Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/kolkatas12857/public_html/index.php:21) in /home/kolkatas12857/public_html/wp-includes/feed-rss2.php on line 8
#kharagpur – Kolkata Saradin News : বাংলা, কলকাতা, Bengali News, Latest Bengali News, Bangla News, বাংলা খবর, Breaking News https://kolkatasaradin.com Kolkata Saradin : বাংলা, কলকাতা, Bengali News, Latest Bengali News, Bangla News, বাংলা খবর, Breaking News Thu, 22 Jan 2026 08:33:34 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1 https://kolkatasaradin.com/wp-content/uploads/2026/06/cropped-FB_IMG_1782608202564-32x32.jpg #kharagpur – Kolkata Saradin News : বাংলা, কলকাতা, Bengali News, Latest Bengali News, Bangla News, বাংলা খবর, Breaking News https://kolkatasaradin.com 32 32 Hiraan Chatterjee marriage controversy : ‘১৯ বছরের মেয়ের বাবা বিয়ে করলেন ২১ বছরের গ্ল্যামার গার্লকে’, BJP MLA হিরণের বিরুদ্ধে মামলা ২৫ বছরের পুরনো স্ত্রী-র https://kolkatasaradin.com/2026/01/22/hiraan-chatterjee-second-marriage-ritika-giri-controversy/ https://kolkatasaradin.com/2026/01/22/hiraan-chatterjee-second-marriage-ritika-giri-controversy/#respond Thu, 22 Jan 2026 08:33:34 +0000 https://kolkatasaradin.com/?p=26626 রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন।

 

বেনারসীর লাল রঙে মোড়া এক সন্ধ্যা। আলো-ছায়ার মাঝে গঙ্গার ধারের বাতাসে যেন ঝলমল করছিল নতুন জীবনের ঘোষণা। হলুদ পাঞ্জাবিতে আত্মবিশ্বাসী হিরণ চট্টোপাধ্যায়, আর পাশে লাল বেনারসিতে স্নিগ্ধ কিন্তু স্পষ্টভাবে আত্মপ্রত্যয়ী ঋতিকা গিরি—এক ঝলকেই এই বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় আগুন ধরিয়ে দেয়। রেড কার্পেট নয়, তবু ভিজ্যুয়ালটা ছিল নিখুঁত সিনেম্যাটিক। ক্যামেরা, ক্লিক, আর তারপরই শুরু প্রশ্নের বৃষ্টি।

বিয়ে মানেই তো গ্ল্যামার—কিন্তু এখানে গ্ল্যামারের সঙ্গে হাত ধরাধরি করে এল বিতর্ক। ২১ বছরের মডেল ও আইনের ছাত্রী ঋতিকা গিরির সঙ্গে হিরণের দ্বিতীয় বিয়ের খবর ছড়িয়ে পড়তেই অভিযোগের তীর ছুড়লেন প্রথম স্ত্রী অনিন্দিতা। দাবি, ২০০০ সালে হওয়া তাঁদের বিয়ে আইনত ভাঙেনি, ডিভোর্সের মামলাও নেই। ১৯ বছরের মেয়ের বাবার দ্বিতীয় স্ত্রী বয়সে মাত্র দু’বছরের বড়—এই তথ্যই মুহূর্তে খবরকে ভাইরাল করে দেয়।

এই আবহে সোশ্যাল মিডিয়ায় হিরণের ভক্তদের উচ্ছ্বাসও কম নয়। “দাদা আমার যেমন তেমন, বৌদি আমার মডার্ন”—এই ধরনের পোস্টে ঋতিকার ফিটনেস, যোগব্যায়ামে জাতীয় স্তরের গোল্ড মেডেল, মডেলিং প্রোফাইল—সব মিলিয়ে তাঁকে গ্ল্যামার গার্ল হিসেবেই তুলে ধরা হয়েছে। কেউ কেউ তো সরাসরি সিনেমার পর্দায় তাঁকে দেখতে চাওয়ার দাবিও তুলেছেন। ইনস্টাগ্রাম-চালিত এই যুগে, আলোচনার কেন্দ্রে থাকা মানেই ট্রেন্ডিং।

