Suvendu on Operation Sindoor : “মোদী হ্যায় তো মুমকিন হ্যায়, তৃণমূল আর বামপন্থীরা কোথায়?” অপারেশন সিঁদুর নিয়ে তৃণমূল ও বামেদের তীব্র কটাক্ষ শুভেন্দুর

শোভন গায়েন। কলকাতা সারাদিন। “মোদী হ্যায় তো মুমকিন হ্যায়। মোদীজি কথা দিয়েছিলেন, কথা রেখেছেন। আমরা অত্যন্ত আনন্দিত, গর্বিত। আজ উৎসব পালন করা উচিত।” এভাবেই আজ অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের জমিতে জঙ্গি ঘাঁটিগুলি মোদীর সরকারের এয়ার স্ট্রাইকে গুঁড়িয়ে দেওয়ার পরে নিজের উচ্ছ্বাস প্রকাশ করলেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অপারেশন সিঁদুর’এ পাকিস্তানে একের পর এক জঙ্গিঘাঁটি […]

BJP Leader Arms Supply : “ঘরে ঘরে অস্ত্র রাখুন, জোগান দেবে বিজেপি” প্রকাশ্যে ঘোষণা বঙ্গ বিজেপি নেতার

সুমন তরফদার। কলকাতা সারাদিন। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে নেতাদের কটূ কথা যেন দিনের পর দিন বেড়েই চলেছে। বাঁকুড়া জেলায় বিজেপি বিধায়ক দিবাকর ঘরামী, বিজেপি বিধায়ক অমরনাথ শাখার পর এবার বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুজিত আগস্তি । সভামঞ্চে বক্তব্য রাখতে গিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করে বসলেন বিজেপি জেলা সভাপতি। রাজ্যে ২৬ হাজার চাকরি হারানোর ঘটনা এবং […]

Sukanta Majumder detained : মুর্শিদাবাদের অত্যাচারিত হিন্দুদের জন্য চাঁদা তুলতে গিয়ে আটক সুকান্ত মজুমদার

শোভন গায়েন। কলকাতা সারাদিন। কলকাতা পুলিশের হাতে আটক হলেন রাজ্য বিজেপি সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। মুর্শিদাবাদের ক্ষতিগ্রস্ত হিন্দুদের জন্য অনুদান সংগ্রহ করতে গিয়ে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের অদূরে হাজরা মোড়ে কলকাতা পুলিশের হাতে আটক হন রাজ্য বিজেপির সভাপতি। দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে তিনি যখন চাঁদা তুলছিলেন, তখনই পুলিশ তাঁদের বাধা দেয়। আটক প্রসঙ্গে […]

Sukanta Visits Violence Victims : “রাজ্য পুলিশের ওপর সাধারণ মানুষের বিশ্বাস নেই, এলাকায় স্থায়ী বিএসএফ ক্যাম্প দরকার” ধূলিয়ানে পৌঁছে ঘরছাড়াদের সঙ্গে দেখা করে বিষ্ফোরক সুকান্ত মজুমদার

শোভন গায়েন। কলকাতা সারাদিন। “রাজ্য পুলিশের ওপর সাধারণ মানুষের বিশ্বাস নেই। এলাকায় স্থায়ী বিএসএফ ক্যাম্প দরকার।” মুর্শিদাবাদের ধুলিয়ানে পৌঁছে ঘরছাড়াদের সঙ্গে দেখা করে এমন বিষ্ফোরক অভিযোগ করলেন সুকান্ত মজুমদার ধূলিয়ানে পৌঁছে নিগ্রহ, ঘরছাড়াদের সঙ্গে দেখা করলেন বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁকে সামনে পেয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন ঘরছাড়ারা। নিজেদের অবস্থা-অত্যাচারের বর্ণনা দেন […]

Dilip Ghosh Wedding: আজ গোধূলি লগ্নে বিয়ে দিলীপের, বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন হবু স্ত্রী রিঙ্কুর ছেলেও

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।  আজ দিলু দা-র বিয়ে। বিয়ে করছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সেই নিয়ে এই মুহূর্তে সরগরম বঙ্গ রাজনীতি। গত লোকসভা নির্বাচনে পরাজয়ের পর যখন নিঃসঙ্গ হয়ে পড়েছিলেন দিলীপ, সেই সময় যিনি হাত ধরেছিলেন, তাঁর সঙ্গেই দিলীপ সংসার পাততে চলেছেন বলে খবর। বিষয়টি নিয়ে শোরগোল পড়ে গেলেও, রাজ্য বিজেপি-র নেতারা বিষয়টি নিয়ে তেমন […]

