Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/kolkatas12857/public_html/index.php:21) in /home/kolkatas12857/public_html/wp-includes/feed-rss2.php on line 8
#digha – Kolkata Saradin News : বাংলা, কলকাতা, Bengali News, Latest Bengali News, Bangla News, বাংলা খবর, Breaking News https://kolkatasaradin.com Kolkata Saradin : বাংলা, কলকাতা, Bengali News, Latest Bengali News, Bangla News, বাংলা খবর, Breaking News Wed, 10 Jun 2026 01:59:57 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1 https://kolkatasaradin.com/wp-content/uploads/2026/06/cropped-FB_IMG_1782608202564-32x32.jpg #digha – Kolkata Saradin News : বাংলা, কলকাতা, Bengali News, Latest Bengali News, Bangla News, বাংলা খবর, Breaking News https://kolkatasaradin.com 32 32 Digha Jagannath Mandir: দীঘায় জগন্নাথ মন্দির থেকে বাদ ধাম দিলেন শুভেন্দু, স্বাগত জানালেন ইস্কনের সহ-সভাপতি রাধারমন দাস https://kolkatasaradin.com/2026/06/10/digha-jagannath-temple-dham-debate-suvedu-adhikari-radharaman-das/ https://kolkatasaradin.com/2026/06/10/digha-jagannath-temple-dham-debate-suvedu-adhikari-radharaman-das/#respond Wed, 10 Jun 2026 01:57:13 +0000 https://kolkatasaradin.com/?p=28626 সুমন তরফদার। কলকাতা সারাদিন।

ঠিক এক বছর আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন করে যে জগন্নাথ ধাম নামকরণ করেছিলেন এবার থেকে সেই ধাম শব্দটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বাংলার প্রতিবেশী ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির ব্যক্তিগত অনুরোধের প্রেক্ষিতে আজ এই সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

 

ওড়িশার মুখ্যমন্ত্রীর চিঠি নিয়ে আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন ওড়িশার বিজেপি সাংসদ সম্বিত পাত্র। এরপরেই বাংলার মুখ্য সচিব মনোজ আগরওয়ালকে পাশে নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, “সনাতন সংস্কৃতিকে চরম অপমান করেছিল আগের সরকার। পুরীর শ্রীক্ষেত্র এক এবং অদ্বিতীয়। তার সাথে অন্য কোনো মন্দিরের তুলনা করে তাকে ধাম আখ্যা দেওয়া ধর্মীয় শাস্ত্রের পরিপন্থী। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি আমাদের এই বিষয়ে একটি চিঠি দিয়েছেন। সেই চিঠির সম্মান রক্ষার্থেই দীঘার মন্দির থেকে জগন্নাথ দেবের নামের পর জুড়ে থাকা ধাম শব্দটি আমরা আজীবনের জন্য তুলে দিচ্ছি। ধাম শব্দ নিয়ে বিতর্ক আগেও ছিল, সাধারণ ভক্তদের মনেও ক্ষোভ ছিল। তবে দীঘার জগন্নাথ মন্দিরে নিষ্ঠা ভরে প্রভু জগন্নাথ দেবের পূজা-পাঠের যে সনাতনী পরম্পরা রয়েছে, আমাদের শাস্ত্রীয় নিয়ম মেনেই তা করা হবে। পুজো বা ভক্তিতে কোনো খামতি থাকবে না। আমরা শুধু ধাম শব্দটির বাণিজ্যিক ও রাজনৈতিক অপব্যবহার ওই ক্যাম্পাস থেকে প্রত্যাহার করলাম।

এবার টার্গেটে ইন্দ্রনীল, ইউনেস্কোর নাম ভাঙিয়ে দুর্গাপুজোয় ‘ব্যবসা’? প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন-সহ ৫ জনের বিরুদ্ধে মামলা

দিঘার জগন্নাথ ধামের নাম বদলে হবে শ্রী শ্রী জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র। যেখানে ঠাকুরের পুজো হয়, সেই স্থাপত্য শ্রী জগন্নাথ দেব মন্দির নামে পরিচিত হবে। পুরীর জগন্নাথ মন্দিরের নিয়ম মেনে দিঘায় জগন্নাথ মন্দিরে পুজো হবে। দিঘার পরিচালন সমিতিকে এই বিষয়ে জানিয়ে দেওয়া হবে। ওয়েবসাইটেও সব তথ্য দেওয়া হবে।”

মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরে জগন্নাথ মন্দিরের নাম পরিবর্তনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দীঘা জগন্নাথ মন্দিরের ট্রাস্টি ও প্রধান পুরোহিত তথা ইসকন কলকাতার সহ-সভাপতি রাধারমন দাস।

তিনি বলেন, “আমরা মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীজির এই সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত জানাই। এই বিষয়টি নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে আমার সঙ্গে আলোচনা করেছিলেন এবং আমরা অত্যন্ত আনন্দিত যে এখন থেকে এই মন্দির ‘দীঘা জগন্নাথ মন্দির’ নামে পরিচিত হবে।”

তিনি আরও বলেন, এই সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ ও ওডিশার মানুষের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধার চেতনাকে প্রতিফলিত করে।

 

“প্রভু জগন্নাথ সমগ্র বিশ্বের, কিন্তু তাঁর চিরন্তন আবাস পবিত্র ওডিশা ভূমিতে। যদি এই নাম পরিবর্তনের ফলে ওডিশার মানুষের আনন্দ বৃদ্ধি পায় এবং তাঁদের ভাবাবেগের মর্যাদা রক্ষা হয়, তবে আমরা সত্যিই আনন্দিত। সর্বোপরি, আমরা সবাই এক বৃহৎ সনাতনী পরিবার, যাদের একসূত্রে বেঁধে রেখেছেন প্রভু জগন্নাথের প্রতি ভক্তি।”

 

রাধারমণ দাস জোর দিয়ে বলেন, এই নাম পরিবর্তনকে মতবিরোধের বিষয় হিসেবে দেখা উচিত নয়; বরং এটি দুই প্রতিবেশী রাজ্যের মধ্যে আধ্যাত্মিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার একটি সুযোগ। “পশ্চিমবঙ্গ ও ওডিশা প্রভু জগন্নাথের মাধ্যমে গভীর সাংস্কৃতিক, আধ্যাত্মিক ও ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ। এই সিদ্ধান্ত প্রমাণ করে যে, যখন ভক্তসমাজ ও সরকার সদিচ্ছা, পারস্পরিক শ্রদ্ধা এবং ভক্তিভাব নিয়ে একসঙ্গে কাজ করে, তখন সমাধান স্বাভাবিকভাবেই সামনে আসে।” তিনি আরও বলেন, প্রভু জগন্নাথের প্রতি ভক্তিকেই কেন্দ্রবিন্দুতে রাখার জন্য এবং মতপার্থক্যের পরিবর্তে ঐক্যের বার্তা দেওয়ার জন্য তিনি পশ্চিমবঙ্গ সরকার ও ওডিশা সরকার—উভয়ের প্রতিই কৃতজ্ঞ।

“প্রকৃত বিজয় কোনও নামের মধ্যে নয়। প্রকৃত বিজয় হলো, লক্ষ লক্ষ ভক্ত প্রভু জগন্নাথের আরও সান্নিধ্যে আসছেন। তাঁরা বাংলা, ওডিশা কিংবা বিশ্বের যে কোনও প্রান্ত থেকেই আসুন না কেন, জগন্নাথ সকলকে উন্মুক্ত বাহুতে স্বাগত জানান।”

রাধারমণ দাস তাঁর বক্তব্যের শেষে প্রার্থনা করেন, যাতে দীঘা জগন্নাথ মন্দির আধ্যাত্মিকতা, ভক্তি, প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সনাতন ধর্মের প্রচারের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ক্রমাগত বিকশিত হয়।

“প্রভু জগন্নাথ পশ্চিমবঙ্গ, ওডিশা এবং সমগ্র বিশ্বের মানুষকে আশীর্বাদ করুন। এই পবিত্র মন্দির এমন এক স্থানে পরিণত হোক, যা হৃদয়কে একত্রিত করবে, বিশ্বাসকে সুদৃঢ় করবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে সনাতন ধর্মের চিরন্তন মূল্যবোধ গ্রহণে অনুপ্রাণিত করবে।”

 

]]>
https://kolkatasaradin.com/2026/06/10/digha-jagannath-temple-dham-debate-suvedu-adhikari-radharaman-das/feed/ 0
Bull Shark in Digha : দিঘায় দৈত্যের হানা, প্রশান্ত মহাসাগর থেকে ৩০ ফুট লম্বা ৫০০০ কেজির Bull Shark হাঙরের হানা তালসারি সৈকতে https://kolkatasaradin.com/2025/12/05/bull-shark-digha-talsari-beach-30-feet-attack-news/ https://kolkatasaradin.com/2025/12/05/bull-shark-digha-talsari-beach-30-feet-attack-news/#respond Fri, 05 Dec 2025 02:32:27 +0000 https://kolkatasaradin.com/?p=25398 কলকাতা সারাদিন প্রতিবেদন।

দিঘায় দৈত্যের হানা। হানা দিল দানবাকৃতির হাঙর।

তালসারী (Talsari sea beach) সমুদ্রতটে প্রায় ৫০ কুইন্টালের দৈত্যাকার হাঙ্গর (Big Bull shark in Talsari) ! সমুদ্রসৈকতে হাঙর-রহস্য! মাছ ধরার জালে মাছ নয়, ধরা পড়ল বিশালাকার এক মৃত হাঙর। মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তালসারির সমুদ্রতটে। হাঙরের কথা ছড়িয়ে পড়তেই ওড়িশার সৈকতে ভিড় জমান কৌতূহলীরা। ছবি, ভিডিও তোলার হিড়িক ওঠে। আর সেসব নিমেষের মধ্যেই ভাইরাল হয়ে যায়। সোশাল মিডিয়ার পাতায় ওই বিশালদেহী মৃত হাঙরকে দেখে চোখ কপালে নেটিজেনদের! তবে জলের ওই ‘দৈত্য’কে উদ্ধার করতে রীতিমতো সংগ্রাম করতে হয় মৎস্যজীবীদের। দেখতে পর্যটক-স্থানীয়দের ভিড়।

 

ওড়িশার বালাসোর জেলার ভোগরাই ব্লকের তালসারী সমুদ্রতটে বুধবার গভীর রাতে উঠে এল এক বিশাল হাঙ্গর। প্রায় ৩০ ফুট লম্বা ও ৫০ কুইন্টালের বেশি ওজনের মৃত হাঙ্গরটি জালে আটকে পড়ে বলে জানিয়েছেন মৎস্যজীবীরা। পাঁচ মৎস্যজীবী ভুটুভুটিতে চড়ে মাছ ধরতে গিয়ে উপকূল থেকে ৭ কিলোমিটার দূরে এই দৈত্যাকার মাছটি দেখতে পায়। তারপর তা জালে ওঠে। ভারের কারণে উপকূল পর্যন্ত সম্পূর্ণ টেনে আনা সম্ভব হয়নি। পরে শতাধিক স্থানীয় মানুষ চেষ্টা করেও তীরে তুলতে পারেননি। পরে জোয়ার আসার পর ট্রেনে তোলা সম্ভব হয়। তারপরই দৈত্যকার হাঙ্গর দেখে সকলে হতবাক।

পর্যটনস্থল হিসেবে অতি পরিচিত তালসারি। সেখানেই বুধবার গভীর রাতে উঠে এল বিশাল হাঙর। সকাল হতে তাকে স্বচক্ষে দেখে একেবারে আঁতকে উঠলেন মৎস্যজীবীরা। হাঙরটির দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট, ওজন ৫০ কুইন্ট্যালের বেশি। মৎস্যজীবীরা জানান, হাঙরটি তাঁদের জালে আটকে পড়েছিল। পাঁচ মৎস্যজীবী বাষ্পচালিত নৌকায় চড়ে মাছ ধরতে গিয়েছিলেন। উপকূল থেকে ৭ কিলোমিটার দূরে এই দৈত্যাকার হাঙর জালে ওঠে। বলা হচ্ছে, ‘জলদৈত্য’র এত ওজনের কারণে সেটিকে উপকূল পর্যন্ত সম্পূর্ণ টেনে আনা সম্ভব হয়নি। এমনকি শতাধিক স্থানীয় মানুষও চেষ্টা করেও তিরে তুলতে পারেননি।

 

ঘটনাস্থলে ভিড় করেন পর্যটক ও স্থানীয় বাসিন্দারা। মোবাইলে ছবি-ভিডিও তোলার হিড়িক পড়ে যায়। বনদপ্তরের আধিকারিকরা পৌঁছে হাঙরের প্রাথমিক পরীক্ষা ও জাত নির্ধারণের কাজ শুরু করেছেন। তবে প্রাথমিকভাবে এটি বিরল প্রজাতির বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কী ভাবে তা তালসারির সৈকতে ভেসে এল, কোথা থেকেই বা এল, এসবের খোঁজ চলছে। তবে এত বৃহদাকার হাঙর দেখে তাজ্জব সকলে।

ঘটনাস্থলে ভিড় করেন পর্যটক ও স্থানীয় বাসিন্দারা। মোবাইলে ছবি-ভিডিয়ো তোলার হিড়িক পড়ে যায়। মৎস্য দফতরের আধিকারিকরা পৌঁছে মাছটির প্রাথমিক পরীক্ষা ও জাত নির্ধারণের কাজ শুরু করেছেন। তবে প্রাথমিকভাবে বিরল প্রজাতির বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

]]>
https://kolkatasaradin.com/2025/12/05/bull-shark-digha-talsari-beach-30-feet-attack-news/feed/ 0
SIR panic death Digha: এসআইআর আতঙ্কে দিঘার হোটেল মালিকের মৃত্যু! কাঁটাবনি গ্রামে শোকের ছায়া https://kolkatasaradin.com/2025/11/04/sir-fear-death-digha-hotel-owner-heart-attack-news/ https://kolkatasaradin.com/2025/11/04/sir-fear-death-digha-hotel-owner-heart-attack-news/#respond Tue, 04 Nov 2025 03:13:45 +0000 https://kolkatasaradin.com/?p=24387 কনিষ্ক সামন্ত। কলকাতা সারাদিন।

 

রাজ্য জুড়ে (SIR panic in West Bengal) ক্রমেই ছড়িয়ে পড়ছে আতঙ্ক। এবার সেই আতঙ্কে প্রাণ গেল এক হোটেল ব্যবসায়ীর। পূর্ব মেদিনীপুরের রামনগর ১ ব্লকের কাঁটাবনি গ্রামে (Katabani village Ramnagar) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল শেখ সিরাজউদ্দিন নামে এক হোটেল মালিকের। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, এসআইআর নথি যাচাইয়ের সময় নিজের বাবার নাম ভুল দেখে চরম মানসিক চাপে ভুগছিলেন তিনি। আর সেই চাপই শেষমেশ তাঁর প্রাণ কেড়ে নিল।

 

আতঙ্কে মৃত্যু — কাঁটাবনি গ্রামে শোকের ছায়া

 

রামনগরের কাঁটাবনি গ্রামের বাসিন্দা শেখ সিরাজউদ্দিন দীর্ঘদিন বিদেশে ছিলেন। সম্প্রতি দেশে ফিরে দিঘায় (Digha hotel business) একটি হোটেল খুলেছিলেন তিনি। এলাকায় পরিচিত মুখ, সকলের প্রিয় মানুষ। কিন্তু গত কয়েকদিন ধরে (SIR document verification panic) যে আতঙ্ক গোটা বাংলায় ছড়িয়ে পড়েছে, তার আঁচ তাঁর জীবনেও লাগে। পরিবারের দাবি, কাগজপত্র বের করতে গিয়ে বাবার নামের ভুল দেখে তিনি চরম দুশ্চিন্তায় পড়েন।

রবিবার সকাল থেকে মন খারাপ অবস্থায় ছিলেন সিরাজউদ্দিন। সন্ধ্যার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় সৈকত শহর দিঘা স্টেট জেনারেল হাসপাতালে (Digha State General Hospital)। কিন্তু চিকিৎসকেরা জানান, ততক্ষণে সব শেষ। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর।

 

পরিবারের কান্না আর প্রতিবেশীদের ক্ষোভ

 

পরিবারে এখন গভীর শোক। স্ত্রী, ছয় মেয়ে এবং দুই ছেলেকে রেখে গেলেন শেখ সিরাজউদ্দিন। স্ত্রীর কান্নাভেজা গলায় অভিযোগ, “আমার স্বামী তো কোনও অন্যায় করেনি। কাগজে শুধু নামটা ভুল ছিল। সেই ভয়েই মারা গেল!”

প্রতিবেশীরাও ক্ষোভে ফেটে পড়ছেন। এক প্রতিবেশী বলেন, “এসআইআর (SIR list fear) নিয়ে গ্রামের মানুষজন ভয়ে দিন কাটাচ্ছে। নামের একটু গরমিল মানেই উদ্বেগ। এই ভয়েই মানুষ মরছে!”

 

রাজনৈতিক প্রতিক্রিয়া — ‘এসআইআর আতঙ্কই মারণ’

 

রামনগরের বিধায়ক অখিল গিরি (Akhil Giri MLA) বলেছেন, “উনি একদম সুস্থ মানুষ ছিলেন। কিন্তু এসআইআর আতঙ্কে ছিলেন, এ নিয়ে আশেপাশের লোকদের সঙ্গে আলোচনা করতেন। বাবার নাম ভুল দেখার পর সেই ভয় আরও বেড়ে যায়। এই মানসিক চাপই মৃত্যুর কারণ।”

রাজনৈতিক মহলে আলোড়ন পড়ে গেছে এই ঘটনায়। শাসক দল অভিযোগ তুলছে, কেন্দ্রের চাপানো (SIR process panic) মানসিক সন্ত্রাসেই এমন মর্মান্তিক মৃত্যু ঘটছে রাজ্যে।

এসআইআর আতঙ্কে মৃত্যু সংখ্যা বাড়ছে

এই নিয়ে পূর্ব মেদিনীপুর জেলায় (East Midnapore SIR deaths) এসআইআর আতঙ্কে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত। বিশেষজ্ঞদের মতে, সরকারের উচিত দ্রুত আশ্বাসমূলক বার্তা দেওয়া এবং ভুল নাম বা নথি সংশোধনের সহজ প্রক্রিয়া ঘোষণা করা। নাহলে মানুষের মানসিক চাপ আরও বাড়বে।

দিঘার এই ঘটনার পর সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন— “কবে থামবে এই এসআইআর আতঙ্ক?” নথির ভুলে একের পর এক প্রাণ ঝরছে। সাধারণ মানুষ শুধু চায়— ভয়ের নয়, নির্ভরতার সরকার।

]]>
https://kolkatasaradin.com/2025/11/04/sir-fear-death-digha-hotel-owner-heart-attack-news/feed/ 0
Digha Jagannath Temple Janmashtami : দীঘা জগন্নাথ মন্দিরে প্রথম জন্মাষ্টমী – ভক্তির সাগরে জনস্রোত https://kolkatasaradin.com/2025/08/16/digha-jagannath-temple-janmashtami-celebration/ https://kolkatasaradin.com/2025/08/16/digha-jagannath-temple-janmashtami-celebration/#respond Sat, 16 Aug 2025 02:04:27 +0000 https://kolkatasaradin.com/?p=21788 কনিষ্ক সামন্ত। কলকাতা সারাদিন।

 

পূর্ব মেদিনীপুরের পর্যটন নগরী দীঘা এবার ধর্মীয় ভক্তিরও কেন্দ্রবিন্দুতে। সদ্য প্রতিষ্ঠিত দীঘা জগন্নাথ মন্দিরে এই প্রথমবার পালিত হচ্ছে জন্মাষ্টমী উৎসব। শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উপলক্ষে মন্দির চত্বরে শুরু হয়েছে নানা আচার-অনুষ্ঠান, যার আকর্ষণে দূরদূরান্ত থেকে আসছেন হাজার হাজার ভক্ত।

 

উৎসবের সূচনা ও ধর্মীয় আচার

 

শুক্রবার সন্ধ্যা থেকেই মন্দিরে শুরু হয়েছে জন্মাষ্টমী উপলক্ষ্যে বিশেষ আয়োজন। ভক্তরা অংশ নিচ্ছেন শ্রীবিগ্রহের স্নানযাত্রা, শঙ্খধ্বনি, কীর্তন ও ভজন-সন্ধ্যায়। গীতা পাঠের মাধ্যমে শ্রীকৃষ্ণের লীলার মাহাত্ম্য স্মরণ করা হচ্ছে।

 

মন্দির কমিটির কর্ণধার রাধারমণ দাস জানান, শনিবার ভোর থেকে শুরু হবে মহাবিষ্ণুর পূজা ও শ্রীকৃষ্ণ জন্মলীলার আবৃত্তি। মধ্যরাতে অনুষ্ঠিত হবে মহামঙ্গল আরতি, যেখানে উপস্থিত ভক্তরা একসাথে “হরে কৃষ্ণ” ধ্বনিতে মুখরিত করবেন মন্দির প্রাঙ্গণ।

 

ভক্তদের ঢল ও আধ্যাত্মিক পরিবেশ

 

উৎসব উপলক্ষে ইতিমধ্যেই দীঘার সমুদ্রতট ছাড়িয়ে ভক্তদের ঢল নেমেছে মন্দিরের দিকে। অনেকে দূরদূরান্ত থেকে এসেছেন শুধুমাত্র জন্মাষ্টমীর মহোৎসবে অংশ নিতে। কেউ কেউ পরিবার নিয়ে আসছেন, আবার অনেক ভক্ত সারা রাত জেগে কীর্তন ও ভজনের আয়োজন করছেন।

 

মন্দির চত্বর এখন ভক্তির সাগরে পরিণত হয়েছে। ভক্তদের মতে, সমুদ্রের গর্জন আর কীর্তনের ধ্বনি মিলেমিশে এক অনন্য আধ্যাত্মিক আবহ তৈরি করেছে।

 

পর্যটন ও ধর্মীয় আবহের মিলন

 

দীঘা বরাবরই পর্যটনের জন্য জনপ্রিয় হলেও, জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠার পর থেকে এখানে ধর্মীয় পর্যটনেরও জোয়ার এসেছে। জন্মাষ্টমীর মতো উৎসব কেবল ভক্তদের নয়, পর্যটকদের কাছেও আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

 

হোটেল মালিকদের দাবি, এই উৎসব উপলক্ষে সপ্তাহজুড়ে বুকিং পূর্ণ। অনেকে সমুদ্রস্নানের পাশাপাশি মন্দিরে এসে আচার-অনুষ্ঠানে যোগ দিচ্ছেন।

মন্দির কর্তৃপক্ষের প্রস্তুতি

উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে মন্দির কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। নিরাপত্তার জন্য মন্দির প্রাঙ্গণে মোতায়েন রয়েছে পুলিশ। স্বেচ্ছাসেবকরা ভক্তদের সুষ্ঠুভাবে অনুষ্ঠানস্থলে পৌঁছাতে সহায়তা করছেন।

ভক্তদের অনুভূতি

অনুষ্ঠানে উপস্থিত অনেক ভক্ত জানিয়েছেন, দীঘা জগন্নাথ মন্দিরে জন্মাষ্টমী উদযাপন তাঁদের জীবনের স্মরণীয় মুহূর্ত। কেউ কেউ বলেছেন, “এখানে সমুদ্রের ধারে শ্রীকৃষ্ণের জন্মোৎসব পালন সত্যিই এক অপূর্ব অভিজ্ঞতা।”

দীঘা জগন্নাথ মন্দিরের প্রথম জন্মাষ্টমী শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং আধ্যাত্মিকতা ও পর্যটনের মেলবন্ধনের প্রতীক। ভক্তি, সংগীত, আরতির আলো আর সমুদ্রের ধ্বনি মিলে এই উৎসবকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে।

]]>
https://kolkatasaradin.com/2025/08/16/digha-jagannath-temple-janmashtami-celebration/feed/ 0
jagannath puja copyright controversy : ঐতিহ্য বনাম আধুনিক প্রচার, শুরু হল ‘কপিরাইট’ বিতর্ক https://kolkatasaradin.com/2025/07/14/odisha-demands-copyright-on-jagannath-puja-rituals-digha-iskcon-dispute/ https://kolkatasaradin.com/2025/07/14/odisha-demands-copyright-on-jagannath-puja-rituals-digha-iskcon-dispute/#respond Mon, 14 Jul 2025 02:19:47 +0000 https://kolkatasaradin.com/?p=19837 ওড়িশার পুরী শহরের জগন্নাথ মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, বরং এক প্রাচীন ঐতিহ্যের ধারক ও বাহক। সেই ঐতিহ্যের রক্ষা ও স্বত্ব রক্ষার্থে এবার জগন্নাথ পূজাচার এবং উৎসবের কপিরাইট নেওয়ার পথে হাঁটছে ওড়িশা সরকার। বিষয়টি সামনে আসতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে দিঘার নতুন জগন্নাথ মন্দির এবং ইসকনের রথযাত্রা অনুষ্ঠান।

 

কী বললেন পুরীর গজপতি মহারাজ?