কিন্তু গ্ল্যামারের মাঝেই ঋতিকা নিজে মুখ খুলে স্পষ্ট বার্তা দেন। তাঁর বক্তব্য, এই বিয়ে নতুন নয়—পাঁচ বছর ধরে তাঁরা একসঙ্গে আছেন। তাঁর দাবি অনুযায়ী, প্রথম স্ত্রীর দেওয়া বয়স সংক্রান্ত তথ্য ভুল, এবং তাঁকে ডিভোর্স নোটিস পাঠানো হয়েছিল। বেনারসের মতো পবিত্র স্থানে, মা গঙ্গার জলকে সাক্ষী রেখে, অগ্নিকে সামনে রেখে এই বিয়ে—এখানে কোনও শো-অফ ছিল না, ছিল মানসিক পরিতৃপ্তি। তাঁর সোজাসাপ্টা চ্যালেঞ্জ, “যদি বেআইনি মনে হয়, আইনি পথে যান।”

এই বিতর্কে আরও আবেগ যোগ করেছে হিরণের কন্যা নিয়াসা চট্টোপাধ্যায়ের শেয়ার করা ছোট্ট ভিডিয়ো। সেখানে মা অনিন্দিতার প্রতি তাঁর কৃতজ্ঞতা—“তুমিই আমার মা, তুমিই বাবা”—এই কথাগুলো নেটদুনিয়ায় আলাদা করে আলোড়ন ফেলে। একদিকে গ্ল্যামার, অন্যদিকে পারিবারিক যন্ত্রণা—দু’য়ের সংঘর্ষেই এই খবর থামতে চাইছে না।

চলচ্চিত্রপ্রেমীদের কাছে হিরণ মানেই ‘মজনু’, ‘জামাই ৪২০’, ‘জিও পাগলা’র মতো পরিচিত মুখ। ২০২০-র পর বড়পর্দা থেকে দূরে থাকলেও, এই বিয়ে তাঁকে ফের শিরোনামে ফিরিয়ে আনল। তবে বিতর্ক তুঙ্গে ওঠার পর নিজের ইনস্টাগ্রাম থেকে সব ছবি মুছে ফেলেছেন তিনি—নীরবতার মধ্যেও যে সিদ্ধান্তের ভার আছে, তা বোঝাই যাচ্ছে।

 

রাজনীতি, গ্ল্যামার আর ব্যক্তিগত জীবনের এই মিশেলে হিরণ-ঋতিকা অধ্যায় এখন টক অফ দ্য টাউন। বেনারসের সেই লাল বেনারসির মতোই, এই গল্পও রয়ে গেল উজ্জ্বল—কিন্তু প্রশ্নচিহ্নে ভরা।

 

]]>
https://kolkatasaradin.com/2026/01/22/hiraan-chatterjee-second-marriage-ritika-giri-controversy/feed/ 0
Rashmi Metalics Kharagpur Investment : খড়্গপুরে রস্মি মেটালিকস কারখানার শ্রমিক ও কর্মচারীদের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দিলেন রাজ্যের শিল্প বিষয়ক দপ্তরের যুগ্ম সচিব শান্তনু ব্যানার্জি https://kolkatasaradin.com/2025/07/12/rashmi-metalics-kharagpur-investment/ https://kolkatasaradin.com/2025/07/12/rashmi-metalics-kharagpur-investment/#respond Sat, 12 Jul 2025 01:14:21 +0000 https://kolkatasaradin.com/?p=19710 পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরে রস্মি মেটালিকস কারখানা রয়েছে । রশ্মি গ্রূপের ওই কারখানার কয়েকটি ইউনিটে ঘন ঘন দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে শুক্রবার দুপুরে রাজ্য সরকারের শিল্প বিষয়ক দপ্তরের যুগ্ম সচিব শান্তনু ব্যানার্জির নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল খড়্গপুরের ওই কারখানায় আসেন।

