ব্রেকিং
Latest Posts
Lux Cozi Investment : বাংলায় বিপুল বিনিয়োগ লাক্স কোজির, হবে ৯০০০ কর্মসংস্থান, ডানকুনিতে লাক্স কোজির কারখানার দ্বিতীয় ইউনিটের শিলান্যাস শুভেন্দুরSuvendu Baruipur : ‘গ্রাম-গঞ্জে বেআইনি মদ, জুয়া ও মাদকচক্র সম্পূর্ণ উপড়ে ফেলতে হবে’ বারুইপুর থেকে কড়া বার্তা শুভেন্দুর‘শমীক ভট্টাচার্য্য তো এই ব্যাপারে একা সিদ্ধান্ত নেন না, উনি শুধু নির্দেশ পালন করেছেন’ সুস্মিতা প্রকাশ সুখেন্দুর বিজেপিতে যোগদান প্রসঙ্গে দাবি দিলীপেরBidyadharpur : লেভেল ক্রসিং নেই, তবুও রেললাইন পারে কড়াকড়ি! বিদ্যাধরপুর স্টেশনে আরপিএফের বাধায় চরম ভোগান্তি যাত্রীদেরফের সুপার সাব মেরিনোর বাজিমাত! ৪০ বছরের বেলজিয়াম-অভিশাপ ভেঙে সেমিফাইনালে স্পেন, সামনে এমবাপের ফ্রান্স
  • Home /
  • West Bengal Assembly Election 2026 /
  • Mamata vs Suvendu Bhabanipur : ‘৩৬৫ দিন মানুষের সঙ্গে আছি’, ভবানীপুরে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী মমতা

Mamata vs Suvendu Bhabanipur : ‘৩৬৫ দিন মানুষের সঙ্গে আছি’, ভবানীপুরে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী মমতা

সুমন তরফদার। কলকাতা সারাদিন। ‘আমাদের কনফিডেন্স আছে আমরা জিতব, কারণ ৩৬৫ দিন আমরা মানুষের সঙ্গে আছি।’ বাংলার 291 বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পাশাপাশি ভবানীপুরের নিজের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর লড়াইয়ের প্রেক্ষিতে চ্যালেঞ্জ কতখানি সেই প্রশ্নের উত্তরে এভাবেই নিজের আত্মবিশ্বাস....

Mamata vs Suvendu Bhabanipur : ‘৩৬৫ দিন মানুষের সঙ্গে আছি’, ভবানীপুরে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী মমতা

  • Home /
  • West Bengal Assembly Election 2026 /
  • Mamata vs Suvendu Bhabanipur : ‘৩৬৫ দিন মানুষের সঙ্গে আছি’, ভবানীপুরে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী মমতা

সুমন তরফদার। কলকাতা সারাদিন। ‘আমাদের কনফিডেন্স আছে আমরা জিতব, কারণ ৩৬৫ দিন আমরা মানুষের সঙ্গে আছি।’....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুমন তরফদার। কলকাতা সারাদিন।

‘আমাদের কনফিডেন্স আছে আমরা জিতব, কারণ ৩৬৫ দিন আমরা মানুষের সঙ্গে আছি।’ বাংলার 291 বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পাশাপাশি ভবানীপুরের নিজের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর লড়াইয়ের প্রেক্ষিতে চ্যালেঞ্জ কতখানি সেই প্রশ্নের উত্তরে এভাবেই নিজের আত্মবিশ্বাস জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 

