সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।

“কেন্দ্রীয় সরকারের বিড়ি শ্রমিক হাসপাতালের দেওয়া স্ট্যান্ডিং কমিটির রিপোর্টের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীর রিপোর্ট সম্পূর্ণ ভিন্ন। যে স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট রাজ্যসভায় পেশ করা হয়েছে, তার সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীর দেওয়া তথ্যের কোন মিল নেই।” এভাবেই বৃহস্পতিবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের তথ্যের এই বৈষম্য নিয়ে সরব হয়েছেন।

এদিন অধিবেশন কক্ষের বাইরে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের দেশে যত বিড়ি শ্রমিক রয়েছে তার অর্ধেকের বেশি রয়েছে পশ্চিমবঙ্গে। যার চার ভাগের এক ভাগ বিড়ি শ্রমিক রয়েছে মুর্শিদাবাদে। বিড়ি শ্রমিকদের জন্য কেন্দ্রীয় সরকারের মুর্শিদাবাদে একটি হাসপাতাল রয়েছে। এই হাসপাতালটির ভয়ানক অবস্থা। এই বিষয়টি স্ট্যান্ডিং কমিটিতে উঠেছিল। স্ট্যান্ডিং কমিটির রিপোর্টেও এই হাসপাতালটি সম্পর্কে বিস্তারিত তথ্য বেরিয়েছে। আজকে আমার একটি প্রশ্ন ছিল, এই হাসপাতাল সম্পর্কে ডিটেইল রিপোর্ট চেয়েছিলাম।

গত সপ্তাহে স্ট্যান্ডিং কমিটির যে রিপোর্ট ছিল তার সঙ্গে আজকে সরকার যা বলছে দুটোর মধ্যে কোন মিল নেই। স্ট্যান্ডিং কমিটির রিপোর্টে ছিল মেডিকেল অফিসার ও স্পেশালিস্ট মিলিয়ে ১২টা পোস্ট। ৩ জন আছেন আর বাকি ১২টা পোস্ট খালি। আর আজকে কেন্দ্র বলছে ৫ জন মেডিকেল অফিসার আছেন।

স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট বলছে ল্যাব টেকনিশিয়ান নেই। অথচ আজকের রিপোর্টে বলা হচ্ছে ল্যাব টেকনিশিয়ান আছে। স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট যা সংসদে পেশ হয়েছে, আর কেন্দ্রীয় মন্ত্রী যা বলছেন তার মধ্যে বিস্তর ফারাক রয়েছে। আমরা বুঝে উঠতে পারছি না কোনটা ঠিক, কোনটা বেঠিক।”

To read more news visit : www.kolkatasaradin.com

 

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *