ব্রেকিং
Latest Posts
Annapurna Yojana : এখনো পাননি অন্নপূর্ণা যোজনার টাকা? অগাষ্ট ও সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়ার তারিখ ঘোষণা শুভেন্দুর‘১২০০ টাকার পঞ্চায়েত ট্যাক্স’ নিয়ে তুমুল বিভ্রান্তি! বাংলায় প্রথম বিজ্ঞপ্তি জারি করে বড় বার্তা রাজ্যের, ভুয়ো খবর নিয়ে কড়া সতর্কতাAdhir against Mamata : ‘একসময় দিদির আঁকা ছবি কিনেছিল সব চোর, জোচ্ছোর আর চিটাররা’ বিষ্ফোরক অধীর রঞ্জন চৌধুরীAbhishek Banerjee : অভিষেকের বিদেশযাত্রার অনুমতিতে সাড়া দিল না হাইকোর্ট, ডাক্তার দেখাতে হবে এসএসকেএম হাসপাতালেইবিধানসভার ইতিহাসে প্রথম! বিধায়কদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে সাসপেন্ড মার্শাল দেবব্রত মুখোপাধ্যায়, তুমুল চর্চা রাজনৈতিক মহলে
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • Annapurna Yojana : এখনো পাননি অন্নপূর্ণা যোজনার টাকা? অগাষ্ট ও সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়ার তারিখ ঘোষণা শুভেন্দুর

Annapurna Yojana : এখনো পাননি অন্নপূর্ণা যোজনার টাকা? অগাষ্ট ও সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়ার তারিখ ঘোষণা শুভেন্দুর

অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? আগস্ট-সেপ্টেম্বরে কবে মিলবে অর্থ, নির্দিষ্ট তারিখ ঘোষণা শুভেন্দুর সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন। অগাষ্ট মাসে এখনো পাননি অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা? কোনও বিভ্রান্তিকর প্রচারে কান দেবেন না। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন....

Annapurna Yojana : এখনো পাননি অন্নপূর্ণা যোজনার টাকা? অগাষ্ট ও সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়ার তারিখ ঘোষণা শুভেন্দুর

  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • Annapurna Yojana : এখনো পাননি অন্নপূর্ণা যোজনার টাকা? অগাষ্ট ও সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়ার তারিখ ঘোষণা শুভেন্দুর

অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? আগস্ট-সেপ্টেম্বরে কবে মিলবে অর্থ, নির্দিষ্ট তারিখ ঘোষণা শুভেন্দুর সুষমা পাল মন্ডল।....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? আগস্ট-সেপ্টেম্বরে কবে মিলবে অর্থ, নির্দিষ্ট তারিখ ঘোষণা শুভেন্দুর

সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন।

অগাষ্ট মাসে এখনো পাননি অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা? কোনও বিভ্রান্তিকর প্রচারে কান দেবেন না। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন এখনো টাকা না পাওয়ার কারণ। সেই সঙ্গে জানিয়ে দিলেন কবে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা।

 

অন্নপূর্ণা যোজনায় প্রতি মাসে ৩ হাজার টাকা করে ঢুকে যাচ্ছে যোগ্য প্রাপকদের মধ্যে। কিন্তু, অগাস্টের কিস্তির টাকা অনেকের অ্যাকাউন্টেই ঢোকেনি বলে দাবি উঠেছে। এনিয়ে সোশ্যাল মিডিয়াতেও নানা বিভ্রান্তি ছড়াতে শুরু করেছে। যদি সরকারের তরফে বারবার আশ্বাস দিয়ে বলা হচ্ছে, যোগ্য প্রাপকরা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন না।

 

এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “১৭ তারিখ থেকে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হবে। এটা কেবলমাত্র এই মাসে হয়ে যাবে। পরের মাস থেকে বিজেপি সরকার যতদিন থাকবে প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহে টাকা ট্রান্সফার হয়ে যাবে। অতএব এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই।”

‘১২০০ টাকার পঞ্চায়েত ট্যাক্স’ নিয়ে তুমুল বিভ্রান্তি! বাংলায় প্রথম বিজ্ঞপ্তি জারি করে বড় বার্তা রাজ্যের, ভুয়ো খবর নিয়ে কড়া সতর্কতা

