Bangladesh News : সুলতানগঞ্জ নৌবন্দর পরিদর্শনে বিআইডব্লিউটিএ, বন্দর চালুর পক্ষে সুপারিশের ইঙ্গিত

Bangladesh : গোদাগাড়ীর সুলতানগঞ্জের নৌবন্দর পরিদর্শন, বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটিএ ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী, বাংলাদেশ। রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ নৌবন্দর পরিদর্শন করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সদস্য (পরিকল্পনা ও পরিচালন) ও যুগ্ম সচিব মো. সাজেদুর রহমান। শুক্রবার (১২ জুন) সকাল ১০টার দিকে তিনি নৌবন্দরটি পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে […]
ভোটার তালিকা থেকে নাম বাদ মানেই ‘অনুপ্রবেশকারী’ নয়! SIR নিয়ে বিস্ফোরক পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

নির্বাচন কমিশনের SIR বৈধ বলেই জানাল শীর্ষ আদালত, তবে নাগরিকত্ব নির্ধারণের ক্ষমতা কমিশনের নেই—রায়ে নতুন রাজনৈতিক ঝড় শৌভিক তালুকদার। কলকাতা সারাদিন। দেশজুড়ে তুমুল বিতর্ক, রাজনৈতিক চাপানউতোর আর নাগরিকত্ব আতঙ্কের মাঝেই অবশেষে বড় রায় দিল সুপ্রিম কোর্ট। স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা SIR প্রক্রিয়া নিয়ে ঐতিহাসিক পর্যবেক্ষণে শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিল—ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লেই […]
Suvendu Adhikari : ‘জলদি ভাগো!’ হাকিমপুর সীমান্তে অনুপ্রবেশ ইস্যুতে কড়া বার্তা শুভেন্দুর, ‘ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট’ নীতিতে ফের জোর

‘আমাদের খাবার-ওষুধ কেন দেব?’ হাকিমপুর সীমান্তে অনুপ্রবেশ ইস্যুতে কড়া হুঁশিয়ারি শুভেন্দুর সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন। উত্তর ২৪ পরগনার বসিরহাটের হাকিমপুর সীমান্তে ফের বেড়েছে অনুপ্রবেশকারীদের ভিড়। সীমান্ত চেকপোস্টের সামনে ট্রলি, কম্বল, প্লাস্টিকের ছাউনি নিয়ে অপেক্ষমাণ বহু মানুষের ছবি ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আর এই আবহেই মঙ্গলবার প্রশাসনিক বৈঠক থেকে অনুপ্রবেশ ইস্যুতে কড়া […]
Muhammad Yunus farewell speech : “আমি আপনাদের কাছ থেকে বিদায় নেবার জন্য উপস্থিত হয়েছি” জাতির উদ্দেশে শেষবারের মতো বার্তা ড. মুহাম্মদ ইউনূসের

রফিকুল ইসলাম। কলকাতা সারাদিন। ঢাকা। দীর্ঘ দেড় যুগ পর একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন—এই শব্দগুলোর মধ্যেই যেন ধরা পড়ে এক নতুন অধ্যায়ের সূচনা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে জাতির উদ্দেশে দেওয়া শেষ ভাষণে ড. মুহাম্মদ ইউনূস দেশবাসীর কাছ থেকে বিদায় চেয়ে বললেন, এই নির্বাচন শুধু ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নয়, বরং “নতুন বাংলাদেশের জন্ম”। […]
Mamata greets Tarique Rahman : বাংলাদেশের হবু প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফুল-মিষ্টি পাঠালেন মমতা, বদলাতে পারে দুই বাংলার সম্পর্ক

সুমন তরফদার। কলকাতা সারাদিন। শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশের সাধারণ নির্বাচনে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র তারেকের নেতৃত্বাধীন বিএনপি নিরন্তর সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরেই শুভনন্দন জানিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে তারেকের আনুষ্ঠানিক শপথ গ্রহণের আগেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছ থেকে ঢাকায় পৌঁছে গেল ফুল এবং মিষ্টি। বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর […]
Suvendu against Bangladesh Jamayat : ‘পশ্চিমবঙ্গের নিরাপত্তাই ভারতের নিরাপত্তা’ পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী বাংলাদেশে জামাতের জয়জয়কার নিয়ে আশঙ্কা প্রকাশ শুভেন্দুর

