Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39

BJP MP against yunus : "হিন্দুদের হত্যাকারী" ইউনূসের নোবেল পুনর্বিবেচনার জন্য চিঠি দিলেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো - Kolkata Saradin News : বাংলা, কলকাতা, Bengali News, Latest Bengali News, Bangla News, বাংলা খবর, Breaking News
ব্রেকিং
Latest Posts
NEET বিতর্কের মাঝেই বাংলার টপারদের বড় সম্মান! ১০০ কৃতীকে ল্যাপটপ উপহার, ভবিষ্যতের চিকিৎসকদের উদ্দেশে বড় বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর‘ককরোচ’ মামলায় সুপ্রিম কোর্টের কড়া পর্যবেক্ষণ, ছাত্র আন্দোলনে সমাজবিরোধী অনুপ্রবেশের আশঙ্কা; রাজ্যের কাছেও রিপোর্ট চাইল শীর্ষ আদালতSuvendu : ‘আপনারা বাংলায় ফিরতে শুরু করুন, কারখানায় কাজ ও সরকারি চাকরি নিশ্চিত করা হবে’ সিকিমে সুড়ঙ্গ বিপর্যয়ে মৃত শ্রমিকদের পরিবারকে অর্থ সাহায্য ও চাকরি তুলে দিয়ে আহ্বান শুভেন্দুরBJP protest Rally : দলীয় পতাকা ছেড়ে জাতীয় পতাকা হাতে ‘আরশোলা মারার ওষুধ’ কলকাতার দুই প্রান্তে মিছিল বিজেপি নেতা-কর্মী-সমর্থকদেরCockroach in kolkata : আন্দোলনের নামে ধর্মতলায় পুলিশ ও সাংবাদিক হেনস্থায় গ্রেফতার বেড়ে ১৬, ৫ অভিযুক্তকে খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
  • Home /
  • History Revisited /
  • BJP MP against yunus : “হিন্দুদের হত্যাকারী” ইউনূসের নোবেল পুনর্বিবেচনার জন্য চিঠি দিলেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো

BJP MP against yunus : “হিন্দুদের হত্যাকারী” ইউনূসের নোবেল পুনর্বিবেচনার জন্য চিঠি দিলেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো

শোভন গায়েন। কলকাতা সারাদিন। বাংলাদেশে প্রতিনিয়ত হিংসা, অত্যাচারের শিকার হিন্দু ও সংখ্যালঘুরা। সব দেখেও কার্যত চোখ ফিরিয়ে রেখেছেন বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান তথা নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনূস। বাংলাদেশের হিংসার ঘটনা নিয়ে এবার সরাসরি নোবেল কমিটিকে চিঠি দিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময়....

BJP MP against yunus : “হিন্দুদের হত্যাকারী” ইউনূসের নোবেল পুনর্বিবেচনার জন্য চিঠি দিলেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো

  • Home /
  • History Revisited /
  • BJP MP against yunus : “হিন্দুদের হত্যাকারী” ইউনূসের নোবেল পুনর্বিবেচনার জন্য চিঠি দিলেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো

শোভন গায়েন। কলকাতা সারাদিন। বাংলাদেশে প্রতিনিয়ত হিংসা, অত্যাচারের শিকার হিন্দু ও সংখ্যালঘুরা। সব দেখেও কার্যত চোখ....

Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39

আরও পড়ুন

শোভন গায়েন। কলকাতা সারাদিন।

বাংলাদেশে প্রতিনিয়ত হিংসা, অত্যাচারের শিকার হিন্দু ও সংখ্যালঘুরা। সব দেখেও কার্যত চোখ ফিরিয়ে রেখেছেন বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান তথা নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনূস। বাংলাদেশের হিংসার ঘটনা নিয়ে এবার সরাসরি নোবেল কমিটিকে চিঠি দিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো।
মহম্মদ ইউনূসের নোবেল শান্তি পুরস্কার পুনর্বিবেচনার জন্য আবেদন জানিয়েছেন তিনি।

এ দিন নোবেল কমিটিকে চিঠি দিয়ে জ্যোতির্ময় সিং মাহাতো লেখেন, “অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে শান্তির জন্য নোবেল পুরস্কারপ্রাপ্তের নাম আজ হিংসা ও অবিচারের সঙ্গে জড়িয়ে। নোবেলজয়ী মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীনে বাংলাদেশে হিন্দু ও সংখ্যালঘুরা চরম হিংসা ও আক্রমণের শিকার হচ্ছেন।”
তিনি লেখেন যে মহম্মদ ইউনূস একসময় সমাজ সংস্কারের ভূমিকায় থাকলেও এখন ‘হিন্দু নিধনকারী’ তকমা জুটেছে তাঁর। মাইক্রোফিন্যান্স নিয়ে বিশ্বজুড়ে তাঁর প্রশংসা হলেও, আজ তিনি দেশের জনগণের উপরে হয়ে চলা ঘৃণ্য অপরাধ দেখছেন না। হিন্দুরা অবর্ণনীয় অপরাধের শিকার হচ্ছেন।

জ্যোতির্ময় সিং মাহাতো তাঁর চিঠিতে হিন্দুদের বাড়িঘর, মন্দির ভাঙচুর, গণহত্যা, ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের কথা উল্লেখ করেছেন। দুর্গাপুজোর মতো হিন্দু উৎসবে বাধা দেওয়া, ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগও জানিয়েছেন। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির উল্লেখ করে ধর্মীয় নেতাদের হুমকি, তাদের উপরে হামলার ঘটনারও উল্লেখ করেছেন তিনি। শান্তির জন্য নোবেল পুরস্কার প্রাপ্ত ইউনূস আজ ‘হিন্দুদের হত্যাকারী’তে পরিচিত হয়েছেন বলেই উল্লেখ করেন বিজেপি সাংসদ।

নোবেল কমিটির নৈতিক দায়িত্বে কথাও স্মরণ করিয়েছেন পুরুলিয়ার বিজেপি সাংসদ। চিঠিতে অতীতেও নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত হেনরি কিসিঞ্জারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই বিষয়টিও উল্লেখ করেছেন তিনি।
এ দিন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও বাংলাদেশের ঘটনার পরিপ্রেক্ষিতে ইউনূসের নোবেল পাওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর বক্তব্য, “শান্তির জন্য যে মানুষটাকে নোবেল দেওয়া হয়েছিল, তিনি তার নিজের দেশেই শান্তি শৃঙ্খলার বজায় রাখতে চূড়ান্ত ব্যর্থ। তিনি কি আদৌ সেসব কিছু করতে পারছেন? হাস্যকর নানা বিবৃতি দিচ্ছেন”।

স্পিকারের বক্তব্য, “নোবেল পুরস্কার কেড়ে নেওয়া হবে কিনা তা নিয়ে আমি মতামত দেওয়ার কেউ না। কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি বাংলাদেশের এই ঘটনার পর এরকম একটা মানুষকে কেন নোবেল দেওয়া হয়েছিল সেটাই প্রশ্ন। এটা মেনে নেওয়া যায় না”। তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, “পশ্চিমবঙ্গের মানুষকে খুব ভালবাসতেন ওপার বাংলার মানুষেরা। আমি নিজে ওখানে গিয়েছি। আমার পরিবারের লোকরা ওখানে ছিল। কিছু মৌলবাদী লোক ইচ্ছাকৃতভাবে এই সন্ত্রাস তৈরি করছে। এর প্রতিবাদ করতেই হবে। সবার একসঙ্গে প্রতিবাদ করা উচিত”।

আজকের খবর