শোভন গায়েন। কলকাতা সারাদিন।

‘তৃণমূলকে ক্ষমতায় আনলে ভাইপো শাসক হবে। আপনারা কি ভাইপোর শাসক চান? ভাইপোর নেতৃত্বে পশ্চিমবঙ্গে দুর্নীতি চলছে।’ বাংলায় বিজেপির পরিবর্তন সঙ্কল্প যাত্রায় যোগ দিয়ে এভাবেই তৃণমূলের বিরুদ্ধে পরিবারতন্ত্রের অভিযোগ তুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

 

মথুরাপুরের সভা থেকে অমিত শাহ সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেন, ‘তৃণমূলকে ভোট দেওয়ার ভুল করলেই এখানে দিদির নয়, ভাইপোর শাসন চলবে। মুখ্যমন্ত্রী কেবল তাঁর ভাইপোর উন্নতি চান, বাংলার যুবসমাজের নয়।’ তিনি আরও দাবি করেন, বিজেপিই একমাত্র দল যারা পরিবারতান্ত্রিক রাজনীতি করে না। রায়দিঘিতে যাত্রার সূচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহের সঙ্গে ছিলেন সুকান্ত মজুমদার।

 

রাজ্য বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র উদ্বোধন করার আগে সমাজ মাধ্যমে বাংলায় পোস্ট করে তৃণমূলকে আক্রমণ করেন শাহ। তিনি লেখেন, ‘তৃণমূল কংগ্রেসের কুশাসনে বিপর্যস্ত বাংলার জনগণ এখন পরিবর্তন চাইছে। এই জনসঙ্কল্পকে আরও শক্তিশালী ও মুখর করে তুলতে বাংলার বিজেপি ‘পরিবর্তন যাত্রা’ শুরু করেছে। আজ দক্ষিণ ২৪ পরগনা থেকে ‘পরিবর্তন যাত্রা’র উদ্বোধনী কর্মসূচিতে কর্মীদের সঙ্গে উপস্থিত থাকব। এই যাত্রার মাধ্যমে বিজেপির কর্মীরা রাজ্যের প্রতিটি প্রান্তে ‘অনুপ্রবেশমুক্ত বাংলা’র অঙ্গীকার পৌঁছে দেবেন।’

SIR-এ ১.২০ কোটি নাম বাদ পড়ার আশঙ্কা! ভবানীপুরে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক মমতা

রাজ্য সরকারের সাম্প্রতিক বাজেটের কড়া সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী প্রশ্ন তোলেন সরকারের ‘এজেন্ডা’ নিয়ে। তিনি বলেন, ‘মমতা সরকার বিজ্ঞান ও প্রযুক্তির জন্য মাত্র ৮০ কোটি টাকা বরাদ্দ করেছে, অথচ মাদ্রাসার জন্য ৫,৭০০ কোটি টাকা। রাজ্যের এজেন্ডা কি বিজ্ঞানের উন্নতি না কি মাদ্রাসার তোষণ?’ বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে সপ্তম বেতন কমিশন চালু করার প্রতিশ্রুতি দেন তিনি। তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে আক্রমণ করতে গিয়ে শাহ বলেন, ‘হুমায়ুন ও মমতা একই মুদ্রার দুই পিঠ। যাঁরা জেলে গিয়েছিলেন, তাঁদেরই আবার টিকিট দিচ্ছেন মুখ্যমন্ত্রী।’ এমনকি একটি বিতর্কিত মন্তব্য করে তিনি বলেন, ‘আপনাদের বাংলায় আবার একটা বাবরি মসজিদ হচ্ছে, এটা কি হওয়া উচিত? হুমায়ুন কবীরকে পরিকল্পনা করে বাইরে বের করে বাবরি মসজিদ তৈরির ষড়যন্ত্র চলছে।’

TMC draft candidate list : ছন্নছাড়া বিজেপি সিপিএম, ২৯৪ আসনে প্রার্থী প্রায় চূড়ান্ত! দেখুন ২০২৬-এ তৃণমূলের সম্ভাব্য প্রার্থী তালিকা

গত কয়েকদিন আগেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এখনও পর্যন্ত কমবেশি প্রায় ৬৩ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। আর সেই তালিকায় রয়েছে একাধিক মতুয়াদের নাম। যা নিয়ে তৈরি হয়েছে আতঙ্ক-উদ্বেগ। এমনকী ফের দেশ ছাড়া হওয়ার আশঙ্কাও তাড়া করে বেড়াচ্ছে। এই পরিস্থিতিতে ফের একবার হিন্দু শরণার্থীদের পাশে থাকার বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তফসিলি অধ্যুষিত মথুরাপুরের সভা থেকে তাঁর মন্তব্য, ‘উপরে বিজেপি সরকার রয়েছে। একজন হিন্দু শরণার্থীর নাগরিকত্ব যাবে না।’

একইসঙ্গে এদিন ফের একবার অনুপ্রবেশকারী ইস্যুতে সরব হন শাহ। রাজ্যজুড়ে ‘পরিবর্তন যাত্রা’ শুরু করেছে বিজেপিতে। ২৯৪ টি আসনেই এই যাত্রা হবে। যেখানে একাধিক কেন্দ্রের নেতা-মন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে। সেই সভাতে যোগ দিতেই এদিন মথুরাপুর আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর সেখান থেকে শিক্ষক দুর্নীতি-সহ একাধিক ইস্যুতে তৃণমূল সরকারকে আক্রমণ শানান তিনি। পাশাপাশি কেন ‘পরিবর্তন যাত্রা’ তাও ব্যাখ্যা করেন শাহ। বলেন, পরিবর্তন যাত্রা শুরু হয়েছে বাংলায় পরিবর্তনের জন্য। এই যাত্রা মুখ্যমন্ত্রী বদলানো নয়। বাংলার মানুষই বদলাবেই। কিন্তু পরিবর্তনের অর্থ অনুপ্রবেশমুক্ত বাংলা তৈরি করা।’ আর তা বলতে গিয়ে এদিন নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ শানান অমিত শাহ। শুধু তাই নয়, তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রীর নাম উল্লেখ করেও তোপ দাগেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *