সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন। 

বর্ষাকালে দিনের পর দিন জল জমে থাকার সমস্যা থেকে অবশেষে মুক্তি পেতে চলেছে সোনারপুরের মানুষ। তোমাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান এবং রাজ্য সরকারের উন্নয়ন তহবিল থেকে Sonarpur পঞ্চায়েত সমিতির টাকায় চালু হয়ে গেল উন্নত মানের কভার যুক্ত ড্রেন।

 

অতি বৃষ্টি অথবা গভীর নিম্নচাপ হলে সোনারপুরের বিভিন্ন এলাকায় জল জমে দিনের পর দিন এলাকার বাসিন্দাদের সমস্যায় পড়ার ঘটনা নতুন কিছু নয়।

 

বিশেষ করে কলকাতা পুরসভায় এলাকার জল যেহেতু সোনারপুর এর উপর দিয়েই ক্যানিংয়ের মাতলা নদীর দিকে বয়ে যায় তার জন্য সোনারপুরের মানুষের জমা জল নিয়ে ভোগান্তি আজ নতুন নয়।

Jyoti Shishu Vihar annual sports : সোনারপুরে জ্যোতি শিশু বিহারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় খেলাধুলোর আনন্দে মাতল খুদে থেকে পড়ুয়ারা

কিন্তু এবারে সোনারপুরের মানুষের এই দীর্ঘদিনের সমস্যার সমাধানে এগিয়ে এলেন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র। সোনারপুর দক্ষিণ বিধানসভার অন্তর্গত সোনারপুর ২ গ্রাম পঞ্চায়েতের শীতলা এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরেই এলাকার বিধায়কের কাছে আবেদন করে আসছিলেন ভবিষ্যতে যেন জল জমার সমস্যা সমাধান করা যায় তার জন্য।

KMC Road Extension Kolkata : চওড়া হচ্ছে কলকাতার রাস্তা, যানজটে নাকাল কলকাতাবাসীর সুবিধার্থে চওড়া হচ্ছে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি রাস্তা

সোনারপুর ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান রবীন সরদার বিষয়টি নিয়ে উদ্যোগী হয়ে জানিয়েছিলেন সোনারপুর পঞ্চায়েত সমিতির কাছেও। এগিয়ে আসেন সোনারপুর পঞ্চায়েত সমিতির ক্রীড়া এবং শিক্ষা সংস্কৃতি কর্মাধ্যক্ষ সুমন হালদার।

 

আর সকলে একসঙ্গে এলাকার উন্নয়নে এগিয়ে আসার ফলশ্রুতি হিসেবে এবারে সময় থাকতে থাকতেই সোনারপুরের শীতলা এলাকায় অত্যাধুনিক মানের নিকাশি ব্যবস্থার জন্য কভার যুক্ত ড্রেন পরিষেবা চালুর বন্দোবস্ত হয়ে গেল।

 

কিছুদিন আগেই বাংলার মানুষের স্থানীয় সমস্যার সমাধানের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন তাঁর ঐতিহাসিক প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান।

বাংলার প্রত্যেকটি বুথের জন্য ১০ লক্ষ টাকা করে উন্নয়নে বরাদ্দ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প এবং সোনারপুর পঞ্চায়েত সমিতির তরফে বরাদ্দ করা টাকা দিয়ে এলাকায় তৈরি হচ্ছে ৩ কভারযুক্ত ড্রেন, একটি রাস্তায় এবং পানীয় জলের সমস্যা সমাধানের জন্য একটি জলের রিজার্ভার।

এগুলির আনুষ্ঠানিক উদ্বোধনের পাশাপাশি সোনারপুর দক্ষিণের বিধায়ক অরুন্ধতী ওরফে লাভলি মৈত্র আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন তাঁর বিধায়ক তহবিল থেকে বরাদ্দ টাকায় নব রূপে সজ্জিত শীতলা স্বাস্থ্য কেন্দ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *