Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/kolkatas12857/public_html/index.php:21) in /home/kolkatas12857/public_html/wp-includes/feed-rss2.php on line 8
#abhishekbanerjee – Kolkata Saradin News : বাংলা, কলকাতা, Bengali News, Latest Bengali News, Bangla News, বাংলা খবর, Breaking News https://kolkatasaradin.com Kolkata Saradin : বাংলা, কলকাতা, Bengali News, Latest Bengali News, Bangla News, বাংলা খবর, Breaking News Tue, 11 Aug 2026 01:59:16 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1 https://kolkatasaradin.com/wp-content/uploads/2026/06/cropped-FB_IMG_1782608202564-32x32.jpg #abhishekbanerjee – Kolkata Saradin News : বাংলা, কলকাতা, Bengali News, Latest Bengali News, Bangla News, বাংলা খবর, Breaking News https://kolkatasaradin.com 32 32 Abhishek Foreign treatment : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের https://kolkatasaradin.com/2026/08/11/abhishek-banerjee-foreign-eye-treatment-supreme-court-permission/ https://kolkatasaradin.com/2026/08/11/abhishek-banerjee-foreign-eye-treatment-supreme-court-permission/#respond Tue, 11 Aug 2026 01:59:16 +0000 https://kolkatasaradin.com/?p=30195 সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।

চোখের চিকিৎসা করানোর জন্য শর্তসাপেক্ষে তিন সপ্তাহের জন্য বিদেশে যেতে পারবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টে বিদেশ যাত্রার অনুমতি না পেলেও সুপ্রিম কোর্টে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের করার পরেই বিদেশ যাওয়ার অনুমতি পেলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। তবে বিদেশে যাওয়ার আগে দু দিন আগে তাঁকে পুলিশের কাছে জানিয়ে যেতে হবে, তিনি কখন যাবেন, কখন ফিরবেন, ফ্লাইট ডিটেইলস, কোন হাসপাতালে তাঁর চিকিৎসা হবে ইত্যাদি। এছাড়াও বিদেশে তিনি কোন ঠিকানায় থাকবেন জানাতে হবে পুলিশকে।

 

সুপ্রিম কোর্টে এদিন অভিষেকের আইনজীবী বলেন, আগেও তিনি চোখের চিকিৎসা করাতে বিদেশ গিয়েছেন, হঠাৎ করে তাঁকে যেতে দেওয়া হচ্ছে না। তাঁর বিরুদ্ধে যে মামলাগুলি চলছে, সেগুনির প্রতিটিরই এফআইআর হয়েছে ৫ মে-র পর। তখন পুলিশের তরফ থেকে বলা হয়, ৫ মে-র আগে তাঁর বিরুদ্ধেঅভিযোগ করা বা মুখ খোলার পরিস্থিতিই ছিল না। তাই এই এফআইআর-গুলি ৫ মে-র পরই হয়েছে।

 

তখন অভিষেকের আইনজীবী বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তদন্তে সহযোগিতা করেছেন। যখন যখন পুলিশ ডেকেছে, তিনি হাজিরা দিয়েছেন। এ কথা বলে আইনজীবী আদালতকে অনুরোধ করেন, তাঁর মক্কেলকে বিদেশযাত্রার অনুমতি দিতে। আদালত তখন তাঁকে ৩ সপ্তাহের জন্য বিদেশে চিকিৎসার জন্য যাওয়ার অনুমতি দেন।

 

শুনানির শুরুতেই রাজ্য সরকারের পক্ষে অতিরিক্ত সলিসিটর জেনারেল (এএসজি) এস ভি রাজু অভিষেকের আবেদনের তীব্র বিরোধিতা করেন। তিনি আদালতে দাবি করেন, অভিষেকের বিরুদ্ধে বর্তমানে ১৬টি মামলা বিচারাধীন রয়েছে এবং বিদেশে যাওয়ার অনুমতি পেলে তিনি আর দেশে না-ও ফিরতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন। কিন্তু রাজ্য সরকারের এই যুক্তি খারিজ করে দেয় শীর্ষ আদালত। শুনানিপর্বে বিচারপতি জয়মাল্য বাগচী পর্যবেক্ষণ জানান, ‘প্রত্যেক ব্যক্তিরই বিদেশে যাওয়ার এবং নিজের পছন্দের চিকিৎসা পরিষেবা বেছে নেওয়ার অধিকার রয়েছে।’ বেঞ্চ আরও মনে করিয়ে দেয় যে, মূল মামলাটি একটি নির্বাচনী ভাষণের সঙ্গেই কেবল সম্পর্কিত।

 

প্রসঙ্গত, চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। যদিও তাঁকে বিদেশে যাওয়ার অনুমতি দেননি বিচারপতি সৌগত ভট্টাচার্য। আদালতের মন্তব্য ছিল, ভারতে বা কলকাতাতে চিকিৎসা করাতে হবে তৃণমূল নেতাকে। গতকাল, বুধবার হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চ চোখের চিকিৎসার জন্য অভিষেককে বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি।

 

বিচারপতি জানিয়েছিলেন, চিকিৎসা সংক্রান্ত মতামত নেওয়ার জন্য গত বৃহস্পতিবার অভিষেককে এসএসকেএম হাসপাতালে যেতে হবে। সেখানকার চক্ষু বিভাগের প্রধান একটি মেডিক্যাল বোর্ড গঠন করে অভিষেকের বিদেশে গিয়ে চিকিৎসার প্রয়োজনীয়তার দিকটি খতিয়ে দেখবেন। কিন্তু অভিষেকের আইনজীবী আদালতে স্পষ্টি জানিয়ে দিয়েছিলেন যে, তাঁর মক্কেল এসএসকেএম-এ যাবেন না। তারপরেই পুরো মামলাই খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। সেখানেই তাঁর আর্জির ভিত্তিতে বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছে শীর্ষ আদালত।

 

 

]]>
https://kolkatasaradin.com/2026/08/11/abhishek-banerjee-foreign-eye-treatment-supreme-court-permission/feed/ 0
Abhishek Banerjee : অভিষেকের বিদেশযাত্রার অনুমতিতে সাড়া দিল না হাইকোর্ট, ডাক্তার দেখাতে হবে এসএসকেএম হাসপাতালেই https://kolkatasaradin.com/2026/08/06/abhishek-banerjee-foreign-medical-treatment-high-court/ https://kolkatasaradin.com/2026/08/06/abhishek-banerjee-foreign-medical-treatment-high-court/#respond Thu, 06 Aug 2026 01:50:13 +0000 https://kolkatasaradin.com/?p=30064 বিদেশে চিকিৎসার অনুমতিতে সাড়া দিল না হাইকোর্ট, এসএসকেএমেই স্বাস্থ্য পরীক্ষা করতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে

সুমন তরফদার। কলকাতা সারাদিন।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশে ডাক্তার দেখাতে যাওয়ার জন্য অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের অনুমতি না পেয়ে সুপ্রিম কোর্টে ছুটে গিয়েছিলেন অভিষেক। সুপ্রিম কোর্ট থেকে মামলা কলকাতা হাইকোর্টে ফেরত আসার পরে আজ শুনানিতে বিচারপতি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন কলকাতায় এসএসকেএম হাসপাতালেই প্রথম চোখের ডাক্তার দেখাতে হবে তাঁকে।

 

যদিও এসএসকেএম হাসপাতালে গিয়ে চোখের চিকিৎসা করাতে বললেও সেই পরামর্শে নারাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমেরিকায় গিয়েই চোখের চিকিৎসা করাতে অনড় তিনি। মঙ্গলবার আইনজীবী মারফত কলকাতা হাইকোর্টকে সেকথা জানিয়েও দিলেন তৃণমূল শীর্ষ নেতা। আর একথা শুনেই অভিষেকের বিদেশযাত্রার অনুমতি চেয়ে দায়ের করা মামলাই খারিজ করে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য।

 

এ দিন হাইকোর্টে শুনানি চলাকালীন রাজ্য সরকারের পক্ষ থেকেও অভিষেকের বিদেশযাত্রা নিয়ে আপত্তি জানানো হয়। বিদেশে গিয়ে চিকিৎসা করানোর মতো আপতকালীন পরিস্থিতি তৈরি হয়নি বলেই দাবি করেন রাজ্যের আইনজীবী। বিচারপতি সৌগত ভট্টাচার্যও অভিষেকের আইনজীবীর উদ্দেশে প্রশ্ন করেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রায় ১৬ টি মামলা আছে। সেখানে যদি কালকে নোটিস পাঠিয়ে হাজিরা দিতে বলে তখন কী করবেন?’ জবাবে অভিষেকের আইনজীবী দাবি করেন, সেই কারণেই তিন, চার সপ্তাহের জন্য বিদেশযাত্রার অনুমতি চাওয়া হচ্ছে। অভিষেক অতীতে আদালতের সব নির্দেশ মেনেছেন বলেও সওয়াল করেন তাঁর আইনজীবী।

Adhir against Mamata : ‘একসময় দিদির আঁকা ছবি কিনেছিল সব চোর, জোচ্ছোর আর চিটাররা’ বিষ্ফোরক অধীর রঞ্জন চৌধুরী

এই যুক্তির পাল্টা অভিষেকের আইনজীবীকে বিচারপতি বলেন, ‘আপনার বিরুদ্ধে কণ্ঠস্বর মামলায় আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ করেছিল রাজ্য। আপনারা এখানে যে চিকিৎসকের প্রেসক্রিপশন দেখাচ্ছেন সেখানে সংশ্লিষ্ট চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর নেই কেন ?’ অভিষেকের আইনজীবী জানান, তাঁরা সমস্ত তথ্য আদালতে জমা দেবেন। শেষ পর্যন্ত অবশ্য অভিষেকের আবেদনে সাড়া দেননি বিচারপতি।

 

আগামিকাল প্রথমে তাঁকে এসএসকেএম হাসপাতালের চক্ষু বিভাগের প্রধানের কাছে যাওয়ার পরামর্শ দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। এসএসকেএম-এর চক্ষু বিভাগের প্রধান একটি মেডিক্যাল বোর্ড গঠন করবেন বলে জানায় হাইকোর্ট। অভিষেকের চোখ পরীক্ষা করবে সেই মেডিক্যাল বোর্ড। ৭ অগাস্ট হাইকোর্টকে রিপোর্ট দেবে এসএসকেএম হাসপাতালের সেই মেডিক্যাল বোর্ড। প্রাথমিক পর্যবেক্ষণে এ দিন প্রথমে বিচারপতি সৌগত ভট্টাচার্য অভিষেকের আইনজীবীর উদ্দেশে বলেন, ‘আমি এসএসকেএম হাসপাতালকে নির্দেশ দেব বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করার জন্য। আগামিকাল দুপুর ২ টোয় এসএসকেএম হাসপাতালে গিয়ে চিকিৎসা সংক্রান্ত নথি দেখান। পরশু দিন এসএসকেএম হাসপাতাল এই আদালতে তাদের রিপোর্ট পেশ করবে। সেই পরামর্শ মেনে পরবর্তী পদক্ষেপ করা যাবে।’ যদিও অভিষেকের আইনজীবী জানিয়ে দেন, তাঁর মক্কেল এসএসকেএম হাসপাতালে চোখের চিকিৎসা করাতে চান না। তিনি আগে যেখানে চিকিৎসা করিয়েছেন, সেখানেই ফের চিকিৎসা করাতে চান। এই সওয়াল শুনে বিচারপতি বলেন, ‘আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা এখন অনেক উন্নতমানের। সুপ্রিম কোর্টের বিচারপতিরাও এখানে চিকিৎসা করান।’

বিচারপতি আরও বলেন, ‘যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় মেডিক্যাল বোর্ডের সামনে উপস্থিত হতেন, তাহলে সেই বোর্ডের মতামতের ভিত্তিতে আদালত বিবেচনা করতে পারত, চিকিৎসার জন্য তাঁর বিদেশে যাওয়া সত্যিই প্রয়োজন কি না।’ এর পরই মামলা খারিজ করে দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।

 

]]>
https://kolkatasaradin.com/2026/08/06/abhishek-banerjee-foreign-medical-treatment-high-court/feed/ 0
Mamata Banerjee : ২১ জুলাইয়ের সভা ঘিরে কালীঘাট তৃণমূলকে কড়া বার্তা হাইকোর্টের! শর্ত ভাঙার অভিযোগে ভবিষ্যতে ‘কঠোর পদক্ষেপ’-এর হুঁশিয়ারি https://kolkatasaradin.com/2026/08/01/calcutta-high-court-warning-21-july-rally/ https://kolkatasaradin.com/2026/08/01/calcutta-high-court-warning-21-july-rally/#respond Sat, 01 Aug 2026 02:16:10 +0000 https://kolkatasaradin.com/?p=29916 নির্ধারিত সীমার বেশি ভিড়, যানজট ও আদালতের নির্দেশ অমান্যের অভিযোগ—রাজ্যের রিপোর্টে অসন্তোষ প্রকাশ করে সতর্ক করল কলকাতা হাইকোর্ট।

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।

২১ জুলাইয়ের (21 July Martyrs’ Day) সভা শেষ হলেও তার রেশ কাটেনি এখনও। এবার সেই সভাকে কেন্দ্র করেই কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) থেকে এল কড়া সতর্কবার্তা। আদালতের শর্ত মেনে সভা না করার অভিযোগে কালীঘাট তৃণমূল (Kalighat Trinamool Congress)-কে ভবিষ্যতের জন্য স্পষ্ট হুঁশিয়ারি দিল আদালত।

শুক্রবার বিচারপতি সৌগত ভট্টাচার্য (Justice Sougata Bhattacharya)-র এজলাসে এই মামলার শুনানিতে রাজ্য সরকারের রিপোর্ট জমা পড়ে। সেই রিপোর্টে দাবি করা হয়, আদালতের বেঁধে দেওয়া একাধিক শর্ত বাস্তবে মানা হয়নি। বিশেষ করে সভাস্থলে নির্ধারিত সংখ্যার তুলনায় অনেক বেশি মানুষের উপস্থিতি ছিল বলে জানানো হয়েছে।

ঘটনার সূত্রপাত ২১ জুলাইয়ের সভাকে ঘিরে। প্রথমে কলকাতা পুলিশ (Kolkata Police) এই কর্মসূচির অনুমতি দেয়নি। এরপর আয়োজকদের পক্ষ থেকে হাইকোর্টের দ্বারস্থ হওয়া হয়। শুনানির পর আদালত কয়েকটি নির্দিষ্ট শর্তে সভা করার অনুমতি দেয়।

আদালতের নির্দেশ ছিল, বিড়লা তারামণ্ডল (Birla Planetarium)-এর সামনে নির্দিষ্ট সময়ের মধ্যে সভা করা যাবে এবং জমায়েতের সংখ্যা আড়াই হাজারের বেশি হওয়া চলবে না। পাশাপাশি অন্তত একটি দিকের রাস্তা যান চলাচলের জন্য খোলা রাখার নির্দেশও দেওয়া হয়েছিল।

কিন্তু রাজ্য সরকারের রিপোর্টে দাবি করা হয়েছে, বাস্তবে সেই শর্তগুলি পুরোপুরি মানা হয়নি। সভায় নির্ধারিত সংখ্যার তুলনায় অনেক বেশি মানুষের উপস্থিতির কারণে ক্যাথিড্রাল রোড (Cathedral Road)-এর দুই দিকেই যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। ফলে শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় যানজটের পরিস্থিতি তৈরি হয়।

রিপোর্টে আরও বলা হয়েছে, পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকা সত্ত্বেও আয়োজকদের পক্ষ থেকে আদালতের নির্দেশ কার্যকর করার ক্ষেত্রে ঘাটতি ছিল। এর জেরেই সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছিল বলে দাবি রাজ্যের।

এই রিপোর্ট দেখে অসন্তোষ প্রকাশ করে বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট বার্তা দেন, ভবিষ্যতে আদালতের নির্দেশ অমান্য করা হলে বিষয়টি হালকাভাবে দেখা হবে না। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, বিচার বিভাগের নির্দেশ মেনে চলা প্রত্যেক সংগঠন ও আয়োজকের দায়িত্ব।

যদিও এই শুনানিতে আদালত কোনও তাৎক্ষণিক শাস্তিমূলক নির্দেশ দেয়নি, তবে ভবিষ্যতের জন্য কঠোর অবস্থানের ইঙ্গিত স্পষ্ট। আদালতের বক্তব্য, একই ধরনের ঘটনা আবার ঘটলে আরও কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে।

এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর আলোচনা। কারণ, ২১ জুলাইয়ের সভা রাজ্যের অন্যতম বড় রাজনৈতিক কর্মসূচি হিসেবে পরিচিত। ফলে আদালতের এই পর্যবেক্ষণ ভবিষ্যতে রাজনৈতিক দলগুলির সভা-সমাবেশ আয়োজনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে উঠতে পারে বলে মনে করছেন আইন বিশেষজ্ঞদের একাংশ।

বিশেষজ্ঞদের মতে, গণতান্ত্রিক অধিকার হিসেবে সভা-সমাবেশের অনুমতি যেমন গুরুত্বপূর্ণ, তেমনই আদালতের নির্ধারিত শর্ত মেনে জনস্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করাও সমান জরুরি। এই ভারসাম্য বজায় রাখাই প্রশাসন ও আয়োজকদের সবচেয়ে বড় দায়িত্ব।

 

এখন নজর ভবিষ্যতের দিকে। আদালতের এই কড়া বার্তার পর রাজনৈতিক দলগুলি কি আরও সতর্ক হবে? নাকি বড় জনসমাবেশ ঘিরে আবারও উঠবে নির্দেশ লঙ্ঘনের অভিযোগ?

২১ জুলাইয়ের সভা নিয়ে আদালতের এই পর্যবেক্ষণ ভবিষ্যতের রাজনৈতিক কর্মসূচির জন্য নতুন বার্তা দিল। এবার প্রশ্ন একটাই—পরের বড় সমাবেশে আদালতের নির্দেশ কতটা অক্ষরে অক্ষরে মানা হবে?

]]>
https://kolkatasaradin.com/2026/08/01/calcutta-high-court-warning-21-july-rally/feed/ 0
Abhishek Banerjee : হাইকোর্টে বড় স্বস্তি অভিষেকের! ৩ থানার মামলায় পুলিশ এখনই কড়া পদক্ষেপ করতে পারবে না, নির্দেশ হাইকোর্টের https://kolkatasaradin.com/2026/07/31/abhishek-banerjee-high-court-relief-3-police-cases/ https://kolkatasaradin.com/2026/07/31/abhishek-banerjee-high-court-relief-3-police-cases/#respond Fri, 31 Jul 2026 01:37:32 +0000 https://kolkatasaradin.com/?p=29881 হাইকোর্টে বড় স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, ৩ থানার মামলায় আপাতত কড়া পদক্ষেপে স্থগিতাদেশ

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।

রাজ্য রাজনীতিতে মোড় ঘোরানো আইনি পদক্ষেপ! তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আগামী ৬ আগস্ট পর্যন্ত কোনো কড়া পদক্ষেপ বা গ্রেপ্তার করা যাবে না বলে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার এক রায়ে বিচারপতি সৌগত ভট্টাচার্য অভিষেককে এই অন্তর্বর্তী রক্ষাকবচ দিয়েছেন। একই সঙ্গে ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে বর্তমানে মোট কতগুলি এফআইআর রুজু হয়ে রয়েছে, তার পূর্ণাঙ্গ তালিকাও আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে।

 

গত মে মাসে রাজ্য রাজনীতিতে পটপরিবর্তন ও বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এফআইআর দায়ের করা হচ্ছে, এই মর্মে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, মোট ১১টি এফআইআর তাঁর বিরুদ্ধে করা হয়েছে, যার মধ্যে বেশ কয়েকটি মামলা কয়েক বছর আগের পুরনো ঘটনার ভিত্তিতে সাজানো।

 

অভিষেকের পক্ষে প্রবীণ আইনজীবী গোপাল শঙ্করনারায়ণন আদালতে সওয়াল করে জানান, ২০২০ সালের আমফান ঘূর্ণিঝড়ের ত্রাণ বন্টনে অনিয়ম এবং ২০১৭ থেকে ২০২৫ সালের মধ্যে বেআইনি খনি কারবারের মতো একাধিক পুরনো অভিযোগে হঠাৎ করে নতুন করে এফআইআর করা হচ্ছে। অভিষেকের আইনজীবীর প্রশ্ন, এত বছর ধরে কেন কোনো অভিযোগ দায়ের করা হয়নি? তাছাড়া প্রাথমিক দৃষ্টিতে এসব অভিযোগে অভিষেকের কোনো সরাসরি ভূমিকার প্রমাণ নেই। তবে আদালত স্পষ্ট করে জানায়, রিট পিটিশনে কেবল ৩টি এফআইআর-এর বিস্তারিত তথ্য থাকায় আপাতত সেই ৩টি নির্দিষ্ট মামলাতেই নজর দেওয়া হবে। ভবানীপুর, কালীতলা এবং বিষ্ণুপুর থানায় দায়ের হওয়া এফআইআর-এ রক্ষাকবচ পেয়েছেন তৃণমূল সাংসদ।

 

রাজ্য ও রাজ্য সরকারের আইনজীবীদের তরফ থেকে এই অন্তর্বর্তী স্বস্তির আবেদনের তীব্র বিরোধিতা করা হয়। কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা ও অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজু সওয়ালে বলেন, একজন ব্যক্তি একটিমাত্র আবেদন পেশ করে একসঙ্গে এতগুলি এফআইআর বাতিল বা রক্ষাকবচ চাইতে পারেন না।

Iskcon Mid Day Meal : ১ আগস্ট থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিল দেবে ইসকন, আলাদা করে ছাত্রছাত্রীদের ডিম দেওয়ার ঘোষণা শুভেন্দুর

তুষার মেহতা দাবি করেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশেষ সুবিধা বা ‘স্পেশাল ট্রিটমেন্ট’ চাইছেন। সাধারণ নাগরিকদের মতো তিনি আগাম জামিনের আবেদন না করে এই পথ বেছে নিয়েছেন।’ জবাবে বিচারপতি মন্তব্য করেন, ‘কিন্তু সাধারণ মানুষের বিরুদ্ধে এত অল্প সময়ের মধ্যে এত পরিমাণ এফআইআর সাধারণ দেখা যায় না।’

 

]]>
https://kolkatasaradin.com/2026/07/31/abhishek-banerjee-high-court-relief-3-police-cases/feed/ 0
Abhishek Highcourt : হাইকোর্টে অভিষেকের ধাক্কা, মিলল না সব মামলায় রক্ষাকবচ, ‘শুভেন্দুর সঙ্গে তুলনা টানবেন না!’ কপিল সিব্বলকে সটান জবাব বিচারপতির https://kolkatasaradin.com/2026/07/24/abhishek-banerjee-high-court-protection-hearing/ https://kolkatasaradin.com/2026/07/24/abhishek-banerjee-high-court-protection-hearing/#respond Fri, 24 Jul 2026 01:37:59 +0000 https://kolkatasaradin.com/?p=29722 শোভন গায়েন। কলকাতা সারাদিন।

কলকাতা হাইকোর্টে ফের বড়সড় ধাক্কা খেলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে রুজু হওয়া একাধিক এফআইআরের ওপর নতুন করে কোনো আইনি রক্ষাকবচ দিল না উচ্চ আদালত। আগামী বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে।

 

বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর রাজ্যজুড়ে তৃণমূলের একাধিক শীর্ষ নেতার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও বিভিন্ন থানায় একাধিক অভিযোগ দায়ের হয়। এর আগে হাইকোর্টের নির্দেশে রাজ্য প্রশাসন আদালতকে জানায় যে, ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন প্রান্তের থানায় মোট ৮টি এফআইআর রুজু হয়েছে।

 

কলকাতা হাইকোর্টের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর আবেদন ছিল, আগে পাওয়া আইনি সুরক্ষার মতো এই নতুন ৮টি এফআইআরের ওপরও যেন আলাদা আলাদা করে রক্ষাকবচ দেওয়া হয়। কিন্তু শুনানি চলাকালীন কলকাতা হাইকোর্ট সেই আবেদন সরাসরি নাকচ করে দেয়।

 

Abhishek Banerjee : ‘আমেরিকার কী দরকার? আগে এসএসকেএমে চিকিৎসা করে দেখুন, কী পরামর্শ দেন চিকিৎসকরা’ অভিষেকের বিদেশ যাত্রার আর্জি খারিজ করে রায় হাইকোর্টের

এদিন অভিষেকের পক্ষে সওয়াল করার সময় বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বল তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ টেনে আনেন। তিনি আদালতকে মনে করিয়ে দেন যে, বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো এফআইআর দায়ের করতে হলে আদালতের আগাম অনুমতির প্রয়োজন হতো। সেই আইনি নজিরের কথা উল্লেখ করতেই তাঁকে থামিয়ে দেন বিচারপতি। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, ‘শুভেন্দু অধিকারীর সঙ্গে এই মামলার কোনো তুলনা টানবেন না।’
এর আগে বিদেশে গিয়ে চোখের চিকিৎসা করানোর বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনে আমল দেয়নি কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্যের পর্যবেক্ষণ ছিল, প্রয়োজনে মেডিক্যাল বোর্ড বসিয়ে এসএসকেএম হাসপাতালে চিকিৎসা হোক। অন্যদিকে ডিজে হুঁশিয়ারি মামলায় রক্ষাকবচের মেয়াদ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িইয়েছিল হাইকোর্ট। ডিজে-হুঁশিয়ারি মামলায় অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে আপাতত কড়া পদক্ষেপ নেওয়া যাবে না বলেও জানিয়েছিল আদালত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছিল কলকাতা হাইকোর্ট। বিধানসভা ভোটের প্রচারে একাধিকবার ডিজে-হুঁশিয়ারি দিতে শোনা গেছিল অভিষেক বন্দোপাধ্যায়কে। যা নিয়ে সমালোচনার ঝ়ড় ওঠে। ভোটের রেজাল্ট বেরনোর পর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে এফআইআর হয়।

 

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা নেওয়ার কথা বলে বিধাননগর আদালত। দু’বার হাজিরা এড়ালেও, অবশেষে কলকাতা হাইকোর্টের তিরস্কারের মুখে পড়ে কণ্ঠস্বরের নমুনা দেন অভিষেক বন্দোপাধ্যায়। সোমবার ডিজে মামলার তদন্তে সহযোগিতার কথা উল্লেখ করে, কলকাতা হাইকোর্টের দেওয়া রক্ষাকবচের মেয়াদ বাড়ানোর কথা বলে ফের আবেদন করেন তাঁর আইনজীবী। প্রাথমিকভাবে ৩০ জুলাই পর্যন্ত রক্ষাকবচের মেয়াদ থাকলেও, আরও ১ মাস বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বহাল রাখার নির্দেশ দিয়েছিল বিচারপতি সৌগত ভট্টাচার্য। পাশাপাশি ডিজে মামলায় তাড়াতাড়ি তদন্ত শেষ করার জন্যে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট।

]]>
https://kolkatasaradin.com/2026/07/24/abhishek-banerjee-high-court-protection-hearing/feed/ 0
“ভাইপো তৃণমূলকে পশ্চিমবঙ্গ থেকে নির্মূল করবই, এটা আমার দায়িত্ব” অভিষেককে খোলা চ্যালেঞ্জ শুভেন্দুর https://kolkatasaradin.com/2026/07/23/suvendu-adhikari-challenges-abhishek-banerjee-west-bengal-politics/ https://kolkatasaradin.com/2026/07/23/suvendu-adhikari-challenges-abhishek-banerjee-west-bengal-politics/#respond Thu, 23 Jul 2026 03:59:49 +0000 https://kolkatasaradin.com/?p=29709  

“‘ভাইপো তৃণমূলকে পশ্চিমবঙ্গ থেকে নির্মূল করব’, অভিষেককে প্রকাশ্য রাজনৈতিক চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর”

সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন।

 

‘আড়াই হাজার লোক নিয়ে বড় কথা। ক্ষমতা থাকলে ডায়মন্ড হারবারে দাঁড়ান।’ বুধবার রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে এভাবেই তৃনমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একুশের মঞ্চ থেকে দেওয়া হুঁশিয়ারির পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল অর্থাৎ মঙ্গলবার একুশে জুলাই শহীদ দিবসের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছিলেন, ‘ফুটপাতে থাকব, লড়াই করে বিজেপিকে হারাব। দেখি ওরা কী করতে পারে।’

 

মমতাকে হুঁশিয়ারি

 

