ব্রেকিং
Latest Posts
Abhishek Foreign treatment : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টেরহর ঘর তিরঙ্গা কর্মসূচিতে কলকাতার রাজপথে মহা মিছিল, তেরঙ্গা হাতে নেতৃত্বে শুভেন্দু অধিকারীSuvendu RG Kar : আরজি করের নির্যাতিতার শোকসভায় আবেগপ্রবণ শুভেন্দু, কেঁদে বললেন ‘বারুইপুরে পুলিশ যা করার করেছে, যত কঠোর হওয়া দরকার সরকার হবে’Tara Sutaria : লেপার্ড প্রিন্ট বডি হাগিং অফশোল্ডার গাউনে নজর কাড়লেন তারা সুতারিয়া, ‘Toxic’ ট্রেলার লঞ্চে তাঁর Glamorous Look-এ মুগ্ধ নেটদুনিয়াMamata Attacked : নিহত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে আক্রান্ত মমতা, চোর চোর স্লোগান তুলে ইট ও গোবর ছোঁড়া হল প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে, তীব্র নিন্দা প্রাক্তন মুখ্যমন্ত্রীর
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে কলকাতার রাজপথে মহা মিছিল, তেরঙ্গা হাতে নেতৃত্বে শুভেন্দু অধিকারী

হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে কলকাতার রাজপথে মহা মিছিল, তেরঙ্গা হাতে নেতৃত্বে শুভেন্দু অধিকারী

প্রধানমন্ত্রীর হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে কলকাতার রাজপথে তেরঙ্গা পতাকা নিয়ে মহা মিছিল শুভেন্দুর নেতৃত্বে সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণা অনুযায়ী হর ঘর তিরঙ্গা কর্মসূচির অংশ হিসেবে কলকাতার রাজপথে তেরঙ্গা হাতে মহা মিছিলে নেতৃত্ব দিলেন....

হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে কলকাতার রাজপথে মহা মিছিল, তেরঙ্গা হাতে নেতৃত্বে শুভেন্দু অধিকারী

  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে কলকাতার রাজপথে মহা মিছিল, তেরঙ্গা হাতে নেতৃত্বে শুভেন্দু অধিকারী

প্রধানমন্ত্রীর হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে কলকাতার রাজপথে তেরঙ্গা পতাকা নিয়ে মহা মিছিল শুভেন্দুর নেতৃত্বে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে কলকাতার রাজপথে তেরঙ্গা পতাকা নিয়ে মহা মিছিল শুভেন্দুর নেতৃত্বে

সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণা অনুযায়ী হর ঘর তিরঙ্গা কর্মসূচির অংশ হিসেবে কলকাতার রাজপথে তেরঙ্গা হাতে মহা মিছিলে নেতৃত্ব দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রতি বছর ১৫ অগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে কেন্দ্রের এনডিএ সরকার ৯ থেকে ১৭ অগস্ট পর্যন্ত ‘হর ঘর তেরঙ্গা’ অভিযান পালন করে থাকে। ইতিপূর্বে রাজ্যে ভিন্ন রাজনৈতিক দলের সরকার থাকায় সরকারি ভাবে এই কর্মসূচি পালিত হত না। এ বার রাজ্যে নতুন বিজেপি সরকার গঠনের পর শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন প্রশাসন এই প্রথম কেন্দ্র সরকারের ওই উদ্যোগে রাজ্যকে যুক্ত করল।

 

এ দিন শহরের গোষ্ঠ পাল সরণি থেকে পদযাত্রাটি শুরু হয়ে ভিক্টোরিয়া মেমোরিয়ালের নর্থ গেট বা উত্তর দিকের ফটক পর্যন্ত অগ্রসর হয়। মিছিলের একেবারে অগ্রভাগে জাতীয় পতাকা হাতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ, মন্ত্রী অর্জুন সিংহ, জগন্নাথ চট্টোপাধ্যায়, দীপক বর্মণ, বিধায়ক রুদ্রনীল ঘোষ এবং কৌস্তভ বাগচী-সহ একাধিক শীর্ষ নেতৃত্ব। ‘প্রতিটি বাড়িতে তেরঙ্গা’ লেখা মূল ব্যানারের পেছনে নেতা-মন্ত্রীদের পাশাপাশি হাজার হাজার সাধারণ মানুষের উপস্থিতিতে তেরঙ্গাময় হয়ে ওঠে শহরের রাজপথ।

 

ভিক্টোরিয়া মেমোরিয়াল এর সামনে পদযাত্রার শেষে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, চলতি বছর থেকে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে সরকারি স্তরে ‘রাখিবন্ধন’ উৎসব পালিত হবে। এই সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে তিনি জানান, রাখির ধর্মীয় মাহাত্ম্যকে শ্রদ্ধার পাশাপাশি পারস্পরিক সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করাই এর মূল উদ্দেশ্য। রাখি উৎসবের মধ্য দিয়ে রাজ্যবাসীকে ঐক্যবদ্ধ করে পশ্চিমবঙ্গকে ‘নবনির্মাণ’ করা এবং দেশের সর্বশ্রেষ্ঠ রাজ্যে পরিণত করার অঙ্গীকার নেন তিনি। মিছিল শেষে শুভেন্দু বলেন, ‘আজ কলকাতা তেরঙ্গাময়। হর ঘর তেরঙ্গা কর্মসূচিতে এই প্রথমবার রাজ্য যুক্ত হয়েছে। ৭০ লক্ষ জাতীয় পতাকা বিতরণের কর্মসূচি পালন করছে রাজ্য।’

 

আড়াই কিলোমিটারব্যাপী এই মিছিলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর, কলকাতা পুরসভাকে ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি বলেন, ‘এই প্রথম রাজ্যে হর ঘর তেরঙ্গা কর্মসূচি পালিত হচ্ছে। প্রতি বাড়িতে তেরঙ্গা পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে হর ঘর তেরঙ্গা কর্মসূচি সফল করার আবেদন করব। আগামী ১৫ আগস্ট রেডরোডে আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। রাখি বন্ধন উৎসবকে সরকারিভাবে পালন করার ঘোষণা করলাম। ধর্মীয় মাহাত্ম নয়, সকলের সঙ্গে বন্ধনকে আরও সূদৃঢ় করে পশ্চিমবঙ্গকে ভারত সেরা করার লক্ষ্যে রাখি বন্ধন উৎসব পালন করব।’

 

জনতার দরবারে শুভেন্দু

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে সোমবার একের পর এক অভিযোগ নিয়ে হাজির হলেন সাধারণ মানুষ। কারও অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে প্রতারণার, কারও আবার জমি দখলের। পুলিশের দ্বারস্থ হয়েও সমস্যার সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর জনতার দরবারে এসে অভিযোগ জানান তাঁরা।

তনুশ্রী দাস নামে এক মহিলা অভিযোগ জানাতে এসেছেন ফ্ল্যাট কেনার নামে প্রতারণার শিকার হয়ে। তাঁর দাবি, ২০১৭ সালে ফ্ল্যাট কেনার জন্য এক প্রোমোটারকে ৫ লক্ষ টাকা দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে ফ্ল্যাট তো পানইনি, টাকাও ফেরত পাননি। তনুশ্রীর অভিযোগ, তাঁর মতো প্রায় ২ হাজার মানুষ একইভাবে প্রতারিত হয়েছেন। সব মিলিয়ে প্রায় ৩০০ কোটি টাকার প্রতারণা হয়েছে বলে দাবি তাঁর। লেকটাউন থানায় অভিযোগ জানিয়েও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ। তাই এবার মুখ্যমন্ত্রীর জনতার দরবারে এসে সুবিচারের আবেদন জানিয়েছেন তিনি।

 

 

আজকের খবর