শোভন গায়েন। কলকাতা সারাদিন।

‘পশ্চিমবঙ্গে এপ্রিল মাসের পর সরকার গড়ছে বিজেপিই।’ বাংলায় ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট এখনো ঘোষণা না হলেও তার মধ্যেই সরকার গঠন করার আত্মবিশ্বাসী ঘোষণা করে দিলেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

 

তিনি বলেন, ‘এপ্রিল মাসের পর তৃণমূলের পঞ্চায়েত অফিসে পদত্যাগের হিড়িক পড়ে যাবে ডিএম অফিস ও বিডিওতে। ২০১৭ সালে ত্রিপুরাতে যেই ঘটনা ঘটেছিল, পশ্চিমবঙ্গেও কার্যত ঠিক তার পুনরাবৃত্তি হবে। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম মুখ্যমন্ত্রীকে হারিয়ে যে পথের সূচনা করেছিল, এবার সমগ্র পশ্চিমবঙ্গ তাই করবে।’

 

বিজেপির পক্ষ থেকে ইতিমধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তৃণমূলের নির্বাচিত বিধায়কদের বিরুদ্ধে দুর্নীতি স্বেচ্ছাচারিতা তোষণ সিন্ডিকেট তোলাবাজির অভিযোগে চার্জশিট পেশ শুরু হয়েছে। আজ দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে সেই চার্জশিট পেশ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘এসআইআর নিয়ে সুপ্রিম কোর্ট গুরুত্বপূর্ণ রায় দিয়েছে। কিন্তু তৃণমূলের তরফে যেভাবে সাংবিধানিক বডিকে ভয় দেখানো হয় এবং পরে ম্যানেজ করার চেষ্টা করা হয়।’

Amit Shah Mayapur : ‘আমি এখানে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে নয়, বরং চৈতন্য মহাপ্রভুর ভক্ত হিসাবে এসেছি’ ভোটের আগে মায়াপুরে দাঁড়িয়ে দাবি অমিত শাহের, ‘ভোট আছে বলেই ইস্কনে অমিত শাহ’ দাবি তৃণমূলের

অন্যদিকে, ট্রাক ড্রাইভারকে সিভিক ভলেন্টিয়ারের মার খাওয়ার ভিডিয়ো পোস্ট করে পুলিশ ও শাসকদলকে খোঁচা দিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও পুলিশ জানিয়েছে, গত ১৯ ফেব্রুয়ারির ঘটনা ইতি মধ্যেই অভিযুক্ত সিভিক ভলেন্টিয়রকে সাসপেন্ড করা হয়েছে।

Amit Shah Suvendu Meeting : আজ বাংলায় আসছেন অমিত শাহ, তার আগেই দিল্লিতে অমিত শাহের সঙ্গে একান্ত বৈঠক শুভেন্দুর

শুভেন্দু অধিকারী ট্রাক ড্রাইভারকে মারার ভিডিয়ো পোস্ট করে লেখেন রাজ্যের বিভিন্ন জায়গায় নাকা চেকিংয়ের নামে গাড়ি বা ট্রাক দাঁড় করিয়ে পুলিশের টাকা তোলা এখন প্রাতিষ্ঠানিক দুর্নীতি। সেই টাকা দিতে না চাইলে হয় মিথ্যা কেস দেওয়া হয়, নয় মারধর বা অত্যাচার করা হয় বলে অভিযোগ। শুভেন্দুর অভিযোগ, পুলিশের সঙ্গে এক শ্রেণির সিভিক ভলান্টিয়ার বা হোমগার্ডরা এই কাজ করেন, তারা চালক- খালাসিকে মারধর করতেও পিছপা হন না। শুভেন্দুর বক্তব্য, ‘এই তৃণমূল সরকার কে সরানো প্রয়োজন। কারণ রাজ্যে এই পরিস্থিতির পরিবর্তন হওয়া দরকার। তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *