Modi Brigade : ‘তৃণমূলকে বাঁচানোর মতো আর কেউ বেঁচে নেই, বাংলায় জঙ্গলরাজের কাউন্টডাউন শুরু’ ব্রিগেড থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ মোদীর

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। ‘তৃণমূলকে বাঁচানোর মতো আর কেউ বেঁচে নেই। মা, মাটি, মানুষের স্লোগান তুলে ক্ষমতায় এসেছিল। এখন বাংলায় মায়েরা কাঁদছে, মাটি লুঠ করছে, আর মানুষ বাংলা ছাড়তে বাধ্য হচ্ছে। বাংলার রুটি, বেটি, মাটি এখন ঝুঁকির মুখে। তৃণমূলের গুন্ডাগিরির দিন শেষ। সবকা সাথ সবকা বিকাশের সঙ্গে সবার হিসেবও করবে বিজেপি। অনুপ্রবেশকারী বিজেপি সরকারকে […]
Bengal BJP Rajya Sabha Candidate : শুভেন্দু ঘনিষ্ঠদের নয়, রাজ্যসভায় বঙ্গ বিজেপির আদি নেতা রাহুল সিনহা

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। বাংলায় রাজ্যসভার প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। বাংলা থেকে বিজেপি প্রার্থী হচ্ছেন রাহুল সিনহা। পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় মোট পাঁচটি আসন ফাঁকা রয়েছে। তার মধ্যে চারটি আসনে ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করে চমকে দিয়েছে তৃণমূল। বাকি একটি আসনে বিজেপি কাকে প্রার্থী করবে,সেই নিয়ে জল্পনা চলছিল। একাধিক নাম উঠে আসছিল। শেষপর্যন্ত রাহুল সিনহার […]
BJP Parivartan Yatra: শর্তসাপেক্ষে বাংলায় বিজেপির পরিবর্তন যাত্রার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট

শোভন গায়েন। কলকাতা সারাদিন। নির্দিষ্ট শর্তসাপেক্ষে বাংলায় বিজেপির পরিবর্তন যাত্রার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ আজ স্পষ্ট নির্দেশ দিয়ে জানিয়ে দেন, যে সমস্ত শর্ত নির্দিষ্ট করা হয়েছে কোনভাবেই তা ভঙ্গ করা যাবে না পরিবর্তন যাত্রা চলাকালীন। তবে কোথাও যাতে কোনও আইনশৃঙ্খলা জনিত সমস্যা না হয়, সেটা নিশ্চিত করতে হবে পুলিশকে। এই […]
Kshiti Goswami Daughter joins BJP : বিজেপিতে যোগ দিলেন আরএসপি নেতা ক্ষিতি গোস্বামীর ছোট মেয়ে কস্তুরী গোস্বামী, দিদি তৃণমূলের কাউন্সিলর

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। বাংলায় বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে না হতেই শুরু হয়ে গেল দলবদল। বিধানসভা ভোটের মুখে বিজেপিতে যোগ হল উল্লেখযোগ্য নাম। রাজ্যে বামফ্রন্ট সরকারের দাপুটে মন্ত্রী ক্ষিতি গোস্বামী-র ছোট মেয়ে কস্তুরী গোস্বামী যোগ দিলেন বিজেপিতে। আইনের ছাত্রী থাকা কস্তুরী বিজেপিতে যোগ দিয়ে রাজ্যে পরিবর্তনের ডাক দিলেন। ক্ষিতি গোস্বামীর ছোট মেয়ে কস্তুরীকে […]
BJP Warns Abhijit Ganguly: তমলুকের MP প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে বহিষ্কার করতে পারে বিজেপি, সতর্ক করলেন শমীক

সুমন তরফদার। কলকাতা সারাদিন। “বিজেপির অফিশিয়াল লাইনের বাইরে গিয়ে কথা বলছেন তমলুকের সাংসদ।” জানিয়ে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলীকে চরম সতর্কবার্তা দিলেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। বিজেপি নেতারা এমনকি স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তৃণমূলের শাসনে রাজ্যে মহাজঙ্গলরাজ চলছে। আর একধাপ এগিয়ে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির পক্ষে সওয়াল করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। […]
BJP Bengal State Committee : অবশেষে বঙ্গ বিজেপির নয়া কমিটি ঘোষণা, রাজ্য কমিটিতে নেই দিলীপ ঘোষ, বিশেষ পদে নবাগত তাপস রায়

সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন। মাঝে আর টেনেটুনে মাস তিনেক। তারপরেই বাংলায় ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। তাই দীর্ঘ টালবাহানার পরে অবশেষে নয়া রাজ্য কমিটি গঠন করে ঘোষণা করল বঙ্গ বিজেপি। শমীক ভট্টাচার্যের নেতৃত্বাধীন এই কমিটিতে আদি-নব্য ভারসাম্যের চেষ্টা স্পষ্ট। কমিটিতে পুরনোদের মধ্যে তনুজা চক্রবর্তীকেও রাজ্য সহ-সভাপতির পদে ফিরিয়ে আনা হয়েছে। ঘোষিত তালিকায় মোট সাতজন মহিলা […]
Dilip Ghosh on BJP : ‘দল যে ভাবে বলবে সে ভাবে কাজ করব, পার্টির যখন প্রয়োজন আছে, তখন আমি আছি’ অমিত শাহের সঙ্গে বৈঠকে পরের দিনেই স্বমেজাজে দিলীপ ঘোষ

শোভন গায়েন। কলকাতা সারাদিন। ‘আমায় গতকাল ডাকা হয়েছিল। নির্বাচনী প্রস্তুতি নিয়ে বৈঠক ছিল। উনি বললে কাজে নামতে হবে। দলের সংগঠন নিয়ে আলোচনা হলো।’ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পরের দিনেই পুরনো মেজাজি ফিরে এলেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘ওঁর কী ইচ্ছা আছে আমায় নিয়ে, সেটাও জানতে চাইলাম। নির্দিষ্ট […]
Amit Shah Kolkata Visit : ৩০ ও ৩১ ডিসেম্বর অমিত শাহের কলকাতা সফরেই বঙ্গ বিজেপির সংগঠন ঢেলে সাজানোর সম্ভাবনা
শোভন গায়েন। কলকাতা সারাদিন। বাংলার ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়ার আবহে গত সপ্তাহেই বঙ্গ সফরে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবারে বাংলা সফরে আসছেন নরেন্দ্র মোদির ডেপুটি অমিত শাহ। আর অমিত শাহের উপস্থিতিতেই বাংলায় বিজেপির রাজ্য কমিটির যে খোলনলচে বদলানোর কথা দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছে, তার সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে […]
Suvendu Shamik on Business Meet : ‘বিজিবিএসের ঢাকঢোল পিটিয়ে রাজ্যবাসীকে বারবার বিভ্রান্ত করা হচ্ছে’ শিল্প সম্মেলনের আগের দিন বিষ্ফোরক শুভেন্দু শমীক

শোভন গায়েন। কলকাতা সারাদিন। ‘বিজিবিএসের ঢাকঢোল পিটিয়ে রাজ্যবাসীকে বারবার বিভ্রান্ত করা হচ্ছে।’ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের শেষ শিল্প বাণিজ্য সম্মেলনের ঠিক আগের দিন এমন বিস্ফোরক অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেন, ‘যেটুকু বিনিয়োগ হয়েছে, তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগেই সম্ভব হয়েছে—মুদ্রা যোজনার মতো প্রকল্প, কিংবা রেল, হাইওয়ে, বন্দর, বিমানবন্দর […]
Adina Mosque Controversy : ‘মালদায় আদিনা মসজিদ নয়, ছিল আদিনাথ মন্দির, একদিন হিন্দুরা এই মসজিদের কবর খুঁড়ে আসল ইতিহাস বের করবে’ রাজ্যসভায় বিষ্ফোরক শমীক ভট্টাচার্য

শোভন গায়েন। কলকাতা সারাদিন। ‘মালদায় আদিনা মসজিদ নয়, বরং সেখানে ছিল আদিনাথ মন্দির এবং একদিন হিন্দুরা এই মসজিদের কবর খুঁড়ে আসল ইতিহাস বের করবে।’ সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন মালদার ঐতিহাসিক আদিনা মসজিদ নিয়ে এমন বিস্ফোরক দাবি করলেন বিজেপি সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। শুক্রবার রাজ্যসভায় উপরাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘ইতিহাস বদলানো যায় […]