পুরীর জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির চেয়ারম্যান গজপতি মহারাজ দিব্যসিংহ দেব সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান,

“সরকার ইতিমধ্যেই কপিরাইট নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। প্রাচীন রীতি-নীতির লঙ্ঘন রুখতেই এই উদ্যোগ। এটা আইনগত দৃষ্টিতে দেখা জরুরি।”

তিনি আরও বলেন, দিঘার মন্দিরকে ‘জগন্নাথ ধাম’ বলা এবং ইসকনের ইচ্ছামতো রথযাত্রা উদযাপন — এই দুই বিষয় ভক্তদের আবেগে আঘাত করছে।

 

দিঘা জগন্নাথধাম নিয়ে আপত্তি কেন?

পশ্চিমবঙ্গ সরকার দিঘায় একটি নতুন জগন্নাথ মন্দির তৈরি করেছে, যাকে “জগন্নাথধাম” নামে অভিহিত করা হয়েছে। ওড়িশা সরকারের মতে, “ধাম” শব্দটি জগন্নাথ দেবের প্রাচীন ও ঐতিহ্যবাহী আশ্রম বা আবাসস্থল বোঝাতে ব্যবহৃত হয়, এবং সেটি শুধুমাত্র পুরীর জগন্নাথধাম-এর ক্ষেত্রেই প্রযোজ্য।

ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-কে চিঠিও লিখেছেন। আপত্তি জানিয়েছেন পুরী গোবর্ধনপীঠের শঙ্করাচার্য এবং বহু জগন্নাথ ভক্ত।

ইসকনের অনুষ্ঠানেও আপত্তি

ইসকন যে দিনক্ষণ না মেনে নিজেদের মতো করে রথযাত্রা ও স্নানযাত্রা পালন করছে, সেটাকেও ‘আদর্শ থেকে বিচ্যুতি’ বলে মানছে পুরীর কর্তৃপক্ষ।
গজপতি মহারাজ বলেন—

> “মায়াপুরের ইসকন হেডকোয়ার্টারের সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছে। যেভাবে দিনক্ষণ এড়িয়ে রীতি পালিত হচ্ছে, তা ঐতিহ্য নষ্ট করছে।”

 

কেন কপিরাইট?

ওড়িশা সরকারের লক্ষ্য, যাতে ভবিষ্যতে অন্য কোথাও ঐতিহ্য ও রীতি-নীতিকে বিকৃত করে উপস্থাপন না করা যায়। এজন্যই পূজাচার, রথযাত্রা, স্নানযাত্রা সহ সব ধর্মীয় উৎসব ও প্রথার উপর স্বত্ব বা কপিরাইট নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে।

দুই রাজ্যের আলোচনায় সমাধান সম্ভব?

গজপতি মহারাজ আশাবাদী, পশ্চিমবঙ্গ ও ওড়িশা সরকার পারস্পরিক আলোচনার মাধ্যমে এই বিতর্কের সমাধান করবে। কিন্তু তিনি স্পষ্ট জানিয়েছেন—

> “প্রয়োজনে আইনানুগ পদক্ষেপ নিতে হবে। সংস্কৃতির বিকৃতি বন্ধ করতেই হবে।”

পুরীর জগন্নাথ মন্দির শুধু হিন্দু ধর্মের এক পবিত্র তীর্থ নয়, এটি এক অনন্য ঐতিহাসিক ও সাংস্কৃতিক চিহ্ন। তাই তার রীতিনীতির বিকৃতি নিয়ে প্রতিবাদ আসা স্বাভাবিক। তবে আইন, আলোচনার মাধ্যমে সমাধানই হতে পারে সবচেয়ে শান্তিপূর্ণ উপায়।

]]>
https://kolkatasaradin.com/2025/07/14/odisha-demands-copyright-on-jagannath-puja-rituals-digha-iskcon-dispute/feed/ 0
Digha Hotel Helpline : দিঘায় হোটেল ভাড়া ডাবলের থেকেও বেশি নিচ্ছে? অভিযোগ জানান এই নম্বরে, জরিমানা হবে ১ লক্ষ টাকা https://kolkatasaradin.com/2025/06/26/whatsapp-helpline-number-for-complaining-digha-hotel-fare/ https://kolkatasaradin.com/2025/06/26/whatsapp-helpline-number-for-complaining-digha-hotel-fare/#respond Thu, 26 Jun 2025 02:25:41 +0000 https://kolkatasaradin.com/?p=18651 কনিষ্ক সামন্ত। কলকাতা সারাদিন।

রথযাত্রা ঘিরে বাংলায় এবার নতুন উন্মাদনা! সৌজন্যে দিঘার জগন্নাথ মন্দির। এবারের রথে দিঘায় লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে বলে মনে করছে প্রশাসন। তার ওপর আবার উইকেন্ড। স্বাভাবিকভাবে পুজোর পর হবে সৈকতে ভিড়। ইতিমধ্যেই দিঘায় পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কিন্তু এসবের মধ্যে পর্যটকদের তরফেও উঠছে অভিযোগ। সুযোগ বুঝে, হোটেলগুলোতে নাকি দ্বিগুণেরও বেশি ভাড়া নেওয়া হচ্ছে। এবার সেই অভিযোগের ভিত্তিতে তৎপর প্রশাসন। পুলিশের পক্ষ থেকে খোলা হচ্ছে, অ্যাসিস্ট্যান্ট টুরিস্ট বুথ।

কী এই বুথ?

এতদিন পর্যন্ত পর্যটকদের হোটেল সংক্রান্ত কোনও অভিযোগ থাকলে, যেমন হোটেলে বেশি ভাড়া নেওয়া হচ্ছে, হোটেলের রুম পেতে সমস্যা কিংবা হোটেল কর্তৃপক্ষের সঙ্গে সমস্যা- সবই জানানো হত পর্ষদ, থানায়, কিংবা হোটেল অ্যাসোসিয়েশনে। সেখানেই অভিযোগ জানাতে পারতেন পর্যটকরা । কিন্তু রথযাত্রার মরশুমে গত কয়েকদিনে হোটেলে রুম পাওয়া কিংবা রুমের ভাড়া নিয়ে পর্যটকদের একাংশ হেনস্থার শিকার হয়েছেন। এই ধরনের একাধিক অভিযোগ উঠছিল। এবার সেটা মেটাতেই পুলিশের তরফ থেকে খোলা হল অ্যাসিস্ট্যান্ট টুরিস্ট বুথ।

কোথায় কোথায় থাকবে এই অ্যাসিস্ট্যান্ট টুরিস্ট বুথ?

