ব্রেকিং
  • Home /
  • Featured News /
  • তৃণমূলে মহাভাঙন! শোভনদেবকে সরিয়ে বিরোধী দলনেতা ঋতব্রত, ৫৮ বিধায়কের সমর্থনে বড় ধাক্কা অভিষেককে

তৃণমূলে মহাভাঙন! শোভনদেবকে সরিয়ে বিরোধী দলনেতা ঋতব্রত, ৫৮ বিধায়কের সমর্থনে বড় ধাক্কা অভিষেককে

স্পিকারের স্বীকৃতি মিলতেই বিরোধী দলনেতার ঘরে প্রবেশ ঋতব্রতের, মমতাকে ‘প্রধান পরামর্শদাতা’ করার প্রস্তাব; নতুন করে চড়ল তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের পারদ সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন। কলকাতা: পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক অভূতপূর্ব নাটকীয় মোড়। যে তৃণমূল কংগ্রেসকে তিন দশকের রাজনৈতিক লড়াইয়ের মধ্য দিয়ে....

তৃণমূলে মহাভাঙন! শোভনদেবকে সরিয়ে বিরোধী দলনেতা ঋতব্রত, ৫৮ বিধায়কের সমর্থনে বড় ধাক্কা অভিষেককে

  • Home /
  • Featured News /
  • তৃণমূলে মহাভাঙন! শোভনদেবকে সরিয়ে বিরোধী দলনেতা ঋতব্রত, ৫৮ বিধায়কের সমর্থনে বড় ধাক্কা অভিষেককে

স্পিকারের স্বীকৃতি মিলতেই বিরোধী দলনেতার ঘরে প্রবেশ ঋতব্রতের, মমতাকে ‘প্রধান পরামর্শদাতা’ করার প্রস্তাব; নতুন করে চড়ল....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

স্পিকারের স্বীকৃতি মিলতেই বিরোধী দলনেতার ঘরে প্রবেশ ঋতব্রতের, মমতাকে ‘প্রধান পরামর্শদাতা’ করার প্রস্তাব; নতুন করে চড়ল তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের পারদ

সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন।

কলকাতা: পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক অভূতপূর্ব নাটকীয় মোড়। যে তৃণমূল কংগ্রেসকে তিন দশকের রাজনৈতিক লড়াইয়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই দলেই এবার প্রকাশ্যে দেখা গেল বড়সড় বিভাজনের ছবি। আর সেই বিভাজনের কেন্দ্রবিন্দুতে উঠে এলেন সদ্য বহিষ্কৃত নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

 

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনকে ঘিরে গত কয়েকদিন ধরে যে জল্পনা চলছিল, বুধবার তা কার্যত বিস্ফোরণের রূপ নিল। তৃণমূলের তরফে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব করা হলেও শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ বিধায়কের সমর্থন নিয়ে বিরোধী দলনেতার স্বীকৃতি পেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

 

সূত্রের দাবি, এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে জয়ী হওয়া ৮০ জন বিধায়কের মধ্যে ৫৮ জন সরাসরি ঋতব্রতের পক্ষে সমর্থনপত্রে স্বাক্ষর করেছেন। সেই সমর্থনপত্র নিয়ে বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোসের কাছে হাজির হন ঋতব্রত। দীর্ঘ যাচাই-বাছাইয়ের পর স্পিকার তাঁকেই আনুষ্ঠানিকভাবে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেন।

 

রাজনৈতিক মহলের মতে, এই ঘটনা শুধু বিরোধী দলনেতা নির্বাচন নয়, বরং তৃণমূলের অন্দরের ক্ষমতার সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করছে।

গত সপ্তাহে এবং তারও পরে তৃণমূলের পক্ষ থেকে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করার জন্য স্পিকারের কাছে চিঠি জমা পড়েছিল। কিন্তু সেই নথিতে প্রযুক্তিগত ও প্রক্রিয়াগত কিছু অসঙ্গতির কথা তুলে ধরে তা গ্রহণ করেননি স্পিকার। এরপরই পাল্টা শক্তি প্রদর্শনে নামেন ঋতব্রত শিবির।

Ritabrata Banerjee : ‘বিজেপিতে যাচ্ছি না, এবার হুইসেলব্লোয়ার!’ বহিষ্কারের পরই বিস্ফোরক ঋতব্রত, তৃণমূলে নতুন অস্বস্তি?

