রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ • ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ • সকাল ৮:৩৫
কলকাতা সারাদিন সব খবর • সবার আগে
রাজনীতি

TMC Office Sealed : তপসিয়ায় তৃণমূল ভবন সিল করে দিল পুলিশ, তীব্র প্রতিবাদ মমতা তৃণমূলের

TMC Office Sealed : তপসিয়ায় তৃণমূল ভবন সিল করল পুলিশ, ঘটনায় তীব্র প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল নেতৃত্বের

TMC Office Sealed : তপসিয়ায় তৃণমূল ভবন সিল করে দিল পুলিশ, তীব্র প্রতিবাদ মমতা তৃণমূলের
ছবি: কলকাতা সারাদিন • কলকাতা

ইএম বাইপাস সংলগ্ন তপসিয়ায় তৃণমূল ভবন সিল করে দিল কলকাতা পুলিশ। মমতা-তৃণমূলের দাবি, ষড়যন্ত্র করে ওই ভবন আটকে দেওয়া হয়েছে। আইনি দিক থেকে তাঁদের কাজে কোনও বাধা থাকার কথা নয় বলে জানিয়েছেন মমতা-তৃণমূলের সাংসদ দোলা সেন। তিনি জানান, ৩০ বছর ধরে ওই জায়গা তাঁদের। সব আইনি নথিও আছে।

করোনা মহামারীর সময় আগামী দিনে দল আরো বড় হবে এবং দলের কার্যকলাপ বৃদ্ধি পাবে বলে দাবি করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও হিসেব বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ভূমি পূজা হয়েছিল তপসিয়ায় নতুন তৃণমূল ভবনের। এখনো চলছে তৃণমূল ভবনের সেই নির্মাণ কাজ। কিন্তু নির্মাণ কাজের পাশাপাশি কত কিছুদিন ধরে মাঝেমধ্যেই মমতার তৃণমূলের বিভিন্ন নেতা এবং বিভিন্ন শাখা সংগঠনের নেতা নেত্রীরা এই নির্মান তৃণমূল ভবনে এসে রাজনৈতিক বৈঠক করছেন বলে জানা গিয়েছে।

এর মধ্যেই এই বিষয়টি কলকাতা পুরসভার নজরে আসে। তাদের তরফে আনন্দপুর থানায় অভিযোগ জানানো হয়। এরপর শুক্রবার রাতেই শুরু হয় তৎপরতা। ঘটনাস্থলে যায় পুলিশের টিম, সিল করে দেওয়া হয় নির্মীয়মাণ ভবন এমনকী গেটের সামনের রাস্তায় গার্ডরেল দিয়ে দেয় পুলিশ।

খবর পেয়ে বেশি রাতেই দলের নির্দেশে ছুটে যান বৈশ্বানর চট্টোপাধ্যায় ও বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। তাদের সঙ্গে ছিলেন আইনজীবী অর্ক নাগ। ঘটনাস্থলে আসেন আনন্দপুর থানার ওসি। গভীর রাত পর্যন্ত উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়। শেষে ঠিক হয়, বাড়িতে নির্মাণ চলবে। তবে কোনো রাজনৈতিক কর্মসূচি করা যাবে না। মিস্ত্রি থাকবে। ভেতরে চারজন তৃণমূল কর্মীও থাকতে পারবে। দলের তরফে সিকিউরিটি কর্মীও থাকতে পারবেন। ভবনটি সুপারভাইজার বা দেখভালের দায়িত্বে থানা, মমতাপন্থী তৃণমূলের নেতা যেতে পারবেন। কিন্তু বাড়ি কমপ্লিশন সার্টিফিকেট না পাওয়া পর্যন্ত ব্যবহার করা যাবে না। বৈশ্বানর ও কুণাল উভয়েই বলেন, চক্রান্ত এড়াতে পুলিশ পোস্টিংও রাখা হোক। পুলিশ তাতে সম্মত হয়। পুলিশ ও পুরসভা সূত্রে নির্মীয়মান বাড়িতে দলীয় বৈঠক নিয়ে সম্প্রতি ফেস বুক পোস্ট হতে থাকায় পুরসভার নজরে আসে। তারা পুলিশকে খবর দেয়। পুরসভাও বাড়িটির পরিস্থিতি দেখতে যেতে পারে।

প্রসঙ্গত, সংস্কারের জন্য তৃণমূলের দলীয় কার্যালয় মেট্রোপলিটনে একটি বাড়িতে স্থানান্তরিত করা হয়েছে। কিন্ত সেটি ঋতব্রত গোষ্ঠী দখল করে নিয়েছে। পুরানো ভবনের একাংশে মহিলা তৃণমূল, আইটি সেল কাজ করছিলেন। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছিল নির্মীয়মাণ পুরনো ভবনে যাতে নিয়মিত বসা হয়। কর্মীদেরও আসতে বলা হয় এখানে। বেলা বাড়তেই আসেন রাজ্যসভার সাংসদ দোলা সেন।

তিনি বলেন, 'আমাদের দলীয় কার্যালয় আমরা সারাচ্ছি, আমরা ব্যবহার করব। অনেক দিন তো কাজ চলছে এমনকি ৪ মে-র পরও কাজ হয়েছে এতদিন তো কিছু বলেননি। আসলে কাল দুটো ধাক্কা খেয়েছে তাই এইসব হচ্ছে। আমরা সব কিছুর সঙ্গে লড়ব।'