HC Kunal Ghosh RG Kar case : কুণাল ঘোষ বনাম অভয়ার বাবা, তথ্যপ্রমাণ দেখাতে ব্যর্থ অভয়ার পক্ষ
সুমনা মিশ্র। কলকাতা সারাদিন। আরজি কর হাসপাতালে চিকিৎসক অভয়ার ধর্ষণ ও খুনের ঘটনার তদন্ত নিয়ে শুরু থেকেই তোলপাড় চলছে রাজ্যে। এই মামলার তদন্তে সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অভয়ার বাবা। এমনকি তৃণমূল নেতা কুণাল ঘোষের নামও টেনে আনেন তিনি। অভিযোগ করেন, কুণাল ঘোষ নাকি সিজিও কমপ্লেক্সে গিয়ে সিবিআই আধিকারিকদের সঙ্গে ঘুষের চুক্তি করেছেন মামলাটি সেটেল […]
RG Kar Case Nabanna March : ‘আমরা ন্যায় চাই’— আরজি কর কাণ্ডে একবছর পর রাজপথে নেমে প্রতিবাদ, ৯ অগাস্ট নবান্ন অভিযান
আরজি কর মেডিক্যাল কলেজের সেই মর্মান্তিক ঘটনার এক বছর পেরিয়ে গেলেও এখনও বিচারের দাবিতে রাস্তায় নামছেন নির্যাতিতার পরিবার। আগামী ৯ অগাস্ট, ওই তরুণী চিকিৎসকের মৃত্যুদিনে আহ্বান জানানো হয়েছে ‘ন্যায় চাই’ শ্লোগানে নবান্ন অভিযানের। একবছর পেরিয়ে গেল, বিচার এখনও অধরা ২০২৪ সালের ৯ অগাস্ট আরজি কর মেডিক্যাল কলেজেই ঘটে সেই নৃশংস ঘটনা। কর্মরত অবস্থায় ধর্ষণের পরে […]
CBI RG Kar Case Investigation : সিবিআইয়ের অবস্থা শোচনীয়, শিয়ালদহ আদালতের কড়া মন্তব্য আরজি কর কাণ্ডে
RG Kar কাণ্ডের তদন্ত নিয়ে সিবিআইয়ের ভূমিকা নিয়ে এক নতুন বিতর্ক শুরু হয়েছে। সিবিআইয়ের তদন্তে অনিয়ম এবং বিচারব্যবস্থার প্রতি অবিশ্বাস প্রকাশ করে শিয়ালদহ আদালত বুধবার একটি গুরুতর মন্তব্য করেছে। আদালত জানিয়েছে, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নিজের তদন্তের প্রতি বিশ্বাস নেই, এবং এটি তদন্তের সঠিক দিক নিয়েও প্রশ্ন তুলেছে। এই মামলায় সিবিআইয়ের উপর আদালতের তীব্র ক্ষোভ এবং […]
Suvendu calls Nabanna Avijan : সোদপুরে উল্টো রথে শুভেন্দু অধিকারী, অভয়ার বাড়িতে সাক্ষাৎ, ৯ আগস্ট নবান্ন অভিযানের ডাক
শোভন গায়েন। কলকাতা সারাদিন। বছর ঘুরলেই বাংলায় ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। তার আগেই রাজ্য রাজনীতিতে নতুন করে শাসক দল অর্থাৎ তৃণমূল বিরোধী ঝড় তোলার জন্যে হিন্দুত্ববাদী একের পর এক ধর্মীয় অনুষ্ঠানকে বেছে নেওয়ার ফর্মুলা নিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজনৈতিক আবহে এবার ধর্মীয় অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোদপুরের পানিহাটিতে […]
RG Kar victim family against CBI : “সিবিআই টাকা নিয়ে সব ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে” বিস্ফোরক অভিযোগ আরজি কর কাণ্ডে নিহত তরুণীর বাবা-মায়ের
সুমন তরফদার। কলকাতা সারাদিন। “সিবিআই কোন কাজ করছে না। আমাদের আশঙ্কা টাকা খেয়ে সিবিআই তদন্ত ধামাচাপা দেবার চেষ্টা করছে।” আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক পড়ুয়া তরুণীর ধর্ষণ এবং হত্যার প্রায় বছরখানেক কেটে গেলেও বিচার না পেয়ে এমন বিস্ফোরক অভিযোগ করলেন নির্যাতিতার বাবা-মা। ২০২৪ সালের ৯ আগস্ট আরজিকাল মেডিকেল কলেজে হাসপাতালে ঘটেছিল এই […]
Highcourt RG Kar : আরজি করে ধর্ষণ না গণধর্ষণ, কলকাতা হাইকোর্টের ৩ প্রশ্নের মুখে সিবিআই! কেস ডায়েরি তলব হাইকোর্টের
সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। তিলোত্তমা মামলায় হাইকোর্টে প্রশ্নের মুখে সিবিআই। গণধর্ষণ নাকি একজনই অপরাধ করেছে, সোমবার হাইকোর্টে শুনানির শুরুতেই জানতে চান বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বিচারপতির প্রশ্ন, গণধর্ষণ না শুধু প্রমাণ নষ্ট? সিবিআই এখনও পর্যন্ত তদন্তে কী জানতে পেরেছে? আর জি কর মামলায় সিবিআইকে কেস ডাইরি আনার নির্দেশ দিয়েছেন বিচারপতি। এই মামলার তদন্ত কোন পর্যায়ে দাঁড়িয়ে […]
Supreme Court RG Kar Hearing : তিলোত্তমার বাবা-মায়ের আবেদনে মান্যতা সুপ্রিম কোর্টের, আরজি কর মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টেই
সুমন তরফদার। কলকাতা সারাদিন। আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের মামলায় নয়া মোড়। আরজি কর মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টেই। তিলোত্তমার বাবা-মায়ের আবেদনে মান্যতা দিয়ে নির্দেশ সুপ্রিম কোর্টের। সোমবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ স্পষ্ট করে দেয়, কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে হবে এই মামলার শুনানি। সিবিআই তদন্তে যে তিলোত্তমার […]
Mamata Doctors Meet today : আরজি কর আন্দোলনের পরে আজ ফের ডাক্তারদের সঙ্গে আলোচনায় বসছেন মমতা
সুমন তরফদার। কলকাতা সারাদিন। আজ সোমবার রাজ্যের কয়েক হাজার চিকিৎসককে নিয়ে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী তথা বাংলার স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজি করের ঘটনার পর এই প্রথম সোমবার চিকিৎসকদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে সরকারি এবং বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের বৈঠকে ডাকা হয়েছে। থাকবেন বেসরকারি হাসপাতালের পরিচালকরাও। আরজি কর কাণ্ডের পরবর্তী সময়ে এই বৈঠকে মুখ্যমন্ত্রী […]
Suvendu meets victim family : “রাজ্য সরকার ধর্ষণ ও খুনকে সমর্থন করছে” আরজিকরের নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর
শোভন গায়েন। কলকাতা সারাদিন। “একটা বিষয় পরিস্কার যে রাজ্য সরকার ধর্ষণ ও খুনকে সমর্থন করছে, যা গ্রহণযোগ্য নয়।” এভাবেই আরজিকর হাসপাতালে নির্যাতিতার জন্মদিনে তাঁর পরিবারের সঙ্গে দেখা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে নারী নির্যাতনে মদত দেওয়ার বিষ্ফোরক অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার ছিল তিলোত্তমার জন্মদিন। সেই দিন তাঁর বাবা-মা নাগরিক সমাজকে বিচারের দাবিতে […]