শোভন গায়েন। কলকাতা সারাদিন। শেখ হাসিনার বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই অগাস্টে গণঅভ্যুত্থানের পরে সবেমাত্র ফলাফল ঘোষণা হয়েছে বাংলাদেশের সাধারণ নির্বাচনের। গতকাল দেড় বছর ধরে বাংলাদেশের উপদেষ্টা সরকারের অধীনে থাকাকালীন বাংলাদেশ একের পর এক জেলায় হিন্দু নিধন এবং হিন্দু নাগরিকদের উপরে অত্যাচারের ঘটনা প্রকাশ্যে এসেছে বারে বারে। বিশেষ করে ভারত বিরোধিতা এবং হিন্দু বিরোধীতার […]
Tarique meets Jamat & NCP: প্রধানমন্ত্রী শপথের আগেই জামাত প্রধান ও ছাত্রনেতা নাহিদের বাড়িতে তারেক রহমান, রাজনৈতিক মহলে জোর জল্পনা

রফিকুল ইসলাম। কলকাতা সারাদিন। বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে আগামী মঙ্গলবার শপথ গ্রহণ করবেন বাংলাদেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। তার আগেই একদিকে যেমন দেশ জুড়ে হিংসা এবং বিরোধীদের আক্রমণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশের ভবিষ্যৎ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, পাশাপাশি দেশের প্রধান বিরোধী দল জামাতের প্রধানের বাড়িতে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করলেন হবু […]
Bangladesh Election 2026: নিরঙ্কুশ জয় বিএনপি-র, ৩৫ বছর পর নতুন প্রধানমন্ত্রী পেল বাংলাদেশ, দুর্দান্ত সাফল্য জামাতের

রফিকুল ইসলাম। কলকাতা সারাদিন। দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা, আন্দোলন, গণঅভ্যুত্থান এবং নেতৃত্বের পালাবদলের নাটকীয় অধ্যায় পেরিয়ে অবশেষে স্থায়ী সরকার পেতে চলেছে বাংলাদেশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করতে চলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বাংলাদেশের নির্বাচন কমিশনের প্রাথমিক তথ্য অনুযায়ী, ২৯৯টি আসনের মধ্যে বিএনপি একাই জিতেছে ১৮১টি আসনে। জোটসঙ্গী দলগুলি মিলিয়ে সংখ্যাটা […]
Bangladesh Election 2026: ৩৫ বছর পর নতুন প্রধানমন্ত্রী বাংলাদেশে, দক্ষিণ এশিয়ার শক্তির সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত

রফিকুল ইসলাম। কলকাতা সারাদিন। বাংলাদেশের রাজনীতিতে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচন। প্রায় ৩৫ বছর ধরে শেখ হাসিনা ও খালেদা জিয়াকে ঘিরে আবর্তিত হয়েছে দেশের ক্ষমতার রাজনীতি। ১৯৯১ সাল থেকে ২০২৪ পর্যন্ত এই দুই নেত্রীর প্রভাবেই গড়ে উঠেছিল বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা। কিন্তু শেখ হাসিনার পদত্যাগ এবং খালেদা জিয়ার মৃত্যুর পর দেশের […]
Suvendu Bangladesh Protest : ‘অষ্টম বেতন কমিশনও হচ্ছে, অথচ আপনারা এখনও অর্ধেক মাইনে পাচ্ছেন’ অস্থায়ী সিভিল ডিফেন্স কর্মীদের অবস্থান-বিক্ষোভে শামিল হয়ে অভিযোগ শুভেন্দুর
শোভন গায়েন। কলকাতা সারাদিন। ‘গোটা দেশে সপ্তম বেতন কমিশন কার্যকর হয়ে গিয়েছে, অষ্টম বেতন কমিশনও হচ্ছে। অথচ আপনারা এখনও অর্ধেক মাইনে পাচ্ছেন। যাঁর জন্য কাজ করছেন, তিনিই আপনাদের মাইনে কমিয়ে রেখেছেন।’ এভাবেই অস্থায়ী সিভিল ডিফেন্স কর্মীদের অবস্থান-বিক্ষোভের মঞ্চ থেকে রাজ্যের অস্থায়ী কর্মচারীদের পাশাপাশি স্থায়ী কর্মীদেরও পাশে টানার জন্য মমতার সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন বিরোধী […]