তালিকা প্রকাশের আগেই একহাত নেন বিজেপিকে। তিনি নির্বাচন কমিশনকেও একহাত নেন। রাজ্যের আমলাদের রদবদল নিয়ে তুলোধনা করেন নির্বাচন কমিশনের। তিনি বলেন,’খেলাটা বিজেপির কথায় মেঘের আড়াল থেকে কেন খেলছেন?’ কমিশন আইন ভঙ্গ করছে বলেও অভিযোগ করে মমতা কমিশনকে কটাক্ষ করে বলেন, মঞ্চ করে বিজেপির হয়ে প্রচার করতে। বিজেপি এই রাজ্যে কিছু করতে পারবে না বলেও মন্তব্য করেন। তিনি বলেন, গতবারে বিজেপি যা সিট পেয়েছিল তার থেকে বিজেপির আসন কমবে বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, এটা বাংলা অস্মিতা রক্ষা আর অস্তিত্ব রক্ষার লড়াই। তিনি বলেন, ‘এই লড়াইয়ে বাংলা জিতবে, দিল্লিকা লাড্ডু জিতবে না।’

 

বিজেপি এবং কমিশনকে তুলোধোনা করে তিনি বলেন, ‘মতুয়া বাদ, গুজরাটি বাদ, মাড়োয়ারি বাদ। হিন্দু ৫০% মারা গেছে। আপনারা টিকে থাকবেন তো? আমাদের কনফিডেন্স আছে আমরা জিতব, কারণ ৩৬৫ দিন আমরা মানুষের সঙ্গে আছি। প্ল্যান করে বসিয়েছে, জেল থেকে দেখবে। বর্ডার থেকে কাউকে ঢুকিয়ে বাংলায় যদি অসম্মান করেন তাহলে দায়িত্ব কিন্তু আপনাদের নিতে হবে।’

Suvendu down in Nandigram : নন্দীগ্রামে শুভেন্দু প্রার্থী হতেই ভাঙন বিজেপিতে, তৃণমূলে যোগ শুভেন্দুর সেনাপতি পবিত্র করের

অফিসার বদল প্রসঙ্গে মমতা বলেন, ‘লড়াইটা মেঘের আড়াল থেকে লড়ছেন কেন, সামনে থেকে লড়ুন। প্রকাশ্যে সভা করুন।’ তিনি আরও বলেন, ‘সব অফিসারই আমাদের অফিসার। বিজেপির কোনও সম্ভাবনাই নেই। সিট এবার আরও কমবে বিজেপির। বারবার মানুষকে লাইনে দাঁড় করিয়ে নিজেরা কিন্তু বেলাইন হয়ে যাবেন। এটা বাংলার অস্মিতার লড়াই, বিজেপির অস্তিত্বের লড়াই।’ প্রধানমন্ত্রীর উদ্দেশে মমতা বলেন, ‘আপনার যদি গণতন্ত্রে ভরসা থাকে, তাহলে কেন এত ভয় পাচ্ছেন? সবাই চলে গেলে রাজ্যে জল কে দেখবে, বিদ্যুৎ কে দেখবে? এখন কিছু হলে আমাকে কিছু বলবেন না বিজেপির টুঁটি চিপে ধরবেন। যিনি মেঘনাদের মতো রয়েছেন, তাঁকে বলব, বাংলায় প্রার্থী হন না।’

মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলার অস্তিত্বের লড়াই এটা। দিল্লি জিতবে না। আমাদের হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়েছেন। একটা ক্ষমতা কাড়তে পারেননি। সেটা মানুষের ক্ষমতা। বাংলার অস্মিতাকে, সমস্ত সমাজ, জাতি, বর্ণ ও ধর্মকে শুভনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ২৯৪টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীতালিকা ঘোষণা করতে যাচ্ছি।

তা আগে বলি বিজেপিকে, এত ভয় পাচ্ছেন কেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এজেন্সি দিয়ে কলকাঠি না নাড়িয়ে, লক্ষ লক্ষ বাইরের লোক না নিয়ে এসে, গ্যাসের সঙ্কট না করে লড়াইতে আসুন। শান্তি এবং সৌজন্য রক্ষা করে লড়াই হোক। বিজেপির কমিশনকে বলব, ক্ষমা করবেন, ব্রিলিয়ান্ট খেলা খেলছেন।’

 

আজকের খবর