বুধবার বিধানসভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, যে সব মামলা বন্ধ হয়েছে, সেগুলি আবার খোলা হবে। শুভেন্দু বলেন, ‘আপনি বলেছেন, বেঁচে আছি দেখে নেব… বেঁচে থাকতে থাকতে প্রাক্তন হয়েছেন। বেঁচে থাকতে থাকতে আপনি যে প্রতিষ্ঠিত চোর, সেটাও প্রমাণ করব। বেঁচে থাকতে থাকতে সব দেখে যাবেন।’ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে, তথা ২০২১-এর বিধানসভা নির্বাচনের পর যে হিংসার অভিযোগ উঠেছিল, সে কথাও এদিন উল্লেখ করেন শুভেন্দু। স্বরাষ্ট্র বাজেট নিয়ে আলোচনায় বক্তব্য পেশ করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আপনি যা করেছেন, ২১-এর নির্বাচনের পর, ৪৭-এর আগে ব্রিটিশরাও তা করেনি। আপনি কী ভাবছেন আমি ছেড়ে দেব? দরকার হলে সিবিআই-কে লিখব, আবার আমাদের দিয়ে দিন।’

গতকাল একুশে জুলাই শহীদ দিবসের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে একের পর এক হোমগার্ড দিয়েছিলেন বিজেপির বিরুদ্ধে লড়াই এর জন্য তার প্রেক্ষিতে আজ বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলে আক্রমণ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। ‌এদিন বিধানসভায় স্বরাষ্ট্র দফতরের বাজেটের উপরে আলোচনায় জবাবি ভাষণ দেন মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই নাম না করে অভিষেককে নিশানা করেন। তৃণমূলের শহিদ দিবস নিয়ে খোঁচা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘কালকে তো শহিদ দিবস হয়নি। কেউ বলছে, ভাইপো প্যারাসুটে নেমেছে। আর ভাইপো বলছে, নোট-খাতা খুলে রাখো, একত্রিশে হিসাব হবে। আরে তুমি বাইরে থাকলে তো হিসাব হবে। ৪ মের পর ডায়মন্ড হারবার গিয়েছ? জোকা পেরিয়েছ? যাও না ডায়মন্ড হারবার। পান্নালাল হালদার (ডায়মন্ড হারবারের তৃণমূল বিধায়ক) নিয়ে যান চ্যাম্পিয়ন এমপি-কে। আপনি এমপি। আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। গরুর গাড়ির হেডলাইট। ফলতাতে আপনাদের প্রার্থী দাঁড়ালেন। নিজেকে পুষ্পা বলছিলেন। আপনি কি সেখানে প্রচারে গিয়েছিলেন?’ ফলতার পরাজিত তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানকে পুলিশ গ্রেফতার করেছে। সেকথা স্মরণ করিয়ে অভিষেককে ছোঁড়া বলে উল্লেখ করে শুভেন্দু বলেন, ‘ওই ছোঁড়াকে বলে গেলাম, প্রতিষ্ঠিত চোর। ভিতরে থাকবেন কী বাইরে থাকবেন, ভবিষ্যৎ বলবে। যেখানেই থাকুন, ডায়মন্ড হারবারে লড়ুন। আপনি যত ভোটে জিতেছেন, তত ভোটে হারাব। আপনার অবস্থা পুষ্পার চেয়েও খারাপ হবে।’ প্রসঙ্গত, গতকালও শুভেন্দু বলেছিলেন, ‘ওকে আমি কাউন্টার করব না। ও অনেক বড়-বড় কথা বলে। তবে একটাই কথা বলব, ওঁর বাপের নাম যদি ঠিক থাকে, তাহলে আগামী লোকসভা ভোটে ডায়মন্ড হারবারে লড়বে।’ গতকাল কালীঘাট তৃণমূলের শহিদ দিবসের অনুষ্ঠানে ভিড় নিয়ে এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, ‘বিড়লা তারামণ্ডলে ওইটুকু জায়গায় কত লোক হয়েছে? পুলিশ রিপোর্ট দিয়েছে। আড়াই হাজারের একটু বেশি হয়েছে।’ মমতা অভিষেককে বাঘ বলে উল্লেখ করেছেন। এদিন তা নিয়েও কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘ওটা বাঘ না বিড়াল। ফলতায় একবার দেখেছেন। যত চুরি-ডাকাতি করেছেন, গর্ত খুঁড়ে বের করব। এই ভাইপোপন্থী তৃণমূলের নাম-নিশানা পশ্চিমবঙ্গে থাকবে না। এটা আমার দায়িত্ব।’

 

ক্যাগ রিপোর্ট প্রকাশের ঘোষণা

 

আমফান ত্রাণ দুর্নীতি নিয়ে বহু প্রতীক্ষিত ক্যাগ (কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া) রিপোর্ট শনিবার বিধানসভায় পেশ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, আগের সরকার বাধ্যতামূলক হওয়া সত্ত্বেও ক্যাগ রিপোর্ট বিধানসভায় পেশ বা তা নিয়ে আলোচনা করেনি। এবার রিপোর্ট প্রকাশের পর বিধানসভায় তা নিয়ে আলোচনা হবে এবং সুপারিশ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বুধবার বিধানসভায় মুখ্যমন্ত্রী জানান, যেখানে যেখানে দুর্নীতির প্রমাণ মিলবে, সেখানে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অভিযুক্ত ব্যক্তি মুখ্যমন্ত্রী, মন্ত্রী বা প্রভাবশালী নেতা– যে-ই হোন না কেন, তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়েরের সুপারিশ রাজ্যপালের কাছে পাঠানো হবে বলেও তিনি জানান। ২০২০ সালে ঘূর্ণিঝড় আমপানে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী ও সংলগ্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তহবিল থেকে দুই দফায় ৩,৭৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। কিন্তু সেই ত্রাণ ও আর্থিক সহায়তা বণ্টনে দুর্নীতির অভিযোগ ওঠে। অভিযোগ ছিল, প্রকৃত ক্ষতিগ্রস্তদের অনেকেই সাহায্য পাননি। বিষয়টি নিয়ে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হলে বিশেষ ক্যাগ তদন্ত হয়। মুখ্যমন্ত্রীর দাবি, সেই তদন্তের রিপোর্ট এতদিন প্রকাশ করা হয়নি এবং অভিযুক্তদের বিরুদ্ধে সুপারিশ অনুযায়ী কোনও পদক্ষেপও নেওয়া হয়নি।

]]>
https://kolkatasaradin.com/2026/07/23/suvendu-adhikari-challenges-abhishek-banerjee-west-bengal-politics/feed/ 0
Abhishek Banerjee : ‘আমেরিকার কী দরকার? আগে এসএসকেএমে চিকিৎসা করে দেখুন, কী পরামর্শ দেন চিকিৎসকরা’ অভিষেকের বিদেশ যাত্রার আর্জি খারিজ করে রায় হাইকোর্টের https://kolkatasaradin.com/2026/07/21/abhishek-banerjee-foreign-treatment-plea-rejected-calcutta-high-court/ https://kolkatasaradin.com/2026/07/21/abhishek-banerjee-foreign-treatment-plea-rejected-calcutta-high-court/#respond Tue, 21 Jul 2026 01:40:58 +0000 https://kolkatasaradin.com/?p=29665 বিদেশে চিকিৎসার আবেদন খারিজ, এসএসকেএমে চিকিৎসার পরামর্শ হাইকোর্টের; অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে নতুন মোড়

সুমন তরফদার। কলকাতা সারাদিন।

 

