Abhishek Foreign treatment : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। চোখের চিকিৎসা করানোর জন্য শর্তসাপেক্ষে তিন সপ্তাহের জন্য বিদেশে যেতে পারবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টে বিদেশ যাত্রার অনুমতি না পেলেও সুপ্রিম কোর্টে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের করার পরেই বিদেশ যাওয়ার অনুমতি পেলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। তবে বিদেশে যাওয়ার আগে দু দিন আগে তাঁকে […]

হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে কলকাতার রাজপথে মহা মিছিল, তেরঙ্গা হাতে নেতৃত্বে শুভেন্দু অধিকারী

প্রধানমন্ত্রীর হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে কলকাতার রাজপথে তেরঙ্গা পতাকা নিয়ে মহা মিছিল শুভেন্দুর নেতৃত্বে সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণা অনুযায়ী হর ঘর তিরঙ্গা কর্মসূচির অংশ হিসেবে কলকাতার রাজপথে তেরঙ্গা হাতে মহা মিছিলে নেতৃত্ব দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রতি বছর ১৫ অগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে কেন্দ্রের এনডিএ সরকার ৯ থেকে […]

‘শুধু মসজিদ কেন?’ ৪২০৩ মসজিদের পাশাপাশি ১০৯৬ মন্দির থেকেও খুলেছে লাউডস্পিকার, হাইকোর্টের নির্দেশ তুলে বিতর্কের জবাব শুভেন্দুর

ধর্ম নয়, আদালতের নির্দেশই মানছে প্রশাসন—দাবি মুখ্যমন্ত্রীর। মসজিদে মাইক অপসারণ নিয়ে রাজনৈতিক চাপানউতোরের মাঝেই সামনে এল সরকারি পরিসংখ্যান। সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন। মসজিদের লাউডস্পিকার অপসারণ ঘিরে যখন রাজ্য রাজনীতি তপ্ত, ঠিক সেই সময়েই বিতর্কের কেন্দ্রে দাঁড়িয়ে স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। প্রশ্নটা তিনি উল্টেই ছুড়ে দিলেন—“বারবার শুধু মসজিদের কথাই বলা হচ্ছে কেন? মন্দিরের নাম কেন […]

পশ্চিমবঙ্গ আবাস যোজনায় বড় স্বস্তি! ১০ লক্ষের বেশি উপভোক্তার অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা, ঘোষণা শুভেন্দুর

১০ লক্ষের বেশি পরিবারের মুখে হাসি! পশ্চিমবঙ্গ আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা পৌঁছতে শুরু, জানালেন শুভেন্দু সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। দল বা ধর্ম দেখে নয়, সরকারি গাইডলাইন মেনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে আনুষ্ঠানিকভাবে শুরু হল ‘পশ্চিমবঙ্গ আবাস’ প্রকল্পের দ্বিতীয় কিস্তির অর্থ বিতরণ। আগে ‘বাংলার বাড়ি’ নামে পরিচিত এই প্রকল্পের নতুন নাম রাখা হয়েছে ‘পশ্চিমবঙ্গ […]

‘১২০০ টাকার পঞ্চায়েত ট্যাক্স’ নিয়ে তুমুল বিভ্রান্তি! বাংলায় প্রথম বিজ্ঞপ্তি জারি করে বড় বার্তা রাজ্যের, ভুয়ো খবর নিয়ে কড়া সতর্কতা

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের [(West Bengal Panchayat Department)] জানাল, পরিবারপিছু ১,২০০ টাকা কর বৃদ্ধির দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। একই সঙ্গে প্রথমবার বাংলায় সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ ঘিরেও শুরু নতুন আলোচনা। সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন। কয়েক দিন ধরেই গ্রামবাংলার নানা প্রান্তে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল— পরিবারপিছু পঞ্চায়েত কর কি সত্যিই ১,২০০ টাকা করা হয়েছে? সোশ্যাল মিডিয়া থেকে […]

Dilip Ghosh on Corruption : ‘আমাদের বহু নেতা আছে যারা তোলাবাজির মধুতে আসক্ত হয়ে যাচ্ছে’ পশ্চিমবঙ্গের বিজেপি নেতাকর্মীদের তোলাবাজি নিয়ে স্বীকারোক্তি পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের

‘তোলাবাজির মধুতে আসক্ত হচ্ছেন অনেক নেতা’— বিজেপির অন্দরের দুর্নীতি নিয়ে প্রকাশ্যে দিলীপ ঘোষের মন্তব্য শোভন গায়েন। কলকাতা সারাদিন। ‘আমাদের বহু নেতা আছে যারা এই মধুতে আসক্ত হয়ে যাচ্ছে। পার্টি নজর রেখেছে চেষ্টা করছে। তোলাবাজির সংস্কৃতি এত তাড়াতাড়ি উঠে যাবে এটা ভাবার কোনও কারণ নেই। পুলিশকে বলা হয়েছে, অভিযোগ আসলেই ব্যবস্থা নিতে হবে।’ নিজের দল বিজেপির […]

Suvendu Iskcon Mid Day Meal : সরকারি স্কুলের পড়ুয়াদের পাতে ইস্কনের রান্না খাবার দেওয়া শুরু, তারাতলার মেগা কিচেনে মিড ডে মিল রান্না শুভেন্দুর

সরকারি স্কুলে শুরু ইস্কনের রান্না করা মিড ডে মিল, তারাতলার মেগা কিচেন পরিদর্শনে শুভেন্দু অধিকারী সুমন তরফদার। কলকাতা সারাদিন। পূর্ব ঘোষণা মতোই আজ অর্থাৎ শনিবার থেকে কলকাতার সরকারি স্কুলগুলিতে পড়ুয়াদের জন্য চালু হলো ইস্কনের রান্না করা মিড ডে মিল। প্রথম দিনেই তারাতলার মেগা কিচেনে মিড ডে মিল রান্না করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পূর্ব ঘোষণা মতোই […]

Iskcon Mid Day Meal : ১ আগস্ট থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিল দেবে ইসকন, আলাদা করে ছাত্রছাত্রীদের ডিম দেওয়ার ঘোষণা শুভেন্দুর

১ আগস্ট থেকে কলকাতার সরকারি স্কুলে ইসকনের মিড-ডে মিল, ডিম বিতরণ নিয়ে আলাদা ঘোষণা শুভেন্দু অধিকারীর সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন। সরকারি স্কুলে মিড ডে মিল নিয়ে বিতর্কের অবসান ঘটালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।‌ জানিয়ে দিলেন, আগামী ১ আগস্ট থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিল দেবে ইসকন। আলাদা করে দেওয়া হবে ডিম। স্বনির্ভর গোষ্ঠী গুলির মাধ্যমে […]

Suvendu : ‘আপনারা বাংলায় ফিরতে শুরু করুন, কারখানায় কাজ ও সরকারি চাকরি নিশ্চিত করা হবে’ সিকিমে সুড়ঙ্গ বিপর্যয়ে মৃত শ্রমিকদের পরিবারকে অর্থ সাহায্য ও চাকরি তুলে দিয়ে আহ্বান শুভেন্দুর

সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন। ‘১০ সপ্তাহের এই সরকার ধীরে ধীরে রাজ্যে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে। আপনারা বাংলায় ফিরতে শুরু করুন, কারখানায় কাজ ও সরকারি চাকরি নিশ্চিত করা হবে।’ সিকিমে সুড়ঙ্গ বিপর্যয়ে মৃত শ্রমিকদের পরিবারকে অর্থ সাহায্য ও চাকরি তুলে দিয়ে এভাবেই ভিনরাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী […]

মুর্শিদাবাদে স্বজনহারাদের সামনে কড়া হুঁশিয়ারি শুভেন্দুর! ‘দোষীর চূড়ান্ত শাস্তি হবেই, এটা ক্ষমার অযোগ্য’ গেটম্যানের বিরুদ্ধে কঠোর বার্তা মুখ্যমন্ত্রীর

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। মুর্শিদাবাদ: শোক, কান্না আর স্তব্ধতা এখনও কাটেনি। কয়েক দিন আগে গোবিন্দপুর রেলগেট (Gobindapur Rail Gate, Murshidabad)-এ ঘটে যাওয়া মর্মান্তিক ট্রেন–পুলকার সংঘর্ষের ক্ষত এখনও তাজা। সেই আবহেই শুক্রবার সকালে ঘটনাস্থলে পৌঁছে স্বজনহারাদের সামনে দাঁড়িয়ে আবেগঘন বার্তার পাশাপাশি কঠোর প্রশাসনিক অবস্থানও স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।   পরিবারগুলোর সঙ্গে একান্তে […]