No Lovely in Sonarpur : সোনারপুর দক্ষিণে ঘ্যাচাং ফুঁ লাভলি মৈত্রের টিকিট, মমতা জানাতেই কেঁদে ভাসালেন লাভলি

কলকাতা সারাদিন বিশেষ প্রতিবেদন। বাংলায় বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হতে পারে যে কোনদিন। তার আগেই একদিকে যখন সিপিএম বিজেপি এবং কংগ্রেস এখনো ছন্নছাড়া অবস্থায় রয়েছে সেই সময় দাঁড়িয়ে বাংলার ২৯৪ বিধানসভা কেন্দ্রেই প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত করে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এবারে বাংলার বিধানসভা নির্বাচন যথেষ্ট শক্ত হবে বলে এখন থেকেই […]
Calcutta Highcourt on Wetlands : ‘বেআইনি নির্মাণ ভাঙার বিষয়ে রাজ্যের উপর বিশেষ ভরসা নেই, প্যারামিলিটারি ফোর্সের জন্য অর্ডার দেব’ জলাভূমি ভরাট ও বেআইনি নির্মাণের বিরুদ্ধে রাজ্য ব্যবস্থা না নেওয়ায় ভর্ৎসনা বিচারপতি অমৃতা সিনহার

রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন। ‘বেআইনি নির্মাণ ভাঙার বিষয়ে রাজ্যের উপর বিশেষ ভরসা নেই।’ এভাবেই পূর্ব কলকাতা জলাভূমি ভরাট এবং তার সংলগ্ন সোনারপুর এলাকায় বিপুল সংখ্যক বেআইনি নির্মাণ আটকাতে রাজ্য সরকার ব্যর্থ হওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করে তীব্র ভর্ৎসনা করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। সুপ্রিম কোর্ট পর্যন্ত পূর্ব কলকাতা জলাভূমি বা […]
Sonarpur Wetland Filling : সোনারপুরে রাতারাতি টিন দিয়ে ঘিরে ফেলে পুকুর ভরাট করে আবাসন তৈরীর প্রস্তুতি তৃণমূল ঘনিষ্ঠ প্রোমোটারের, তীব্র প্রতিবাদ বিজেপির

রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন। দিন কয়েক আগেই আনন্দপুরের আগুনে ২৭ জন মানুষ জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যুবরণ করা সত্ত্বেও হুঁশ ফেরেনি সোনারপুরের মানুষের। যেভাবে রাতারাতি সোনারপুর এলাকায় একের পর এক জলা জমি ভরাট হয়ে প্রশাসনের একাংশের পাশাপাশি শাসকদলের নেতাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে বেআইনি নির্মাণ গড়ে উঠছে, তাতে রীতিমতো অশনি সংকেতে দেখছে মানুষ। সোনারপুর […]
BJP Targets Sonarpur : সোনারপুরে জলা জমি ভরাট রুখতে কড়া নজরদারি বিজেপির, অমিত শাহের নির্দেশে বিশেষ তদন্ত কমিটি

রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন। কয়েক হাজার একর জলা জমি রাতারাতি বুজিয়ে ফেলে বেআইনি বহুতল নির্মাণ করার অভিযোগ উঠেছে খাস কলকাতা শহরে। দীর্ঘদিন ধরেই বিচ্ছিন্নভাবে এমন অভিযোগ উঠতে থাকলেও আনন্দপুরে ওয়াও মোমো কারখানার আগুনে অন্তত ২৫ জন মানুষের নারকীয় ভাবে জীবন্ত দগ্ধ হওয়ার ঘটনার পরে সামনে চলে এসেছে পূর্ব কলকাতা জলাভূমি নিয়ে অসাধু চক্রের কারসাজি। […]
Abhishek against Amit Shah : ‘আনন্দপুরে ২৫ মৃত্যুর দায় মুখ্যমন্ত্রীর হলে এসআইআর-এ ১৪০ মৃত্যুর দায় কার?’ অমিত শাহের উদ্দেশ্যে খোলা চ্যালেঞ্জ অভিষেকের

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। ‘আনন্দপুরে ২৫ মৃত্যুর দায় মুখ্যমন্ত্রীর হলে এসআইআর-এ ১৪০ মৃত্যুর দায় কার?’ আজ শনিবার ব্যারাকপুরের কর্মী সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আনন্দপুরের অগ্নিকাণ্ডে নিহতদের মৃত্যুর জন্য মমতাকে দায়ী করার কিছুক্ষণের মধ্যেই পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে অভিষেক অমিত শাহের উদ্দেশ্যে বলেন, ‘যদি […]
Suvendu Anandapur Rally : ‘মুখ্যমন্ত্রীর বিদেশসঙ্গী ছিলেন বলেই মোমোর মালিক গ্রেফতার হয়নি’ মুখ্যমন্ত্রীর সঙ্গে মোমো সংস্থার কর্ণধারদের ছবিসহ প্ল্যাকার্ড নিয়ে আনন্দপুরের মিছিলে অভিযোগ শুভেন্দুর