‘আপনি কি কখোনও এসএসকেএমে গিয়েছিলেন? এখানে আগে চিকিৎসা করে দেখুন, কী পরামর্শ দেন চিকিৎসকরা। মেডিক্যাল বোর্ড যদি মনে করে এই বিদেশ যাত্রা প্রয়োজনীয় তাহলে সমস্যা নেই।’ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রার আর্জি খারিজ করে এমন পর্যবেক্ষণ জানালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। সোমবার মামলার শুনানিতে আদালত জানিয়ে দেয়, বিদেশে চিকিৎসার অনুমতি সংক্রান্ত আবেদন নিয়ে চূড়ান্ত শুনানি আগামী আগস্ট মাসে হবে।

 

সোমবারের শুনানিতে আদালতে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ওঠে। চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজনীয়তা কতটা, তা আগে স্পষ্ট হওয়া দরকার। আদালতের বক্তব্য, কলকাতাতেই চোখের উন্নত চিকিৎসার জন্য একাধিক হাসপাতাল রয়েছে। সেই সব প্রতিষ্ঠানে চিকিৎসার সুযোগ থাকা সত্ত্বেও বিদেশে যাওয়ার প্রয়োজন কেন, তা নিয়ে আদালত জানতে চায়। শুনানির সময় আদালত আরও উল্লেখ করে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের কাছেই রয়েছে রাজ্যের অন্যতম বৃহৎ সরকারি হাসপাতাল এসএসকেএম। প্রয়োজনে ওই হাসপাতালেও তাঁর চোখের চিকিৎসা করানো সম্ভব বলে আদালত পর্যবেক্ষণ করে।

 

এদিন শুনানির সময়ে অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য ও সব্যসাচী বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমরা তদন্তে সহযোগিতা করেছি। আমাদের রক্ষাকবচের মেয়াদ বাড়ানো হোক। ভয়েস স্যাম্পেল দেওয়া হয়েছে। চিকিৎসা করতে বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হোক।’ তখন বিচারপতি সৌগত ভট্টাচার্য সিঙ্গল বেঞ্চ বলেন, ‘আপনার চোখের চিকিৎসা কলকাতার হাসপাতালে করা হয়নি। আদালত আপনাকে তখন যেতে দিতে পারে যখন এখানে এই চিকিৎসা করা যাবে না।’ তখনই বিচারপতি প্রশ্ন করেন, ‘আপনি কি কখনও এসএসকেএম গিয়েছিলেন? চিকিৎসকরা একটা বোর্ড গঠন করুক। তারা সিদ্ধান্ত নেবেন আপনার চোখের অবস্থা এতটা খারাপ কি না? এতটা দূর ট্রাভেল করে যাবে কিনা।’

 

বিচারপতি স্পষ্ট করে দিয়েছেন, তদন্ত এখনও শেষ হয়নি। সেক্ষেত্রে তাঁকে বিদেশযাত্রায় অনুমতি দেওয়া যাবে না। তবে অন্তর্বতী রক্ষাকবচের মেয়াদ বাড়িয়েছেন বিচারপতি। পূজোর আগে ৬ অক্টোবর পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবেন না তদন্তকারীরা।

]]>
https://kolkatasaradin.com/2026/07/21/abhishek-banerjee-foreign-treatment-plea-rejected-calcutta-high-court/feed/ 0
Abhishek Bulldozer : হাইকোর্টে বড় জয় অভিষেকের, অভিষেকের আমতলার পার্টি অফিস ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের https://kolkatasaradin.com/2026/07/20/abhishek-banerjee-amtala-party-office-high-court-stay/ https://kolkatasaradin.com/2026/07/20/abhishek-banerjee-amtala-party-office-high-court-stay/#respond Mon, 20 Jul 2026 01:40:45 +0000 https://kolkatasaradin.com/?p=29647 আমতলার পার্টি অফিস ভাঙায় অন্তর্বর্তী স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্টে স্বস্তি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

শোভন গায়েন। কলকাতা সারাদিন।

কলকাতা হাইকোর্টে বড় জয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার পার্টি অফিস ভাঙার উপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন করে পদক্ষেপ করা যাবে না। এমনই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা বসু চৌধুরীর।

 

শনিবার আমতলার অফিসে বুলডোজ়ার-কাণ্ডে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়। রবিবার ছুটির দিনই জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করেন তাঁর আইনজীবী। প্রথমে ১২টায় শুনানি শুরুর কথা থাকলেও রাজ্যের আইনজীবী উপস্থিত না থাকায় নির্ধারিত সময়ে শুনানি করা যায়নি। পরে দেড়টা নাগাদ ফের শুনানি শুরু হয় বিচারপতি রাজা বসু চৌধুরীর এজলাসে। এরপরই অভিষেকের অফিস ভাঙায় আপাতত স্থগিতাদেশ দেয় আদালত।

 

আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিস বেআইনিভাবে তৈরি করা হয়েছে বলে বারবার অভিযোগ উঠেছে। রাজ্যে পালাবদলের আগেই সুশান্ত মণ্ডল নামে জনৈক এক ব্যক্তি জেলা পরিষদে অভিযোগ করেন। নকশা ছাড়া এই পাঁচতলা ভবন তৈরি করা হয়েছে বলে অভিযোগ। তাঁর অভিযোগের ভিত্তিতে গত ৩০ জুন দক্ষিণ ২৪ পরগনা প্রশাসনের তরফে নোটিস পাঠানো হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা তথা লিপস অ্যান্ড বাউন্ডসের ডিরেক্টর অমিত বন্দ্যোপাধ্যায়কে। এই সম্পত্তিও লিপ্‌স অ্যান্ড বাউন্ডসের নামে রয়েছে। নোটিস পাঠানো হয় সুশান্ত মণ্ডল এবং মতিউর রহমান মল্লিককেও। ১৫ জুলাই দুপুর ২টোর সময় হাজির হতে বলা হয়েছিল অভিযোগকারী এবং অভিযুক্ত সব পক্ষকেই। কিন্তু, নোটিসের নির্দেশ মেনে হাজিরা দেননি অমিত বন্দ্যোপাধ্যায়।

 

এরপর অমিত বন্দ্যোপাধ্যায়কে আরও একটি নোটিস দেওয়া হয় জেলা প্রশাসনের তরফে। সেখানে বলা হয়, কার্যালয় ভেঙে ফেলা হবে। সেই মতো শনিবার সকাল থেকেই বুলডোজার দিয়ে অভিষেকের পাঁচতলা অফিস ভাঙার কাজ শুরু হয়। শাবল দিয়ে ডিজিটাল লকার ভেঙে ফেলা হয়। আবার রবিবার সকালে ফের অভিষেকের অফিসের সামনে পৌঁছে যায় বুলডোজার। একে একে বের করা আনা হয় খাট, বালিশ ও ত্রাণসামগ্রী।

Ritabrata Banerjee : কালীঘাট তৃণমূলে ভাঙ্গন অব্যাহত, কালীঘাট তৃণমূল ছেড়ে ঋতব্রত শিবিরে যোগ দিলেন বিশ্বজিৎ দাস ও তাপস চট্টোপাধ্যায়

