বিধানসভার ইতিহাসে প্রথম! বিধায়কদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে সাসপেন্ড মার্শাল দেবব্রত মুখোপাধ্যায়, তুমুল চর্চা রাজনৈতিক মহলে

ওম বিড়লার উপস্থিতিতে ওরিয়েন্টেশন শিবির ঘিরে অভিযোগের সূত্রপাত, বিভাগীয় তদন্তের নির্দেশের পরই বড় পদক্ষেপ বিধানসভা সচিবালয়ের। সুমন তরফদার। কলকাতা সারাদিন। পশ্চিমবঙ্গের বিধানসভার ইতিহাসে এমন ঘটনা আগে ঘটেছে কি? রাজনৈতিক মহলে এখন ঘুরছে সেই একটাই প্রশ্ন। কারণ, এই প্রথম কোনও দায়িত্বপ্রাপ্ত মার্শালকে সরকারি নির্দেশে সাসপেন্ড করা হয়েছে। আর সেই সিদ্ধান্ত ঘিরেই জোর চর্চা শুরু হয়েছে বিধানসভার […]