Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/kolkatas12857/public_html/index.php:21) in /home/kolkatas12857/public_html/wp-includes/feed-rss2.php on line 8
ebike – Kolkata Saradin News : বাংলা, কলকাতা, Bengali News, Latest Bengali News, Bangla News, বাংলা খবর, Breaking News https://kolkatasaradin.com Kolkata Saradin : বাংলা, কলকাতা, Bengali News, Latest Bengali News, Bangla News, বাংলা খবর, Breaking News Sat, 01 Mar 2025 03:00:05 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1 https://kolkatasaradin.com/wp-content/uploads/2026/06/cropped-FB_IMG_1782608202564-32x32.jpg ebike – Kolkata Saradin News : বাংলা, কলকাতা, Bengali News, Latest Bengali News, Bangla News, বাংলা খবর, Breaking News https://kolkatasaradin.com 32 32 Royal Enfield Flying Flea : ভারতের অটোমোবাইল বাজারে এলো Royal Enfield এর নয়া ই-বাইক Flying Flea https://kolkatasaradin.com/2025/03/01/royal-enfield-launched-electric-bike-flying-flea/ https://kolkatasaradin.com/2025/03/01/royal-enfield-launched-electric-bike-flying-flea/#respond Sat, 01 Mar 2025 03:00:05 +0000 https://kolkatasaradin.com/?p=12555 শৌনক মন্ডল। কলকাতা সারাদিন।

ইলেকট্রিক ভেইক্যালের (Electric Bike) দুনিয়ায় ঢুকে পড়ল Royal Enfield। সংস্থার প্রথম ইলেকট্রিক মোটরসাইকেল Flying Flea ভারতে প্রকাশ্যে এল। ডিজাইন থেকে শুরু করে ফিচার… একেবারে চমকে দেওয়ার মতো। তবে অনেকের কথায়, Royal Enfield Flying Flea – এর ডিজাইন পুরানো দিনগুলিকে মাথায় রেখে করা হয়েছে।

ইতালির EICMA 2024 মোটর শো’তে প্রথম এই ই-বাইক প্রকাশ্যে আনে এনফিল্ড। বহু প্রতীক্ষিত এই ইলেকট্রিক বাইক কবে থেকে কেনার সুযোগ আছে?
দামই (Cheapest Electric Bike) বা কত হবে জানুন –

কত দাম হবে?
খুব শীঘ্রই ভারতের বাজারে Royal Enfield Flying Flea লঞ্চ করল। মনে করা হচ্ছে এই ই-বাইকের (Electric Bike) দাম শুরু হতে পারে 2.50 লাখ টাকা (এক্স শোরুম) থেকে। তামিলনাড়ুর ভালাম ভাদাগালে অবস্থিত রয়্যাল এনফিল্ডের ইভি (EV) কারখানায় এটি তৈরি করা হবে। আগামী দিনে এই বাইকের টক্কর হবে Ola Roadster Pro এবং Ultraviolette F77 এর সঙ্গে। সংস্থার আশা, Royal Enfield Flying Flea ভারতের বাজারে ঝড় তুলবে।

Royal Enfield Flying Flea: ব্যাটারি এবিং পারফর্মেন্স

Royal Enfield Flying Flea এর স্পেশিফিকেশনের বিষয়ে এখনও পর্যন্ত অফিসিয়াল ভাবে কোনও তথ্য জানা যায়নি। মনে করা হচ্ছে এই ইলেকট্রিক মোটরসাইকেলে 250-300cc ICE বাইকের মতো শক্তি থাকতে পারে। এর সামনে এবং পিছনে ডিস্ক ব্রেক এবং ১৯ ইঞ্চির অ্যালয় হুইল দেওয়া হয়েছে। এর পেছনের চাকা চেইন ড্রাইভের মাধ্যমে চালিত হয়।

ডিজাইন এবং ফিচার

Royal Enfield Flying Flea রেট্রো-রোডস্টার ডিজাইন দেওয়া হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফ্লাইং ফ্লি মোটরসাইকেল থেকে অনুপ্রাণিত এই বাইকের ডিজাইন। বাইকে LED হেডলাইটের সঙ্গে গোল LED ইন্ডিকেটর দেওয়া হতে পারে। সিঙ্গল পিস সিট এই বাইকে দেওয়া হয়েছে।

তবে Royal Enfield Shotgun 650 এর মতো এই ইলেকট্রিক বাইকে পিছনের সিট মাউন্ট করা সম্ভব। ট্যাঙ্কের নীচেই দেওয়া হয়েছে ব্যাটারি প্যাক। এই বাইকে গোল TFT ইনস্ট্রুমেন্ট কনসোল দেওয়া হয়েছে। Royal Enfield Flying Flea র কনসোল স্মার্টফোন কানেকটিভিটি সাপোর্ট করবে। এছাড়াও রাইডাররা আরও বেশ কিছু সুবিধা পাবেন।