শনিবার অফিস ভাঙার পরই রবিবার জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করেন অভিষেকের আইনজীবী। লিপস অ্যান্ড বাউন্ডসের তরফে মামলা করা হয়। রবিবার ছুটির দিনে এজলাস বসিয়ে তার জরুরি শুনানি হল। আদালত জানাল, তারা পরবর্তী নির্দেশ না-দেওয়া পর্যন্ত ওই বাড়ি যে অবস্থায় রয়েছে, সে অবস্থাতেই রাখতে হবে। রবিবারও ভাঙাভাঙির কাজ শুরু হয়েছিল। হাই কোর্টের নির্দেশের পর তা বন্ধ হয়। সাংসদ অভিষেকের ওই দফতরটি অবৈধ ভাবে নির্মাণ করা হয়েছিল, এই অভিযোগ ওঠে তৃণমূল আমলেই। সেই অভিযোগের ভিত্তিতেই শনিবার তা ভাঙার কাজ শুরু করে প্রশাসন। ওই দফতরের জমি কেনা হয়েছিল লিপ্‌স অ্যান্ড বাউন্ডসের নামে, যার অন্যতম ডিরেক্টর অভিষেক। ভবনের কিছুটা অংশ ভাঙার পরে সেই সংস্থার আইনজীবীর তরফে কলকাতা হাই কোর্টের বিচারপতিকে ইমেল করে জরুরি শুনানির আর্জি জানানো হয়। রবিবার শুনানি হয় বিচারপতি রাজা বসুচৌধুরীর এজলাসে।

শুনানিতে লিপ্‌স অ্যান্ড বাউন্ডসের তরফে আইনজীবী কিশোর দত্ত সওয়াল করেন। তিনি অভিযোগ করেন, অভিষেকের দফতরের একাংশ ভাঙার আগে বাড়ির মালিককে জেলা পরিষদের শুনানির জন্য কোনও নোটিসই দেওয়া হয়নি প্রশাসনের তরফে। যে লিপ্‌স অ্যান্ড বাউন্ডসের নামে পাঁচতলা ভবনের জমি কেনা হয়েছিল, সেই সংস্থার অন্যতম ডিরেক্টরকে নোটিস পাঠানো হয়েছিল। অন্য দিকে, সরকারের তরফের আইনজীবী অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র তাঁর সওয়ালে বলেন, ওই বাড়ি নির্মাণ বেআইনি। বিচারপতি বসুচৌধুরী প্রশ্ন তোলেন, দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের নোটিস কি জানতেন বাড়ি বা জমির মালিক? সরকারের তরফে বলা হয়, মালিকপক্ষ সবটাই জানতেন। সব তরফের বক্তব্য শোনার পর আপাতত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেয় হাই কোর্ট। আদালত জানায়, পরবর্তী নির্দেশ না-দেওয়া পর্যন্ত সেখানে নতুন করে কিছু করা যাবে না। অর্থাৎ, বাড়িটি এখন যে অবস্থায় রয়েছে, সে রকমই থাকবে।

 

]]>
https://kolkatasaradin.com/2026/07/20/abhishek-banerjee-amtala-party-office-high-court-stay/feed/ 0
Abhishek Banerjee : ‘আমায় গালাগালি করে যারা দল ছেড়েছেন ফিরে আসুন এক ঘন্টার মধ্যে ইস্তফা দেব’ তৃণমূলের দলত্যাগী নেতা কর্মীদের উদ্দেশ্যে খোলা চ্যালেঞ্জ অভিষেকের https://kolkatasaradin.com/2026/07/19/abhishek-banerjee-open-challenge-to-tmc-defectors-resignation-claim/ https://kolkatasaradin.com/2026/07/19/abhishek-banerjee-open-challenge-to-tmc-defectors-resignation-claim/#respond Sun, 19 Jul 2026 02:17:56 +0000 https://kolkatasaradin.com/?p=29623 সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।

‘আপনারা ফিরে আসুন আমি ১ ঘণ্টার মধ্যে ইস্তফা দিয়ে দেবো।’ এভাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সুদীপ বন্দ্যোপাধ্যায়দের মতো তৃণমূলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে দল ত্যাগ করা বিধায়ক ও সাংসদদের উদ্দেশ্যে খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিক্ষুব্ধ যাঁরা দল ছেড়ে গিয়েছেন, তাঁরা ফিরে এলে এক ঘণ্টার মধ্যে তিনি ইস্তফা দেবেন। এ দিন এভাবেই দলের বিক্ষুব্ধ গোষ্ঠীকে চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

 

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানিয়েছেন, তাঁকে নিয়ে যখন সমস্যা তখন বিদ্রোহী নেতানেত্রীরা ফিরে এলে পদ ছেড়ে দিতে আপত্তি নেই তাঁর। একই সঙ্গে অবশ্য অভিষেক দাবি করেছেন, তাঁর এই প্রস্তাবে কোনও বিক্ষুব্ধই সাড়া দেবেন না। কারণ তাঁর বিরুদ্ধে কথা বলার জন্যই বিজেপি-র সঙ্গে ডিল হয়েছে বিদ্রোহী নেতাদের।

 

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে যাঁরা বিক্ষুব্ধ শিবিরে নাম লিখিয়েছেন, তাঁদের মধ্যে অধিকাংশ নেতাই দল ছাড়ার কারণ হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়েই অনাস্থা প্রকাশ করেছেন। দলের মধ্যে অভিষেকের ক্ষমতাসীন হয়ে ওঠা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিপর্যয়ের জন্য অভিষেক এবং আইপ্যাক-কেই দায়ী করেছেন বিক্ষুব্ধ তৃণমূল নেতারা। এমন কি, এখনও কালীঘাটপন্থী তৃণমূলে যাঁরা রয়েছেন সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো নেতারাও তৃণমূলের এই অবস্থার জন্য নাম না করে অভিষেককেই দায়ী করেছেন।

 

এ দিন কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, হারের দায়িত্ব যদি আমার হয় তাহলে ২০২৪ সালে লোকসভা নির্বাচনে ২৯ আসনে জয়ের কৃতিত্বও আমার হওয়া উচিত। আমাকে নিয়ে তো সমস্যা? আজকে ১৮ তারিখ, আপনি (বিদ্রোহীরা) যবে খুশি আসুন। আপনারা ফিরে আসুন আমি ১ ঘণ্টার মধ্যে ইস্তফা দিয়ে দেবো। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘৬০ জন এমএলএ গেছে, কিছু মানুষ গেছে, ২০ জন এমপি গেছে। আপনারা এটাই বলছেন তো যে অভিষেক ব্যানার্জী ছেড়ে দিলে আপনারা সবাই চলে আসবেন? আমি মমতা ব্যানার্জীর সামনে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, আপনারা দলে ফিরে আসুন, ২৪ ঘণ্টার মধ্যে আমি নিজের ইস্তফা দিয়ে দেব। আপনারা ৩টের সময় আসুন, আমি ৪টের সময় পদ ছেড়ে দিচ্ছি। কেউ আসবে না, কারণ ওনাদের আসল উদ্দেশ্য বাঁচা, দল করা নয়।’

 

অফিসে বুলডোজার চালানো প্রসঙ্গে

ডায়মন্ড হারবার এর তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলায় যে সাংসদ কার্যালয় ছিল সেটিকে অবৈধ বলে ঘোষণা করে আজ বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হয়েছে।

বুলডোজার চালানোর সময় কোন রকম বাধা না দিলেও বিকেলে কালিঘাটে দাঁড়িয়ে অভিষেক একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলে বলেন, ‘তৃণমূল কংগ্রেসের কার্যালয় ভাঙা হচ্ছে বলে আজ যাঁরা আনন্দে মেতে উঠেছেন এবং এটাকে অবৈধ বলছেন, তাঁরা আদতে এর সপক্ষে কোনও প্রমাণই দেখাতে পারেননি। ঠিক কীসের ভিত্তিতে অভিযোগ দায়ের করা হয়েছিল, তার একটি কপিও জেলা প্রশাসন আমাদের হাতে তুলে দিতে পারেনি। যাঁরা আজ অতিসক্রিয় হয়ে তৃণমূলের পার্টি অফিস ভাঙছেন, তাঁরা দয়া করে মনে রাখবেন – আজ যে ধারা ও যে আইনের দোহাই দিয়ে আমাদের কার্যালয় ভাঙা হল, ভবিষ্যতে যদি রাজ্যে সরকার পাল্টায়, তবে ঠিক একই আইনের কোপে পড়ে বিজেপির কোনও পার্টি অফিসও আর বাংলায় থাকবে না!