শোভন গায়েন। কলকাতা সারাদিন। ‘মুখ্যমন্ত্রীর বিদেশসঙ্গী ছিলেন বলেই মোমোর মালিক গ্রেফতার হয়নি।’ অগ্নিকাণ্ড বিধ্বস্ত আনন্দপুরে প্রতিবাদ মিছিলে পা মিলিয়ে এমন বিস্ফোরক অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর হাতে একটা প্ল্যাকার্ড। সেই প্ল্যাকার্ডে সাঁটানো একটা ছবি। মুখ্যমন্ত্রীর ছবি। মুখ্যমন্ত্রী বিদেশের কোনও একটি রাস্তায় হাঁটছেন, তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিমাতেই। প্ল্যাকার্ডে আবার লেখা, ‘ছবি কথা বলে।’ নাজিরাবাদে […]
Sonarpur MMS Scandal: গোপন ছবি দিয়ে ব্ল্যাকমেল ও ধর্ষণের অভিযোগে সোনারপুরে সরকারি আধিকারিক গ্রেফতার

রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন। সোনারপুরে চাঞ্চল্য ছড়াল ধর্ষণ ও গোপন ছবি দিয়ে ব্ল্যাকমেলের অভিযোগে এক সরকারি আধিকারিক গ্রেফতার হওয়াকে ঘিরে। ধৃত ব্যক্তি ভূমি সংস্কার দফতরের কর্মী বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। অভিযোগ, নাবালিকাকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করার পাশাপাশি গোপন ছবি ও ভিডিও তুলে রেখে ব্ল্যাকমেল করতেন তিনি। পুলিশ জানিয়েছে, ঘটনাগুলি কয়েক বছর আগের, […]
KMDA urban road development : পথশ্রী–রাস্তাশ্রী প্রকল্পের চতুর্থ পর্যায়ে রাজ্যে ৫,৬১৬টি শহুরে রাস্তা নির্মাণ, ব্যয় ৮,৪৮৭ কোটি
সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন। পশ্চিমবঙ্গের শহরাঞ্চলের পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপ নিতে চলেছে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (KMDA)। ‘পথশ্রী–রাস্তাশ্রী প্রকল্প’-এর চতুর্থ পর্যায়ে পাঁচটি জেলাজুড়ে মোট ৫,৬১৬টি শহুরে রাস্তা নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রকল্পে রাজ্য সরকারের মোট ব্যয় হবে ₹৮,৪৮৭.৮৩ কোটি। উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলে নাগরিকদের দৈনন্দিন যাতায়াতকে আরও সহজ ও নিরাপদ […]
Abhishek Banerjee Baruipur : ‘দক্ষিণ ২৪ পরগনার 31 বিধান সভাতেই জয় চাই, কোন আসনে জয়ের মার্জিন যেন ৫০ হাজারের কম না হয়’ বারুইপুরের জনসভা থেকে ২৬-শের টার্গেট বেঁধে দিলেন অভিষেক

সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন। ‘২০২৬ সালের বিধানসভা নির্বাচনে দক্ষিণ ২৪ পরগনার 31 বিধানসভার মধ্যে 31 আসনেই জয় চাই। কোন বিধান সভা কেন্দ্রে যেন জয়ের মার্জিন ৫০ হাজারের কম না হয়।’ এভাবেই আজ বারুইপুরের জনসভা থেকে তৃণমূলের সর্বস্তরের নেতাকর্মীদের কাছে টার্গেট বেঁধে দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে একুশের বিধানসভা নির্বাচনে যেভাবে […]
Calcutta High Court against illegal construction : ‘অবৈধ নির্মাণে রেজিস্ট্রেশন নয়, বিদ্যুৎ সংযোগও বন্ধ’ ঐতিহাসিক নির্দেশ কলকাতা হাইকোর্টের

রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন। পূর্ব কলকাতার জলাভূমিতে বেআইনি দখল ও অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্ট। পরিবেশ রক্ষার স্বার্থে আদালত জানিয়ে দিল—অবৈধ নির্মাণে রেজিস্ট্রেশন হবে না, বিদ্যুৎ সংযোগও দেওয়া যাবে না। শুধু তাই নয়, কোথায় কোথায় জলাভূমি ভরাট করে অবৈধ নির্মাণ হয়েছে, সেই পুরো তালিকা ওয়েবসাইটে প্রকাশ করতে হবে—এমন নির্দেশও দিয়েছে বিচারপতি […]