'এই পশ্চিমবঙ্গে মানুষ ব্যবস্থার পরিবর্তন করতে চেয়েছে, আমি সেই ব্যবস্থার পরিবর্তন করতে চাই। ছাড়বো না, কাউকে ছাড়বো না। যেমন দেখছেন ফলতায় চলছে, সরকারি জমিতে ১০ কোটি টাকার ইমারত, পুষ্পা, বলেছিল না, ঝুঁকবে না। ওটা সরকারের জমি। ওই জমি, ওখানকার যত গরীব মানুষ আছে, ওটাকে আবাস যোজনার কাজে লাগাবো।' তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে বন্দ্যোপাধ্যায় এবং তার অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত পদ্মার তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের বাড়িতে বুলডোজার অ্যাকশনের দিনেই এভাবে হাওড়ায় ছট পুজো পরিদর্শনের মঞ্চ থেকে হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
জানিয়ে দিলেন জাহাঙ্গীর খানের বাড়ি যে জায়গা খালি করা হচ্ছে সেখানে গরিব মানুষের আবাস যোজনার বাড়ি করে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'সন্দেশখালিতেও একই কাজ করা হবে। দেখবেন, সরবেড়িয়াতে। শাহাজাহান ফিস মার্কেট। এখনও অনেককিছু বাকি। এত সবে সকাল গেল, কিছুক্ষণ আগেই প্রাতঃরাশ সারলাম। দুপুরের খাওয়া বাকি, ৬ মাস হয়েছে।'
হাওড়াতেও কো-অর্ডিনেটর নিয়োগের ঘোষণা
দীর্ঘ ১২ বছর ধরে হাওড়া পুরসভায় নির্বাচন না হওয়ায় নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই পরিস্থিতিতে নির্দিষ্ট সময়ের মধ্যে পুরসভা নির্বাচন সম্পন্ন করা না গেলে কলকাতার পাশাপাশি হাওড়া পুরসভার ওয়ার্ডগুলিতেও কো-অর্ডিনেটর নিয়োগের ঘোষণা করলেন তিনি।
আগামী ১ ডিসেম্বর থেকে হাওড়ার ওয়ার্ডগুলিতে কো-অর্ডিনেটর বসানো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে এই দায়িত্বে সরকার বিরোধী কাউকে রাখা হবে না বলেও স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। তিনি বলেন, 'যারা জানে যে হেরে যাবে, তারা ভোট বন্ধ করে দিচ্ছে। ১২ বছর ধরে হাওড়ার মানুষ পরিষেবা পাচ্ছে না। আধিকারিকদের পক্ষে সব কাজ করা সম্ভব হচ্ছে না। আমরা যখন ভোটের জন্য প্রস্তুত হলাম, তখন ওরা কোর্টে চলে গিয়েছে।'
সম্প্রতি এই কো অর্ডিনেটর প্রসঙ্গে মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও। তিনি বলেছেন, 'আমরা নিশ্চয় সিপিএমের অফিস থেকে কাউকে নিয়ে আসব না, বা তৃণমূলের চিহ্নিত দুর্নীতিবাজদের বসাব না। বিজেপির স্থানীয় নেতাদেরই সেই সুযোগ দেওয়া হবে।' তবে সেই পরিস্থিতি যাতে না হয়, তেমনটাই আশা করছেন বিজেপি নেতারা।
বাম তৃনমূলের বিরুদ্ধে আক্রমণ
এদিন হাওড়ার ছটপুজোর অনুষ্ঠানে গিয়ে হুঁশিয়ারি দিয়ে বলেন, '৩৪ বছরের নাস্তিক কমিউনিস্ট, ১৫ বছরের জামাত তৃণমূল, দুটোকেই মানুষের কাছে সরিয়ে দেবার কাজ মুখ্যমন্ত্রী করবে।' মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে আপনারা সবাই চেয়েছিলেন, এমন সরকার আসুক, যে সরকার হাজার হাজার বছরের পরম্পরা, বাংলার সংষ্কৃতি, ঐতিহ্য, সব কিছু যেনও ফিরিয়ে আনতে পারে।৩৪ বছর নাস্তিক কমিউনিস্ট, বই বিক্রি করতে ওস্তাদ, আপনি টিকা লাগাতে যাবেন, কপাল সরিয়ে নেবে। আমাকে এমএলএ কৌস্তভ বাগচি বলছিল, পুজোয় আমি কমিউনিস্টদের বই বিক্রির ক্যাম্পে গিয়েছিলাম, ওখানে গিয়ে দুর্গা মায়ের জয় করিয়ে এসেছি।'
এরপরেই মুখ্যমন্ত্রী বলেন, তুমি কাল পন্ডিতকে নিয়ে যাবে, সঙ্গে টিকা রাখবে, আর দাগা রাখবে। আমরা বাঙালিরা বিপদতারিণী পুজোয় বাধি। সব শুভ কাজে, দেখবে সরিয়ে নেবে হাত। বলছে এটা কালচারাল উৎসব, এখানে কোনও সনাতনী নেই, যে ভাষা প্রয়োগ করেন, এরা এখন বলছে মুখ্যমন্ত্রী আমাদের অ্যাটাক করছে কেন ? আরে মুখ্যমন্ত্রী তো করবে, ৩৪ বছরের নাস্তিক কমিউনিস্ট, ১৫ বছরের জামাত তৃণমূল, দুটোকেই মানুষের কাছে দূরে সরিয়ে রাখার কাজ মুখ্যমন্ত্রী করবে। যাতে এরা দুজনেই মাথা তুলতে না পারে।'