যে ধারায় আজ বুলডোজার চলল, একই আইনে সেদিন বিজেপির কার্যালয়গুলিও ভাঙা হবে। ভিডিওতে যাদের যাদের মুখ দেখা গেছে, তাদের কাউকেই রেয়াত করা হবে না, কেউ বাঁচবে না। আইনের হাত অনেক দূর পর্যন্ত বিস্তৃত। কেউ যদি ভেবে থাকেন যে পিছন থেকে বিজেপির নেতারা এসে তাঁদের বাঁচিয়ে দেবে, সেটা হবে না।’

 

 

]]>
https://kolkatasaradin.com/2026/07/19/abhishek-banerjee-open-challenge-to-tmc-defectors-resignation-claim/feed/ 0
Ritabrata Banerjee : কালীঘাট তৃণমূলে ভাঙ্গন অব্যাহত, কালীঘাট তৃণমূল ছেড়ে ঋতব্রত শিবিরে যোগ দিলেন বিশ্বজিৎ দাস ও তাপস চট্টোপাধ্যায় https://kolkatasaradin.com/2026/07/18/ritabrata-banerjee-kalighat-tmc-leaders-join-camp/ https://kolkatasaradin.com/2026/07/18/ritabrata-banerjee-kalighat-tmc-leaders-join-camp/#respond Sat, 18 Jul 2026 01:49:12 +0000 https://kolkatasaradin.com/?p=29604 সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন কালীঘাট তৃণমূলে যে ভাঙ্গন শুরু হয়েছে তা এখন কার্যত সুনামির আকার নিয়েছে। মাত্র ২৪ ঘন্টা আগেই মমতা বন্দ্যোপাধ্যায় ফেইসবুক লাইভে এসে ঘোষনা করেছিলেন যারা যারা দল ছেড়ে যেতে চান তারা একুশে জুলাই এর আগে দল ছেড়ে বেরিয়ে যান। মমতার বার্তার পরেই শুক্রবার দুপুরে বিধানসভায় গিয়ে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দোপাধ্যায়ের দলের নাম লেখালেন রাজারহাট নিউ টাউনের প্রাক্তন তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায় এবং বনগাঁ উত্তরের প্রাক্তন বিধায়ক তথা বনগাঁ সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি বিশ্বজিৎ দাস।

 

বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন বিশ্বজিৎ দাস। সেখানে উপস্থিত ছিলেন বিরোধী দলের মুখ্য সচেতক আখরুজ্জামানও। বৈঠকের পরই স্পষ্ট হয়ে যায়, কালীঘাট শিবিরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ঋতব্রতের নেতৃত্বাধীন শিবিরেই নাম লিখিয়েছেন বিশ্বজিৎ। কিছুক্ষণের মধ্যেই একই পথে হাঁটেন তাপস চট্টোপাধ্যায়ও। প্রাক্তন বিধায়ক হওয়ার পাশাপাশি তিনি বারাসত সাংগঠনিক জেলার সভাপতির দায়িত্বও সামলেছেন। ফলে উত্তর ২৪ পরগনায় সংগঠন আরও মজবুত করতে এই দুই নেতার যোগদান গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। বিরোধী দলনেতা নির্বাচনের সময় সই জালিয়াতি কাণ্ডে তৃণমূল ভেঙে দুই ভাগে বিভক্ত হয়ে যায়।

 

এক পক্ষ মমতার (কালীঘাট তৃণমূল) সঙ্গে, অন্য পক্ষ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (বিদ্রোহী ব্লক) দিকে। কিন্তু ধীরে ধীরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের মানুষরাও ‘বিট্রে’ করে। ফিরহাদ থেকে মদন সবাই এখন তৃণমূলের বিদ্রোহী ব্লকের সদস্য। এদিকে কামারহাটির বিধায়ক মদন মিত্র শিবির বদল করতেই জল মাপছেন উত্তর ২৪ পরগনার নেতারাও। কেউ বলছেন মদন মিত্রর সঙ্গে আছেন, আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও আছেন। কেউ আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উগরে দিচ্ছেন ক্ষোভ। সব মিলিয়ে ২১ জুলাইয়ের আগে আরও নিঃসঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়। এর মাঝেই রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যোগ দিতে পারেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে।

অন্যদিকে, স্ত্রী ও পুত্রদের ইডি নোটিস পাঠানোর পরদিনই ঋতব্রত শিবিরে যোগ দেন কামারহাটির বিধায়ক মদন। আর সেই মদনকে এদিন দেখা গেল কালীঘাট তৃণমূলের বিধায়কদের পাশে। বিধানসভার প্রাঙ্গণে বি আর আম্বেদকরের মূর্তির সামনে আজ প্রতিবাদ জানাচ্ছিলেন কালীঘাট পন্থী তৃণমূল বিধায়করা। সেখানেই মদনের পাশে দাঁড়িয়ে বিধায়ক কুণাল ঘোষ ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন। বললেন, ‘আমরা এটুকু জেনে রাখছি, আমাদের ভেতরের একটা লোক ওদের মধ্যে রইল।’

‘জেলায় জেলায় ক্রিমিনালরা অভিষেকের লোক’

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় আজ দলের বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করে অভিযোগ করেন, ‘শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য তৃণমূল টা ভেঙে গেল। প্রত্যেক জেলায় জেলায় যত ক্রিমিনাল আছে তারা সবাই অভিষেকের লোক। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেও বোঝেননি এই বিষয়টি। ২০২১ সালে তৃণমূলে ফিরে আসার পর থেকে ২০২৬ সাল পর্যন্ত সব থেকে বেশি সাংগঠনিক কাজ করেছি আমি। তারপরেও আমাকে ত্রিপুরাতে ফেলে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতের বিরোধিতা করে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছেন এটা অত্যন্ত ভালো কথা। শুভেন্দুর সঙ্গে আমার সম্পর্ক খারাপ করার জন্য আমাকে নন্দীগ্রামে প্রার্থী হওয়ার জন্য চাপ দিচ্ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সমস্ত কথা বলার জন্য যদি মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দল থেকে বহিষ্কার করেন বা আমার বিরুদ্ধে কোন কড়া পদক্ষেপ নেন তা স্বাগত।’

]]>
https://kolkatasaradin.com/2026/07/18/ritabrata-banerjee-kalighat-tmc-leaders-join-camp/feed/ 0