BJP protest Rally : দলীয় পতাকা ছেড়ে জাতীয় পতাকা হাতে ‘আরশোলা মারার ওষুধ’ কলকাতার দুই প্রান্তে মিছিল বিজেপি নেতা-কর্মী-সমর্থকদের

জাতীয় পতাকা হাতে কলকাতার দুই প্রান্তে বিজেপির প্রতিবাদ মিছিল, আইনশৃঙ্খলা ও সাম্প্রতিক ঘটনায় সরব নেতা-কর্মীরা সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন। নিট পরীক্ষায় দুর্নীতি বন্ধ করা এবং কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত সপ্তাহে বাম ছাত্র সংগঠন গুলির ডাকা মিছিলে যে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছিল তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে দলীয় পতাকা ছেড়ে জাতীয় পতাকা […]
Suvendu on 2026 : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটি বাংলায় যদি বিজেপি না আসে তাহলে বৃত্ত সম্পূর্ণ হবে না – ২০২৬ নির্বাচনকে টার্গেট শুভেন্দুর
শোভন গায়েন। কলকাতা সারাদিন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটি বাংলায় যদি বিজেপি না আসে তাহলে বৃত্ত সম্পূর্ণ হবে না। এভাবেই আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বাংলায় সরকার গঠন করাই যে মূল টার্গেট, তা জানিয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার […]
Partha Chatterjee Jail Politics : জেল থেকেই কি উপাচার্য নিয়োগের কলকাঠি নাড়ছেন পার্থ চট্টোপাধ্যায়?
রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে ফের রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বহু কোটি টাকার শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় বর্তমানে জেলবন্দি এই তৃণমূল নেতা— কিন্তু বিজেপির দাবি, কারাগারের ভেতর থেকেও তিনি প্রভাব খাটাচ্ছেন। বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা এক সাংবাদিক বৈঠকে অভিযোগ করেছেন— “পার্থ চট্টোপাধ্যায় জেল থেকে পছন্দের লোককে উপাচার্য পদে বসানোর জন্য সক্রিয়ভাবে চেষ্টা […]
Dilip Ghosh Returns in BJP : দিলীপ ঘোষের প্রত্যাবর্তনে নতুন বার্তা রাজ্য বিজেপিতে
দিলীপ ঘোষ বিজেপিতে প্রত্যাবর্তন এখন রাজ্য রাজনীতির অন্যতম আলোচনার বিষয়। একসময়ের মুখ্য নেতা ও প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ১৮ জুলাই দুর্গাপুরে আয়োজিত নরেন্দ্র মোদীর জনসভায় আমন্ত্রণ জানানো হয়েছে। যা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ রাজনৈতিক ইঙ্গিত বহন করে। গত কয়েক বছরে রাজ্য বিজেপিতে একাধিকবার দিলীপ ঘোষের দূরত্ব চোখে পড়েছে। আলিপুরদুয়ারে অমিত শাহের সভা হোক বা অন্য বড়ো […]
Sukanta against Suvendu line : “সবকা সাথ, সবকা বিকাশেই আমরা বিশ্বাসী, যাঁরা আমাদের ভোট দেন না দেন, কোনও অসুবিধা নেই” শুভেন্দু অধিকারীর উল্টো সুর সুকান্ত মজুমদারের গলাতে
শোভন গায়েন। কলকাতা সারাদিন। “সবকা সাথ, সবকা বিকাশেই আমরা বিশ্বাসী। যাঁরা আমাদের ভোট দেন না দেন, কোনও অসুবিধা নেই।” রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উল্টো সুর শোনা গেল বিজেপির সদ্য প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গলাতে। নতুন দায়িত্ব পেয়েই শমীক ভট্টাচার্য়্য বহুত্ববাদের পক্ষে সওয়াল করেছিলেন। এবার শমীকের সুরেই বহুত্ববাদের পক্ষে সওয়াল করলেন সুকান্ত। তিনি […]
Shamik Bhattacharya on Muslim Votebank : “যদি মুসলিম ভাইরা ভোট না-ও দেন, তা হলেও পশ্চিমবঙ্গে তৃণমূলের বিসর্জন ঘটিয়ে দেব” বিষ্ফোরক শমীক ভট্টাচার্য
শোভন গায়েন। কলকাতা সারাদিন। “যদি মুসলিম ভাইরা ভোট না-ও দেন, তা হলেও পশ্চিমবঙ্গে তৃণমূলের বিসর্জন ঘটিয়ে দেব।” আগামী বছর ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিস্ফোরক দাবি বঙ্গ বিজেপির নবনির্বাচিত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের। রাজ্য বিজেপির সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই সংখ্যালঘু ভোট নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করে চলেছেন শমীক ভট্টাচার্য। ‘বিজেপি সংখ্যালঘুদের […]
Dilip Ghosh meets Samik Bhattacharya : “সব পুরনো কর্মীরা সকলে মিলে আপনার নেতৃত্বে লড়াই করব” বিজেপির নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে দেখা করে প্রতিশ্রুতি দিলীপ ঘোষের
শোভন গায়েন। কলকাতা সারাদিন। সল্টলেকে হইচই। চারিদিকে শুধুই একটাই রব ‘দিলীপদা…দিলীপদা…’। চলছে প্রবল স্লোগান। বিজেপি পার্টি অফিসের সামনে কর্মীদের মধ্যে উন্মাদনা কখন বিজেপি নেতা দিলীপ ঘোষ বেরবেন পার্টি অফিস থেকে। রাজনীতির অলিগলিতে বারেবারে জল্পনা চলছিল দলের থেকে কি দূরত্ব বাড়ছে তাঁর? মঙ্গলবার হল যেন সব অবসান। বিজেপি-র সভাপতিত্ব গ্রহণের পর শমীক ভট্টাচার্যের সঙ্গে এই […]
Kalyan against Shamik Bhattacharya : “শমীক ভট্টাচার্য কোনওদিন আন্দোলন করেছেন, কেউ দেখেছে?” বঙ্গ বিজেপির নয়া রাজ্য সভাপতিকে তীব্র কটাক্ষ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের
সুমন তরফদার। কলকাতা সারাদিন। “নতুন সভাপতি হয়েছেন। একটু স্বপ্নটপ্নও দেখছেন। ও আসলে কী করতে পারবে, না জেনেই ওকে সভাপতি করেছে। ওদের কোনওটাকেই পাতে দেওয়া যায় না। যেকটা আছে কেউ সভাপতি হওয়ার যোগ্য নয়।” এভাবেই শনিবার শ্রীরামপুর মাহেশে উল্টো রথযাত্রায় যোগ দিতে এসে নতুন বিজেপি রাজ্য সভাপতিকে তীব্র কটাক্ষ করলেন শ্রীরামপুরের সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। […]
Sukanta on BJP foundation day : “বাঙালিকে ইতিহাস জানতে দেওয়া হয়নি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকলে আমি বা মমতা বন্দ্যোপাধ্যায় …” বিজেপির প্রতিষ্ঠা দিবসে শ্যামাপ্রসাদের গুরুত্ব তুলে বললেন সুকান্ত
শৌভিক তালুকদার। কলকাতা সারাদিন। “শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকলে আমি বা মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব পাকিস্তানে মার খেয়ে পিঠ বাঁচাতে বাঁচাতে উদ্বাস্তু হয়ে মোঘলসরাই বা কোনও বস্তিতে স্থান নিতাম।” বিজেপির প্রতিষ্ঠা দিবসে শ্যামাপ্রসাদের গুরুত্ব তুলে ধরে এমন বিস্ফোরক দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আজ বিজেপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিজেপির মুরলীধর সেন স্ট্রিটের পার্টি অফিস থেকে […]
BJP MLA Resigns : “কয়েকজন নেতৃত্ব ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে উঠে পরে লেগেছে” সোশ্যাল মিডিয়ায় বিদ্রোহ ঘোষণা করে পদত্যাগ কুমারগ্রামের বিজেপি বিধায়কের
সুমন তরফদার। কলকাতা সারাদিন। বঙ্গ বিজেপিতে বিদ্রোহ অব্যাহত। এবারে বিদ্রোহ ঘোষণা করলেন আলিপুরদুয়ারের কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজকুমার ওঁরাও। সম্প্রতি জেলা ও মণ্ডল সভাপতির নাম ঘোষণা করেছিল বিজেপি। এনিয়ে দলের নিচের তলার কর্মীদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ রয়েছে । বিশেষ করে জেলা সভাপতিদের বদল না করায় বিজেপি কর্মীদের মধ্যে চাপা ক্ষোভ রয়েছে । এবারে এই ক্ষোভের বহিঃপ্রকাশ […]