তারা ওই কারখানায় শ্রমিক ও কর্মচারীদের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার পাশাপাশি শুক্রবার দুপুরে রশ্মি গ্রূপের সমস্ত ইউনিট পরিদর্শন করেন। শ্রম নিরাপত্তা সঠিকভাবে মানা হচ্ছে কিনা তা পরিদর্শন করার পর তাঁরা শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন।

তাঁদের কে কারখানার সব কটি ইউনিট ঘুরিয়ে দেখান রশ্মি গ্রূপের এক্সজিকিউটভ ডিরেক্টর অভিজিৎ চৌধুরী , মানব সম্পদ ডিরেক্টর অভিজিৎ রায় । সেই সঙ্গে তারা ওই কারখানার শ্রমিক ও কর্মচারীদের সাথে কথা বলে জানার চেষ্টা করেন তাদের ওই কারখানায় কাজ করতে কোন সমস্যা হচ্ছে কিনা।

সেই সঙ্গে তারা ওই কারখানা কর্তৃপক্ষের সাথে বিস্তারিতভাবে কারখানার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

]]>
https://kolkatasaradin.com/2025/07/12/rashmi-metalics-kharagpur-investment/feed/ 0
Kharagpur BJP Leader Sex Racket : শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি নেতার খড়গপুরের হোটেলে মধুচক্র, আটক ৪ মহিলা ১ পুরুষ https://kolkatasaradin.com/2024/11/08/kharagpur-bjp-leader-sex-racket-busted-by-police/ https://kolkatasaradin.com/2024/11/08/kharagpur-bjp-leader-sex-racket-busted-by-police/#respond Fri, 08 Nov 2024 12:17:31 +0000 https://kolkatasaradin.com/?p=5825 রঞ্জন মাহাতো। কলকাতা সারাদিন।

খড়গপুর জমজমাট! বিজেপি নেতার হোটেলে অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ! অভিযান পুলিশের। আটক ৪ মহিলা সহ ৫ জন। ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে খড়গপুর (Kharagpur) গ্রামীণ এলাকার গোপালিতে। দিন কয়েক পড়েই মেদিনীপুরে (Midnapore) বিধানসভার উপনির্বাচন (By Election 2024)। মেদিনীপুর (Midnapore) পুনরুদ্ধারে মরিয়া রাজ্যের বিরোধী দল বিজেপি (BJP)।

তার আগে এই ধরণের ঘটনায় বেজায় অস্বস্তিতে বিরোধী শিবির।

জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের গ্রামীন এলাকা গোপালীতে অবস্থিত একটি রেস্টুরেন্ট কাম লজে মধুচক্র চলার অভিযোগ উঠেছিল দীর্ঘদিন ধরে। বুধবার রাতে খড়গপুর গ্রামীন থানার পুলিশ অতর্কিত হানা দেয় লজটিতে। আটক করা হয় চারজন মহিলা ও একজন পুরুষকে। লজের রেজিস্ট্রার প্রভৃতি সিজ করা হয়েছে। আটক করা হয়েছে লজের ম্যানেজারকে। স্থানীয়দের একাংশের অভিযোগ, দীর্ঘদিন ধরে মধুচক্র চলছিল হোটেলটিতে। বাইরে থেকে মহিলাদের এনে দেহব্যবসায় নিযুক্ত করা হত।

তাৎপর্যপূর্ণভাবে লজটির মালিক বিমল দাস স্থানীয় বিজেপি নেতা এবং গোপালী গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত প্রধান। তাঁরই লজে এই ধরনের ঘটনা সামনে আসায় শুরু হয়ে রাজনৈতিক বিতণ্ডা। বিজেপির অভিযোগ, গোপালী গ্রাম পঞ্চায়েতে বিজেপি বিজয়ী হওয়ার পর থেকেই তা দখল করতে তৃণমূল বিভিন্ন কৌশল নিচ্ছে।
এই ঘটনাকে তারই অঙ্গ হিসাবে অভিহিত করেছেন বিজেপির জেলা সহ-সভাপতি তপন ভুঁইয়া।

]]>
https://kolkatasaradin.com/2024/11/08/kharagpur-bjp-leader-sex-racket-busted-by-police/feed/ 0