'ঘাটাল মাস্টারপ্ল্যানে কেন্দ্র ও রাজ্য একসঙ্গে কাজ করবে।' গঙ্গা ভাঙন রোধে দিল্লিতে বিহার, ঝাড়খণ্ড ও বাংলাকে নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকের পর জানিয়ে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের এই বৈঠকে উপস্থিত ছিলেন তিনি। মঙ্গলবারের এই বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে উপস্থিত ছিলেন বিহার ও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীরাও। গঙ্গার ভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ এবং নদীখাতে পলি তোলার কাজ-সহ একাধিক বিষয়ে বৈঠক হয়। সেই বৈঠক থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানান, 'ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্র ও রাজ্য একসঙ্গে কাজ করবে।' দ্রুত সেই কাজ শুরু হবে। দেশের শীর্ষ আইআইটি কাজ করবে বলে জানিয়েছেন তিনি। আইটিআই কানপুর ও আইটিআই রূড়কি পরিকল্পনা তৈরি করবে। ১২টি স্পার তৈরি করা হবে। প্রসঙ্গত ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ নিয়েও বৈঠকের পর গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, কেন্দ্র ও রাজ্য যৌথভাবে এই প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাবে। চলতি আর্থিক বছরে প্রকল্পের জন্য ১,২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানানো হয়েছে। আগামী বছরের জুনের মধ্যে বেশির ভাগ কাজ শেষ করার লক্ষ্যমাত্রা রয়েছে। সামগ্রিক প্রকল্পটি ২০২৮ সালের মধ্যে সম্পূর্ণ করার পরিকল্পনা করা হয়েছে। ঘাটাল, চন্দ্রকোনা ও দাসপুরের বিধায়কদের নিয়ে একটি দলও গঠন করা হয়েছে। বন্যা নিয়ন্ত্রণ ও জলনিকাশি সমস্যার দীর্ঘমেয়াদি সমাধানের লক্ষ্যে এই প্রকল্পের অগ্রগতি এখন গুরুত্বপূর্ণ। দিল্লির বৈঠকের পর কেন্দ্র-রাজ্যের সমন্বয়ে সেই কাজ কত দ্রুত এগোয়, সে দিকেই নজর থাকবে। পাশাপাশি মালদহে গঙ্গার ব্যাপক ভাঙন চিন্তা বাড়িয়েছে প্রশাসনের। এবছরের বর্ষায় কালিয়াচকের ভূতনিচর ভয়াবহ বন্যা দেখেছে। মুখ্যমন্ত্রী পুজোর আগে সেখানে গিয়ে একাধিক 'উপহার' দিয়েছিলেন। সম্প্রতি মুখ্যসচিব মনোজ আগরওয়াল মালদহে গিয়ে পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন জেলা প্রশাসনের সঙ্গে। তারপর মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দিয়েছেন। সূত্রের খবর, বৈঠকে তা নিয়েও আলোচনা হয়েছে। অন্যদিকে, পুরভোট নিয়ে বৈঠকে বসতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ২৯ অক্টোবর নবান্নে বৈঠকের সম্ভাবনা রয়েছে । যেখানে কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণের দুই সাংসদ উপস্থিত থাকবেন। উপস্থিত থাকবেন বিজেপির রাজ্য নেতৃত্বে বেশ কয়েকজন। মূলত প্রার্থী এবং পুরসভা ভোট সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। এনকাউন্টার নিয়ে জবাব মুখ্যমন্ত্রীর গাইঘাটা ও ধুলিয়ান এনকাউন্টার নিয়ে সরাসরি কিছু বলতে চাননি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার দিল্লি সফর শেষে কলকাতা ফেরার আগে শুভেন্দু কেবল বলেন, ‘এনকাউন্টারের বিষয়টি আমার এক্তিয়ারের মধ্যে পড়ে না। বিষয়টি পুলিশ-সিআইডি দেখে। ক’টা দিন যেতে দিন গোটা রাজ্য গুন্ডা মুক্ত করে দেব।’
Suvendu Delhi : 'ঘাটাল মাস্টারপ্ল্যানে কেন্দ্র ও রাজ্য একসঙ্গে কাজ করবে' গঙ্গা ভাঙন রোধে দিল্লিতে বৈঠকের পরে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, এনকাউন্টার নিয়ে জবাব মুখ্যমন্ত্রীর
দিল্লিতে বৈঠকের পর ঘাটাল মাস্টারপ্ল্যান ও গঙ্গাভাঙন রোধে কেন্দ্র-রাজ্যের যৌথ উদ্যোগের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এনকাউন্টার নিয়েও জবাব দিলেন তিনি।
👁 এই সংবাদটি পড়েছেন ০ জন পাঠক