Birbhum TMC Leader Bomb Attack : বীরভূমে ফের রাজনৈতিক হিংসা, বোমাবাজিতে প্রাণ গেল তৃণমূল নেতার স্বামীর
বীরভূমে রাজনৈতিক হিংসার ছায়া আবার ফিরে এল। মল্লারপুর থানার বিশিয়া গ্রামে ঘটে গেল রক্তাক্ত ঘটনা। তৃণমূল নেত্রী তথা ময়ুরেশ্বর -১ পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ শাকিলা বিবির স্বামী বাইতুল্লা শেখকে লক্ষ্য করে পরপর তিনটি বোমা ছোড়ে দুষ্কৃতীরা। মর্মান্তিকভাবে তাঁর মৃত্যু হয়েছে এই বোমা বিস্ফোরণে। কীভাবে ঘটল হামলা? স্থানীয় সূত্রে জানা গেছে, বিশিয়া গ্রামের একটি মোড়ে বসে […]
Dilip Ghosh skips Modi Meeting : তৃণমূলের একুশের মঞ্চে কী দিলীপ আসবেন? জল্পনার মধ্যেই মোদীর সভায় না গিয়ে দিল্লিতে নাড্ডার দরবারে দিলীপ
শোভন গায়েন। কলকাতা সারাদিন। এবারের লোকসভা নির্বাচনে লড়াই করেছিলেন দুর্গাপুর থেকে। অথচ দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাতেই থাকলেন না দিলীপ ঘোষ। শুক্রবার সকাল-সকাল দিল্লি উড়ে গেলেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি। দিল্লির বিমানে চড়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন দিলীপ ঘোষ। আজ মোদীর সভায় থাকতে না পারায় তাঁর গলায় অভিমানের সুর ছিল স্পষ্ট। কয়েকদিন […]
21 July Guidelines : সকাল ৯টা থেকে ১১টা কোনও মিছিল করা যাবে না, ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবস নিয়ে শর্ত হাইকোর্টের
তৃণমূলের সভা নিয়ে আগেই বিরক্তি প্রকাশ করেছিল কলকাতা হাইকোর্ট। শর্ত বেঁধে দেওয়ার কথাও আগেই বলেছিল আদালত। এবার সেই ২১ জুলাইয়ের রাজনৈতিক অনুষ্ঠান নিয়ে শর্ত দেওয়া হল। এই প্রথমবার তৃণমূলের এই মেগা র্যালির ক্ষেত্রে সময় বেঁধে দিল আদালত। শুক্রবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ জানিয়েছে, মিছিল বের করতে হবে সকাল ৮টার আগে। সকাল ৮টার মধ্যে সমস্ত মিছিলকে […]
Calcutta Highcourt on TMC 21 July : “আবেগ সব রাজনৈতিক দলের আছে, কতদিন ধরে সহ্য করতে হবে? জনগণ কত সহ্য করবে?” ২১ জুলাইয়ের সভা নিয়ে বিরক্ত হাইকোর্ট
শোভন গায়েন। কলকাতা সারাদিন। মাত্র চারদিন পর তৃণমূলের শহিদ দিবসের অনুষ্ঠান। প্রতি বছরের মতো এবার ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের কাছে সভা হওয়ার কথা। প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। ট্রাফিক নিয়ন্ত্রণ নিয়েও একাধিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কলকাতা পুলিশ। এবার সেই ২১ জুলাইয়ের সভা নিয়ে বিরক্তি প্রকাশ করল আদালত। একুশে জুলাই তৃণমূলের শহিদ সমাবেশের জেরে শহরের জনজীবন ব্যাহত […]
Dilip Ghosh BJP TMC 21 July : ‘ডিম ভাত খেয়ে এখানে এসেছেন’—২১ জুলাইয়ের আগে দিলীপ ঘোষের চাঁচাছোলা আক্রমণ, নিশানায় দলবদলুরা!
তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস ২১ জুলাইয়ের সভা ঘিরে রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে। এই আবহেই ফের একবার চর্চার কেন্দ্রে বিজেপির দাপুটে নেতা দিলীপ ঘোষ। কয়েকদিন ধরে দিলীপ ঘোষকে নিয়ে যে জল্পনা তৈরি হয়েছিল—তিনি কি তৃণমূলে যাচ্ছেন?—সেই সম্ভাবনাকে কার্যত নস্যাৎ করলেন তিনি নিজেই। বরং উলটে তিনি কটাক্ষের তির ছুঁড়লেন সেই সমস্ত বিজেপি নেতাদের দিকে, যারা একসময় […]
TMC 21 July : ২১ জুলাই ধর্মতলা চলো কর্মসূচির প্রস্তুতি সভা কাঁথিতে, উপস্থিত রাজ্য ও জেলা নেতৃত্ব
কনিষ্ক সামন্ত। কলকাতা সারাদিন। ২১ জুলাই ধর্মতলা চলো কর্মসূচিকে সমর্থন জানিয়ে কাঁথি সাংগঠনিক জেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট নেতৃত্ব। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি পলাশ সাধুখাঁ মহাশয়। তিনি শিক্ষক সমাজের আন্দোলনের গুরুত্ব তুলে ধরে বলেন, “২১ জুলাই শুধু এক রাজনৈতিক […]
Adhir against 21 July : “২১ জুলাই এখন শহিদ দিবস নেই,ওটা পিকনিক দিবস” তৃণমূলের শহীদ দিবসকে তীব্র কটাক্ষ অধীর চৌধুরীর
সুমন তরফদার। কলকাতা সারাদিন। “২১ জুলাই এখন শহিদ দিবস নেই। ওটা পিকনিক দিবস।” এভাবেই তৃণমূলের ২১ জুলাইয়ের শহিদ দিবসের কর্মসূচি নিয়েও কটাক্ষ করলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, “দু’দিন আগে থেকে দেখবেন কত রকমের ডিম, মাছ, মাংস হচ্ছে। বোতলটা দেখা যায় না, বোতলেরও ছড়াছড়ি থাকে। বিভিন্ন জায়গা থেক পিকনিক করতে যায়। পয়সার […]
TMC 21 July Poster Launched : অভিষেক নয়, একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবসের পোস্টার ব্যানারে থাকবে শুধুই মমতার ছবি – পোস্টার প্রকাশ্যে এনে ঘোষণা তৃণমূলের, ওয়ার্নিং কাজল অনুব্রতকে
সুমন তরফদার। কলকাতা সারাদিন। দোলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নন, আগামী ২১ জুলাই তৃণমূলের বাৎসরিক শহীদ দিবসের অনুষ্ঠানের প্রচারের জন্য যাবতীয় পোস্টার ব্যানারে থাকবে একমাত্র তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ও ছবি। আজ একুশে জুলাই এর প্রস্তুতি বৈঠকের পরে আনুষ্ঠানিকভাবে একথা জানিয়ে দিল তৃণমূল। এর আগে নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের সংগঠনিক সভার মঞ্চে […]