বিধানসভায় স্বীকৃতি পাওয়ার পর ঋতব্রত বলেন, “এখন আমাদের সঙ্গে ৫৮ জন বিধায়ক রয়েছেন। আরও দু’জন বাইরে আছেন, তাঁদেরও সমর্থন রয়েছে। খুব শীঘ্রই এই সংখ্যা ৬০ ছুঁতে পারে।”

 

তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ছিল তাঁর পরবর্তী মন্তব্য। দল থেকে বহিষ্কৃত হওয়ার পরও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আনুগত্যের বার্তা দিয়ে ঋতব্রত বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ই আমাদের নেত্রী। তাঁকে আমরা দলের প্রধান পরামর্শদাতা হিসেবে দেখতে চাই। তাঁর বিকল্প কেউ হতে পারেন না।”

 

অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করতেও ছাড়েননি তিনি। ঋতব্রতের দাবি, বিধানসভার সঙ্গে অভিষেকের সরাসরি কোনও সাংবিধানিক সম্পর্ক নেই। তিনি আরও বলেন, স্পিকারের কাছে জমা পড়া নথি নিয়ে যদি কোনও ধরনের জালিয়াতির অভিযোগ প্রমাণিত হয়, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া সম্ভব।

 

এদিন শুধু বিরোধী দলনেতা নির্বাচন নয়, নতুন পরিষদীয় কাঠামোর কথাও ঘোষণা করেন ঋতব্রত। তাঁর বক্তব্য অনুযায়ী, রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামানকে চিফ হুইপ বা মুখ্য সচেতক করা হয়েছে। পাশাপাশি ডেপুটি লিডার হিসেবে দায়িত্ব পেয়েছেন জাভেদ খান, সাবিনা ইয়াসমিন, শিউলি সাহা এবং সন্দীপন সাহা।

 

ঋতব্রতের পক্ষে সমর্থনপত্রে স্বাক্ষর করা বিধায়কদের তালিকায় একাধিক পরিচিত নাম রয়েছে। হাওড়া মধ্যের অরূপ রায়, ডোমজুড়ের তাপস মাইতি, মহেশতলার শুভাশিস দাস, কুলপির বর্ণালী ধারা, কেশপুরের শিউলি সাহা, সামসেরগঞ্জের নূর আলম, হরিহরপাড়ার নিয়ামত শেখ, লালগোলার আব্দুল আজিজ, রঘুনাথগঞ্জের আখরুজ্জামান, সুজাপুরের সাবিনা ইয়াসমিন, এন্টালির সন্দীপন সাহা, বোলপুরের চন্দ্রনাথ সিনহা এবং প্রাক্তন মন্ত্রী জাভেদ খানের মতো নেতাদের নাম রয়েছে সেই তালিকায়।

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, এই ঘটনায় তৃণমূলের অন্দরের মতপার্থক্য প্রথমবার প্রকাশ্যে এত বড় আকারে সামনে এল। বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৈরি হওয়া সংঘাত আগামী দিনে রাজ্যের বিরোধী রাজনীতির সমীকরণকেও প্রভাবিত করতে পারে।

এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই ৫৮ জন বিধায়কের সমর্থন কি দীর্ঘমেয়াদে অটুট থাকবে? নাকি তৃণমূল নেতৃত্ব পাল্টা সংগঠন শক্তিশালী করে পরিস্থিতি ঘুরিয়ে দেবে? পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হয়ে গেল বলেই মনে করছে রাজনৈতিক মহল। আর সেই অধ্যায়ের পরবর্তী পাতা খুললেই হয়তো সামনে আসবে আরও বড় বিস্ফোরণ।

আজকের খবর