জগন্নাথ মন্দিরের আশপাশে, ওল্ড দিঘা ও নিউ দিঘার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্পটে এই বুথ খোলা হবে। কোনও সমস্যা হলে থানায় না গিয়ে বুথেই প্রশাসনিক কর্মীদের অভিযোগ জানাতে পারবেন পর্যটকরা।

অভিযোগ জানাতে পারবেন হোয়াটসঅ্যাপ নম্বরেও

পর্ষদের পক্ষ থেকে একটা হোয়াটসঅ্যাপ নম্বর খোলা হয়েছে। নম্বরটি হল- ৭৫০১২৯৫০০১। হোটেলের বাইরে প্ল্যাকার্ডে ঝুলিয়ে দেওয়া রয়েছে সেই নম্বর।

কোনও সমস্যা হলে সহজেই সেই নম্বর হোয়াটসঅ্যাপ করে দিতে পারবেন পর্যটকরা। পাশাপাশি বুথেও থাকবে, অফিসিয়ালি অভিযোগ জানাতে পারবেন পর্যটকরা।

]]>
https://kolkatasaradin.com/2025/06/26/whatsapp-helpline-number-for-complaining-digha-hotel-fare/feed/ 0
Mamata visits Digha Rathyatra : দিঘার পথে সারপ্রাইজ ভিজিট মমতার, রথযাত্রা ঘিরে উৎসবের মেজাজ সৈকতনগরীতে, জনসংযোগে হাঁটলেন কাঁথির রাস্তায় https://kolkatasaradin.com/2025/06/26/wb-cm-mamata-banerjee-visits-digha-for-jagannath-rathyatra/ https://kolkatasaradin.com/2025/06/26/wb-cm-mamata-banerjee-visits-digha-for-jagannath-rathyatra/#respond Thu, 26 Jun 2025 02:00:46 +0000 https://kolkatasaradin.com/?p=18658 কনিষ্ক সামন্ত। কলকাতা সারাদিন।

প্রথম বারের জন্য রথযাত্রা ঘিরে উৎসবের মেজাজ সৈকতনগরী দিঘায়। আর সেই উপলক্ষে দিঘায় পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন বুধবার সড়ক পথে দিঘায় পৌঁছোবেন।

সেই মতো বুধবার দুপুরে সাড়ে ১২টা নাগাদ সড়ক পথে দিঘার উদ্দেশে রওনা দিয়েছিলেন তিনি। পূর্ব মেদিনীপুরে ঢুকতেই মোড়ে-মোড়ে দলের প্ল্যাকার্ড-ফেস্টুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি হাতে জমায়েত অনুগামীদের।

কেউ কেউ মুখ্যমন্ত্রীকে দিতে ফুলের তোড়া নিয়েও দাঁড়িয়েছিলেন। কোলাঘাটের হলদিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তমলুক সাংগঠনিক জেলার তৃণমূলের সভাপতি সুজিত রায়, প্রাক্তন সভাপতি অসিত ব্যানার্জি, রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তমলুকের বিধায়ক সৌমেনকুমার মহাপাত্র ও পশ্চিমবঙ্গে ব্রাহ্মণ ট্রাস্টের প্রতিনিধিদের। তবে মুখ্যমন্ত্রী গাড়ি থেকে না নামলেও গাড়ির গতি কমিয়ে তাঁদের হাতজোড় করে নমস্কার করে বেরিয়ে গিয়েছেন। এরপর তমলুকের নিমতৌড়িতে জেলাশাসকের কার্যালয়ের সামনে জাতীয় সড়কের উপর অপেক্ষায় থাকা সুতাহাটা ব্লকের দলীয় নেতৃত্ব সহ জেলার নেতৃত্বদের সঙ্গেও একইভাবে গাড়ি আস্তে করে দেখা করে বেরিয়ে যান তিনি। নন্দকুমার দিঘা ১১৬ বি জাতীয় সড়ক ধরে মারিশদা থানা ও স্বাস্থ্যকেন্দ্রে এদিন সারপ্রাইজ ভিজিট করেন মুখ্যমন্ত্রী। কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ডে গাড়ি থেকে নামেন মুখ্যমন্ত্রী। কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সামনে তৃণমূল কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে তিনি সোজা বেরিয়ে রামনগরে পৌঁছোন। সেখানে অপেক্ষায় থাকা দলের নেতৃত্ব তথা বিধায়ক অখিল গিরি, কাঁথি পুরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি সহ অন্যান্যদের সাথে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ডে নেমে বেশ কিছুটা পথ পায়ে হেঁটে চলেন মুখ্যমন্ত্রী। দেখা করেন পড়ুয়াদের সাথে এবং স্থানীয় দলীয় নেতৃত্বের সাথে। সেখান থেকেই তিনি গাড়িতে করে আবার দিঘার উদ্দেশে রওনা দেন। তবে এদিন মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে দিঘা গেট থেকে ওল্ড দিঘার সৈকতাবাস পর্যন্ত জাতীয় সড়কের দু’ধারে ভিড় ছিল চোখে পড়ার মতো।

মুখ্যমন্ত্রী বুধবার দিঘা গেট দিয়ে ঢুকতেই শুরু হয় বৃষ্টি, তারই মাঝে চলে শঙ্খধ্বনি। ঘড়ির কাঁটা যখন সন্ধে ৬টার ঘরে তখন তিনি ওল্ড দিঘায় ঢোকেন। মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বুধবার সকাল থেকে সৈকতনগরীতে প্রশাসনিক ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। রথ শুক্রবার হলেও আগেভাগেই দিঘায় পৌঁছেছেন মমতা। সূত্রের খবর সমস্ত দিক খতিয়ে দেখবেন তিনি। ইতিমধ্যেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে এলাকা। দিঘার জগন্নাথ মন্দিরে এখন থেকেই ভিড় জনসাধারণের। রথের দিন কোনও ঝামেলা না বাঁধে তার জন্য সমস্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে।

শুক্রবার রথযাত্রা। রথের দিন সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে রথযাত্রার সূচনা করবেন মমতা। সমুদ্র নগরীতে জগন্নাথ মন্দির তৈরির পর এই প্রথম সেখানে রথযাত্রার আয়োজন হয়েছে। রথযাত্রাকে কেন্দ্র করে গোটা সৈকত শহর আলোর মালায় সেজে উঠেছে। দিঘা জুড়ে এখন উৎসবের মেজাজ।