ভারতের বাজারে ব্যাপক ইলেকট্রিক ভেইক্যালের বিপুল চাহিদা। আর সেই চাহিদার কথা মাথায় রেখেই ইভি’র দুনিয়ায় রয়্যাল এনফিল্ডও।

]]>
https://kolkatasaradin.com/2025/03/01/royal-enfield-launched-electric-bike-flying-flea/feed/ 0
Oben Rorr E-Bike: এক চার্জে ছুটবে ১৯০ কিমি, সস্তায় পাবেন এই বৈদ্যুতিন স্কুটার https://kolkatasaradin.com/2024/12/09/oben-rorr-e-bike-set-to-hit-indian-automobile-market/ https://kolkatasaradin.com/2024/12/09/oben-rorr-e-bike-set-to-hit-indian-automobile-market/#respond Mon, 09 Dec 2024 02:38:27 +0000 https://kolkatasaradin.com/?p=7461 শৌনক মন্ডল। কলকাতা সারাদিন।

বেশ কিছু সংস্থা তাদের বাইকে ছাড় দিতে শুরু করেছে। এমনকী কিছু গাড়ি নির্মাতা সংস্থাও চার-চাকার গাড়িতে ছাড় দিচ্ছে।

একটি বৈদ্যুতিন বাইক (Electric Bike) নির্মাতা সংস্থা তাদের বাইকে বড় টাকার ছাড় ঘোষণা করেছে। সংস্থার নাম ওবেন রর ইলেকট্রিক (Oben Rorr Electric Bike)। এদের বৈদ্যুতিন বাইকের দাম এবার অনেক কমবে।

কী ফিচার্স রয়েছে এই বাইকে, দামই বা কত ?

ওবেন রর ইলেকট্রিকের আসল এক্স শো-রুম দাম রয়েছে ১ লাখ ৪৯ হাজার ৯৯৯ টাকা।
যে সমস্ত গাড়ি-বাইকপ্রেমীরা বৈদ্যুতিন বাইক কিনবেন ভাবছেন এবং পেট্রোলের ঊর্ধ্বমুখী দামের কথা চিন্তা করে বৈদ্যুতিন বাইকের দিকে ঝুঁকছেন, তাদের জন্য ওবেন ইলেকট্রিক সংস্থা এই দারুণ ছাড় নিয়ে এসেছে।

ওবেন রর ইলেকট্রিক বাইকে দারুণ পারফরম্যান্স। এতে ঘণ্টায় ১০০ কিমি সর্বোচ্চ গতি পাওয়া যায়। মাত্র ৩ সেকেন্ডের মধ্যেই এই বাইকে ০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টায় গতি ওঠে। এতে রয়েছে এলএফপি ব্যাটারি টেকনোলজি অর্থাৎ লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি। এই ধরনের ব্যাটারির আয়ু সাধারণ লিথিয়াম ব্যাটারির থেকে দ্বিগুণ বেশি হয়। ৫০ শতাংশ বেশি তাপ-সহনক্ষমতা থাকে। পরিবেশবান্ধব বাইকও বলা চলে এই ওবেন রর ইলেকট্রিককে।

এই ধরনের ব্যাটারির জন্য নিকেল ও কোবাল্ট খনি থেকে নিষ্কাশনের প্রয়োজন হয় না। রিসাইক্লিং এবং রি-পারপাসিং এফেক্টের কথা মাথায় রেখেই নিজেদের সমস্ত বাইক স্কুটার ডিজাইন করেছে এই সংস্থা। ওবেন ইলেকট্রিক দাবি করছে যে এই বৈদ্যুতিন বাইকে একবার সম্পূর্ণ চার্জ দিলে একটানা ১৮৭ কিমি যাওয়া যাবে। ভারতের মেক ইন ইন্ডিয়া প্রকল্পের অধীনে এই বৈদ্যুতিন বাইকের বিপণন করতে চায় সংস্থা যা কিনা সবুজ পরিবেশ নিশ্চিত করবে।

]]>
https://kolkatasaradin.com/2024/12/09/oben-rorr-e-bike-set-to-hit-indian-automobile-market/feed/ 0
Revolt RV1 Cheapest Electric Bike : যতখুশি চালান, মাত্র একবার চার্জ দিয়েই! এক লাখেরও কম দাম এই ই-বাইকের https://kolkatasaradin.com/2024/10/10/revolt-rv1-cheapest-electric-bike/ https://kolkatasaradin.com/2024/10/10/revolt-rv1-cheapest-electric-bike/#respond Thu, 10 Oct 2024 02:34:58 +0000 https://kolkatasaradin.com/?p=2644 প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন।

