সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।

কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠানের ২২ দিন পরে গঠিত হলো রাজ্যের পূর্ণাঙ্গ মন্ত্রী সভা। আজ কলকাতার লোকভবনে পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি শপথ বাক্য পাঠ করালেন 35 বিজেপি বিধায়ক ও বিধায়িকাকে।

 

মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য এবং বিজেপির রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা। সরকার গঠনের এক মাস পূর্ণ হওয়ার আগেই সোমবার রাজভবনে ৩৫ জন নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন। গত ৪ মে বিধানসভা নির্বাচনে বিজেপি ২৯৪টির মধ্যে ২০৮টি আসন জিতে সরকার গঠন করে। ৯ মে ব্রিগেডের প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ কয়েকজন প্রথমে শপথ নেন। দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং নিশীথ প্রামাণিক প্রাথমিকভাবে দায়িত্ব পান। তারপর এদিন এই মন্ত্রিসভার সম্প্রসারণ।

 

সোমবার রাজ্যপাল আর এন রবি নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান। এই সম্প্রসারণে ১৩ জন পূর্ণমন্ত্রী, ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণ করেছেন। মুখ্যমন্ত্রী দ্রুত দফতর বণ্টন করবেন। আজ নবান্নে সাংবাদিক বৈঠকের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান আগামী বুধবার রাজ্য মন্ত্রিসভার ক্যাবিনেট বৈঠকের দিনে নতুন শপথ নেওয়া মন্ত্রীদের দফতর বন্টনের ঘোষণা করা হবে।

 

একনজরে দেখে নিন মন্ত্রীদের সেই সম্পূর্ণ তালিকা:

 

ক্যাবিনেট মন্ত্রী (১৩ জন):

 

দলের প্রবীণ, অভিজ্ঞ এবং প্রশাসনিকভাবে দক্ষ একঝাঁক হেভিওয়েট নেতাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে। এই তালিকায় রয়েছেন ১. দীপক বর্মণ (ফালাকাটা) ২. তাপস রায় (মানিকতলা) ৩. ডঃ শঙ্কর ঘোষ (শিলিগুড়ি) ৪. মনোজ কুমার ওরাওঁ (কুমারগ্রাম) ৫. অর্জুন সিং (নোয়াপাড়া) ৬. গৌরী শঙ্কর ঘোষ (মুর্শিদাবাদ) ৭. স্বপন দাশগুপ্ত (রাসবিহারী) ৮. জগন্নাথ চট্টোপাধ্যায় (সিউড়ি) ৯. কল্যাণ চক্রবর্তী ১০. অজয় পোদ্দার ১১. শাশ্বত মুখোপাধ্যায় (বিধাননগর) ১২. দুধকুমার মণ্ডল (ময়ূরেশ্বর) ১৩. অনুপ কুমার দাস

 

প্রতিমন্ত্রী – স্বাধীন দায়িত্বপ্রাপ্ত (৩ জন):

তরুণ ও লড়াকু মুখদের কাজের স্বাধীনতা দিতে এই তিন নেতাকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী করা হচ্ছে— ১. ডঃ ইন্দ্রনীল খাঁ (বেহালা পশ্চিম) ২. মালতি রাভা রায় (তুফানগঞ্জ) ৩. রাজেশ মাহাতো

প্রতিমন্ত্রী (১৯ জন):

আঞ্চলিক ও সামাজিক ভারসাম্য বজায় রাখতে রাজ্যের বিভিন্ন প্রান্তের ১৯ জন বিধায়ককে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে। এই তালিকায় একাধিক নতুন ও চমকপ্রদ নাম রয়েছে ১. জুয়েল মুর্মু ২. হরে কৃষ্ণ বেরা ৩. আনন্দময় বর্মন (মাটিগাড়া-নকশালবাড়ি) ৪. অশোক দিন্দা (ময়না) ৫. নাদিয়ার চাঁদ বাউরি ৬. বিশাল লামা (কালচিনি) ৭. শান্তনু প্রামাণিক ৮. মৌমিতা বিশ্বাস মিশ্র ৯. উমেশ রায় (হাওড়া উত্তর) ১০. পূর্ণিমা চক্রবর্তী (শ্যামপুকুর) ১১. কৌশিক চৌধুরী ১২. ভাস্কর ভট্টাচার্য ১৩. দিবাকর ঘরামি ১৪. অমিয় কিস্কু ১৫. কালিতা মাঝি (আউশগ্রাম) — যিনি একসময় পরিচারিকার কাজ করতেন, আজ তিনি মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন। ১৬. গার্গী দাস ঘোষ (কান্দি) ১৭. বিরাজ বিশ্বাস (করণদিঘি) ১৮. দীপঙ্কর জানা ১৯. সুমনা সরকার (বলাগড়)।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *