ব্রেকিং
Latest Posts
‘১২০০ টাকার পঞ্চায়েত ট্যাক্স’ নিয়ে তুমুল বিভ্রান্তি! বাংলায় প্রথম বিজ্ঞপ্তি জারি করে বড় বার্তা রাজ্যের, ভুয়ো খবর নিয়ে কড়া সতর্কতাAdhir against Mamata : ‘একসময় দিদির আঁকা ছবি কিনেছিল সব চোর, জোচ্ছোর আর চিটাররা’ বিষ্ফোরক অধীর রঞ্জন চৌধুরীAbhishek Banerjee : অভিষেকের বিদেশযাত্রার অনুমতিতে সাড়া দিল না হাইকোর্ট, ডাক্তার দেখাতে হবে এসএসকেএম হাসপাতালেইSheikh Hasina : ‘জেলে ভরুন, মেরে ফেলুন, তবু ফিরব বাংলাদেশে’, শেখ হাসিনার ঘোষণা ঘিরে তুমুল রাজনৈতিক ঝড়, পাল্টা কড়া বার্তা তারেক সরকারেরMS Dhoni: এবার সোনার ব্র্যান্ডের মুখ ‘ক্যাপ্টেন কুল’! মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর এমএস ধোনি, বড় বার্তা ‘Responsible Jeweller’-এর
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • ‘১২০০ টাকার পঞ্চায়েত ট্যাক্স’ নিয়ে তুমুল বিভ্রান্তি! বাংলায় প্রথম বিজ্ঞপ্তি জারি করে বড় বার্তা রাজ্যের, ভুয়ো খবর নিয়ে কড়া সতর্কতা

‘১২০০ টাকার পঞ্চায়েত ট্যাক্স’ নিয়ে তুমুল বিভ্রান্তি! বাংলায় প্রথম বিজ্ঞপ্তি জারি করে বড় বার্তা রাজ্যের, ভুয়ো খবর নিয়ে কড়া সতর্কতা

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের [(West Bengal Panchayat Department)] জানাল, পরিবারপিছু ১,২০০ টাকা কর বৃদ্ধির দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। একই সঙ্গে প্রথমবার বাংলায় সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ ঘিরেও শুরু নতুন আলোচনা। সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন। কয়েক দিন ধরেই গ্রামবাংলার নানা প্রান্তে একটাই....

‘১২০০ টাকার পঞ্চায়েত ট্যাক্স’ নিয়ে তুমুল বিভ্রান্তি! বাংলায় প্রথম বিজ্ঞপ্তি জারি করে বড় বার্তা রাজ্যের, ভুয়ো খবর নিয়ে কড়া সতর্কতা

  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • ‘১২০০ টাকার পঞ্চায়েত ট্যাক্স’ নিয়ে তুমুল বিভ্রান্তি! বাংলায় প্রথম বিজ্ঞপ্তি জারি করে বড় বার্তা রাজ্যের, ভুয়ো খবর নিয়ে কড়া সতর্কতা

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের [(West Bengal Panchayat Department)] জানাল, পরিবারপিছু ১,২০০ টাকা কর বৃদ্ধির দাবি সম্পূর্ণ....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের [(West Bengal Panchayat Department)] জানাল, পরিবারপিছু ১,২০০ টাকা কর বৃদ্ধির দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। একই সঙ্গে প্রথমবার বাংলায় সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ ঘিরেও শুরু নতুন আলোচনা।

সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন।

কয়েক দিন ধরেই গ্রামবাংলার নানা প্রান্তে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল— পরিবারপিছু পঞ্চায়েত কর কি সত্যিই ১,২০০ টাকা করা হয়েছে? সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে স্থানীয় চায়ের আড্ডা, সর্বত্র এই খবর নিয়ে তৈরি হয়েছিল প্রবল বিভ্রান্তি। অবশেষে সেই জল্পনায় জল ঢালল রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর [(West Bengal Panchayat Department)]।

 

