Suvendu fails BJP : শুভেন্দুর প্রচার করার সমস্ত কেন্দ্রে পরাজিত BJP, ঝাড়খণ্ডের ২ বিধানসভাতেও রেকর্ড ভোটে হার বিজেপির
কনিষ্ক সামন্ত। কলকাতা সারাদিন। শুভেন্দু হ্যায় তো মুমকিন হ্যায়! অর্থাৎ শুভেন্দু অধিকারী প্রচারে এলেই সেখানে বিজেপি প্রার্থীর পরাজয় নিশ্চিত। এতদিন তৃণমূল নেতারা যে কথা বলতেন এবারে সেই একই স্লোগান উঠে এসেছে প্রতিবেশী ঝাড়খণ্ডের শাসক দল ঝাড়খন্ড মুক্তি মোর্চা নেতাদের মুখেও। বাংলার একমাত্র বিজেপি নেতা হিসেবে বিজেপির ষ্টার ক্যাম্পেইনার বা তারকা প্রচারকের তালিকায় জায়গা পেয়েছিলেন বাংলার […]
Jharkhand Oath : রাজ্যপালের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রিত্ব ছাড়লেন হেমন্ত, ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণে আমন্ত্রণ করা হবে মমতাকেও
সুমন তরফদার। কলকাতা সারাদিন। ঝাড়খণ্ডে ফের ক্ষমতা দখল করেছে জেএমএম, কংগ্রেস এবং আরজেডির জোট। এবার সরকার গঠনের তোড়জোড় শুরু করল তারা। রবিবার রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানালেন বিদায়ী মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। নিজের পদত্যাগপত্রও জমা দেন তিনি। রাজ্যপাল সন্তোষ গাঙ্গওয়ারের সঙ্গে দেখা করার পর নতুন সরকারের শপথ গ্রহণের দিন জানিয়ে দিলেন হেমন্ত সোরেন। […]
Amit Shah against Infiltration : “ঝাড়খণ্ড দখল করছে পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে ঢোকা বাংলাদেশীরা” ক্ষমতায় এলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিলেন অমিত শাহ
রবীন মাহাতো। কলকাতা সারাদিন। মাটি, বেটি ও রুটি বাঁচানোর প্রতিশ্রুতি বিজেপির। আজ, রবিবার ঝাড়খণ্ডে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানেই তিনি ভয়ঙ্কর দাবি করে বলেন, অনুপ্রবেশকারীরা ঝাড়খণ্ডের মেয়েদের প্রলোভন দেখিয়ে বিয়ে করছে। এদিনের ইস্তেহারে আদিবাসীদের অভিন্ন দেওয়ানি বিধি থেকে ছাড়, বিনামূল্যে ২টি এলপিজি সিলিন্ডার, মহিলাদের মাসে ২১০০ টাকা এবং স্নাতক-স্নাতকোত্তর যুবদের ২০০০ […]