ইলেকট্রিক বাইক কিংবা স্কুটারের চাহিদা থাকলেও তুলনামূলক দাম অনেকটাই বেশি! ফলে অনেক ক্ষেত্রেই মানুষের কেনা সম্ভব হয় না। এই অবস্থায় একেবারে সাশ্রয়ী বাইক লঞ্চ করল ভারতের বাজারে। Revolt মোটরস একেবারে সস্তার দুটি ইলেকট্রিক বাইক লঞ্চ করেছে।

একটি হল RV1 এবং অন্যটি হল RV1+।

এই দুই বাইক দুট ব্যাটারি অপশনে রয়েছে। যার মধ্যে একটি 2.2 kWh ব্যাটারি এবং আরেকটি 3.24 kWh এর ব্যাটারি। এই দুই ব্যাটারি ক্রমশ 100 কিলোমিটার এবং 160 কিলোমিটার রেঞ্জ অফার করে। Revolt মোটরস নতুন প্রজন্মের চাহিদা এবং পছন্দের কথা ভেবে ই বাইক (Revolt RV1 Cheapest Electric Bike) তৈরি করে।

ছবি সৌজন্য- www.revoltmotors.com

এই বাইকগুলি দৈনন্দিন ব্যবহারের জন্য দারুণ অপশন। এমনকি দামেও অনেকটাই সস্তা। এক নজরে দেখে নিন Revolt RV1 Electric Bike এর ফিচার এবং স্পেসিফিকেশন সংক্রান্ত তথ্য –

Revolt RV1 Cheapest Electric Bike: দাম

Revolt RV1 Electric Bike এর এক্স শোরুম দাম মাত্র ৮৪ হাজার ৯৯০ টাকা। অন্যদিকে RV1+ এর এক্স শোরুম দাম 99,990 টাকা (Revolt RV1 Cheapest Electric Bike)। চারটি আকর্ষণীয় কালার অপশনে এই ই বাইক কেনার সুযোগ আছে। এর আগে সংস্থা RV400 এর মতো বাইক বাজারে লঞ্চ করে। RV1 সংস্থার RV400 এর আপগ্রেড মডেল। এতে ফার্স্ট চার্জিংয়ের সুবিধা মিলবে। মাত্র ৯০ মিনিটে ফুল চার্জ হতে পারে। এই ইলেকট্রিক বাইকে আছে রিভার্স মোড। খুব সহজে পার্ক করা সম্ভব। আছে ডিজিটাল ডিসপ্লে। পাশাপাশি একাধিক ফিচার যোগ করা আছে। এছাড়াও ব্লুটুথ কানেকটিভিটি, ইনবিল্ড লেগ গার্ড এবং সেন্টার স্ট্যান্ডের মতো ফিচার দেওয়া পাওয়া যাবে Revolt RV1 Electric Bike এ।

Revolt RV1 Cheapest Electric Bike: ফিচার

অন্যদিকে Revolt RV1 Electric Bike এ 6-ইঞ্চির ডিজিটাল LCD ডিসপ্লে দেওয়া (Revolt RV1 Cheapest Electric Bike) হয়েছে। শুধু তাই নয়, নতুন LED হেডলাইট এবং LED টেল লাইটের অপশন দেওয়া হয়েছে। একই সঙ্গে বাইকে বিল্ট ইন চার্জার স্টোরেজ দেওয়া হয়েছে। Revolt RV1 -এ বেশ কয়েকটি স্পিড মোড দিয়েছে সংতস্থা। অন্যদিকে রাইডারের সুরক্ষার বিষয়টিও নজর রাখা হয়েছে। যেমন মোটা টায়ার দেওয়া হয়েছে। ব্রেকিং সিস্টেমের জনয ডুয়েল্ক ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে।

Revolt RV1 Cheapest Electric Bike: মাইলেজ-

Revolt RV1 এবং RV1+ এর দুটি ব্যাটারি অপশন দেওয়া হয়েছে। একটি 2.2 kWh ব্যাটারি এবং 3.24 kWh ব্যাটারি দেওয়া হয়েছে। এই দুটি ব্যাটারিই যথাক্রমে 100 কিলোমিটার এবং 160 কিলোমিটারের রেঞ্জ অফার (Revolt RV1 Cheapest Electric Bike) করে।

]]>
https://kolkatasaradin.com/2024/10/10/revolt-rv1-cheapest-electric-bike/feed/ 0