ব্রেকিং
Latest Posts
Suvendu : ‘আপনারা বাংলায় ফিরতে শুরু করুন, কারখানায় কাজ ও সরকারি চাকরি নিশ্চিত করা হবে’ সিকিমে সুড়ঙ্গ বিপর্যয়ে মৃত শ্রমিকদের পরিবারকে অর্থ সাহায্য ও চাকরি তুলে দিয়ে আহ্বান শুভেন্দুরBJP protest Rally : দলীয় পতাকা ছেড়ে জাতীয় পতাকা হাতে ‘আরশোলা মারার ওষুধ’ কলকাতার দুই প্রান্তে মিছিল বিজেপি নেতা-কর্মী-সমর্থকদেরCockroach in kolkata : আন্দোলনের নামে ধর্মতলায় পুলিশ ও সাংবাদিক হেনস্থায় গ্রেফতার বেড়ে ১৬, ৫ অভিযুক্তকে খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশেরCristiano Ronaldo : গলফ কোর্সে জর্জিনার ‘পিঙ্ক ম্যাজিক’! রোনাল্ডোর সঙ্গে পারিবারিক মুহূর্ত, ভাইরাল হল বিলাসবহুল লাইফস্টাইলের নতুন ঝলক‘কলম থামবে না’ সাংবাদিক হেনস্তার প্রতিবাদে ধর্মতলায় ঐক্যের গর্জন, রাজপথে নামলেন সংবাদকর্মীরা
  • Home /
  • কলকাতা /
  • BJP protest Rally : দলীয় পতাকা ছেড়ে জাতীয় পতাকা হাতে ‘আরশোলা মারার ওষুধ’ কলকাতার দুই প্রান্তে মিছিল বিজেপি নেতা-কর্মী-সমর্থকদের

BJP protest Rally : দলীয় পতাকা ছেড়ে জাতীয় পতাকা হাতে ‘আরশোলা মারার ওষুধ’ কলকাতার দুই প্রান্তে মিছিল বিজেপি নেতা-কর্মী-সমর্থকদের

জাতীয় পতাকা হাতে কলকাতার দুই প্রান্তে বিজেপির প্রতিবাদ মিছিল, আইনশৃঙ্খলা ও সাম্প্রতিক ঘটনায় সরব নেতা-কর্মীরা সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন। নিট পরীক্ষায় দুর্নীতি বন্ধ করা এবং কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত সপ্তাহে বাম ছাত্র সংগঠন গুলির ডাকা....

BJP protest Rally : দলীয় পতাকা ছেড়ে জাতীয় পতাকা হাতে ‘আরশোলা মারার ওষুধ’ কলকাতার দুই প্রান্তে মিছিল বিজেপি নেতা-কর্মী-সমর্থকদের

  • Home /
  • কলকাতা /
  • BJP protest Rally : দলীয় পতাকা ছেড়ে জাতীয় পতাকা হাতে ‘আরশোলা মারার ওষুধ’ কলকাতার দুই প্রান্তে মিছিল বিজেপি নেতা-কর্মী-সমর্থকদের

জাতীয় পতাকা হাতে কলকাতার দুই প্রান্তে বিজেপির প্রতিবাদ মিছিল, আইনশৃঙ্খলা ও সাম্প্রতিক ঘটনায় সরব নেতা-কর্মীরা সুষমা....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

জাতীয় পতাকা হাতে কলকাতার দুই প্রান্তে বিজেপির প্রতিবাদ মিছিল, আইনশৃঙ্খলা ও সাম্প্রতিক ঘটনায় সরব নেতা-কর্মীরা
সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন।

নিট পরীক্ষায় দুর্নীতি বন্ধ করা এবং কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত সপ্তাহে বাম ছাত্র সংগঠন গুলির ডাকা মিছিলে যে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছিল তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে দলীয় পতাকা ছেড়ে জাতীয় পতাকা হাতে কলকাতার দুই প্রান্তে মিছিল বিজেপি নেতা-কর্মী-সমর্থকরা। একটি মিছিল শিয়ালদহ থেকে ধর্মতলা ও অন্যটি গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত। মিছিল, আন্দোলনের নামে গত শুক্রবার অরাজকতা দেখা গিয়েছে! হিংসা ছড়ানোর পাশাপাশি দেশ বিরোধী স্লোগানও উঠেছে বলে অভিযোগ। কোনওভাবেই বাংলায় এইসব মানা হবে না, বলে সরকারের তরফে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সেই প্রতিবাদে এবার পথে নেমে সরব বঙ্গ বিজেপি।

 

শিয়ালদহ থেকে বিকেল সাড়ে তিনটের পর মিছিল শুরু হয়। জাতীয় পতাকা নিয়ে ধর্মতলার উদ্দেশ্যে মিছিল শুরু হয়। শিয়ালদহের ওই মিছিলে রাজ্যের মন্ত্রী তাপস রায়, বিজেপি বিধায়ক সজল ঘোষ, শঙ্কুদেব পণ্ডা, তমোঘ্ন ঘোষ-সহ একাধিক বিজেপি নেতা ছিলেন।

 

নিট আন্দোলনের নামে অরাজকতা, দেশবিরোধী স্লোগান মানা যায় না। যারা হিংসা ছড়িয়েছেন, তাঁদের শাস্তি হবে। জোরালো এই দাবি করেছেন তাপস রায়। যারা হিংসা ছড়িয়েছে, গ্রেপ্তার হওয়া অভিযুক্তরা কীভাবে ছাত্র হতে পারেন? সেই প্রশ্ন তুলেছেন সজল ঘোষ। সিপিএম, কংগ্রেস, তৃণমূল ‘আরশোলা’ সেজেছে, সেই অভিযোগও করেছেন সজল। ধৃতদের কড়া শাস্তির দাবিও তোলা হয়েছে। প্রধানমন্ত্রীর অসম্মানের পালটা স্লোগান তোলা হয়।

‘কলম থামবে না’ সাংবাদিক হেনস্তার প্রতিবাদে ধর্মতলায় ঐক্যের গর্জন, রাজপথে নামলেন সংবাদকর্মীরা

আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, সোমবার তিনি উত্তরবঙ্গ সফরে থাকবেন। তবে তাঁর নির্দেশ মেনেই রাজ্য জুড়ে ‘তিরঙ্গা যাত্রা’র আয়োজন করা হয়েছে বলে বিজেপি সূত্রের দাবি। মিছিলে ককরোচ জনতা পার্টির বিরুদ্ধে তীব্র কটাক্ষও চোখে পড়ে অংশগ্রহণকারীদের হাতে ছিল বিভিন্ন প্ল্যাকার্ড।

কোথাও আবার প্রতীকীভাবে দেখা যায় ‘আরশোলা মারার ওষুধ’। সেই প্রতীকী প্রতিবাদের মাধ্যমে সিজেপি-কে নিশানা করেন বিজেপি কর্মীরা। বিজেপি নেতা সজল ঘোষ বলেন, ‘ধর্মতলায় আন্দোলনের নামে যে হিংসার ছবি দেখা গিয়েছে, তা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত উদ্বেগজনক। সাংবাদিকদের উপর হামলা হয়েছে, পুলিশ আক্রান্ত হয়েছে। যাঁরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চাইছে, তাঁদের বিরুদ্ধে সাধারণ মানুষ আজ জাতীয় পতাকা হাতে রাস্তায় নেমেছেন। এখানে বিজেপি বা অন্য কোনও দলের প্রশ্ন নেই, প্রশ্ন দেশের।’

আজকের খবর