অন্নপূর্ণা যোজনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট দেখা যাচ্ছে। যা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে অনেকের মধ্যেই। এনিয়ে এবার সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি এ প্রসঙ্গে দু’জনের নামও উল্লেখ করলেন তিনি।

Tarunjyoti Tiwari : দক্ষিণ দমদমের বাসিন্দাদের জন্য তৈরি হবে সুপার স্পেশালিটি হাসপাতাল, তরুণজ্যোতি তিওয়ারির আবেদনে সাড়া শুভেন্দুর

মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের সব সোশ্যাল মিডিয়া টিম, যারা যারা রিল বানাচ্ছেন, রিল করছেন…খুব নজর রাখছে। যারা মিথ্যা তথ্য দিচ্ছেন তাঁদের চিহ্নিত করে রাখছি। মিথ্যা তথ্য যারা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা হবে। জনগণকে বিভ্রান্ত করার কোনও কারণ নেই।” তাঁর সংযোজন, “পশ্চিমবঙ্গে যেহেতু কাজ নেই, অর্থ নেই, বাড়িতে পরিযায়ী শ্রমিক…এই অর্থটা মোটামুটি একটা কোনও কাজ না করেই একটা অর্থ বিজেপি দেবে বলেছে…জনগণ এটা স্বীকার করেছে। বিজেপি এটা দেবে। আমি তো কমিটেড। আমি মুখ্যমন্ত্রী। পাওয়ার যোগ্য লোকরা নিশ্চয়ই পাবেন। কিন্তু, আমি দেখছি রিলগুলোকে পোস্ট যারা করছেন তাঁরা কেউ বিজেপিকে ভোট দেননি। আমি বিখ্যাত করব ? দুটো নাম বলে দেব ? আমি পাই…নূর আলম। আপনি ভোট দেননি বিজেপিকে । জানি আপনি কোনও দিন বিজেপিকে ভোট দেবেন না। মেহবুব। আপনি মেয়েদের কাছ থেকে ভিডিও করাচ্ছেন, করে রিল করে পোস্ট করছেন। এতে কিছু হবে না। এখানে বিজেপি ১০০ বছর থাকবে।”

Kolkata Night Bus : গভীর রাতেও কলকাতায় মিলবে সরকারি বাস, হাসপাতাল-এয়ারপোর্ট-স্টেশনমুখী ১০ রুটে মিলবে বাড়তি পরিষেবা, দেখুন টাইম টেবিল

১৭ অগাস্ট থেকেই যোগ্য আবেদনকারী মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে অন্নপূর্ণা যোজনার টাকা। নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, গত জুন ও জুলাই মাস জুড়ে চলা আবেদন প্রক্রিয়ায় মোট ২ কোটি ১৬ লক্ষ আবেদনপত্র জমা পড়েছে। বর্তমানে প্রতিটি আবেদনের চূড়ান্ত পর্বের ভেরিফিকেশন বা তথ্য যাচাইয়ের কাজ দ্রুত গতিতে চলছে। আগামী ১০ জুলাই পর্যন্ত যেসকল আবেদন জমা পড়েছিল, আগামী ১৭ অগাস্টের মধ্যেই সেগুলির যাচাইকরণ পর্ব শেষ করে ফেলা হবে।

প্রকল্পের টাকা দেওয়ার পদ্ধতি ও সময়সীমা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘১৭ অগাস্ট থেকে নিয়ম মেনে যোগ্য ও ভেরিফাইড মহিলাদের অ্যাকাউন্টে সরাসরি সরকারি টাকা ট্রান্সফার শুরু হবে। এরপর থেকে বিজেপি সরকার যতদিন থাকবে, প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহেই নির্দিষ্ট দিনে অন্নপূর্ণা যোজনার টাকা জমা পড়ে যাবে।’ আগামী ১০ অগাস্ট এই বিষয় নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরতে আরও একটি বিশেষ সাংবাদিক সম্মেলন করা হবে বলেও জানান তিনি।

 

আজকের খবর