বুধবার প্রকাশিত এক সরকারি বিজ্ঞপ্তিতে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, পরিবারপিছু ১,২০০ টাকা পঞ্চায়েত কর ধার্য করার খবর সম্পূর্ণ ভুয়ো এবং ভিত্তিহীন। সরকার এমন কোনও সিদ্ধান্ত নেয়নি বলেই দাবি করেছে দফতর। একই সঙ্গে অভিযোগ তোলা হয়েছে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি বিশেষ মহল ভুল তথ্য ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে অযথা আতঙ্ক ও বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে।

 

তবে শুধু কর বিতর্কই নয়, এই বিজ্ঞপ্তিকে ঘিরে আরও একটি বিষয় বিশেষভাবে নজর কেড়েছে। কারণ, প্রথমবার সম্পূর্ণ বাংলা ভাষায় সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করল পঞ্চায়েত দফতর। এতদিন অধিকাংশ সরকারি নির্দেশিকা ইংরেজিতে প্রকাশ হলেও এবার বাংলার ব্যবহারকে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রশাসনিক মহলের একাংশের মতে, ভবিষ্যতে রাজ্যের অন্যান্য সরকারি দফতরও একই পথে হাঁটতে পারে।

 

এই পদক্ষেপকে অনেকেই সাধারণ মানুষের কাছে সরকারি বার্তা আরও সহজে পৌঁছে দেওয়ার উদ্যোগ হিসেবে দেখছেন। বিশেষ করে গ্রামীণ এলাকার মানুষ যাতে কোনও ভাষাগত সমস্যার কারণে বিভ্রান্ত না হন, সেই দিকেও নজর দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

 

তাহলে বিভ্রান্তির সূত্রপাত কোথা থেকে? দফতরের ব্যাখ্যা অনুযায়ী, ষোড়শ অর্থ কমিশন [(16th Finance Commission)]-এর কিছু সুপারিশের ভিত্তিতে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) জারি করা হয়েছিল। কিন্তু সেই প্রশাসনিক নির্দেশিকাকে ভুলভাবে ব্যাখ্যা করে বিভিন্ন মাধ্যমে প্রচার করা হয় যে, পঞ্চায়েত করের সর্বনিম্ন হার নাকি ১,২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

এই ভুল ব্যাখ্যাই মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। অনেক গ্রামবাসীও বিষয়টি সত্যি বলে ধরে নিতে শুরু করেন। ফলে বিভিন্ন এলাকায় কর বৃদ্ধি নিয়ে উদ্বেগ তৈরি হয়। পরিস্থিতি সরকারের নজরে আসতেই দ্রুত বিজ্ঞপ্তি জারি করে সমস্ত জল্পনার অবসান ঘটানোর চেষ্টা করে পঞ্চায়েত দফতর।

 

সরকারি বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে, বর্তমানে যে নিয়মে পঞ্চায়েত কর আদায় হচ্ছে, সেই ব্যবস্থাতেই কোনও পরিবর্তন হয়নি। সাধারণ মানুষের উপর নতুন করে অতিরিক্ত করের বোঝা চাপানোর কোনও সিদ্ধান্ত রাজ্য নেয়নি।

 

রাজনৈতিক মহলেও এই ঘটনাকে ঘিরে নতুন আলোচনা শুরু হয়েছে। একদিকে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগ, অন্যদিকে বাংলায় সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ— দুই বিষয়ই এখন সমানভাবে চর্চার কেন্দ্রবিন্দু। বিশেষজ্ঞদের মতে, প্রশাসনের তরফে মাতৃভাষায় তথ্য প্রকাশ করলে ভবিষ্যতে ভুল বোঝাবুঝির সম্ভাবনাও অনেকটাই কমবে।

ডিজিটাল যুগে তথ্য যেমন দ্রুত ছড়িয়ে পড়ে, তেমনই ভুল তথ্যও মুহূর্তের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি করতে পারে। তাই সরকারি দফতরের আবেদন, কোনও খবর বিশ্বাস করার আগে অবশ্যই সরকারি বিজ্ঞপ্তি বা নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য যাচাই করা উচিত।

একটি ভুয়ো খবর কীভাবে হাজার হাজার মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতে পারে, সেই প্রশ্নই আবার সামনে এনে দিল এই ঘটনা। এখন নজর একটাই— বাংলায় সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ কি এবার সব দফতরেই নিয়ম হয়ে উঠবে?

আজকের খবর