Arijit Singh Retirement : ‘আচ্ছা তো ম্যায় চলতা হুঁ…’ প্লেব্যাক সিঙ্গিং ছাড়ার সিদ্ধান্ত অরিজিৎ সিংয়ের, নিজেই জানালেন আসল কারণ

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। বলিউডে রোমান্টিক গানের সমার্থক নাম অরিজিৎ সিং। সেই অরিজিৎই সিনেমার প্লেব্যাক গায়ক হিসেবে অবসর নেওয়ার ঘোষণা করলেন। মঙ্গলবার, ২৭ জানুয়ারি, নিজের ব্যক্তিগত এক্স (প্রাক্তন টুইটার) অ্যাকাউন্টে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে এই চমকপ্রদ সিদ্ধান্তের কথা জানান ৩৮ বছর বয়সী শিল্পী। ব্যাটল অফ গালওয়ান ছবির সাম্প্রতিক গান ‘মাত্রুভূমি’ মুক্তির কয়েকদিন পরেই তাঁর এই […]