্রগতির অজুহাতে নারীদের সম্মান ও নিরাপত্তা বিপন্ন হতে দেওয়া যায় না। এখন দেখার, কেন্দ্রীয় সরকার এই গুরুতর অভিযোগের প্রেক্ষিতে কী পদক্ষেপ নেয়।

 

 

]]>
https://kolkatasaradin.com/2026/01/04/ai-grok-misuse-against-women-priyanka-chaturvedi-letter/feed/ 0
Redmi Note 15 5G series : বিশ্ববাজারে এল Redmi Note 15 5G সিরিজ, দাম, স্পেসিফিকেশন ও কার জন্য কোন মডেল উপযুক্ত? https://kolkatasaradin.com/2025/12/31/redmi-note-15-5g-series-launch-price-specifications/ https://kolkatasaradin.com/2025/12/31/redmi-note-15-5g-series-launch-price-specifications/#respond Wed, 31 Dec 2025 02:12:39 +0000 https://kolkatasaradin.com/?p=25850 প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন।

কম দামে শক্তিশালী স্মার্টফোনের খোঁজ যাঁরা করেন, তাঁদের জন্য সুখবর। Redmi তাদের জনপ্রিয় Note সিরিজের নতুন প্রজন্ম Redmi Note 15 5G সিরিজ এবার বিশ্ববাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে। পোল্যান্ডে আত্মপ্রকাশের মাধ্যমে Redmi Note 15 5G, Redmi Note 15 5G Pro এবং Redmi Note 15 5G Pro+ গ্লোবাল মার্কেটে যাত্রা শুরু করল। অগাস্ট মাসে চিনে লঞ্চ হওয়ার পর এবার আন্তর্জাতিক বাজারে এল এই ফোনগুলি, যেখানে 4G ভ্যারিয়েন্টের পাশাপাশি রয়েছে একাধিক বড় আপগ্রেড।

 

ডিসপ্লে ও ডিজাইন: আরও বড়, আরও উজ্জ্বল

Redmi Note 15 5G সিরিজের অন্যতম বড় আকর্ষণ এর ডিসপ্লে। বেস মডেল Redmi Note 15 5G-এ রয়েছে ৬.৭৭ ইঞ্চির AMOLED FHD+ ডিসপ্লে। অন্যদিকে Pro ও Pro+ মডেলে রয়েছে আরও বড় ৬.৮৩ ইঞ্চির CrystalRes AMOLED প্যানেল, যা আগের প্রজন্মের তুলনায় অনেক বেশি উজ্জ্বল।
তিনটি ফোনেই রয়েছে ১২০Hz রিফ্রেশ রেট, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং শক্তিশালী গ্লাস প্রোটেকশন। Pro ও Pro+ মডেলে ব্যবহার করা হয়েছে Gorilla Glass Victus 2, যা ফোনকে আরও টেকসই করে তোলে।
জল ও ধুলো প্রতিরোধ ক্ষমতা

মজবুতির ক্ষেত্রেও উন্নতি চোখে পড়ার মতো। Redmi Note 15 5G পেয়েছে IP65 রেটিং, যেখানে Pro ও Pro+ মডেলে রয়েছে আরও উন্নত IP68 রেটিং। আগের Note 14 সিরিজের তুলনায় এটি একটি স্বাভাবিক কিন্তু গুরুত্বপূর্ণ আপগ্রেড।
পারফরম্যান্স: নতুন প্রসেসরে আরও শক্তি

পারফরম্যান্সের দিক থেকে Redmi এবার বড় পরিবর্তন এনেছে।
Redmi Note 15 5G চালিত হচ্ছে ৪nm Snapdragon 6 Gen 3 চিপসেটে, যা Note 14 5G-র Dimensity 7025 Ultra-এর তুলনায় অনেক বেশি শক্তিশালী।
Redmi Note 15 5G Pro গ্লোবাল ভার্সনে পেয়েছে MediaTek Dimensity 7400 Ultra, যা আগের Dimensity 7300 Ultra-এর তুলনায় উন্নত।

