Calcutta High Court Babri Masjid Case : মুর্শিদাবাদের হুমায়ুন কবীরের বাবরি মসজিদ গড়া নিয়ে হস্তক্ষেপ করলো না কলকাতা হাইকোর্ট, সতর্ক নজর রাখছে রাজ্য প্রশাসন

সুমন তরফদার। কলকাতা সারাদিন। ‘আইন শৃঙ্খলা রাজ্যের বিষয়। রাজ্য সরকার যা সঠিক মনে করবে সেভাবেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’ মুর্শিদাবাদে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর যে বাবরি মসজিদ তৈরীর ঘোষণা করেছেন তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাতে এমনটাই জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। ৬ ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙায় ‘বাবরি মসজিদ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা ঘোষণা করেছিলেন তৃণমূলে সাসপেন্ডেড নেতা […]
Humayun Kabir Suspended from TMC : ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে সাসপেন্ড তৃণমূলের, ‘কালই রিজাইন দেব, দলের সঙ্গে আর কোনও সম্পর্ক রাখব না’ হুংকার হুমায়ুনের

সুমন তরফদার। কলকাতা সারাদিন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ঠিক আগে মুর্শিদাবাদে সাম্প্রদায়িক রাজনীতি উত্তপ্ত করার অভিযোগে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে সাসপেন্ড করল তৃণমূল। বৃহস্পতিবার সকালে সাংবাদিক বৈঠক করে দলের সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন ফিরহাদ হাকিম। এদিন ফিরহাদ সাংবাদিক বৈঠকে জানান, দল হুমায়ুনের সঙ্গে কোনও রকমের সম্পর্ক রাখবে না। ধর্ম নিয়ে যাঁরা বিভাজনের রাজনীতি করেন, […]
Humayun Kabir Babri masjid : বাংলায় তৈরি হবে বাবরি মসজিদ, ঘোষণা ভরতপুরের TMC MLA হুমায়ুন কবীরের
সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। মুর্শিদাবাদের বেলডাঙায় তৈরি হবে বাবরি মসজিদ। জলসার মঞ্চ থেকে এমনটাই ঘোষণা করেছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। এবার বিধানসভার সামনে দাঁড়িয়ে সেই ঘোষণার ব্যাখ্যা দিলেন বিধায়ক। কোনও রাজনৈতিক নেতা বা বিধায়ক নয়, এক ইসলাম ধর্মাবলম্বী হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। একটি ট্রাস্ট তৈরি করে তার মাধ্যমেই মসজিদ তৈরি করবেন তিনি। […]