ব্রেকিং
Latest Posts
Lux Cozi Investment : বাংলায় বিপুল বিনিয়োগ লাক্স কোজির, হবে ৯০০০ কর্মসংস্থান, ডানকুনিতে লাক্স কোজির কারখানার দ্বিতীয় ইউনিটের শিলান্যাস শুভেন্দুরSuvendu Baruipur : ‘গ্রাম-গঞ্জে বেআইনি মদ, জুয়া ও মাদকচক্র সম্পূর্ণ উপড়ে ফেলতে হবে’ বারুইপুর থেকে কড়া বার্তা শুভেন্দুর‘শমীক ভট্টাচার্য্য তো এই ব্যাপারে একা সিদ্ধান্ত নেন না, উনি শুধু নির্দেশ পালন করেছেন’ সুস্মিতা প্রকাশ সুখেন্দুর বিজেপিতে যোগদান প্রসঙ্গে দাবি দিলীপেরBidyadharpur : লেভেল ক্রসিং নেই, তবুও রেললাইন পারে কড়াকড়ি! বিদ্যাধরপুর স্টেশনে আরপিএফের বাধায় চরম ভোগান্তি যাত্রীদেরফের সুপার সাব মেরিনোর বাজিমাত! ৪০ বছরের বেলজিয়াম-অভিশাপ ভেঙে সেমিফাইনালে স্পেন, সামনে এমবাপের ফ্রান্স
  • Home /
  • Featured News /
  • Newtown Catch and Release Fishing Competition : নিউ টাউন ইকোপার্কে জমজমাট ১৪ তম ‘ক্যাচ অ্যান্ড রিলিজ’ মাছ ধরার প্রতিযোগিতা

Newtown Catch and Release Fishing Competition : নিউ টাউন ইকোপার্কে জমজমাট ১৪ তম ‘ক্যাচ অ্যান্ড রিলিজ’ মাছ ধরার প্রতিযোগিতা

সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন। নিউটাউন ইকোপার্কে অনুষ্ঠিত হলো ১৪ তম বর্ষের বহুল প্রতীক্ষিত ‘ক্যাচ অ্যান্ড রিলিজ ফিশিং কম্পিটিশন’ (Catch and Release Fishing Competition Newtown)। বহু মানুষের ভিড়ে রবিবাসরীয় সকালে তৈরি হয়েছিল রীতিমতো উৎসবের পরিবেশ। প্রকৃতির মাঝে মাছ ধরা—কিন্তু খাওয়ার....

Newtown Catch and Release Fishing Competition : নিউ টাউন ইকোপার্কে জমজমাট ১৪ তম ‘ক্যাচ অ্যান্ড রিলিজ’ মাছ ধরার প্রতিযোগিতা

  • Home /
  • Featured News /
  • Newtown Catch and Release Fishing Competition : নিউ টাউন ইকোপার্কে জমজমাট ১৪ তম ‘ক্যাচ অ্যান্ড রিলিজ’ মাছ ধরার প্রতিযোগিতা

সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন। নিউটাউন ইকোপার্কে অনুষ্ঠিত হলো ১৪ তম বর্ষের বহুল প্রতীক্ষিত ‘ক্যাচ অ্যান্ড....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন।

নিউটাউন ইকোপার্কে অনুষ্ঠিত হলো ১৪ তম বর্ষের বহুল প্রতীক্ষিত ‘ক্যাচ অ্যান্ড রিলিজ ফিশিং কম্পিটিশন’ (Catch and Release Fishing Competition Newtown)। বহু মানুষের ভিড়ে রবিবাসরীয় সকালে তৈরি হয়েছিল রীতিমতো উৎসবের পরিবেশ। প্রকৃতির মাঝে মাছ ধরা—কিন্তু খাওয়ার জন্য নয়, বরং আবার তাদেরই প্রকৃত আশ্রয়ে ফিরিয়ে দেওয়া—এই পরিবেশ সচেতনতার বার্তাই তুলে ধরছে এই প্রতিযোগিতা প্রতি বছর।

“মৎস্য ধরিব খাইবো সুখে”। প্রাচীন এই বাংলা প্রবচনের গোড়ায় থাকা মৎস্যপ্রেমী বাঙালি মানসিকতার বাইরে এসে ১৪ বছর ধরে Bengal Angler Forum পরিবেশবান্ধব অ্যাঙ্গলিং (Eco Friendly Fishing) এর ধারণা সাফল্যের সঙ্গে প্রচার করে চলেছে।
ক্যাচ অ্যান্ড রিলিজ (Catch and Release) পদ্ধতিতে মাছ ধরে আবার জলেই ছেড়ে দেওয়া হয়, যাতে প্রকৃতির ভারসাম্য অক্ষুণ্ণ থাকে এবং মাছের প্রজাতিগুলোও বাঁচতে পারে।

এই বছরের প্রতিযোগিতায় নজর কেড়েছেন সঞ্জয় রায়। মোট ১১ কেজি মাছ ধরে তিনি অর্জন করেন প্রথম স্থান। তাঁর সাফল্য শুধু দক্ষতার প্রমাণ নয়, সচেতন মাছ ধরার মানসিকতার পরিচয়ও।

উপস্থিত ছিলেন HIDCO Newtown Citizens Welfare Committee-এর চেয়ারম্যান ড. পুষন গুপ্ত। তিনি জানান, “এই ধরনের পরিবেশবান্ধব উদ্যোগ শুধু বিনোদন নয়, ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃতিকে ভালোবাসতে শেখায়।”

দর্শকদের উচ্ছ্বাসও ছিল চোখে পড়ার মতো। পরিবার, শিশু, অ্যাঙ্গলার প্রেমী—সকলেই উপভোগ করেছেন জলের ধারে এই বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা। আয়োজনের সৌন্দর্য, পরিষ্কার-পরিচ্ছন্ন ব্যবস্থা এবং প্রাকৃতিক আবহ মন কেড়েছে সবার।

এমন অনুষ্ঠান শুধু আনন্দ নয়, পরিবেশ রক্ষার বড় শিক্ষা— মাছ ধরুন, প্রকৃতি বাঁচান, ইকো সিস্টেমকে সুরক্ষিত রাখুন।

আজকের খবর