Sukanta Bhawani Bhawan : মুর্শিদাবাদের ঘরছাড়াদের নিয়ে ভবানী ভবনে বিজেপি, ডিজির সাক্ষাৎ চেয়ে ধর্নার পর অবশেষে বৈঠক সুকান্তদের

শোভন গায়েন। কলকাতা সারাদিন। গত শুক্রবার থেকে উত্তপ্ত মুর্শিদাবাদ। জেলায় কার্যত তাণ্ডব চলেছে। ঘর-বাড়ি, দোকান ভাঙচুরের পাশাপাশি খুনের ঘটনাও ঘটেছে। বুধবার ভবানী ভবনে মুর্শিদাবাদের কয়েকজন ঘরছাড়াকে সঙ্গে নিয়ে ভবানী ভবন যান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ বিজেপি একাধিক নেতারা। তাঁদের দাবি, রাজ্যে ডিজিকে ঘরছাড়াদের সঙ্গে দেখা করে কথা বলতে হবে, তাঁদের অভাব-অভিযোগ শুনতে হবে। […]

Sukanta Suvendu Dilip on Waqf Agitation : বাংলায় মমতার সরকারের পতন চেয়ে কাঁধে কাঁধ মিলিয়ে মিছিলে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ

শোভন গায়েন। কলকাতা সারাদিন। বাংলায় মমতার সরকারের পতন চেয়ে দলীয় দফতর থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত পাশাপাশি হাঁটলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ। ওয়াকফ আইন নিয়ে উত্তেজনার আগুন! ওয়াকফ আইনের প্রতিবাদে যে আন্দোলন মুর্শিদাবাদে চলছিল তা বিগত কয়েকদিনের মধ্যে সাম্প্রদায়িক অশান্তিতে পরিণত হয়। যার জেরে হতাহত হয়েছেন অনেকে। আক্রান্ত হয়েছে পুলিশও। এই অবস্থায় মান অভিমানের […]

BJP Fake Photo of Murshidabad : “মুর্শিদাবাদের নামে ভিন রাজ্যের অশান্তির ছবি দেখিয়ে প্রচার করা হচ্ছে” বিষ্ফোরক অভিযোগ তৃণমূলের

সুমন তরফদার। কলকাতা সারাদিন। ওয়াকফ বিল সংসদে পাস হওয়ার পর থেকেই মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে এসেছে। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই প্রশাসনিক ও পুলিশি তৎপরতা শুরু হয়েছে। হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে বলে জানিয়েছেন রাজ্য প্রশাসনের শীর্ষকর্তারা। এর মাঝে এই রাত্রি বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে ছবির কোলার […]

Sukanta on Saffron Insult : ”এটা শুধু গেরুয়া পতাকা নয়, হিন্দু সংস্কৃতির উপর আঘাত” বাস থেকে গেরুয়া পতাকা বাধ্য করার অভিযোগ তুলে সরব সুকান্ত

শোভন গায়েন। কলকাতা সারাদিন। ”এটা শুধু গেরুয়া পতাকা নয়, হিন্দু সংস্কৃতির উপর আঘাত।” কলকাতার একটি জায়গায় একটি বাস থেকে গেরুয়া পতাকা খুলতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ করে সেই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানালেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। এই ঘটনাকে হিন্দুদের অপমান হিসেবে চিহ্নিত করে সুকান্ত মজুমদার বলেন, ”যে ভাবে গেরুয়া পতাকা নামানো হয়েছে, তা […]

Sukanta on BJP foundation day : “বাঙালিকে ইতিহাস জানতে দেওয়া হয়নি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকলে আমি বা মমতা বন্দ্যোপাধ্যায় …” বিজেপির প্রতিষ্ঠা দিবসে শ্যামাপ্রসাদের গুরুত্ব তুলে বললেন সুকান্ত

শৌভিক তালুকদার। কলকাতা সারাদিন। “শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকলে আমি বা মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব পাকিস্তানে মার খেয়ে পিঠ বাঁচাতে বাঁচাতে উদ্বাস্তু হয়ে মোঘলসরাই বা কোনও বস্তিতে স্থান নিতাম।” বিজেপির প্রতিষ্ঠা দিবসে শ্যামাপ্রসাদের গুরুত্ব তুলে ধরে এমন বিস্ফোরক দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আজ বিজেপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিজেপির মুরলীধর সেন স্ট্রিটের পার্টি অফিস থেকে […]