সবচেয়ে শক্তিশালী Redmi Note 15 5G Pro+ ব্যবহার করছে Snapdragon 7s Gen 4 প্রসেসর।
Pro+ মডেলে RAM ১২GB পর্যন্ত পাওয়া যাবে, যদিও স্টোরেজ এখনও UFS 2.2 প্রযুক্তির মধ্যেই সীমাবদ্ধ।
ব্যাটারি ও চার্জিং: বড় ব্যাটারি, দ্রুত চার্জ
ব্যাটারির ক্ষেত্রে Redmi Note 15 সিরিজ সত্যিই নজর কেড়েছে।

Redmi Note 15 5G: ৫,৫২০mAh
Redmi Note 15 5G Pro: ৬,৫৮০mAh
Redmi Note 15 5G Pro+: ৬,৫০০mAh, সঙ্গে ১০০W ফাস্ট চার্জিং
আগের Note 14 সিরিজে যেখানে সর্বোচ্চ ৯০W চার্জিং ছিল, সেখানে Pro+ মডেলে এবার আরও দ্রুত চার্জিং সুবিধা দেওয়া হয়েছে।
ক্যামেরা: বড় সেন্সর, বেশি জুম
ফটোগ্রাফি প্রেমীদের জন্য Redmi Note 15 সিরিজে রয়েছে বড় আপগ্রেড।

Redmi Note 15 5G-এ রয়েছে ১০৮MP প্রধান ক্যামেরা, যা আগের ৫০MP সেন্সরের তুলনায় দ্বিগুণ রেজোলিউশন দেয়।
Pro ও Pro+ মডেলে রয়েছে ২০০MP সেন্সর, সঙ্গে ৪x অপটিক্যাল জুম।
তিনটি ফোনেই রয়েছে ৮MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, আর Pro+ মডেলে অতিরিক্ত ২MP ম্যাক্রো লেন্স। সেলফি ক্যামেরাও উন্নত হয়েছে—বিশেষ করে Pro+ মডেলে, যেখানে এখন ৩২MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
সফটওয়্যার ও কানেক্টিভিটি
সব ফোনই চলে Android 15 ভিত্তিক HyperOS 2-এ, যেখানে Google Gemini AI ফিচারের সাপোর্ট রয়েছে। কানেক্টিভিটির ক্ষেত্রে 5G, Wi-Fi 6E, Bluetooth, NFC, GPS, IR ব্লাস্টার এবং USB-C—সবই থাকছে।
দাম ও উপলব্ধতা

পোল্যান্ডে দাম শুরু হচ্ছে—
Redmi Note 15 5G (6GB + 128GB): ১,১৯৯ PLN (~৩০,০০০ টাকা)
Redmi Note 15 5G Pro (8GB + 256GB): ১,৬৯৯ PLN (~৪৩,০০০ টাকা)
Redmi Note 15 5G Pro+ (8GB + 256GB): ১,৯৯৯ PLN (~৫০,০০০ টাকা)
ভারতে দাম আরও কম হতে পারে বলে আশা করা হচ্ছে।
ভারতের জন্য বিশেষ চমক
ভারতে লঞ্চ হবে একটি বিশেষ সংস্করণ—Redmi Note 15 5G Pro 108 MasterPixel Edition, ৬ জানুয়ারি ২০২৬। এই নামের কোনও মডেল এখনও গ্লোবাল বা চাইনিজ মার্কেটে নেই, ফলে এটি ভারতের জন্য এক্সক্লুসিভ অফার বলেই মনে করা হচ্ছে।

কোন ফোনটি আপনার জন্য?

Redmi Note 15 5G: নির্ভরযোগ্য ও ব্যালান্সড ফোন যাঁরা চান
Redmi Note 15 5G Pro: ভালো পারফরম্যান্স ও বড় ব্যাটারির জন্য সেরা
Redmi Note 15 5G Pro+: দ্রুত চার্জিং ও প্রিমিয়াম ক্যামেরা যাঁদের দরকার

]]>
https://kolkatasaradin.com/2025/12/31/redmi-note-15-5g-series-launch-price-specifications/feed/ 0