দিঘার নতুন জগন্নাথ মন্দির থেকে পুরনো মন্দির, প্রায় এক কিলোমিটার পথ জুড়ে চলবে রথযাত্রা। অনুমান করা হচ্ছে, এ বছর প্রায় দুই থেকে আড়াই লক্ষ ভক্ত রথযাত্রার সময় উপস্থিত হবেন দিঘায়। এই বিপুল জনসমাগম সামলাতে প্রশাসন, পুলিশ, দমকল ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে কাজ করার নির্দেশ আগেই দিয়েছেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, তাঁর নির্দেশমতো কী কী পদক্ষেপ করা হয়েছে, তা চাক্ষুষ করতে চান তিনি। সেই সব বিষয় খতিয়ে দেখতেই বুধবার দিঘায় গিয়েছেন তিনি। তবে বুধবার রাত পর্যন্ত দিঘার জগন্নাথ মন্দিরে যাননি মমতা।

]]>
https://kolkatasaradin.com/2025/06/26/wb-cm-mamata-banerjee-visits-digha-for-jagannath-rathyatra/feed/ 0
Dilip attacks Mamata : “মনে হচ্ছে এর আগে কেউ রথযাত্রা দেখেনি, মনে হচ্ছে এটা করে ভোট পেয়ে যাবেন” দীঘার রথযাত্রা নিয়ে মমতার উৎসাহকে তীব্র ব্যঙ্গ দিলীপ ঘোষের https://kolkatasaradin.com/2025/06/26/dilip-ghosh-attacks-mamata-banerjee-over-jagannath-rathyatra/ https://kolkatasaradin.com/2025/06/26/dilip-ghosh-attacks-mamata-banerjee-over-jagannath-rathyatra/#respond Thu, 26 Jun 2025 00:33:44 +0000 https://kolkatasaradin.com/?p=18640 শোভন গায়েন। কলকাতা সারাদিন।

৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ায় দীঘার জগন্নাথ মন্দিরের দরজা খুলে দেওয়া থেকে শুরু করে এবারের রথযাত্রার ঘিরে বিপুল উৎসাহ দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী শুক্রবার রথযাত্রা হলেও বুধবারেই কলকাতা থেকে দীঘার উদ্দেশ্যে রওনা দেন মমতা। আর খোদ মুখ মন্ত্রী তথা রাজ্য সরকারের শুধুমাত্র একটি রথযাত্রা অনুষ্ঠানকে কেন্দ্র করে এই বিপুল উৎসব নিয়ে তীব্র ব্যঙ্গ করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ।

দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের দিনেই দীঘায় গিয়ে জগন্নাথ দর্শন করার পাশাপাশি মমতার সঙ্গে দীর্ঘক্ষণ একান্ত বৈঠকের পরে রাজ্য বিজেপি তথা কেন্দ্রীয় বিজেপি নেতাদের বিরাগভাজন হয়েছিলেন দিলীপ। তা সত্ত্বেও আজ দিলীপ ঘোষ বলেন, দিঘার রথযাত্রা নিয়ে তৃণমূল কংগ্রেস সরকার কার্যত বাড়াবাড়ি করছে বলে মনে করছেন দিলীপ ঘোষ।

তাঁর সাফ কথা, ”দেখে মনে হচ্ছে এর আগে কেউ রথযাত্রা দেখেনি। আর কোথাও যেন রথযাত্রা হয়নি। ৬০০ বছর ধরে দেশে রথযাত্রা হয়ে আসছে। কিন্তু সরকারি টাকায় এই ধরনের উৎসব, কার্নিভাল ছাড়া আগে হয়নি। ওঁর মনে হচ্ছে এটা করে ভোট পেয়ে যাবেন। কিন্তু আমার খুব সন্দেহ আছে।”

পুরীর জগন্নাথ ধাম এবং দীঘার জগন্নাথ মন্দিরের মধ্যে কোন মন্দির আসল তা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “জগন্নাথ দেব তার নিজের জায়গায় আছেন। মন্দির হচ্ছে ভালো কথা। বাকি সমস্ত কাজ ফেলে দিয়ে শুধু জগন্নাথ রথ যাত্রা হবে এটা কেন? আপনাদের কাছে আর কোনও ইস্যু নেই? মানুষের আর কোনও সমস্যা নেই? এটা খুব বড় ভুল করছেন।”

দিলীপের মতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রাথমিক লক্ষ্যই হচ্ছে ভোট। দিলীপ ঘোষ বলেন, ”পশ্চিমবঙ্গ সরকারের অন্য কোনও কাজ নেই। না উন্নয়ন করার, না কোনও সমস্যা সমাধানের ইচ্ছে রয়েছে। চাকরিহারারা রাস্তায় বসে আছেন, তাঁদের সঙ্গে কথা বলার সময় নেই। আগামী বছর স্কুলগুলি উঠে যাবে কিনা তা কেউ জানে না। তবে ২৬-এর ভোটকে মাথায় রেখে এই উৎসব করা হচ্ছে। পুরো প্রশাসনকে এটার পিছনে লাগিয়ে দিয়েছে।”
এই প্রসঙ্গে কালীগঞ্জের প্রসঙ্গ টেনে বিজেপি নেতার খোঁচা, প্রশাসন সব জায়গায় চুরমার হয়ে গেছে। পুলিশ-প্রশাসনের কোথাও উপস্থিতি দেখা যায় না। কালীগঞ্জের ঘটনায় প্রমাণিত পুলিশ দুর্নীতিগ্রস্থ। বাংলা দুর্বৃত্তদের হাতে। দিলীপের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে ললিপপ দেখিয়ে ভোটে জেতার চেষ্টা করছেন।

কালীগঞ্জের উপনির্বাচনে তৃণমূল জেতার পর বিজয়যাত্রা বেরিয়েছিল। অভিযোগ, সেখান থেকেই বোমা মারা হয়। তাতে এক নাবালিকার মৃত্যু হয়েছে। এই ঘটনায় গোটা রাজ্য তোলপাড়। ইতিমধ্যে পুলিশ একাধিক গ্রেফতারি করলেও শাসক দলের প্রতি বিরোধীদের আক্রমণ বহাল রয়েছে। এই নিয়েই দিলীপের মন্তব্য, দিনের আলোয় এইভাবে বোমা নিয়ে কেউ বিজয় উৎসব করে কোনও দিন দেখেননি তিনি। তবে তাঁর ধারণা, আরজি করের ঘটনা থেকে বগটুইয়ের ঘটনা যেমন চাপা পড়ে গেছে, এটাও তাই হবে।

কালীগঞ্জ কাণ্ড নিয়ে দিলীপ ঘোষ বলেন, “প্রকাশ্যে দিনের আলোয় এইভাবে বোমা নিয়ে কেউ বিজয় উৎসব করে কোনোদিন দেখিনি। যে মুসলমানরা বারবার তৃণমূলকে বাঁচায় সেই মুসলমান একটি শিশুকে মরতে হল। আর জি কর, বগটুই যেমন চাপা পড়ে গিয়েছে, এটাও তাইই হবে। ওই গরীব পরিবার হাহাকার করবে।”

]]>
https://kolkatasaradin.com/2025/06/26/dilip-ghosh-attacks-mamata-banerjee-over-jagannath-rathyatra/feed/ 0
Jagannath Subhadra Balaram : উলুবেড়িয়া গঙ্গা থেকে জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তি উদ্ধার করল মৎসজীবীরা https://kolkatasaradin.com/2025/06/22/jagannath-subhadra-balaram-statue-rescued/ https://kolkatasaradin.com/2025/06/22/jagannath-subhadra-balaram-statue-rescued/#respond Sun, 22 Jun 2025 00:43:31 +0000 https://kolkatasaradin.com/?p=18435 দীঘার পর এবার উলুবেড়িয়া। রথযাত্রার আগে উলুবেড়িয়া গঙ্গা থেকে উদ্ধার হল জগন্নাথ বলরাম ও সুভ্রদার মূর্তি। শুক্রবার সকালে ফুলেশ্বরের জগন্নাথপুরের বিবিরচড়া ফেরিঘাট এলাকা থেকে মূর্তিগুলি উদ্ধার করেন এলাকার মৎসজীবীরা।

জানা গেছে শুক্রবার ভোরে জগন্নাথপুরের কয়েকজন মৎসজীবী নৌকা নিয়ে গঙ্গায় মাছ ধরে বাড়ি ফেরার সময় বিবিরচড়া ফেরিঘাটের কাছে নদীর জলে জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তি ভাসতে দেখে মৎসজীবীরা।

এরপরেই মৎসজীবীরা নদীর জল থেকে মূর্তিগুলি তুলে স্থানীয় একটি মন্দিরে নিয়ে যায়।

এদিকে রথযাত্রার আগে নদীর জল থেকে জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তি উদ্ধারের ঘটনাকে ঘিরে এলাকায় শোরগোল পড়েছে।

]]>
https://kolkatasaradin.com/2025/06/22/jagannath-subhadra-balaram-statue-rescued/feed/ 0
Mamata Cabinet Meeting : বাংলা জুড়ে শান্তি সম্প্রীতি বজায় রেখে রথযাত্রা করুন, সমস্ত বিধায়কদের নির্দেশ মমতার https://kolkatasaradin.com/2025/06/17/cm-mamata-banerjee-instructs-all-tmc-mlas-to-celebrate-rathyatra-in-bengal/ https://kolkatasaradin.com/2025/06/17/cm-mamata-banerjee-instructs-all-tmc-mlas-to-celebrate-rathyatra-in-bengal/#respond Tue, 17 Jun 2025 01:32:26 +0000 https://kolkatasaradin.com/?p=18207 সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।

 

কয়েকদিন পরেই রথযাত্রা। দিঘায় রথযাত্রা উপলক্ষে জগন্নাথ দেবের মন্দিরে সাজো সাজো রব। লক্ষ লক্ষ ভক্তের সমাগম হচ্ছে দিঘায়। সেই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সব বিধায়ককে রথযাত্রা উদযাপন করার নির্দেশ দিয়েছেন। আগামী ২৭ জুন রথযাত্রা। ওই দিন সব বিধায়ক নিজের এলাকায় উপস্থিত থাকবেন। প্রত্যেক বিধানসভা এলাকায় রথযাত্রা হবে এবং সেখানেই তাঁরা উপস্থিত থাকবেন। এদিন বিধানসভায় মন্ত্রিসভার বৈঠক হয়। সেখানেই এই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। দিঘাতে এই বছর প্রথম জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথযাত্রা বেরোবে। সেই যাত্রা নিয়ে মন্দির কর্তৃপক্ষের প্রস্তুতি তুঙ্গে। প্রশাসনও চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রভু জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে মাসিরবাড়ি যাবেন। সেই মাসিরবাড়ি এলাকা সাজানোর ব্যবস্থা চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার রথযাত্রার দিন দিঘায় থাকবেন। খবর অনুযায়ী, মুখ্যমন্ত্রী রথের রশি টেনে এই যাত্রার সূচনা করবেন।

দিঘায় মন্দিরের পাশের রাস্তার দু’পাশে ব্যারিকেড থাকবে। তার ভিতরেই সাধারণ মানুষ থাকবেন। কিন্তু সকলে যাতে রথের দড়ি ছুঁতে পারেন, সেই ব্যবস্থা করবে প্রশাসন। রথের দিন দিঘায় মন্ত্রীদের মধ্যে অরূপ রায়, চন্দ্রিমা ভট্টাচার্য, ইন্দ্রনীল সেন, সুজিত বসুরা থাকতে পারেন। উল্টো রথের সময় মন্ত্রী-বিধায়কদের একটা বড় অংশ দিঘা যেতে পারেন। সেকথাও এদিন জানা গিয়েছে।

সোমবার বিধানসভায় মন্ত্রিসভার বৈঠক ছিল। সেই বৈঠকের আগে মুখ্যমন্ত্রী স্পিকারের ঘরে যান। সেখানে তিনি কিছুক্ষণ ছিলেন। সূত্রের খবর, সেই সময় মুখ্যমন্ত্রীর হাতে দিঘার জগন্নাথ মন্দিরের ছবি তুলে দেন বিধানসভার অধ্যক্ষ।

এই ছবি পেয়ে খুশি হয়ে মুখ্যমন্ত্রী জানান, এই ছবি নবান্নে দেওয়ালে টাঙ্গানো হবে। একই সঙ্গে মন্ত্রী এবং দলীয় বিধায়কদের দিঘার জগন্নাথ মন্দিরের ছবি নিজের দপ্তরে ও কার্যালয়ে টাঙ্গানোর নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

]]>
https://kolkatasaradin.com/2025/06/17/cm-mamata-banerjee-instructs-all-tmc-mlas-to-celebrate-rathyatra-in-bengal/feed/ 0